সূরা বাকারার ২৬ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২৬ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

প্রিয় দ্বীনি ভাই-বোন, এ পাঠটি শেষ অবধি পড়লে আপনি- সূরা বাকারার ২৬ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষাসমূহ সম্পর্কে জানতে পারবেন।

নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২৬ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

২৬.إِنَّ ٱللَّهَ لَا يَسْتَحْىِۦٓ أَن يَضْرِبَ مَثَلًا مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ فَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَيَقُولُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًا يُضِلُّ بِهِۦ كَثِيرًا وَيَهْدِى بِهِۦ كَثِيرًا وَمَا يُضِلُّ بِهِۦٓ إِلَّا ٱلْفَٰسِقِينَ

ইন্নাল্লা-হা লা-ইয়াছতাহঈআইঁ ইয়াদরিবা মাছালাম্মা- বা‘ঊদাতান ফামা- ফাওকাহা- ফাআম্মাল্লাযীনা আ-মানূফাইয়া‘লামূনা আন্নাহুল হাক্কুমিররাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারূ ফাইয়াকূলূনা মা-যাআরা-দাল্লা-হু বিহা-যা- মাছালা-। ইউদিল্লুবিহী কাছীরাওঁ ওয়াহদী বিহী কাছীরাওঁ ওয়ামা- ইউদিল্লুবিহীইল্লাল ফা-ছিকীন।

নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও তুচ্ছ কোন বস্তুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা ইমান এনেছে তারা অবশ্যই জানে যে, এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। কিন্তু যারা কুফরি করেছে তারা বলে যে, আল্লাহ কি উদ্দেশে এ উপমা পেশ করেছেন? এটা দ্বারা তিনি অনেককেই পথভ্রষ্ট করেন এবং আবার অনেককেই সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি ফাসিকগণ ব্যতীত অন্য কাউকেও বিপথগামী করেন না।

ব্যাখ্যা ও শিক্ষা

ব্যাখ্যা

আলোচ্য আয়াতে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণির উদাহরণ ও দৃষ্টান্ত পেশের প্রকৃত কারণ ও নিগূঢ় তত্ত্বের উল্লেখ করা হয়েছে। আল্লাহ তা‘আলা কুরআনের বিভিন্ন জায়গায় মশা, মাছি ও মাকড়সার ন্যায় ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণির দৃষ্টান্ত পেশ করেছেন। এরূপ তুচ্ছ কীট-পতঙ্গের উল্লেখ থাকায় কাফির-মুশরিকগণ বিদ্রুপ করে বলাবলি করত যে, মুসলিমদের আল্লাহ, নবী এবং ধর্মগ্রন্থের অবস্থা দেখ। তাদের ধর্মগ্রন্থ যদি উঁচু স্তরের হত তবে মশা-মাছির ন্যায় ক্ষুদ্র ও তুচ্ছ জিনিসের উপমা থাকত না। তাদের ধারণা, এ সমস্ত জিনিসের উপমা আল্লাহর কালামে বেমানান। সুতরাং যে ধরনের কালামে এ সমস্ত নিকৃষ্ট জিনিসের উদাহরণ রয়েছে তা কখনও আল্লাহর বাণী হতে পারে না। আলোচ্য আয়াতে এ ধারণার প্রতিবাদ করা হয়েছে।

শিক্ষা

এ আয়াত থেকে যেসব শিক্ষা লাভ করতে পারি, তা হলো-

▣ আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা। ছোট-বড় ক্ষুদ্রাতিক্ষুদ্র এবং বৃহত্তর থেকে বৃহত্তম সবকিছুই তিনি কোন না কোন মহৎ উদ্দেশে সৃষ্টি করেছেন। এর মধ্যে নিরর্থক বলে কিছু নেই।

▣ আল্লাহ তা‘আলার প্রতিটি উপমা, উদাহরণ ও দৃষ্টান্ত খুবই তাৎপর্যময় এবং কল্যাণে ভরপুর।

▣ যাদেরকে তা বুঝার ক্ষমতা দিয়েছেন তারা সাফল্যময় জীবনের অধিকারী এবং তারাই মুসলিম।

▣ আর যাদেরকে তা বুঝবার ক্ষমতা দেননি, তারা ব্যর্থময় জীবনের অধিকারী এবং তাদের জীবনাচার বক্রতায় ভরপুর।

▣ এদের জীবনে কোন উন্নতি ও সফলতা নেই। কারণ এরা সীমালঙ্ঘনকারী ও পথভ্রষ্ট এদের পরিণাম ভয়াবহ।

▣ এরা মূর্খ। কেননা এরা এদের জীবন, জগত পরিণাম সম্পর্কে জানে না।

▣ এরা তাই সব সময় ইসলাম ও মুসলিমদের সাথে না বুঝে মূর্খের মত ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে কুৎসা রটনা ও সন্দেহ সৃষ্টি করে।

▣ সত্য-সুন্দরের অনুসারীরা হচ্ছে মুমিন। এরা আল্লাহ তা‘আলার পক্ষ থেকে আগত সব কিছু গ্রহণ করে।

▣ পক্ষান্তরে ফাসিকদের মন-মানসিকতা সব সময় বক্রতায় ভরা। এরা বিভ্রান্ত ও পথ ভ্রষ্টতায় নিমজ্জিত থাকতেই ভালোবাসে। তাই এরা আল্লাহর বাণীর মধ্যে খুঁত খুঁজে বেড়ায় এবং তার কল্যাণ-অকল্যাণ চিন্তা না করে অপপ্রচারে লিপ্ত থাকে।

সারসংক্ষেপ

আল্লাহ তা‘আলা মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। তিনি যা কিছু করেন, বলেন, করতে বলেন, নিষেধ করেন তার সবকিছুই তাৎপর্যময় আর তা মানুষের জন্য কল্যাণকর।

আল্লাহর বাণী ও বিধান চিরসত্য। আল-কুরআনের প্রতিটি বাণী, বিষয়, বক্তব্য, মর্ম, উদ্দেশ্য, চিরসত্য, চিরকল্যাণকর। এর মধ্যে কোন কিছুই অসত্য ও অকল্যাণকর নেই।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এবরশন, এম আর, প্রসবকালীন সময় ও প্রসূতি সম্পর্কিত কিছু ইসলামিক মাসআলা

এবরশন, এম আর, প্রসবকালীন সময় ও প্রসূতি সম্পর্কিত কিছু ইসলামিক মাসআলা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) গর্ভপাত ও এম আর বিষয়ক মাসায়েল মাসায়েল (২) প্রসবকালীন সময়ের কয়েকটি মাসআলা মাসায়েল (৩) প্রসূতি সম্পর্কে কয়েকটি মাসআলা মাসায়েল Read
সূরা ইয়াসিন অর্সসহ বাংলা উচ্চারণ ও ফজিলত (informationbangla.com)

সূরা ইয়াসিন অর্সসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা ইয়াসিনের বিভিন্ন নাম (২) সূরা ইয়াসিন অর্সসহ বাংলা উচ্চারণ ও ফজিলত (৩) সূরা ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত Read
মানবসেবা কী মানবসেবার গুরুত্ব

মানবসেবা কী? মানবসেবার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মানবসেবা কী? (২) মানবসেবার গুরুত্ব Read
সূরা আল ফালাক অর্থ সহ বাংলা উচ্চারণ, নামকরণ ও ফজিলত

সূরা আল ফালাক: অর্থ সহ বাংলা উচ্চারণ, নামকরণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: পবিত্র কুরআনের ১১৩ নং সূরা হচ্ছে সূরা হচ্ছে সূরা আল-ফালাক। এটি একটি মাদানী সূরা। এ সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াতের সংখ্যা ৫, রুকুর সংখ্যা ১। চলুন তাহলে সূরা আল ফালাকের অর্থ সহ বাংলা উচ্চারণ, নামকরণ ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জেনে নেই। Read
আখিরাত, জান্নাত ও জাহান্নাম

আখিরাত, জান্নাত ও জাহান্নাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাত (২) জান্নাত (৩) জাহান্নাম Read
সূরা কাফিরুন, sura kafirun bangla, সূরা কাফিরুন বাংলা উচ্চারণ, kafirun sura

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ (sura kafirun bangla, kafirun sura)

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) sura kafirun bangla/surah al kafirun bangla/surah kafirun in bangla/kafirun surah bangla (২) সূরা কাফিরুন আরবি (৩) সূরা কাফিরুন বাংলা উচ্চারণ/সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ (৪) সূরা কাফিরুন এর অর্থ/sura kafirun bangla meaning (৫) কাফিরুন সূরা বাংলা উচ্চারণ ও অর্থসহ ছবি (৬) kafirun sura uccharon audio (৭) সুরা কাফিরুন বাংলা অর্থ সহ উচ্চারণ ভিডিও (৮) সূরা কাফিরুন এর ফজিলত (৯) সূরা আল কাফিরুন এর শানে নুযুল (১০) সূরা কাফিরুন এর ব্যাখ্যা/তাফসীর (১১) kafirun sura er sikkha Read
অভিযোগ পশুরা যেহেতু সমকামী হতে পারে সেহেতু এটা ন্যাচারাল। আর তাই মানুষের পক্ষেও সমকামিতা স্বা

পশুরা যেহেতু সমকামী হতে পারে সেহেতু এটা ন্যাচারাল, আর তাই মানুষের পক্ষেও সমকামিতা স্বাভাবিক! এমন স্বাভাবিক ঘটনাকে নিষেধ করায় প্রমাণ হয় ধর্ম বিজ্ঞান বুঝে না?

○ ইসলাম
আলোচ্য বিষয়: বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন আড্ডায় একটি কথা প্রায়ই শোনা যায়। কথাটি হলো— "পশুপাখিদের মধ্যেও সমকামিতা দেখা যায়, তাই এটা ন্যাচারাল বা প্রাকৃতিক। পশুপাখি করলে মানুষের দোষ কোথায়?" একদল মানুষ এই যুক্তিটিকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রমাণ করতে চান যে, মানুষের সমকামিতা একটি স্বাভাবিক প্রবৃত্তি এবং ধর্ম বা সমাজ যে এটাকে নিষেধ করে, তা নাকি বিজ্ঞানসম্মত নয়। তারা দাবি করেন, ধর্ম বিজ্ঞান বোঝে না বলেই এমন নিষেধাজ্ঞার কথা বলে। কিন্তু আসুন, আবেগের বশবর্তী না হয়ে এবং শোনা কথায় কান না দিয়ে আমরা একটু ধীরস্থিরভাবে বিজ্ঞানের আলোকে এবং সাধারণ কাণ্ডজ্ঞান ব্যবহার করে বিষয়টি বোঝার চেষ্টা করি। পশুর আচরণ কি আসলেই মানুষের জন্য দলিল হতে পারে? বিজ্ঞান কি আসলেই পশুদের এই আচরণকে 'সমকামিতা' বলে স্বীকৃতি দিয়েছে? আজকের এই Read
সূরা বাকারার ১৯ ও ২০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ১৯ ও ২০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ১৯ ও ২০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
বদনজর কি, বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

বদনজর কি? বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) বদনজর কী? (২) কোরআন ও বদনজরের হাদিস (৩) বদনজরের প্রভাব বৈজ্ঞানিকভাবে বোঝা সম্ভব? (৪) বদনজরের উদাহরণ আমাদের চারপাশে (৫) কোন ধরনের দৃষ্টি বদনজর সৃষ্টি করে? (৬) বদনজর থেকে বাঁচার উপায় (৭) সামাজিক যোগাযোগ মাধ্যম ও বদনজর (৮) বদনজরের দার্শনিক তাৎপর্য (৯) বদনজর থেকে সুরক্ষার ব্যবহারিক পদক্ষেপ (১০) উপসংহার Read
ইফতারের দোয়া ও নিয়ত আরবি ও বাংলা উচ্চারণ (informationbangla.com)

ইফতারের দোয়া ও নিয়ত আরবি ও বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইফতারের দোয়াঃ আরবি ও বাংলা উচ্চারণ (২) ইফতারের পরের দোআ (৩) ইফতারের নিয়ত (৪) ইফতারের সময় করণীয় কাজ (৫) ইফতারের গুরুত্ব ও ফজিলত Read