সূরা আল আলাক: অর্থসহ বাংলা উচ্চারণ

informationbangla.com default featured image compressed

সূরা আল আলাক: অর্থসহ বাংলা উচ্চারণ ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যা কোরআনুল কারীমের প্রথম অবতীর্ণ আয়াতসমূহের অন্তর্ভুক্ত। এ সূরায় মানবজাতির জ্ঞান অর্জন, সৃষ্টির সূচনা এবং আল্লাহর কুদরতের মহিমা তুলে ধরা হয়েছে। যারা কোরআন শেখার চেষ্টা করছেন বা অর্থ বুঝে তিলাওয়াত করতে চান, তাদের জন্য সূরা আল আলাকের বাংলা অর্থ ও উচ্চারণ জানা খুবই প্রয়োজনীয়। এই পোস্টে ধাপে ধাপে সহজভাবে সূরা আল আলাকের অর্থসহ উচ্চারণ দেওয়া হলো, যা পাঠকদের কোরআন অনুধাবনে সহায়ক হবে।

সুরা নং: ৯৬, সুরা নাম: আল আলাক (রক্তপিন্ড), অবতরণের স্থান: মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, অবতীর্ণের অনুক্রম: ১।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

[1] اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذى خَلَقَ
[1] ইক্বরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক্ব্
[1] পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন

[2] خَلَقَ الإِنسٰنَ مِن عَلَقٍ
[2] খলাকাল্ ইন্সা-না মিন্ ‘আলাক্
[2] সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।

[3] اقرَأ وَرَبُّكَ الأَكرَمُ
[3] ইক্ব্র অ রব্বুকাল্ আকরমু
[3] পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,

[4] الَّذى عَلَّمَ بِالقَلَمِ
[4] ল্লাযী ‘আল্লামা বিল্ক্বলামি
[4] যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

[5] عَلَّمَ الإِنسٰنَ ما لَم يَعلَم
[5] আল্লামাল্ ইন্সা-না মা-লাম্ ইয়া’লাম্
[5] শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

[6] كَلّا إِنَّ الإِنسٰنَ لَيَطغىٰ
[6] কাল্লা য় ইন্নাল্ ইন্সা-না লাইয়াতগ য়’
[6] সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,

[7] أَن رَءاهُ استَغنىٰ
[7] র্আরয়াহুস্ তাগ্না-
[7] এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

[8] إِنَّ إِلىٰ رَبِّكَ الرُّجعىٰ
[8] ইন্না ইলা- রব্বির্কা রুজ‘আ
[8] নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

[9] أَرَءَيتَ الَّذى يَنهىٰ
[9] আরয়াইতাল্লাযী ইয়ান্হা
[9] আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে

[10] عَبدًا إِذا صَلّىٰ
[10] ‘আব্দান্ ইযা-ছোয়াল্লা
[10] এক বান্দাকে যখন সে নামায পড়ে?

[11] أَرَءَيتَ إِن كانَ عَلَى الهُدىٰ
[11] আরয়াইতা ইন্ কা-না ‘আলাল্ হুদা য়
[11] আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।

[12] أَو أَمَرَ بِالتَّقوىٰ
[12] আও আমার বিত্তাকওয়া
[12] অথবা খোদাভীতি শিক্ষা দেয়।

[13] أَرَءَيتَ إِن كَذَّبَ وَتَوَلّىٰ
[13] আরয়াইতা ইন্কায্যাবা অতাওয়াল্লা
[13] আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

[14] أَلَم يَعلَم بِأَنَّ اللَّهَ يَرىٰ
[14] আলাম্ ইয়া’লাম্ বিআন্নাল্লা-হা ইয়ার
[14] সে কি জানে না যে, আল্লাহ দেখেন?

[15] كَلّا لَئِن لَم يَنتَهِ لَنَسفَعًا بِالنّاصِيَةِ
[15] কাল্লা-লায়িল্লাম্ ইয়ান্তাহি লানাস্ফা‘আম্ বিন্না-ছিয়াতি
[15] কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-

[16] ناصِيَةٍ كٰذِبَةٍ خاطِئَةٍ
[16] না-ছিয়াতিন্ কা-যিবাতিন্ খত্বিয়াহ্
[16] মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।

[17] فَليَدعُ نادِيَهُ
[17] ফাল্ ইয়াদ্‘উ না-দিয়াহূ
[17] অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

[18] سَنَدعُ الزَّبانِيَةَ
[18] সানাদ্‘উয্ যাবা-নিয়াতা
[18] আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে

[19] كَلّا لا تُطِعهُ وَاسجُد وَاقتَرِب ۩
[19] কাল্লা-; লা তুত্বি’হু অস্জুদ্ ওয়াকতারিব্
[19] কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ট করে আরবি শিখবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

ছাগল কোরবানির নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ছাগল কোরবানির নিয়মসমূহ তুলে ধরা হলো- (১) যেভাবে ছাগল কুরবানি করতে হবে (২) ছাগলের যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না (৩) ছাগলের যেসব ত্রুটি থাকলেও সেই ছাগলকে কোরবানি দেওয়া যাবে Read
ঈমানের-শাখা-imaner-shakha

ঈমানের শাখা imaner shakha

○ ইসলাম
এই আর্টিকেলটিতে ঈমানের শাখা কি? ঈমানের শাখা কয়টি? ঈমানের শাখা প্রশাখা কয়টি? ঈমানের শাখা pdf, ঈমানের শাখা কয়টি ও কি কি? ঈমানের সর্বোচ্চ শাখা কি? ঈমানের সর্বনিম্ন শাখা কি? ঈমানের সর্বোচ্চ শাখা কয়টি? ঈমানের মৌলিক শাখা কয়টি? ঈমানের সংখ্যা কয়টি? ঈমানের শাখা সমূহ, ঈমানের শাখা কতটি? ঈমানের সর্বোৎকৃষ্ট শাখা কোনটি? ঈমানের ৭৭ টি শাখা কি কি? ঈমানের অংগ, ঈমানের সবচেয়ে ছোট শাখা কোনটি? ঈমানের ৭৭ টি শাখা বই, ঈমানের ৭৭ টি শাখা, ঈমানের শাখা প্রশাখা; প্রভৃতি বিষয় আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক- ঈমানের শাখা প্রশাখা বা ঈমানের অংগ সংক্রান্ত কিছু প্রশ্নঃ প্রশ্ন: ঈমান কি? ঈমানের শাখা কি? উত্তর: ঈমানের পরিচয়ের মধ্যে বলা হয়েছে কতকগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করার সমষ্টি হলো ঈমান। Read
informationbangla.com default featured image compressed

সাওম কি বা কাকে বলে? সাওমের প্রকারভেদ, গুরুত্ব ও ভঙ্গের কারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সাওমের প্রকারভেদ (২) সাওমের গুরুত্ব (৩) সাওম ভঙ্গের কারণ Read
surah adiyat bangla uccharon, সূরা আদিয়াত বাংলা উচ্চারণ

surah adiyat bangla: সূরা আদিয়াত বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা আদিয়াত সংক্ষিপ্ত পরিচিতি (২) surah adiyat bangla (৩) সূরা আদিয়াত বাংলা উচ্চারণ (৪) সূরা আদিয়াত অর্থ (৫) surah adiyat bangla uccharon chobi (৬) surah adiyat uccharon audio (৭) সূরা আল আদিয়াত বাংলা উচ্চারণ ভিডিও (৮) সূরা আদিয়াত এর শানে নুযুল (৯) সূরা আদিয়াত এর ব্যাখ্যা (১০) সূরা আদিয়াত এর তাফসীর (১১) সূরা আদিয়াত এর শিক্ষা Read
আদর্শ সমাজ গঠন ও অনাচার প্রতিরোধে ইসলাম

আদর্শ সমাজ গঠন ও অনাচার প্রতিরোধে ইসলাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সমাজে ন্যায়বিচার (আদল) প্রতিষ্ঠা (২) সন্ত্রাস প্রতিরোধে ইসলামের ভূমিকা (৩) সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামের নীতি (৪) সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় সমাজ গঠনে ইসলামের ভূমিকা (৫) মিথ্যাচার (৬) প্রতারণা (৭) গিবত (৮) অসৎসঙ্গ (৯) সুদ ও ঘুষ (১০) জুয়া ও লটারি (১১) মাদকাসক্তি ও ধূমপান (১২) অধিকারহরণ, চুরি, ডাকাতি, অপহরণ, ছিনতাই (১৩) হত্যা, আত্মহত্যা (১৪) যৌতুক ও নারী নির্যাতন, ইভটিজিং (১৫) খাদ্যদ্রব্যে ভেজাল (১৬) দুর্নীতি Read
২৩০টি কবিরা গুনাহের তালিকা

২৩০টি কবিরা গুনাহের তালিকা

○ ইসলাম
আলোচ্য বিষয়: কবিরা গুনাহ কাকে বলে? কিংবা কবিরা গুনাহ কী? ২৩০টি কবিরা গুনাহের তালিকা। Read
হজ শব্দের অর্থ, কী, কাকে বলে হজের ফরজ ও ওয়াজিব সমূহ

হজ শব্দের অর্থ, কী, কাকে বলে? হজের ফরজ ও ওয়াজিব সমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হজ শব্দের অর্থ কী? (২) হজ কাকে বলে? (৩) হজ কী? (৪) হজের ফরজ ও ওয়াজিব সমূহ (৫) হজের ধর্মীয় গুরুত্ব (৬) হজের সামাজিক গুরুত্ব (৭) হজের শিক্ষা ও তাৎপর্য Read
সূরা বাকারার ২৮ ও ২৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২৮ ও ২৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২৮ ও ২৯ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
informationbangla.com default featured image compressed

১০+ কয়েকটি ইসলামিক প্রশ্নের উত্তর

○ ইসলাম
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানুষের আধ্যাত্মিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক নির্দেশ করে। ইসলামের বিভিন্ন বিষয়, যেমন ইবাদত, আকিদা, এবং ইতিহাস সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের ধর্মীয় জ্ঞানকে গভীর করে এবং জীবনযাপনে সঠিক পথ দেখায়। এই ব্লগে আমরা ইসলামিক বিষয়ের উপর কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যা পাঠকদের জন্য সহজবোধ্য এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে। ১. প্রশ্ন: অজু কিভাবে করতে হয়? উত্তর:অজুর পূর্ব প্রস্তুতি: উঁচু ও পবিত্র স্থানে বসা মুস্তাহাব কিবলামুখী হয়ে বসা উত্তম পানি ঢালার পাত্র বাম পাশে রাখা পুকুর বা হাউজ থেকে পানি নিলে ডান পাশে রাখা মুস্তাহাব অজুর ধাপসমূহ: নাকে পানি দেওয়া ডান হাত দিয়ে পানি নাকে দিবে বাম হাত দিয়ে নাক ঝাড়বে কনিষ্ঠাঙ্গুল বা বৃদ্ধাঙ্গুল দিয়ে নাক পরিস্কার তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত মুখমণ্ডল Read
ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনf

মুসলমানরা কি কাবার পূজা করে? জেনে নিন আসল সত্য!

○ ইসলাম
আলোচ্য বিষয়: ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনায় কাবার প্রতি নত হয়ে তার উপাসনা করে? অনেকের মনেই একটা খুব সাধারণ কিন্তু কৌতূহলী প্রশ্ন জাগে—"ইসলাম ধর্মে তো মূর্তিপূজা বা কোনো আকার-আকৃতির উপাসনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে মুসলমানরা কেন নামাজের সময় সেই কাবা শরীফের দিকেই নত হয়? তারা কি তবে কাবার পূজা করে?" আজকের এই লেখায় আমরা খুব সহজ ভাষায় এই ভুল ধারণাটি ভাঙার চেষ্টা করব এবং জানব এর পেছনের আসল যুক্তিগুলো কী। চলুন, খোলা মনে বিষয়টি জেনে নিই। Read