সূরা ইখলাস বাংলা উচ্চারণসহ অর্থ/অনুবাদ (surah ikhlas bangla)

surah ikhlas bangla, সূরা ইখলাস বাংলা উচ্চারণসহ অর্থ-অনুবাদ

(১) সূরা ইখলাস বাংলা উচ্চারণসহ অর্থ একত্রে

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ‎
বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
 
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
কুল হুওয়াল্লাহু আহাদ।
বলুন (হে নবি), তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়,
 
ٱللَّهُ ٱلصَّمَدُ
আল্লাহুস সামাদ।
তিনি কারো মুখাপেক্ষী নন,
 
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।
তিনি কাউকে জন্ম দেননি; কেউ তাঁকে জন্ম দেননি,
 
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
আর তাঁর সমতুল্য কেউই নেই।

(২) সূরা ইখলাস আরবি

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ‎
• قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ‎
• ٱللَّهُ ٱلصَّمَدُ ‎
• لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ‎
• وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ‎

(৩) surah ikhlas bangla

বিসমিল্লাহির রাহমানির রাহিম
• কুল হুওয়াল্লাহু আহাদ।
• আল্লাহুস সামাদ‎।
• লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ‎।
• ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।

(৪) সূরা ইখলাসের বাংলা অর্থ/অনুবাদ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
• বলুন (হে নবি), তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়,
• তিনি কারো মুখাপেক্ষী নন,
• তিনি কাউকে জন্ম দেননি; কেউ তাঁকে জন্ম দেননি,
• আর তাঁর সমতুল্য কেউই নেই।

(৫) surah ikhlas bangla picture HD

surah ikhlas bangla picture hd

(৬) surah ikhlas uccharon audio mp3

(৭) surah ikhlas bangla uccharon o ortho video mp4

(Creative Commons Attribution license@Kalamullahbd)

(৮) সূরা ইখলাস এর ফজিলত

সূরা ইখলাস-এর ভাব ও মর্মার্থ বুঝে পড়লে তাতে বান্দার অন্তরে আল্লাহর গুণাবলী গেঁথে যাবে। মনে প্রাণে ওই ব্যক্তি হয়ে উঠবে শিরকমুক্ত ঈমানের অধিকারী হবে। আর তার বিনিময়ে সে লাভ করবে দুনিয়া ও পরকালের অনেক উপকারিতা ও ফজিলত।

সূরা ইখলাস এর ফযিলত সম্পর্কে মহানবি (সা.) বলেছেন,

“এই সূরাটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।”

(বুখারি ও মুসলিম)

অন্য এক হাদিসে এসেছে,

“জনৈক ব্যক্তি রাসুল (সা.) এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসুল! আমি এ সূরাটি খুব ভালোবাসি। উত্তরে নবি করিম (সা.) বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে।”

(তিরমিযি)

আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেছেন,

“যে ব্যক্তি সকাল-বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে, তা তাকে বালা-মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট।”

(আবু দাউদ)

(৯) সূরা ইখলাস/সূরা এখলাছ পরিচিতি

‘ইখলাস’ অর্থ হলো- একনিষ্ঠতা, নিরেট খাঁটি বিশ্বাস, ভক্তিপূর্ণ উপাসনা। দুনিয়ার সব বিশ্বাস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার একত্ববাদের ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলে।

সূরা আল-ইখলাস আল-কুরআনের একটি ছোট সূরা; কিন্তু এর ফযিলত ও তাৎপর্য অত্যন্ত বেশি।এ সূরাটি পবিত্র মক্কা নগরীতে নাযিল হয়। এটি আল- কুরআনের ১১২তম সূরা। এর আয়াত সংখ্যা ৪টি।

এই সূরায় তওহিদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তানসন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয়, তার প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ সব অভাবের অতীত এবং তাঁর কোনো তুলনা নেই।

আল্লাহ্‌র অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমান।  

এ সূরাটিতে মহান আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন।

(১০) সূরা ইখলাসের শানে নুযুল বা নাযিলের কারণ

মক্কার মুশরিকরা মূর্তিপূজা করত। তারা আল্লাহ তা’আলার পরিচয় সম্পর্কে জানত না। একবার তারা মহানবি (সা.) এর নিকট আল্লাহ তা’আলার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করল। এদের প্রশ্নের জবাবে আল্লাহ তা’আলা এ সূরা নাযিল করেন।

অন্য এক বর্ণনায় রয়েছে, মুশরিকরা আরো প্রশ্ন করেছিল, আল্লাহ তা’আলা কিসের তৈরি- স্বর্ণ, রৌপ্য না অন্য কিছুর? তাদের এ সকল প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তা’আলা এ সূরা নাযিল করেন।

(১১) সূরা ইখলাসের বিষয়বস্তু

আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরতে গিয়ে সূরা ইখলাসের ৪ আয়াতের মাধ্যমে ৪টি বিষয় তুলে ধরেছেন। যথা-

  1. আল্লাহ এক। এ আয়াতে আল্লাহ তাআলা তার একত্ববাদের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।
  2. তিনি অমুখাপেক্ষী। এ আয়াতে তিনি কোনো কিছুতেই মুখাপেক্ষী নন। কারো কাছে তার কোনো প্রয়োজন নেই। সব কিছুতেই তিনিই যথেষ্ট।
  3. তার জন্ম-সৃষ্টিতে কারো কোনো হাত নেই। তিনি কারো জনক নন আবার তাকে কেউ জন্ম দেননি। তিনি জন্ম-সৃষ্টি দেয়া ও হওয়া থেকে পূত-পবিত্র এবং মুক্ত।
  4. জন্মের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং চতুর্থ আয়াতে বলা হয়েছে, তিনি অতুলনীয়। চারটি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলো, তাওহিদ বা আল্লাহর একত্ববাদ।
  5. তার সমকক্ষ কেউ নেই। অর্থাৎ তিনি যে এক ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তার ওপর তাকিদ করা হয়েছে, সত্যয়ন করা হয়েছে যে, তার সমকক্ষ কেউ নেই।

(১২) সূরা ইখলাসের তাফসির/ব্যাখ্যা

এ সূরাটিতে আল্লাহ তা’আলার তাওহিদ বা একত্ববাদের কথা বর্ণিত হয়েছে। এতে আল্লাহ তা’আলা সম্পর্কে মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের ও ভ্রান্ত বিশ্বাসের জবাব দেওয়া হয়েছে।

সূরাটিতে সংক্ষিপ্তরূপে আল্লাহ তা’আলার পরিচয় তুলে ধরা হয়েছে।

আল্লাহ তা’আলা এক ও অদ্বিতীয়। তিনি স্বয়ংসম্পূর্ণ। সবকিছু তিনি একাই সৃষ্টি করেছেন এবং একাই নিয়ন্ত্রণ করেন। তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন। বরং সৃষ্টিজগতের সবকিছুই তাঁর মুখাপেক্ষী। আর তাঁর কোন কিছুরই প্রয়োজন নেই। তিনি সকল প্রয়োজনের উর্ধ্বে।

যারা আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তাদের জবাবে আল্লাহ তা’আলা বলেন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি। অর্থাৎ তিনি কারও সন্ধান নন এবং তাঁরও কোন সন্তান নেই। তিনি একক ও অদ্বিতীয়। বিশ্বজগতে কেউ তাঁর সমকক্ষ বা সমতুল্য নয় এবং আকার-আকৃতিতে তাঁর সাথে সামঞ্জস্য রাখে না।

আমরা আল্লাহ তা’আলার একত্ববাদে বিশ্বাস করব। তাঁর সাথে কাউকে শরিক করব না। এই সূরাটিকে ভালোবাসবো এবং বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব।

(১৩) সূরা ইখলাসের শিক্ষা

  • আল্লাহ একক ও অদ্বিতীয়।
  • সবাই তাঁর মুখাপেক্ষী, তিনি কারও মুখাপেক্ষী নন।
  • তাঁর স্ত্রী, পুত্র, কন্যা, মাতাপিতা কেউই নেই।
  • তিনি স্বয়ংসম্পূর্ণ ও সর্বশক্তিমান।
  • তাঁর সমকক্ষ বা সমতুলা কেউ নেই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাসের ভাব ও মর্মার্থ নিজেদের মধ্যে ধীর বিশ্বাস স্থাপন করার তাওফিক দান করুন। আল্লাহর একত্ত্ববাদ ও ক্ষমতায় পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত মর্যাদা ও ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

আলোচিত/উত্তরিত অনুসন্ধানসমূহ: সূরা ইখলাসের, সুরা ইখলাস, surah ikhlas bangla, সুরা ইখলাস বাংলা উচ্চারণ, সূরা এখলাছ, সূরা ইখলাস এর বাংলা অর্থ, ইখলাস সূরা, সূরা ইখলাস এর বাংলা অনুবাদ, সুরা ইখলাস এর বাংলা অর্থ, সূরা ইখলাস আরবি, সুরা ইখলাস বাংলা, সূরা ইখলাসের তাফসীর, সূরা ইখলাস বাংলা, সুরা ইখলাস আরবি, সুরা ইখলাস বাংলা অনুবাদ, সূরা ইখলাস এর শানে নুযুল, সূরা ইখলাস এর বাংলা, সুরা ইখলাস বাংলা অর্থ সহ, সূরা ইখলাস এর বাংলা অর্থ সহ, সুরা ইখলাস অর্থ সহ, সূরা ইখলাসের শিক্ষা, সূরা ইখলাস বাংলা অনুবাদ, সূরা ইখলাস বাংলা অনুবাদ সহ, সুরা ইখলাস বাংলা অর্থ, কুল হু আল্লাহু আহাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিসালাত শব্দের অর্থ কী, কাকে বলে এর সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, গুণাবলি, সমাপ্তি ও খতমে নবুয়ত

রিসালাত শব্দের অর্থ কী, কাকে বলে? এর সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, গুণাবলি, সমাপ্তি ও খতমে নবুয়ত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) রিসালাত শব্দের অর্থ কী? (২) রিসালাত কাকে বলে? রিসালাতের সংজ্ঞা (৩) রিসালাতে বিশ্বাসের গুরুত্ব (৪) নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য (৫) নবি-রাসুলগণের গুণাবলি (৬) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি (৭) খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব (৮) নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত এর ভূমিকা Read
informationbangla.com default featured image compressed

সূরা আল গাশিয়াহ: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সূরা আল-গাশিয়াহ কোরআনের গুরুত্বপূর্ণ সূরার একটি, যা মানুষের সর্বশেষ পরিণতি ও পার্থিব জীবনের হিসাব নিয়ে আলোচনা করে। এই পোস্টে আপনি পাবেন সূরা আল-গাশিয়াহ-এর বাংলা উচ্চারণসহ অর্থ, যাতে সহজে তা বোঝা যায়। Read
সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সিজদায়ে সাহুর মাসায়েল (২) সিজদায়ে সাহু করার নিয়ম (৩) সিজদায়ে সাহু ওয়াজিব ওয়াজিব হবার কারণ কয়টি কি কি? (৪) নামাযের মধ্যে রাকআত নিয়ে সন্দেহ হলোে তার মাসায়েল Read
সূরা বাকারার ২৮ ও ২৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২৮ ও ২৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২৮ ও ২৯ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
মানুষ ও জ্বিন সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আল্লাহ আবার অমুখাপেক্ষী। আল্লাহ কি

মানুষ ও জ্বিন সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আল্লাহ আবার অমুখাপেক্ষী, আল্লাহ কি নিজেই নিজের কথার উলটো বললেন না?

আলোচ্য বিষয়: আল্লাহ কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? একটি ভুল বোঝাবুঝির সহজ সমাধান। আমাদের আশেপাশে বা ইন্টারনেট জগতে প্রায়ই নাস্তিক বা সংশয়বাদী বন্ধুরা একটা প্রশ্ন খুব জোরালোভাবে করেন। প্রশ্নটা আপাতদৃষ্টিতে বেশ যৌক্তিক মনে হতে পারে। তারা কুরআনের দুটি ভিন্ন ভিন্ন আয়াতকে পাশাপাশি রেখে বলেন, "দেখুন, এখানে তো পরস্পরবিরোধী কথা বলা হয়েছে!" বিষয়টা আসলে কী? চলুন, একদম সাধারণ মানুষের মতো করে সহজ ভাষায় বিষয়টা বোঝার চেষ্টা করি। Read
ঈমানের শাখা (imaner shakha)

৭৭টি ঈমানের শাখা (imaner shakha)

○ ইসলাম
আলোচনার বিষয়:  ঈমানের শাখা কি? ঈমানের শাখা কয়টি? ঈমানের শাখা প্রশাখা কয়টি? ঈমানের শাখা pdf, ঈমানের শাখা কয়টি ও কি কি? ঈমানের সর্বোচ্চ শাখা কি? ঈমানের সর্বনিম্ন শাখা কি? ঈমানের সর্বোচ্চ শাখা কয়টি? ঈমানের মৌলিক শাখা কয়টি? ঈমানের সংখ্যা কয়টি? ঈমানের শাখা সমূহ, ঈমানের শাখা কতটি? ঈমানের সর্বোৎকৃষ্ট শাখা কোনটি? ঈমানের ৭৭ টি শাখা কি কি? ঈমানের অংগ, ঈমানের সবচেয়ে ছোট শাখা কোনটি? ঈমানের ৭৭ টি শাখা বই, ঈমানের ৭৭ টি শাখা, ঈমানের শাখা প্রশাখা। Read
কুলক্ষণ ও সুলক্ষণ, রাশি ও গ্রহ-নক্ষত্র, হস্তরেখা, রত্ন ও পাথর, বস্তুর বিশেষ ক্ষমতা, রোগ সংক্রমণ

বস্তুর ক্ষমতা, রোগ সংক্রমণ, রাশি ও গ্রহ নক্ষত্রের প্রভাব, হস্তরেখা বিচার, রত্ন ও পাথরের প্রভাব, তাবীজ ও ঝাড়-ফুঁক, নযর ও বাতাস লাগা, কুলক্ষণ ও সুলক্ষণ ইত্যাদি সম্পর্কে ইসলাম কি বলে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: প্রিয় পাঠক বন্ধুরা, আজকের এই পোষ্টটিতে আমরা বস্তুর ক্ষমতা, রোগ সংক্রমণ, রাশি ও গ্রহ নক্ষত্রের প্রভাব, হস্তরেখা বিচার, রত্ন ও পাথরের প্রভাব, তাবীজ ও ঝাড়-ফুঁক, নযর ও বাতাস লাগা, কুলক্ষণ ও সুলক্ষণ ইত্যাদি সম্পর্কে ইসলাম কি বলে, তা সম্পর্কে আলোচনা করব, ইশাআল্লাহ। চলুন শুরু করা যাক- Read
ফিকহ শব্দের অর্থ কি, ফিকহ কি, ফিকহ কাকে বলে, এর প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়, উৎস ও উৎপত্তির কারণ

ফিকহ শব্দের অর্থ কি? ফিকহ কি? ফিকহ কাকে বলে? ফিকহ শাস্ত্রের প্রয়োজনীয়তা, আলোচ্য বিষয়, উৎস ও এর উৎপত্তির কারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ফিকাহ শাস্ত্রের পরিচয় (২) ফিকাহ শাস্ত্রের বিষয়বস্তু/আলোচ্য বিষয় (৩) ফিকাহ শাস্ত্রের মূল উৎস বা ভিত্তি (৪) ফিকাহ শাস্ত্রের উৎপত্তির কারণ Read
তাকদির-আগে-থেকে-নির্ধারিত-হলে-মানুষের-বিচার-হবে-কেন -যাদের-কাছে-ইসলামের-দাওয়াহ-পৌঁছেনি

তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? পৃথিবীর সব অপরাধ কি আল্লাহর হুকুমেই হয়? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? পৃথিবীর সব অপরাধ কি আল্লাহর হুকুমেই হয়? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে? তাকদির বা ভাগ্য নিয়ে আমাদের মনে এমন প্রশ্ন আসা স্বাভাবিক। কারণ, ব্যাপারটা একটু গভীরভাবে বোঝার দরকার। চলুন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। Read
informationbangla.com default featured image compressed

কিছু ইসলাম সম্পর্কিত প্রশ্ন ও তার উত্তর

○ ইসলাম
আলোচ্য বিষয়: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যার প্রতিটি দিক রয়েছে সুসংগঠিত ও সুশৃঙ্খল। তবে ধর্মীয় অনেক বিষয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগে — যেমন ঈছালে ছওয়াব, ওছীলা, জিন, কারামত কিংবা মেরাজ সম্পর্কে। এসব বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই এ পোষ্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের সংক্ষিপ্ত কিন্তু নির্ভরযোগ্য উত্তর তুলে ধরেছি, যা পাঠকদের ইসলামের গভীর বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ও সঠিক ধারণা দিতে সহায়তা করবে। Read