হাঁস-মুরগির রোগ ও প্রতিকার

হাঁস-মুরগির রোগ ও প্রতিকার

(১) মুরগির রোগ ও প্রতিকার

ক) রানীক্ষেত

টিকা দেওয়া হয় নাই এ রকম মুরগির ঝাঁকে ১০০ ভাগ মুরগিই এ রোগে আক্রান্ত হতে পারে এবং ১০-৯০ ভাগ মুরগি মারা যেতে পারে।

চিত্র- ঝিমানো অবস্থায় মুরগি
চিত্র- ঝিমানো অবস্থায় মুরগি
চিত্র- ঘাড় ও মাথা উল্টানো অবস্থায় মুরগি
চিত্র- ঘাড় ও মাথা উল্টানো অবস্থায় মুরগি

লক্ষণ: ঝিমানো, সবুজ পাতলা পায়খানা, মুখ দিয়ে শ্বাসপ্রশ্বাস নেওয়া, ঘড়ঘড় শব্দ করা।

চিকিৎসা: আক্রান্ত খামারে টিকা দেওয়া থাকলে মৃত্যুর হার কম থাকে। এ ধরনের খামারে অ্যান্টিবায়োটিক পানিতে মিশিয়ে ৩-৫ দিন মুরগিকে খাওয়াতে হবে মুরগির ধকল থেকে দ্রুত মুক্তি পাওয়ায় জন্য ভিটামিনজাতীয় ওষুধে ভালো ফল পাওয়া যায়।

প্রতিরোধ: খামারের টিকা দিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়।

খ) এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা এভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি উচ্চ সংক্রমণশীল ভাইরাসজনিত মুরগিজাতীর পাখির রোগ এবং পূর্বে রোগটিকে ‘ফাউল প্লেগ’ও বলা হতো। বাংলাদেশে ২০০৭ সালের মার্চ মাসে প্রথম এ রোগ শনাক্ত করা হয়।

চিত্র- নরম খোসা বিশিষ্ট ডিম
চিত্র- নরম খোসা বিশিষ্ট ডিম
চিত্র- পালকবিহীন স্থানে রক্তক্ষরণ
চিত্র- পালকবিহীন স্থানে রক্তক্ষরণ
চিত্র- মৃত মুরগি
চিত্র- মৃত মুরগি

লক্ষণ:

  • ডিমপাড়া মুরগি সর্বপ্রথম নরম খোসাবিশিষ্ট ডিম পাড়ে, কিন্তু এরপর হঠাৎ ডিম পাড়া বন্ধ করে দেয়।
  • খুঁটি এবং গলকম্বল নীলাভ রং ধারণ করে এবং অর্থভাগে ছোট ছোট অথবা বড় ধরনের রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়।
  • মাথা ফুলে যায় এবং পানি জমে থাকতে পারে।
  • পালকবিহীন স্থানে রক্তক্ষরণ দৃশ্যমান হয় এবং ক্ষেত্র বিশেষে ৫০-১০০ ভাগ মৃত্যুহার দেখা যায়।

চিকিৎসা: এ রোগের কোনো ফলপ্রসূ চিকিৎসা নাই।

প্রতিরোধ: এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ নিয়ন্ত্রণে যে সকল পদ্ধতি বিশ্বব্যাপী ব্যবহার হয়ে আসছে তা হলো-

  • দ্রুত রোগ শনাক্ত করা এবং দ্রুত আক্রান্ত মুরগি নির্মূল করা
  • আক্রান্ত খামার জীবাণুমুক্ত করা ও চলাচল নিয়ন্ত্রণ করা
  • ভ্যাকসিন প্রদান করা।

গ) গামবোরো

গামবোরো ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। গামবোরো রোগ সাধারণত ৩-৬ সপ্তাহের মুরগির বাচ্চার তীব্র আকারে দেখা নেয়।

চিত্র- গাববোরো আক্রান্ত মুরগি
চিত্র- গাববোরো আক্রান্ত মুরগি

লক্ষণ:

  • মুরগির পালক উসকো-খুসকো থাকে।
  • মুরগির মধ্যে বিমানো ভাব দেখা যায় এবং তাপমাত্রা বেড়ে যায় এবং কাঁপতে থাকে।
  • মাংসের উপর রক্তের ছিটা দেখা যায়।

চিকিৎসা: সাধারণত ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা নেই। দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রমণ ঠেকানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়।

প্রতিকার: গামবোরো রোগ প্রতিরোধের জন্য টিকা ব্যবহার করতে হবে।

(২) হাঁসের রোগ ও প্রতিকার

ক) ডাক প্লেগ

ডাক প্লেগ ভাইরাসজনিত একটি হেঁয়াচে রোগ। মৃত্যুর ৮০-৯০ ভাগ। 

চিত্র- ডাক প্লেগ আক্রান্ত হাঁস
চিত্র- ডাক প্লেগ আক্রান্ত হাঁস

লক্ষণ:

  • হাঁসের চোখ দিয়ে পানি ঘরে।
  • চাল ধোয়া পানির মতো খোলা পায়খানা করে।
  • মাঝে মাঝে নলাত, মাঝে মাঝে সবুজ পায়খানা করে।
  • পা অবশ হয়ে যায় এবং এক জায়গায় চুপচাপ বসে থাকবে, ঝিমাবে।

চিকিৎসা: দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল সংক্রমণ ঠেকানোর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়।

প্রতিকার: ডাক প্লেগের ভ্যাকসিন দিতে হবে।

খ) ডাক কলেরা

ডাক কলেরা ব্যাকটেরিয়া হলো জনিত রোগ।

চিত্র- ডাক কলেরা আক্রান্ত হাঁস
চিত্র- ডাক কলেরা আক্রান্ত হাঁস

লক্ষণ:

  • তরল পায়খানা হবে।
  • ঘন ঘন পায়খানা কৰে।
  • মৃত্যুহার ৮০-৯০ ভাগ।

চিকিৎসা: অ্যান্টিবায়োটিক ব্যবহারে এ রোগ নিয়ন্ত্রণ করা যায়।

প্রতিকার: ডাক কলেরার ভ্যাকসিন দিতে হবে।


অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হাঁস পালন পদ্ধতি ও হাঁসের খাদ্য তালিকা

হাঁস পালন পদ্ধতি ও হাঁসের খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: নিম্নে হাঁস পালন পদ্ধতি ও হাঁসের খাদ্য তালিকা উপস্থাপন করা হলো- (১) হাঁসের ঘর তৈরি (২) হাঁসের ঘরের ব্যবস্থাপনা (৩) হাঁসের বাচ্চা পালন পদ্ধতি (৪) হাঁসের খাদ্য তালিকা (৫) পুরুষ হাঁস চেনার উপায়/হাঁসের লিঙ্গ নির্ধারণ (৬) হাঁসের প্রজনন (৭) রাজহাঁস পালন (৮) রোগ প্রতিকার Read
গবাদিপশু হাঁস-মুরগি পালন (কৃষি শিক্ষা) গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন, হাঁস পালন, মুরগি পালন।

গবাদিপশু ও হাঁস-মুরগি পালন পরিচিতি

আলোচ্য বিষয়: গবাদিপশু ও হাঁস-মুরগি পালন। নিম্নে গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন, হাঁস পালন, মুরগি পালন ও পোল্ট্রি শিল্প পরিচিতি তুলে ধরা হলো- Read
ডিমপাড়া বা লেয়ার মুরগির খামার পরিকল্পনা

ডিমপাড়া বা লেয়ার মুরগির খামার পরিকল্পনা

আলোচ্য বিষয়: (১) ডিমপাড়া বা লেয়ার মুরগির খামার পরিকল্পনার বিবেচ্য বিষয় (২) খরচের ও আয়ের খাত (৩) স্থায়ী খরচ (৪) আবর্তক খরচ (৫) বার্ষিক আয় Read
হাঁস মুরগির খাদ্য বা রেশন কি তৈরির উপাদান, তালিকা ও ব্যবস্থাপনাসমূহ

হাঁস-মুরগির খাদ্য বা রেশন কি? তৈরির উপাদান, তালিকা ও ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) হাঁস-মুরগির খাদ্যের কাজ ও বৈশিষ্ট্য (২) মুরগির খাদ্য তালিকা (৩) হাঁসের খাদ্য তালিকা Read
হাঁসের বৈশিষ্ট্য

হাঁসের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) হাঁসের জাত কত প্রকার? (২) হাঁসের বৈশিষ্ট্য (৩) রাজহাঁসের বৈশিষ্ট্য Read
মুরগির কৃমির ঔষধ এর নাম

মুরগির কৃমির ঔষধ এর নাম

আলোচ্য বিষয়: (১) মুরগির কৃমির ঔষধ এর নামের তালিকা (২) মুরগির কৃমি ঔষধ খওয়ানোর নিয়ম, পদ্ধতি ও গুরুত্ব (৩) শেষ কথা Read
মাছ, হাঁস ও মুরগির সমন্বিত চাষ পদ্ধতি

মাছ, হাঁস ও মুরগির সমন্বিত চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে মাছ, হাঁস ও মুরগির সমন্বিত চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো- (১) মাছ, হাঁস ও মুরগির জাত নির্বাচন (২) মাছ, হাঁস ও মুরগির সংখ্যা নির্ধারন (৩) মাছ, হাঁস ও মুরগির চাষ ব্যবস্থাপনা Read
হাঁস-মুরগির বাসস্থানঃ হাঁস-মুরগির ঘর তৈরির নিয়ম

হাঁস-মুরগির বাসস্থানঃ হাঁস-মুরগির ঘর তৈরির নিয়ম

আলোচ্য বিষয়: নিম্নে সুন্দর ও সহজভাবে হাঁস-মুরগির বাসস্থান বা হাঁস-মুরগির ঘর তৈরির নিয়ম সমূহকে তুলে ধরা হলো- (১) হাঁস-মুরগির বাসস্থানের প্রয়োজনীয়তা (২) হাঁস-মুরগির বাসস্থান তৈরির ধাপসমূহ (৩) হাঁস-মুরগির বাসস্থানের জন্য স্থান নির্বাচন (৪) হাঁস-মুরগির ঘর তৈরির ধরন (৫) হাঁস-মুরগির ঘর তৈরির প্রকারভেদ (৬) হাঁস-মুরগির ঘর তৈরিতে প্রয়োজনীয় সামগ্রী (৭) ঘরে মুরগিপ্রতি প্রয়োজনীয় জায়গার পরিমাণ Read
হাঁস কি খায়, হাঁসের খাদ্যাভাস ও হাঁসের খাবার তালিকা, ডিম পাড়া হাঁসের খাদ্য তালিকা

হাঁস কি খায়? হাঁসের খাদ্যাভাস ও হাঁসের খাবার তালিকা/ডিম পাড়া হাঁসের খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: (১) হাঁস কি খায়? হাঁসের খাদ্যাভ্যাস (২) হাঁসের খাবার তালিকা/ডিম পাড়া হাঁসের খাদ্য তালিকা (৩) বয়সভেদে হাঁসের খাদ্য গ্রহণের পরিমাণ Read
হাঁস মুরগির ঘর বানানো বা তৈরির নিয়ম

হাঁস-মুরগির ঘর বানানো বা তৈরির নিয়ম

আলোচ্য বিষয়: (১) হাঁস-মুরগির জন্য ঘর তৈরির উদ্দেশ্য (২) হাঁসমুরগির ঘর তৈরির ধাপসমূহ (৩) হাঁস-মুরগির ঘরের স্থান নির্বাচন করা (৪) ঘরের ডিজাইন (৫) ঘরের ধরণ (৬) ঘর তৈরিকরণ (৭) হাঁস-মুরগির প্রয়োজনীয় জায়গা Read