সাইলেজ কি? সাইলেজ তৈরির পদ্ধতি বা কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি

সাইলেজ কি, সাইলেজ তৈরির পদ্ধতি বা কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি

(১) সাইলেজ কি? কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি

শুকনা মৌসুমে গো-খাদ্যের অভাব ঘটে। তাই বর্ষাকালে যখন ঘাস প্রচুর জন্মে, তখনই শুকনা মৌসুমের জন্য গো-খাদ্যের ব্যবস্থা করতে হয়। এ জন্য কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়।

সাইলেজ কি: কাঁচা ঘাস সংরক্ষণ পদ্ধতিকে সাইলেজ বলা হয়। এতে ঘাসের পুষ্টিমানের কোনো পরিবর্তন হয় না। যে নির্দিষ্ট স্থানে বা গর্তে ঘাস সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় সাইলোপিট। সাইলোপিটে বায়ুরোধক অবস্থা তৈরি করতে হয়। বায়ুরোধক অবস্থায় ঘাসে ল্যাকটিক এসিড তৈরি হয়। এই ল্যাকটিক এসিড কাঁচা ঘাস সংরক্ষণে কাজ করে।

  • কাঁচা ঘাসের গুরুত্ব অনেক। শীতকালে অনেক স্থানেই ঘাসের অভাব দেখা দেয়। তখন পশুকে মানসম্মত খাবার প্রদান কষ্টকর হয়। তাই বর্ষাকালে কাঁচা ঘাস সংরক্ষণ করে গবাদি পশুর খাদ্যের অভাব পূরণ করা যায়।
  • সাইলেজের গুণাগুণ কাঁচা ঘাসের মতো। কাঁচা ঘাসের গুণসম্পন্ন সাইলেজে গবাদি পশুর দুধ উৎপাদন বাড়ে।
  • যেসব ঘাসে কার্বোহাইড্রেট বেশি থাকে, সেসব ঘাস সাইলেজের জন্য ভালো। কাঁচা ঘাস সংরক্ষণ বা সাইলেজের জন্য উন্নত জাতের কাঁচা ঘাস যেমন: প্যারা, নেপিয়ার, জার্মান, গিনি, ভুট্টা ইত্যাদি ব্যবহার করা হয়। তবে ভুট্টার সাইলেজ অনেক ভালো।
  • কাঁচা ধানের খড় ও কাঁচা ঘাস ১:৫ অনুপাতে মিশিয়ে সাইলেজ তৈরি করা যেতে পারে।
  • সাইলোপিট তৈরির স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন স্থানে সাইলোপিট তৈরি করতে হবে, যেখানে বৃষ্টির পানি জমে থাকে না এবং ঘাসের অভাব হয় না। সাইলোপিট কাঁচা-পাকা দুই-ই হতে পারে।

(২) সাইলেজ তৈরির পদ্ধতি

চিত্র- কাঁচা পিটে (গর্তে) সাইলেজ তৈরির পক্রিয়া চলছে
চিত্র- কাঁচা পিটে (গর্তে) সাইলেজ তৈরির পক্রিয়া চলছে

নিচে কাঁচা পিটে (গর্তে) সাইলেজ তৈরির পদ্ধতি আলোচনা করা হলো-

  1. কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমেই শুকনা ও উঁচু জায়গা নির্ধারণ করতে হবে।
  2. নির্ধারিত স্থানে ১ মিটার গভীর, ১ মিটার প্রস্থ এবং ১ মিটার দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করতে হবে।
  3. ১ ঘন মিটার একটি গর্ভে প্রায় ৭০০ কেজি কাঁচা ঘাস সংরক্ষণ করা যায়।
  4. কাঁচা ঘাসের শতকরা ৩-৪ ভাগ চিটাগুড় মেপে একটি চাড়িতে নিতে হবে।
  5. এরপর চিটাগুড়ের সাথে সমপরিমাণ পানি মিশাতে হবে।
  6. গর্ভের তলায় পলিথিন বিছালে ভালো হয়। পলিথিন না বিছালে পুরু করে খড় বিছাতে হবে এবং চারপাশে ঘাস সাজানোর সাথে সাথে খড়ের আস্তরণ দিতে হবে।
  7. এরপর ধাপে ধাপে ৭০০ কেজি কাঁচা ঘাস দিয়ে ২০-৩০ কেজি শুকনা খড় দিতে হবে।
  8. প্রতিটি ঘাসের ধাপে ১৫ থেকে ২০ কেজি চিটাগুড়-পানির মিশ্রণ সমভাবে ছিটাতে হবে।
  9. এভাবে ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পা দিয়ে পাড়াতে হবে, যাতে বাতাস বেরিয়ে যায়।
  10. ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে।
  11. সর্বশেষে পলিথিনের উপর ৭.৫ ১০ সেমি মাটি পুরু করে দিতে হবে।
  12. আকালের সময় (অক্টোবর-নভেম্বর) সংরক্ষিত কাঁচা ঘাস বা সাইলেজ গরুকে খেতে দিতে হবে। পিটের একদিক থেকে শুরু করে ক্রমান্বয়ে ঘাস বের করতে হবে। এর স্বাদ ও গন্ধ ভালো হওয়ায় গবাদি পশুরা এভাবে সংরক্ষিত কাঁচা ঘাস খেতে খুবই পছন্দ করে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরু ছাগলের খাদ্য, আঁশ জাতীয়, দানাজাতীয়, সাইলেজ ও হে তৈরির পদ্ধতি সুবিধা ও বৈশিষ্ট্য

গরু-ছাগলের খাদ্য, আঁশ জাতীয়, দানাজাতীয়, সাইলেজ ও হে তৈরির পদ্ধতি, সুবিধা এবং বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) গরু-ছাগলের খাদ্যের প্রকার (২) আঁশ জাতীয় খাদ্য (৩) দানাজাতীয় খাদ্য (৪) সাইলেজ কী, এটি কী ধরণের খাদ্য? (৫) সাইলেজ ব্যবহারের সুবিধা (৬) সাইলেজ তৈরির পদ্ধতি (৭) গরু-ছাগলের খাদ্য হে কী? (৮) গুণগত মানের হে-এর বৈশিষ্ট্য (৯) হে তৈরির পদ্ধতি Read
informationbangla.com default featured image compressed

ছাগলের টিকার দাম? ছাগলের টিকার মূল্য তালিকা ২০২১ এবং ছাগলের টিকার তালিকা

আলোচ্যবিষয়: নিম্নে ছাগলের টিকার দাম বা ছাগলের টিকার মূল্য তালিকা। ছাগলের টিকার তালিকা বা ছাগলের ভ্যাকসিন তালিকা। এবং প্রত্যকটি ছাগলের টিকা দেয়ার নিয়ম বা ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়মসমূহ বর্ণনা করা হলো- Read
informationbangla.com default featured image compressed

নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) নেপিয়ার ঘাসের পুষ্টিগুণ (২) নেপিয়ার ঘাস এর পরিচিতি (৩) ঘাস চাষের জন্য কেমন জমি প্রয়োজন? (৪) নেপিয়ার ঘাস চাষের সঠিক সময় (৫) নেপিয়ার ঘাস এর জমিচাষ ও রোপন পদ্ধতি (৬) নেপিয়ার ঘাস এর সার ও পানি সেচ পদ্ধতি (৭) নেপিয়ার ঘাস এর সাথে কোন সাথী ঘাস চাষ করা যায়? (৮) নেপিয়ার ঘাস কাটার নিয়ম ও ফলন (৯) নেপিয়ার ঘাস খাওয়ানোর নিয়ম (১০) নেপিয়ার ঘাস কিভাবে সংরক্ষণ করা যায়? (১১) নেপিয়ার ঘাস চাষ ও ঘাস খাওয়ানোর সাবধানতা (১২) উপসংহার Read
কৃত্রিম প্রজনন কি, গরুর কৃত্রিম প্রজনন পদ্ধতি, গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় ও নিয়ম

কৃত্রিম প্রজনন কি? গরুর কৃত্রিম প্রজনন পদ্ধতি, গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় ও নিয়ম

আলোচ্য বিষয়: (১) কৃত্রিম প্রজনন কি? (২) গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় (৩) কৃত্রিম প্রজননের ধাপসমূহ (৪) কৃত্রিম প্রজননের সফলতার কারণ (৫) কৃত্রিম প্রজননে ব্যার্থতার কারণ (৬) কৃত্রিম প্রজননের সুবিধা (৭) কৃত্রিম প্রজননের অসুবিধা (৮) কৃত্রিম প্রজননের গুরুত্ব Read
informationbangla.com default featured image compressed

গরুকে কৃমির ঔষধ খাওয়ানোর বা ইনজেকশন দেওয়ার নিয়ম কি?

আলোচ্য বিষয়: (১) গরুকে কৃমির ঔষধ খাওয়ানোর নিয়মসমূহ (২) গরুর কৃমির ওষুধ এর ডোজ (৩) গরুকে কৃমির ঔষধ খাওয়ানোর আগে ও পরে করণীয় (৪) গাভী বাচ্চা প্রসবের পর কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম (৫) শেষ কথা Read
গরুর পাতাকৃমির ঔষধের নাম, ভেড়ার পাতাকৃমির ঔষধের নাম

গরুর পাতাকৃমির ঔষধের নাম? ভেড়ার পাতাকৃমির ঔষধের নাম?

আলোচ্য বিষয়: (১) পাতাকৃমি দেখতে কেমন? (২) পাতাকৃমি রোগের লক্ষণ কি? (৩) পাতাকৃমি রোগ নির্ণয় কিভাবে করতে হয়? (৪) কাদের এই পাতা কৃমি হয়? (৫) পাতাকৃমি কোথা থেকে আসে ও কিভাবে জীবন চারণ করে? (৬) পাতাকৃমি প্রতিরোধের উপায় কি? (৭) পাতাকৃমি রোগের চিকিৎসা বা ঔষধ কি? Read
ছাগল হিটে না আসলে করণীয়, chagol palon training

ছাগল হিটে না আসলে করণীয়? chagol palon training

আলোচ্য বিষয়: ছাগলের প্রজনন সফলতা নির্ভর করে থাকে মানুষের তথা মালিকের সচেতনতার উপর। তাই ছাগল হিটে না আসলে করণীয়গুলো সম্পর্কে অবগত হতে পোষ্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ থাকলো। Read
বাছুরের খাদ্য তালিকা, গরুর বাছুরের যত্ন ও বাসস্থান, বকনা বাছুরের পরিচর্যা এবং গরুর

বাছুরের খাদ্য তালিকা, গরুর বাছুরের যত্ন ও বাসস্থান, বকনা বাছুরের পরিচর্যা এবং গরুর বাছুরের রোগ দমন

আলোচ্য বিষয়: (১) গরুর বাছুরের যত্ন ও বাসস্থান (২) বকনা বাছুরের পরিচর্যা (৩) বাছুরের খাদ্য তালিকা (৪) গরুর বাছুরের রোগ দমন Read
informationbangla.com default featured image compressed

ইউরিয়া মোলাসেস খাওয়ানোর নিয়ম বা ইউ এম এস খাওয়ার নিয়ম

আলোচ্য বিষয়: (১) ইউরিয়া মোলাসেস বা ইউ এম এস খাওয়ানোর প্রয়োজনীয়তা (২) ইউ এম এস বা ইউরিয়া মোলাসেস তৈরী ও উহার ব্যবহার (৩) ইউরিয়া মোলাসেস এর উপকারিতা Read
৩টি গরু হিটে আসার ঔষধ (গরু হিটে আনার চিকিৎসা)

৩টি গরু হিটে আসার ঔষধ (গরু হিটে আনার চিকিৎসা)

আলোচ্য বিষয়: (১) গরু হিটে আসার ঔষধ প্রয়োগের পূর্ব প্রস্তুতি (২) গাভী বা বকনা গরু হিটে আনার ঔষধ (৩) গরু হিটে আনার চিকিৎসায় কিছু পরামর্শ Read