সূরা আল বুরুজ: অর্থসহ বাংলা উচ্চারণ

কোরআনের সূরা আল-বুরুজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ মক্কী সূরা। এতে সত্যের পথে অটল থাকা, ঈমানদারদের ধৈর্য, এবং অবিশ্বাসীদের পরিণতি সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা এসেছে। যারা কোরআন তিলাওয়াত শিখতে চান বা অর্থসহ বাংলা উচ্চারণ জানতে চান, তাদের জন্য এই পোস্টে আমরা সূরা আল-বুরুজের আরবি আয়াত, বাংলা উচ্চারণ এবং সহজবোধ্য অর্থ তুলে ধরেছি। আশা করি পাঠকরা এখান থেকে উপকৃত হবেন।
সুরা নং: ৮৫, সুরা নাম: আল-বুরুজ (নক্ষত্রপুঞ্জ), অবতরণের স্থান: মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২২, অবতীর্ণের অনুক্রম: ২৭।
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
[1] وَالسَّماءِ ذاتِ البُروجِ
[1] অস্সামা-য়ি যা-তিল্ বুরূজ্বি
[1] শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
[2] وَاليَومِ المَوعودِ
[2) অল্ইয়াওমিল্ মাও‘ঊদি।
[2] এবং প্রতিশ্রুত দিবসের,
[3] وَشاهِدٍ وَمَشهودٍ
[3] অশা-হিদিঁও অমাশ্হূদ্।
[3] এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
[4] قُتِلَ أَصحٰبُ الأُخدودِ
[4] কুতিলা আছ্হা-বুল্ উখ্দূদি।
[4] অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
[5] النّارِ ذاتِ الوَقودِ
[5] আন্না-রি যা-তিল্ অকুদি
[5] অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
[6] إِذ هُم عَلَيها قُعودٌ
[6] ইয্হুম্ ‘আলাইহা-কুঊ’দুঁও।
[6] যখন তারা তার কিনারায় বসেছিল।
[7] وَهُم عَلىٰ ما يَفعَلونَ بِالمُؤمِنينَ شُهودٌ
[7] অহুম্ ‘আলা-মা-ইয়াফ্‘আলূনা বিল্মুমিনীনা শুহূদ্।
[7] এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
[8] وَما نَقَموا مِنهُم إِلّا أَن يُؤمِنوا بِاللَّهِ العَزيزِ الحَميدِ
[8] অমা-নাক্বমূ মিন্হুম্ ইল্লা য় আইঁ ইয়ুমিনূ বিল্লা-হিল্ ‘আযীযিল্ হামীদি।
[8] তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
[9] الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ ۚ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَيءٍ شَهيدٌ
[9] আল্লাযী লাহূ মুল্কুস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্ব; অল্লা-হু ‘আলা- কুল্লি শাইয়িন্ শাহীদ্।
[9] যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
[10] إِنَّ الَّذينَ فَتَنُوا المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ ثُمَّ لَم يَتوبوا فَلَهُم عَذابُ جَهَنَّمَ وَلَهُم عَذابُ الحَريقِ
[10] ইন্নাল্লাযীনা ফাতানুল্ মুমিনীনা অল্মুমিনা-তি ছুম্মা লাম্ ইয়াতূবূ ফালাহুম্ ‘আযা-বু জ্বাহান্নামাঅলাহুম্ ‘আযা-বুল্ হারীক্ব্।
[10] যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
[11] إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ ۚ ذٰلِكَ الفَوزُ الكَبيرُ
[11] ইন্নাল্লাযীনা আ-মানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি লাহুম্ জ্বান্না-তুন্ তাজরী মিন্ তাহ্তিহাল্ আন্হার্-; যা-লিকাল্ ফাওযুল্ কার্বী।
[11] যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
[12] إِنَّ بَطشَ رَبِّكَ لَشَديدٌ
[12] ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ্।
[12] নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
[13] إِنَّهُ هُوَ يُبدِئُ وَيُعيدُ
[13] ইন্নাহূ হুওয়া ইয়ুব্দিয়ু অইয়ু‘ঈদ্।
[13] তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
[14] وَهُوَ الغَفورُ الوَدودُ
[14] অহুওয়াল্ গফূরুল্ ওয়াদূদু
[14] তিনি ক্ষমাশীল, প্রেমময়;
[15] ذُو العَرشِ المَجيدُ
[15] যুল্ ‘র্আশিল্ মাজ্বীদু
[15] মহান আরশের অধিকারী।
[16] فَعّالٌ لِما يُريدُ
[16] ফা’আ’লুল্ লিমা-ইয়ুরীদ্।
[16] তিনি যা চান, তাই করেন।
[17] هَل أَتىٰكَ حَديثُ الجُنودِ
[17] হাল্ আতা-কা হাদীছুল্ জুনূ দি
[17] আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
[18] فِرعَونَ وَثَمودَ
[18] র্ফি‘আউনা অছামূদ্।
[18] ফেরাউনের এবং সামুদের?
[19] بَلِ الَّذينَ كَفَروا فى تَكذيبٍ
[19] বালিল্লাযীনা কাফারূ ফী তাক্যীবিঁও
[19] বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
[20] وَاللَّهُ مِن وَرائِهِم مُحيطٌ
[20] অল্লা-হু মিওঁ অরা য় য়িহিম্ মুহীত্ব্।
[20] আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
[21] بَل هُوَ قُرءانٌ مَجيدٌ
[21] বাল্ হুওয়া কুরআ-নুম্ মাজ্বীদুন্
[21] বরং এটা মহান কোরআন,
[22] فى لَوحٍ مَحفوظٍ
[22] ফী লাওহিম্ মাহ্ফূজ্
[22] লওহে মাহফুযে লিপিবদ্ধ।
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ট করে আরবি শিখে নিবেন।









