সেচ কি/সেচ কাকে বলে? সেচের পানির মূল উৎস কোনটি?

সেচ কি, সেচ কাকে বলে, সেচের পানির মূল উৎস কোনটি

(১) সেচ কি/সেচ কাকে বলে?

আমরা কি জানি, জীবের দেহে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কোন বস্তুটি ছাড়া পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব সম্ভব নয়। কোন পদার্থটিকে জীবের জীবন বলা হয়? সবকটি প্রশ্নের উত্তরে বলব ‘পানি’। তাহলে জীব এ পানি কোথা থেকে পায়? গাছ একটি জীব, সে পানি পায় সেচ বা বৃষ্টি থেকে। যখন পানি প্রয়োজনের তুলনায় বেশি হয়, তখন তা সরানোর প্রয়োজন পড়ে, যাকে নিষ্কাশন বলে। এখন আমরা পানি সেচ ও পানি নিষ্কাশন সম্পর্কে আলোচনা করব।

সেচ কি: সেচ হল জমিতে ফসল ফলানোর জন্য কৃত্রিমভাবে মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা। স্বল্প বৃষ্টি এবং অনাবৃষ্টির সময় পানির অভাবে ফসল উৎপাদন যাতে বাধাগ্রস্থ না হয় সেজন্য গাছের বৃদ্ধি নিশ্চিত করতে কৃত্রিমভাবে জমিতে এই পানি সরবরাহ করা হয়।

সেচ কাকে বলে: ফসলের গাছ বড় হওয়ার জন্য জমিতে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করাকেই সেচ বলা হয়।

যেকোনো জীবের বাঁচার জন্য যেমন পানি অপরিহার্য, ফসলের জন্যও তেমনি। ফসল সুন্দরভাবে বাঁচার ও ফলন দেবার জন্য মাটি থেকে প্রয়োজনীয় পরিমাণ পানি ও পানিতে দ্রবীভূত পুষ্টি উপাদান সংগ্রহ করে। খরা, অনাবৃষ্টি বা অন্য কোনো কারণে ফসলের জমিতে পানির আবশ্যকতা দেখা দেয়। আধুনিক কৃষিব্যবস্থায় সেচ অত্যাবশ্যক।

চিত্র- খরা কবলিত জমির ফসল
চিত্র- খরা কবলিত জমির ফসল
চিত্র- স্বাভাবিক জমির ফসল
চিত্র- স্বাভাবিক জমির ফসল

(২) সেচের পানির মূল উৎস কোনটি?

সেচের পানির মূল উৎস কোনটি: সেচের পানি প্রধানত ২টি উৎস থেকে পাওয়া যায়, যথা- ক) ভূ-পৃষ্ঠস্থ পানি খ) ভূগর্ভস্থ পানি।

ভূ-পৃষ্ঠস্থ পানি: ভূ-পৃষ্ঠস্থ পানির উৎস হচ্ছে নদী, খাল, বিল, হাওর, বাঁওড়, পুকুর প্রভৃতির পানি। বৃষ্টিপাতের কারণে প্রধানত এসব পানি জমা হয়।

ভূগর্ভস্থ পানি: পক্ষান্তরে, কূপ খনন করে বা নলকূপ দ্বারা ভূ-গর্ভের পানি উত্তোলন করে সেচ দেওয়া হয়। এ পানিকেই ভূ-গৰ্ভস্থ পানি বলে। ভূ-গর্ভস্থ পানির উৎস হচ্ছে বৃষ্টির পানি।

চিত্র- ধানক্ষেতে সেচের পানির বিভিন্ন উৎস
চিত্র- ধানক্ষেতে সেচের পানির বিভিন্ন উৎস

(৩) পানি সেচের প্রয়োজনীয়তা

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু এ বৃষ্টিপাত সবসময় কাজে লাগে না। ভাই বৃষ্টির উপর নির্ভর করে ফসল চাষাবাদ করলে সবসময় ভালো ফলন পাওয়া যায় না। আমাদের দেশে বর্ষাকালে বেশি বৃষ্টি হলেও শীত মৌসুমে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এ ছাড়া দেশের পশ্চিমাঞ্চলে বর্ষাকালেও বৃষ্টিপাত কম হয়। ফলে পানির অভাবে ফসলের ফলন কম হয়। এ অবস্থায় ফসলের ফলন বাড়ানোর জন্য পানি সেচ দিতে হয়।

প্রতিটি ফসলের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে পানির চাহিদায় ভিন্নতা রয়েছে। আর এই চাহিদা অনুযায়ী কালে পানি সেচ দিতে হয়।

চিত্র- শিকড়ের সাহায্যে পানি পরিশোষণ
চিত্র- শিকড়ের সাহায্যে পানি পরিশোষণ

সেচের পানির উপকারিতা-

  1. উদ্ভিদ শিকড়ের সাহায্যে পানি পরিশোষণ করে। 
  2. উদ্ভিদ মাটি থেকে পানি পরিশোষণের সাথে পুষ্টি উপাদান আহরণ করে। 
  3. সেচের মাধ্যমে মাটির তাপমাত্রা ঠিক রাখা যায়।
  4. অণুজীবের কার্যকারিতা ও পুষ্টি উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি পায়।

(৪) অতিরিক্ত সেচ পানি নিষ্কাশন

জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে তা সরিয়ে ফেলতে হয়। জমি থেকে এই অতিরিক্ত পানি সরিয়ে ফেলাকেই পানি নিষ্কাশন বলে।

জমিতে অতিরিক্ত পানি জমলে গাছের শিকড় অঞ্চলে অক্সিজেনের অভাব দেখা দেয়, ফলে অনেক গাছ মারা যায়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি

চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি সহজ ও সংক্ষেপে তুলে ধরা হলো- (১) চন্দ্রমল্লিকা ফুলের জাত (২) চন্দ্রমল্লিকা চাষে জলবায়ু ও মাটি (৩) চন্দ্রমল্লিকা ফুলের চারা উৎপাদন (৪) চন্দ্রমল্লিকা ফুলের চারা রোপন (৫) চন্দ্রমল্লিকা চাষে সারপ্রয়োগ (৬) চন্দ্রমল্লিকার কুড়ি অপসারণ (৭) চন্দ্রমল্লিকার গাছে ঠেক দেওয়া (৮) চন্দ্রমল্লিকা চাষে রোগ ও পোকা দমন (৯) চন্দ্রমল্লিকা ফুল সংগ্রহ Read
মিষ্টি লেবু চাষের পদ্ধতি

মিষ্টি লেবু চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মিষ্টি লেবুর জাত ও বৈশিষ্ট্য (২) মিষ্টি লেবু চাষের পদ্ধতি Read
গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার

গুটি ইউরিয়ার কি, কাকে বলে, এটি ব্যবহারের সুবিধা, অসুবিধা ও ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গুটি ইউরিয়ার কি, কাকে বলে? (২) গুটি ইউরিয়া ইউরিয়া ব্যবহারের সুবিধা (৩) গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধা (৪) দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা (৫) দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা (৬) ধান চাষে গুটি ইউরিয়ার সার প্রয়োগ পদ্ধতি Read
মেথী চাষ পদ্ধতি

মেথী চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মেথীর জাত ও গাছের বৈশিষ্ট্য (২) মেথী চাষ পদ্ধতি (৩) মেথী চাষে রোগবালাই ও পোকামাকড় দমন Read
তৈকর ফল চাষ

তৈকর ফল চাষ

আলোচ্য বিষয়: (১) তৈকর কি? (২) তৈকরের জাত (৩) তৈকর ফল চাষ পদ্ধতি Read
বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি

বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) বীজ প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি (২) বীজ সংরক্ষণ পদ্ধতি Read
ধানের রোগ ও প্রতিকার এবং ধানের বিভিন্ন পোকা ও প্রতিকার

ধানের রোগ ও প্রতিকার এবং ধানের বিভিন্ন পোকা ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) ধানের রোগ ও প্রতিকার (২) ধানের বিভিন্ন পোকা ও প্রতিকার Read
বেবী কর্ণ চাষ পদ্ধতি

বেবী কর্ণ চাষ পদ্ধতি (ভুট্টার জাত বিশেষ)

আলোচ্য বিষয়: (১) বেবী কর্ণ এর জাত ও বৈশিষ্ট্য (২) বেবী কর্ণ চাষ পদ্ধতি ও পরিচর্যা Read
টমেটো সস ও চাল কুমড়ার মোরব্বা তৈরি করার পদ্ধতি

টমেটো সস ও চাল কুমড়ার মোরব্বা তৈরি করার পদ্ধতি

আলোচ্য বিষয়: নিচে টমেটো সস ও চাল কুমড়ার মোরব্বা তৈরি করার পদ্ধতি উল্লেখ করা হলো- (১) টমেটো সস তৈরির রেসিপি ও সস তৈরি করার পদ্ধতি (২) মোরব্বা তৈরির রেসিপি ও মোরব্বা তৈরি করার পদ্ধতি Read
কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে কাঁঠাল চাষে সেচ পদ্ধতি বর্ণনা করা হলো- Read