সুস্থ বীজ বাছাই পদ্ধতি

সুস্থ বীজ বাছাই পদ্ধতি

বীজ ফসল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। ফসলের ফলন নির্ভর করে সুস্থ বীজের উপর। বীজের মধ্যে অপুষ্ট বীজ, রোগাক্রান্ত বীজ, বিবর্ণ বীজ না থাকাকে সুস্থ বীজ বুঝায়। কারণ অপুষ্ট বীজ থেকে দূর্বল চারা উৎপন্ন হয় না মাঠে ভালো ফলন দিতে অক্ষম। তাই বীজে বপনের পূর্বে অবশ্যই সুস্থ বীজ বাছাই পদ্ধতির মাধ্যমে ভালো ও সুস্থ বীজ বাছাই করতে হবে।

নিম্নে সহজে সুস্থ বীজ বাছাই পদ্ধতির বর্ণনা করা হলো-

সুস্থ ধান বীজ

প্রয়োজনীয় উপকরণ:

১. বপনের জন্য নির্বাচিত ধান বীজ

২. পানি

৩. বালতি/চৌবাচ্চা

৪. ইউরিয়া সার

৫. লোহা বা কাঠের দন্ড

৬. চালনী

সুস্থ বীজ বাছাইয়ের কার্যপদ্ধতি:

১. প্রথমে একটি বড় বালতিতে ১৩ লিটার পরিস্কার পানি নিতে হবে।

২. এরপর বালতির পানিতে ৫০০ গ্রাম ইউরিয়া সার ঢেলে দিয়ে দন্ডের সাহায্যে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত ইউরিয়া দ্রবীভূত হয়।

৩. ইউরিয়া দ্রবণে ধানের বীজ (২০ কেজি) ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে।

৪. পুষ্ট ভারী বীজ বালতির তলদেশে ডুবে যাবে।

৫. অপুষ্ট বীজ ও চিটা দ্রবণের উপরিভাগে ভেসে উঠবে।

৬. ভাসমান চিটা ও অপুষ্ট বীজ চালনীর মাধ্যমে বা হাত দিয়ে তুলে ফেলতে হবে।

৭. বালতির তলায় ডুবে থাকা বীজগুলো উঠিয়ে পরিস্কার পানিতে ৩-৪ বার ধুয়ে ছায়ায় শুকিয়ে নিতে হবে। এ বীজ বীজতলায় বপন করা যাবে অথবা জাগ দেয়া যাবে।

সাবধানতা:

১. ইউরিয়া ও পানির অনুপাত সঠিক হতে হবে (১-১.৫: ৪০)

২. বীজ পানিতে ঢেলে ভালোভাবে নাড়তে হবে।

৩. বাছাইকৃত বীজ পরে ব্যবহার করতে হলে তা অবশ্যই দ্রুত পরিস্কার পানি দিয়ে ধুয়ে ছায়ায় শুকিয়ে নিতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফল ও শাকসবজি বাজারজাত করণ এবং প্রক্রিয়াজাতকরণ

ফল ও শাকসবজি বাজারজাত করণ এবং প্রক্রিয়াজাতকরণ

আলোচ্য বিষয়: (১) ফল ও শাকসবজি বাজারজাতকরণ (২) ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ Read
পটল চাষ পদ্ধতি

পটল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) পটলের জাতের নাম (২) হাইব্রিড পটলের জাত পরিচিতি (৩) পটল চাষ পদ্ধতি বর্ণনা Read
মাসকলাই চাষের, জাত, সময় ও পদ্ধতিসমূহ

মাসকলাই চাষের, জাত, সময় ও পদ্ধতিসমূহ

আলোচ্য বিষয়: (১) মাসকলাই এর চাষ পদ্ধতি (২) মাসকলাইয় চাষে রোগ ব্যবস্থাপনা (১২) মাসকলাইয় চাষে পোকা মাকড় দমন Read
কাউন চাল চাষের পদ্ধতি

কাউন চাল চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) কাউনের চালের জাত সমূহ (২) কাউন চাল চাষের পদ্ধতি Read
কাঁঠাল গাছের বৈশিষ্ট্য এবং কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ

কাঁঠাল গাছের বৈশিষ্ট্য এবং কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ

আলোচ্য বিষয়: (১) কাঁঠাল গাছের বৈশিষ্ট্য (২) কাঁঠালের গুরুত্ব (৩) কাঁঠাল চাষ পদ্ধতি ও কাঁঠাল গাছের পরিচর্যা সমূহ Read
গোলাপের দুটি জাতের নাম, গোলাপ ফুল কখন ফোটে, গোলাপ ফুলের চাষ পদ্ধতি

গোলাপের দুটি জাতের নাম, গোলাপ ফুল কখন ফোটে? গোলাপ ফুলের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গোলাপের দুটি জাতের নাম (২) গোলাপ ফুল কখন ফোটে? (৩) গোলাপ ফুল চাষ পদ্ধতি Read
মৌরির জাত পরিচিতি ও চাষ পদ্ধতি

মৌরির জাত পরিচিতি ও চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মৌরির জাত পরিচিতি (২) মৌরি চাষ পদ্ধতি Read
আলুর চিপস ও ফ্লেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি

আলুর চিপস ও ফ্লেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নেআলুর চিপস ও ফ্লেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি উল্লেখ করা হলো- (১) আলুর চিপস তৈরির রেসিপি ও চিপস তৈরির পদ্ধতি (২) আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি ও ফ্রেঞ্চ ফ্রাই তৈরির পদ্ধতি Read
হরমোন প্রয়োগে করলা চাষের পদ্ধতি

হরমোন প্রয়োগে করলা চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) করলা চাষে হরমোন প্রয়োগের কারণ ও প্রভাব (২) হরমোন প্রয়োগে করলা চাষের পদ্ধতির ধারাবাহিক বর্ণনা (৩) জিবারেলিক এসিড প্রয়োগে করলার বীজের অঙ্কুরোদগম হার বৃদ্ধিকরন পক্রিয়া Read
একাঙ্গী মসলা চাষের পদ্ধতি বা একাঙ্গী একানী ভূঁই চম্পা গাছের চাষ

একাঙ্গী মসলা চাষের পদ্ধতি বা একাঙ্গী/একানী/ভূঁই চম্পা গাছের চাষ

আলোচ্য বিষয়: (১) একাঙ্গী গাছের জাত ও বৈশিষ্ট্য (২) একাঙ্গী মসলা চাষের পদ্ধতি বা একাঙ্গী/একানী/ভূঁই চম্পা গাছের চাষ (৩) একাঙ্গী মসলা চাষে রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা Read