সালাত শব্দের অর্থ কী, কাকে বলে? সালাতের গুরুত্ব

সালাত শব্দের অর্থ কী, কাকে বলে সালাতের গুরুত্ব

(১) সালাত শব্দের অর্থ কী? কাকে বলে?

সালাত আরবি শব্দ। এর ফার্সি প্রতিশব্দ হলো নামায। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত (দয়া) কামনা করা।

যেহেতু সালাতের মাধ্যমে বান্দা প্রভুর নিকট দোয়া করে, দয়া ও ক্ষমা প্রার্থনা করে থাকে তাই একে সালাত বলা হয়।

ইসলাম যে পাঁচটি রুকনের (স্তম্ভের) উপর প্রতিষ্ঠিত তার দ্বিতীয়টি হলো সালাত।

এ সম্পর্কে মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন,

“ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: (১) এ সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসুল; (২) সালাত প্রতিষ্ঠা করা; (৩) যাকাত দেওয়া; (৪) রমযানের রোযা রাখা; (৫) হজ করা।”

(সহিহ বুখারি)

কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

“কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেওয়া হবে।”

(তিরমিযি)

মহান আল্লাহ মুমিনের উপর দৈনিক পাঁচবার সালাত ফরজ (আবশ্যক) করেছেন। তা হলো ফজর, যোহর, আসর, মাগরিব ও এশা।

সালাত একজন মুমিনকে (বিশ্বাসী) মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।

আল্লাহ তায়ালা বলেন,

“নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।”

(সূরা আল-‘আনকাবুত, আয়াত ৪৫)

শরিয়ত অনুমোদিত কারণ ব্যতীত কখনোই সালাত ত্যাগ করা যাবে না।

(২) সালাতের ধর্মীয় গুরুত্ব

একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

সালাতের গুরুত্ব সম্পর্কে রাসুল (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নুর হবে।”

(তাবারানি)

একদা হযরত মুহাম্মদ (সাঃ) তাঁর সাথিদের লক্ষ্য করে বললেন,

“যদি কারও বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোনো লোক দৈনিক পাঁচবার ঐ নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবিগণ উত্তরে বললেন, ‘না’ হে আল্লাহর রাসুল! তখন মহানবি (সাঃ) বললেন- পাঁচ ওয়াক্ত সালাত ঠিক তেমনি তার (সালাত আদায়কারীর) গুনাহসমূহ দূর করে দেয়। মহানবি (সাঃ) আরও বলেছেন, “সালাত হলো ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী।”

(তিরমিযি)

মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) জামাআতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন।

তিনি বলেন,

“জামাআতে সালাত আদায় করলে একাকী আদায় করার চাইতে সাতাশ গুণ বেশি সাওয়াব পাওয়া যায়।”

(বুখারি ও মুসলিম)

আর আল্লাহ তায়ালাও সালাতকে জামাআতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন।

আল্লাহ বলেন,

“তোমরা রুকুকারীদের সাথে রুকু কর।”

(সূরা আল-বাকারা, আয়াত ৪৩)

(৩) সালাতের সামাজিক গুরুত্ব

  • পবিত্র কুরআনের বহুস্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ একস্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে-অপরের খোঁজ-খবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।
  • সলাত বা নামাযের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু-নিচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত আদায়ের মাধ্যমে মানুষ পারস্পরিক সকল মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার শিক্ষা পায়।
  • সালাত আমাদেরকে সময়ের গুরুত্ব ও শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। নেতার অনুসরণ করতে এবং নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে। আমরা সময়ের প্রতি লক্ষ রেখে নিয়মিত সালাত আদায় করব। জীবনকে সুন্দর করে গড়ে তুলব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিতব্যয়িতা কী, কাকে বলে মিতব্যয়িতার গুরুত্ব

মিতব্যয়িতা কী, কাকে বলে? মিতব্যয়িতার গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) মিতব্যয়িতা কী, কাকে বলে? (২) মিতব্যয়িতার গুরুত্ব Read
মানবজাতির কল্যাণে আল-কুরআনের শিক্ষা

মানবজাতির কল্যাণে আল-কুরআনের শিক্ষা

আলোচ্য বিষয়: নিম্নে সংক্ষিপ্তাকারে মানবজাতির কল্যাণে আল-কুরআনের নীতিমালা বা শিক্ষাসমূহ হলো- (১) আল্লাহর অস্তিত্বে বিশ্বাস (২) আল্লাহর একত্ববাদের শিক্ষা (৩) শিরক পরিহার (৪) সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন (৫) রিসালাতের অনুসরণ (৬) আসমানি কিতাবের অনুসরণ (৭) আখিরাত জীবনে বিশ্বাসের আলোকে জীবন গঠন (৮) মৌলিক ইবাদাত পালন (৯) আমলে সালিহ বা সৎকর্ম করা (১০) সৎপথে ধৈর্যের সাথে অবিচল থাকা (১১) মন-মানসের পবিত্রতা (১২) সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ (১৩) সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা (১৪) কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো (১৫) অর্থনৈতিক দিক নির্দেশনা (১৬) ফৌজদারি বিধান (১৭) মানব মর্যাদা ও মানবতার ঐক্য প্রতিষ্ঠা (১৮) মানবতার সেবায় কুরআনের নির্দেশনা (১৯) আধ্যাত্মিক জীবনের দিগদর্শন Read
ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক (২) ভ্রাতৃত্ব (উখুয়াত) (৩) উম্মাহ (৪) ইসলামি দাওয়াহ (৫) ইসলামি দাওয়াহ মাধ্যম ও কৌশল (৬) দাঈ এর গুণাবলী (৭) খিদমতে খালক (৮) মানবাধিকার সংরক্ষণে ইসলাম (৯) পরিবেশ সংরক্ষণে ইসলাম Read
তারাবীর নামায ও খতম তারাবীর মাসায়েল

তারাবীর নামায ও খতম তারাবীর মাসায়েল

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তারাবীর নামায ও তার মাসায়েল (২) খতম তারাবীর মাসায়েল Read
মহানবি (সাঃ) এর ১০টি হাদিস এবং তার ব্যখ্যা ও শিক্ষা সমূহ

মহানবি (সাঃ)-এর ১০টি হাদিস এবং তার ব্যখ্যা ও শিক্ষা সমূহ

○ ইসলাম
নিম্নে মহানবি (সাঃ)-এর ১০টি হাদিস এবং তার ব্যখ্যা ও শিক্ষা সমূহ তুলে ধরা হয়েছে- আলোচ্য বিষয়: (১) নিয়ত সম্পর্কিত হাদিস (২) ইসলামের ভিত্তি (ইমান, সালাত, সাওম, যাকাত ও হজ) সম্পর্কিত হাদিস (৩) দানশীলতা সম্পর্কিত হাদিস (৪) বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস (৫) সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস (৬) মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস (৭) পরোপকার সম্পর্কিত হাদিস (৮) ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিস (৯) ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস (১০) যিকির সম্পর্কিত হাদিস Read
বিগ ব্যাং অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টি হতে কয়েক মিলিয়ন বছর সময় লেগেছে; তাহলে কুরআন কেন বলল আকাশ

বিগ ব্যাং অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টি হতে কয়েক মিলিয়ন বছর সময় লেগেছে; তাহলে কুরআন কেন বলল আকাশ ও পৃথিবী তৈরি হতে ৬ দিন লেগেছে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: মহাবিশ্ব সৃষ্টি হতে লেগেছে কোটি বছর, কিন্তু কুরআন কেন বলল ৬ দিন? আসল রহস্য কী? আমাদের মনে মাঝেমধ্যেই একটা প্রশ্ন উঁকি দেয়—আধুনিক বিজ্ঞান বা বিগ ব্যাং (Big Bang) তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টি হতে কোটি কোটি বছর সময় লেগেছে। অথচ পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র ৬ দিনে। তাহলে কি বিজ্ঞানের সাথে কুরআনের কোনো বিরোধ আছে? নাকি আমরা কুরআন বুঝতে কোথাও ভুল করছি? চলুন আজ একদম সহজ ভাষায় বিষয়টি বুঝে নিই। Read
কয়েকটি পাপ থেকে দূরে থাকা ও পাপ থেকে বেচে থাকার উপায়মুক্তির উপায়

কয়েকটি পাপ থেকে দূরে থাকা ও পাপ থেকে বেচে থাকার উপায়/মুক্তির উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: ভালো মানুষ হবার উপায়ঃ কয়েকটি পাপ থেকে দূরে থাকা ও পাপ থেকে বেচে থাকার উপায়/মুক্তির উপায়। ভালো মানুষ হবার উপায়, কয়েকটি পাপ থেকে দূরে থাকা, পাপ থেকে বেচে থাকার উপায়, পাপ থেকে মুক্তির উপায়। Read
সুদ ও ঘুষ অর্থ, কী, কাকে বলে ইসলামের দৃষ্টিতে সুদ ঘুষের কুফল, পরিণতি ও বিধান

সুদ ও ঘুষ অর্থ, কী, কাকে বলে? ইসলামের দৃষ্টিতে সুদ-ঘুষের কুফল, পরিণতি ও বিধান

আলোচ্য বিষয়: (১) সুদ কাকে বলে? (২) সুদ কী? (৩) ঘুষ অর্থ কি? (৪) ঘুষ কাকে বলে? (৫) সুদ-ঘুষের কুফল ও পরিণতি (৬) ইসলামের দৃষ্টিতে সুদ-ঘুষের বিধান Read
নাপাক কি, নাপাক কত প্রকার, কি কি কারণে কাপড় নাপাক হয়

নাপাক কি? নাপাক কত প্রকার? কি কি কারণে কাপড় নাপাক হয়?

○ ইসলাম
আলোচ্য বিষয়: নাপাক হওয়া, নাপাক দূর করা ও শরীয়তের বিধানঃ নাপাক হলে কী করবেন? ইসলাম কী বলে? আপনি কি জানেন কোন জিনিস নাপাক আর কোনটা নয়? নাপাক ও পাকের মধ্যে পার্থক্য কীভাবে বুঝবেন? নাপাকি দূর করার সঠিক নিয়ম কি ইসলাম শেখায়? বিস্তারিত জানুন এখানে- (১) নাপাক কি? (২) নাপাক কত প্রকার? (৩) কাপড় নাপাক হওয়ার কারণ সমূহ কি? (৪) কতটুকু নাপাক মাফ? (৫) শরীর ও নাপাক কাপড় কিভাবে পাক করতে হয়? নাপাক কাপড় পাক করার নিয়ম? (৬) আসবাব/দ্রব্য পাক করার নিয়ম? কিভাবে পাক করতে হয়? (৭) জমীন পাক করার নিয়ম? কিভাবে পাক করতে হয়? (৮) খাদ্য দ্রব্য পাক করার নিয়ম? তরল দ্রব্য কিভাবে পাক করতে হয়? (৯) হাউজ বা ট্যাংকি পাক করার নিয়ম? কিভাবে পাক করতে হয়? (১০) টিউবওয়েল বা Read
surah fatiha in bangla (সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ)

surah fatiha in bangla (সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ অর্থ)

○ ইসলাম
আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ছবি, সূরা ফাতিহা অর্থ, সুরা ফাতিহা বাংলা অর্থ সহ, সূরা ফাতিহা বাংলা, সূরা ফাতিহার অর্থ, সূরা ফাতিহা ব্যাখ্যা, সুরা ফাতিহা বাংলা অর্থ, সূরা ফাতিহা বাংলা উচ্চারণ, sura fateha, সূরা ফাতিহা বাংলা অনুবাদ সহ, সূরা ফাতিহার বাংলা অর্থ, সূরা ফাতিহা বাংলা অর্থ, surah fatiha in bangla, sura fatiha, সুরা ফাতিহা। Read