সূরা বাকারার ২৩ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২৩ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

প্রিয় দ্বীনি ভাই-বোন, এ পাঠটি শেষ অবধি পড়লে আপনি- সূরা বাকারার ২৩ নং আয়াতের বাংলা জানতে পারবেন; সূরা বাকারার ২৩ নং আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা বুঝতে করতে পারবেন।

নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২৩ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

২৩.وَإِن كُنتُمْ فِى رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا۟ بِسُورَةٍ مِّن مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ

ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা-নাঝঝালনা- ‘আলা-আবদিনা- ফা’তূবিছূরাতিম মিম্মিছলিহী ওয়াদ‘ঊ শুহাদাআকুম মিন দূ নিল্লা-হি ইন কুনতুম সা-দিকীন।

আমি আমার বান্দার ওপর যা নাযিল করেছি তাতে যদি তোমাদের কোন সন্দেহ থাকে, তাহলে তার অনুরূপ কোন সূরা রচনা করে নিয়ে আস এবং আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারী ডেকে নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।

ব্যাখ্যা

মহান আল্লাহ কাফির-মুনাফিক তথা আল্লাহদ্রোহী শক্তির প্রতি চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, আমার প্রিয় বান্দা হযরত মুহাম্মাদ (স)-এর প্রতি আমার প্রেরিত যে কিতাব (আল-কুরআন) নাযিল করেছি, তা আমার প্রেরিত কিনা, সে বিষয়ে তোমাদের মনে যদি কোন প্রকার সন্দেহ-সংশয় জেগে থাকে, তাহলে তোমরা অনুরূপ একটি সূরা রচনা করে এস। না পারলে সমগ্র পৃথিবী হতে তোমাদের সকল সমর্থক ও একমনা লোকদের সাহায্য-সহায়তা নিয়ে হলেও কুরআনের একটি ছোট সূরা রচনা করে আনায়ন করো।

কিন্তু না, তোমরা তা কখনই পারবে না। আল্লাহ ব্যতীত এ কাজ কেউই করতে পারবে না। জাহান্নামের আগুন ও কঠিন শাস্তিকে ভয় কর। কেননা এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, এটা মানব রচিত কোন গ্রন্থ নয়। কুরআনের এ আয়াতখানা বিশ্ববাসীর প্রতি চ্যালেঞ্জ। তৎকালীন আরব বিশ্বের সমস্ত কবি-সাহিত্যিক সম্মিলিত প্রচেষ্টা চালিয়েও এ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি এবং তারা লজ্জায় নির্বাক ও স্তব্ধ হয়ে গিয়েছিল। আরবের অন্যতম কবি ‘লাবীদ’ কুরআনের ক্ষুদ্রতম সূরা আল-কাউসারের অনুরূপ কোন সূরা রচনায় ব্যর্থ হয়ে বলেছিলেন- ‘এটা কোন মানুষের বাণী নয়।’

শিক্ষা

এ আয়াতের বিশ্লেষণ ও ব্যাখ্যা হতে যে শিক্ষণীয় বিষয় পাওয়া যায়, তা হচ্ছে-

  • হযরত মুহাম্মাদ (স) আল্লাহর বান্দা ও রাসূল, এরই একটি দলিল হচ্ছে আল-কুরআন।
  • কুরআন মহান আল্লাহর বাণী, এটা মানব-রচিত কোন রচনা কর্ম নয়।
  • আল-কুরআন যে আল্লাহর বাণী, এতে কোন সন্দেহ-সংশয়ের অবকাশ নেই।
  • কুরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিরন্তন মু‘জিযা।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ঘুমানোর আগের ও পরের দোয়া আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ (informationabangla.com)

ঘুমানোর আগের ও পরের দোয়া আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঘুমানোর আগের দোয়া, আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ (২) ঘুমানোর পরের দোয়া, আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ (৩) ঘুমানোর সময়ের যিকির/দোআ (৪) ঘুম থেকে জেগে উঠার সময়ের জিকির (৫) ঘুমানোর সময় পার্শ্ব পরিবর্তন করার দোআ (৬) ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দো‘আ (৭) ঘুমানোর সময় খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে যা করবে Read
আল-কুরআন শিক্ষার গুরুত্ব

আল-কুরআন শিক্ষার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: আল-কুরআন শিক্ষার গুরুত্ব। Read
সূরা বাকারার ৩, ৪, ৫ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৩, ৪, ৫ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৩, ৪, ৫ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
তর্ক পরিহারের মাধ্যমে জান্নাতে ঘর লাভের সুযোগ

তর্ক পরিহারের মাধ্যমে জান্নাতে ঘর লাভের সুযোগ

○ ইসলাম
আলোচ্য বিষয়: একটি হাদিসে আমাদের রাসূল (সা.) তিনি তর্ক-বিতর্ক পরিহার, মিথ্যা বর্জন এবং চরিত্রের সৌন্দর্যের মাধ্যমে জান্নাতে ঘর লাভের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে আমার তর্ক পরিহারের মাধ্যমে জান্নাতে ঘর লাভের সুযোগ সংক্রান্ত হাদিসটি জানব। Read
বদনজর কি, বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

বদনজর কি? বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) বদনজর কী? (২) কোরআন ও বদনজরের হাদিস (৩) বদনজরের প্রভাব বৈজ্ঞানিকভাবে বোঝা সম্ভব? (৪) বদনজরের উদাহরণ আমাদের চারপাশে (৫) কোন ধরনের দৃষ্টি বদনজর সৃষ্টি করে? (৬) বদনজর থেকে বাঁচার উপায় (৭) সামাজিক যোগাযোগ মাধ্যম ও বদনজর (৮) বদনজরের দার্শনিক তাৎপর্য (৯) বদনজর থেকে সুরক্ষার ব্যবহারিক পদক্ষেপ (১০) উপসংহার Read
জামাতে নামাজ পড়ার ফজিলত

জামাতে নামাজ পড়ার ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) জামাতে নামাজ পড়ার ফজিলত সমূহের বর্ণনা (২) জামাতে নামাজ পড়া কী? (২) জামাতে নামাজ পড়াতে ইমামের দায়িত্ব ও কর্তব্য কী? (৩) জামাতে নামাজ পড়তে মুক্তাদির কর্তব্য কী? Read
সূরা আল কাওসার অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

সূরা আল কাওসার অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা আল কাওসারের অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত নিয়ে আলোচনা করা হলো- (১) সূরা আল কাওয়ার সম্পর্কে সাধারন কিছু তথ্য (২) সূরা আল কাওসার বাংলা উচ্চারণ (৩) সূরা আল কাওসার অর্থসহ বাংলা উচ্চারণ ও আরবি আয়াত (৪) সূরা আল কাওসার এর শানে নুযূল (৫) সূরা আল কাওসার এর ফজিলত Read
হজ পালনের নিয়ম হজের ফরজ, ওয়াজিব কয়টি হজের ইতিহাস ও ফজিলত

হজ পালনের নিয়ম: হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত কয়টি? হজের ইতিহাস ও ফজিলতসহ বর্ণনা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হজ শব্দের অর্থ কি? (২) হজ কাকে বলে? (৩) হজ কি? (৪) হজ কখন ফরজ হয়? (৫) হজের ইতিহাস (৬) হজের তাৎপর্য (৭) হজের ফজিলত (৮) হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ (৯) হজ পালনের নিয়ম (১০) সাম্য ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা Read
মাযহাব অর্থ কি, মাযহাব কি, মাযহাব কাকে বলে, মাযহাব কয়টি, মাযহাব কত প্রকার ও কি কি, পার্থক্যের কারণ

মাযহাব অর্থ কি? মাযহাব কি? মাযহাব কাকে বলে? মাযহাব কয়টি? মাযহাব কত প্রকার ও কি কি? মাযহাবের পার্থক্যের কারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মাযহাব অর্থ কি? মাযহাব কি? মাযহাব কাকে বলে? (২) মাযহাব কয়টি? মাযহাব কত প্রকার ও কি কি? (৩) মাযহাবের পার্থক্যের কারণ Read
ইসলাম ও সমাজ জীবন

ইসলাম ও সমাজ জীবন

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি সমাজ ব্যবস্থা: পরিচয়, বৈশিষ্ট্য ও গুরুত্ব (২) জীবনের নিরাপত্তায় ইসলামি সমাজ (৩) সম্পদের নিরাপত্তায় ইসলামি সমাজ (৪) আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য (৫) প্রতিবেশির অধিকার ও কর্তব্য Read