সার কি? সার কত প্রকার ও কি কি?

সার কি, সার কত প্রকার ও কি কি

(১) সার কি?

সার হল প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যু তে প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদে বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়।

(২) সার কত প্রকার ও কি কি?

আমরা যেমন খাবার খাই, তেমনি উদ্ভিদও মাটি থেকে খাদ্য গ্রহণ করে। উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করার জন্য ১৭টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের প্রয়োজন হয়।

তবে সবগুলো পুষ্টি উপাদানই উদ্ভিদের জন্য সমান পরিমাণে প্রয়োজন হয় না। এর মধ্যে কিছু পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য বেশি পরিমাণে লাগে যেমন: নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। এই উপাদানগুলোকে আমরা জমিতে সার হিসেবে প্রয়োগ করি যেমন: ইউরিয়া, টিএসপি, এমওপি ইত্যাদি।

উৎস অনুযায়ী সারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-

  1. জৈব সার।
  2. রাসায়নিক সার।

(৩) জৈব সার

চিত্র- জৈব সার
চিত্র- জৈব সার

যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায়, তাদেরকে জৈব সার বলে। যেমন- গোবর সার, কম্পোস্ট সার, সবুজ সার, খৈল ইত্যাদি। গাছের প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারে থাকে।

জমিতে জৈব সার প্রয়োগের সুবিধা-

  1. জৈব সারে ফসলের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানই থাকে।
  2. মাটির উর্বরতা বৃদ্ধি করে।
  3. মাটির অণুজীবের কার্যাবলি বাড়ায়।
  4. মাটির সংযুক্তির উন্নতি ঘটায়।
  5. মাটির পানি ধারন ক্ষমতা বৃদ্ধি করে।
  6. মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে।

(৪) রাসায়নিক সার

কলকারখানায় যে সকল সার তৈরি করা হয় তাদেরকে রাসায়নিক সার বলে। যেমন: ইউরিয়া, ডিএপি, জিপসাম, দস্তাসার।

কয়েকটি সারের নাম ও এদের সরবরাহকৃত পুষ্টি উপাদানের নাম নিম্নের ছকে তুলে ধরা হলো-

সারপুষ্টি উপাদান
ইউরিয়ানাইট্রোজেন
টিএসপিফসফরাস, ক্যালসিয়াম
এমওপিপটাশিয়াম
ডিএপিনাইট্রোজেন, ফসফরাস
জিপসামসালফার, ক্যালসিয়াম
দস্তাসারজিংক, সালফার

রাসায়নিক সার প্রয়োগের সুবিধা-

  1. উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী মাটিতে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান যোগ করা যায়।
  2. উদ্ভিদের পুষ্টি ঘাটতি দ্রুত মিটানোর জন্য রাসায়নিক সার খুবই কার্যকরী।
  3. ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাসায়নিক সার প্রয়োগের অসুবিধা-

  1. সুষম পরিমাণে ব্যবহার না করলে মাটি ও ফসলের ক্ষতি যায়।
  2. রাসায়নিক সার ব্যবহারের ফলে উৎপাদন খরচ বেড়ে যায়।
  3. অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে পরিবেশদূষণ ঘটে।

(৫) কৃষিকাজে সারের ব্যবহার

বাংলাদেশ একটি জনবহুল দেশ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই অল্প জমি থেকে বেশি পরিমাণে ফসল উৎপাদনের জন্য সার ব্যবহার একান্ত অপরিহার্য। তাই বাংলাদেশে সারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে প্রধানত জৈব ও অজৈব এই দুই ধরনের সার ব্যবহার হচ্ছে।

তবে কোন সার কী পরিমাণে প্রয়োগ করতে হবে সে ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। যেমন-

  1. মাটির উর্বরতার অবস্থা।
  2. উৎপাদিত ফসলের ধরন ও জাত।
  3. সার প্রয়োগের সময় ও পদ্ধতি।
  4. সার অপচয়ের মাত্রা।
  5. মাটির আর্দ্রতার অবস্থা।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম)

সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম)

আলোচ্য বিষয়: নিম্নে উদ্ভাবিত সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম) প্রযুক্তিসমূহের উপর আলোকপাত করা হলো- (১) জৈব বালাইনাশক ভিত্তিক পদ্ধতিতে সাউথ আমেরিকান টমেটো লিফ মাইনার পোকার দমন ব্যবস্থাপনা (২) পান ফসলের ক্ষতিকারক কালো ও সাদা মাছি পোকা দমনের জৈব বালাইনাশক ভিত্তিক পদ্ধতি (৩) আন্তঃফসল এর মাধ্যমে মুগ ফসলের ফুলের থ্রিপস (Flower thrips) এবং ফল ছিদ্রকারী (Pod borer) পোকার দমন ব্যবস্থাপনা (৪) প্রধান সবজি ও মসলা ফসলে ডাইমেথইয়েট, কুইনালফস এবং ফেনিট্রোথিয়নের জন্য অপেক্ষমান (Pre Harvest Interval, PHI) সময় নির্ধারণ (৫) আকর্ষণ ও মেরে ফেলা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফল যেমন আম, পেয়ারা, কমলা ও কুলের মাছি পোকা দমন (৬) আকর্ষণ ও মেরে ফেলা পদ্ধতির মাধ্যমে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমন (৭) ফলজ ও বনজ বৃক্ষের জায়ান্ট মিলিবাগ দমন ব্যবস্থাপনা (৮) আমের ফুল Read
লেটুস চাষ পদ্ধতি

লেটুস চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) লেটুসের জাত পরিচিতি (২) লেটুস চাষ পদ্ধতি বর্ণনা (৩) টবে লেটুস পাতা চাষ পদ্ধতি Read
গীমাকলমি শাকের জাত ও চাষ পদ্ধতি

গীমাকলমি শাকের জাত ও চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গীমাকলমি শাকের জাত কী? (২) গীমাকলমি শাকের চাষ পদ্ধতি বর্ণনা (৩) কেন কলমি শাক বেশি বেশি চাষ করা প্রয়োজন? Read
আলু চাষ পদ্ধতি

আলু চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: প্রিয় পাঠক বন্ধু চলুন আমরা আলু চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিই- (১) জাত নির্বাচন: (২) জমি নির্বাচন: (৩) জমি তৈরি: (৪) রোপণ সময়: (৫) বীজের পরিমাণ: (৬) বীজ তৈরি: (৭) রোপণ পদ্ধতি: (৮) সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি: (৯) সার প্রয়োগ পদ্ধতি: (১০) সেচ প্রয়োগ: (১১) অন্তবর্তীকালীন পরিচর্যা: (১২) রোগবালাই ও পোকামাকড় দমন: (১৩) ফসল সংগ্ৰহ: (১৪) ফলন: (১৫) আলু সংরক্ষণ: Read
প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদন ও ফসল উৎপাদনে বিরূপ আবহাওয়া থেকে রক্ষার কৌশল

প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদন ও ফসল উৎপাদনে বিরূপ আবহাওয়া থেকে রক্ষার কৌশল

আলোচ্য বিষয়: (১) ফসল উৎপাদনে প্রতিকুল পরিবেশ (২) খরা অবস্থায় ফসল উৎপাদন কৌশল (৩) লবণাক্ত অঞ্চলে ফসল উৎপাদন কৌশল (৪) বন্যাপ্রবণ অঞ্চলে ফসল উৎপাদন কৌশল (৫) প্রতিকূল পরিবেশে পশুপাখি উৎপাদন (৬) প্রতিকূল পরিবেশে মৎস্য উৎপাদন ও বিরূপ আবহাওয়ায় মৎস্য রক্ষার কৌশল (৭) বিরূপ আবহাওয়ায় ফসল রক্ষার কৌশল Read
মটর ডাল চাষের পদ্ধতি

মটর ডাল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মটরের জাত পরিচিতি (২) মটর ডাল চাষ পদ্ধতির বর্ণনা (৩) মটর চাষে রোগ ও পোকা ব্যবস্থাপনা (৪) ডাল সংরক্ষণের পদ্ধতি সমূহ Read
মিষ্টি মরিচের চাষ পদ্ধতি

মিষ্টি মরিচের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মিষ্টি মরিচের জাত পরিচিতি (২) মিষ্টি মরিচের চাষ পদ্ধতি বর্ণনা Read
ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি, ভূমিক্ষয় রোধের উপায়

ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি? ভূমিক্ষয় রোধের উপায়

আলোচ্য বিষয়: (১) ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি? (২) ভূমিক্ষয় রোধের উপায় Read
পানি সেচ কাকে বলে, পানি সেচের প্রয়োজনীয়তা কি, সেচের পানির মূল উৎস কোনটি

পানি সেচ কাকে বলে? পানি সেচের প্রয়োজনীয়তা কি? সেচের পানির মূল উৎস কোনটি?

আলোচ্য বিষয়: (১) পানি সেচ কাকে বলে? (২) পানি সেচের প্রয়োজনীয়তা কি? (৩) সেচের পানির মূল উৎস কোনটি? (৪) সেচের পানির গুণাগুণ (৫) বিভিন্ন ফসলের ন্যূনতম পানির চাহিদা Read
সেচ কি, সেচ পদ্ধতি কয়টি, আধুনিক সেচ পদ্ধতি ও সেচ ব্যবস্থাপনা

সেচ কি? সেচ পদ্ধতি কয়টি? আধুনিক সেচ পদ্ধতি ও সেচ ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) সেচ কি? সেচ কাকে বলে? (২) সেচ পদ্ধতি কয়টি? আধুনিক সেচ পদ্ধতি (৩) সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির জন্য সেচ ব্যবস্থাপনা Read