হাইড্রোপনিক পদ্ধতিতে টমেটো চাষের পদ্ধতি

হাইড্রোপনিক পদ্ধতিতে টমেটো চাষের পদ্ধতি

(১) হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ কি ও কেন?

হাইড্রোপনিক পদ্ধতি কি: আধুনিক কৃষিতে হাইড্রোপনিক একটি সময়োপযোগী ও বিজ্ঞানভিত্তিক ফসল উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে অতি লাভজনক ফসল মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় খাদ্যোপাদান সরবরাহ করে ফসল উৎপাদন করা হয়।

হাইড্রোপনিক পদ্ধতির সুবিধা/উপকারিতা কি: বাংলাদেশের মতো জনবহুল দেশে যেখানে স্বাভাবিক চাষের জমি অপ্রতুল সেখানে মাটির পরিবর্তে ঘরের ছাদে বা আঙিনায়, পলিটানেল, নেট হাউজে বা গ্রীন হাউজে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি, ফল ও ফুল উৎপাদন করা সম্ভব। এই পদ্ধতিতে সারা বছরই ফসল উৎপাদন করা সম্ভব এবং উৎপাদিত ফসলে কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না। ফলে এ ফসল নিরাপদ এবং এর বাজারমূল্যও অধিক।

সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি বিহীন বড় স্টিলের বা প্লাস্টিকের ট্রেতে গাছের অত্যাবশ্যকীয় খাদ্যোপাদান সরবরাহ করে সাফল্যজনকভাবে ক্যাপসিকাম উৎপাদন করতে সক্ষম হয়েছে। গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা যায় যে, এ পদ্ধতিতে ফলন দ্বিগুণ হয় এবং উৎপাদন খরচও কম হয়।

(২) হাইড্রোপনিক পদ্ধতিতে টমেটো চাষের পদ্ধতি

হাইড্রোপনিক পদ্ধতিতে টমেটো চাষের পদ্ধতি বর্ণনা করা হলো-

ক) জাত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত টমেটোর জাতগুলোর মধ্যে নিম্নোল্লিখিত জাতগুলো চাষ করা যেতে পারে। যেমন বারি টমেটো ১৪, বারি টমেটো ১৫ (শীতকালের জন্য), বারি হাইব্রিড টমেটো ৪, বারি হাইব্রিড টমেটো ৫ (গ্রীষ্ম-বর্ষাকালের জন্য)। এছাড়াও বিভিন্ন কোম্পানির আমদানিকৃত কিছু ভালো জাতও বাংলাদেশে চাষ করা যেতে পারে। সাধারণত টমেটোর জীবনকাল ১২০-১৫০ দিন হয়ে থাকে। ফোমের মধ্যে সেপ্টেম্বর-অক্টোবর (শীতকালের জন্য) এবং মে-জুলাই (গ্রীষ্ম-বর্ষাকালের জন্য) মাসে বীজ বপনের উপযুক্ত সময়।

খ) চারা উৎপাদন

  1. চারা উৎপাদনের জন্য স্পঞ্জ ব্লক ব্যবহার করা হয়। ৩০X৩০ সে.মি. সাইজের একটি স্পঞ্জ-কে ২.৫-২.৫ সে.মি. সাইজে ব্লক ব্লক করে কেটে প্রতিটি ব্লকের মাঝে ছিদ্র করে বীজ স্থাপন করতে হবে।
  2. বীজ অঙ্কুরিত হওয়ার পূর্ব পর্যন্ত বীজের উপরে কাগজ দিয়ে ঢেকে রাখতে হয়। চারা অঙ্কুরিত হওয়ার পর পরই ঐ কাগজ সরিয়ে ফেলতে হবে।
  3. চারার বয়স ২০-২৫ দিন হলে স্পঞ্জ ব্লকসহ চারা বালতি/ট্রেতে স্থানান্তর করতে হবে।

গ) রাসায়নিক উপাদানের পরিমাণ (প্রতি ১০০০ লিটার পানির জন্য)

ক্রমরাসায়নিক উপাদানপরিমান
পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট২৭০ গ্রাম
পটাসিয়াম নাইট্রেট৫৮০ গ্রাম
ক্যালসিয়াম নাইট্রেট১০০০ গ্রাম
ম্যাগনেসিয়াম সালফেট৫১০ গ্রাম
ইউডিটিএ আয়রন৮০ গ্রাম
ম্যাঙ্গানিজ সালফেট৬.১ গ্রাম
ৰৱিক এসিড১.৮ গ্রাম
কপার সালফেট০.৪ গ্রাম
অ্যামনিয়াম মলিবটেড০.৩৮ গ্রাম
১০জিংক সালফেট০.৪৪ গ্রাম

ঘ) পরবর্তী পরিচর্যা বা EC ও PH এর মান নিয়ন্ত্রণ

বৈদ্যুতিক পরিবাহিতা (Electrical Conductivity) EC হলো কোনো দ্রবণে দ্রবীভূত পদার্থসমূহের পরিমাণ যার উপর বিদ্যুৎ প্রবাহের মাত্রা নির্ভর করে।

  • চারা লাগানোর সময় দ্রবণের ইসি এর মান ০.৭৫-১.০ WGm/wg এবং PH ৫.৫-৬.০ মধ্যে রাখতে হবে। চারা রোপণের ১ মাস পর ইসি এর মান ০.৭৫-১.৫ ডিএস/মি এর মধ্যে রাখতে হবে। PH এর মান সব সময় ৫.৫-৬.৫ এর মাঝে রাখতে হবে।
  • ইসি বেশি হলে বিশুদ্ধ পানি যোগ করে ইসি কমাতে হবে। ইসি কমে গেলে খাদ্যউপাদান সমেত জলীয় দ্রবণ যোগ করতে হবে।
  • PH বাড়লে সাধারণ এসিড যেমন হাড্রোক্লোরিক এসিড বা কনফিউরিক এসিড যোগ করতে হয়। pH কমে গেলে সোডিয়াম হাইড্রোঅক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড যোগ করতে হবে।
  • গাছে দৈহিক বৃদ্ধির পর্যায়ে হঠাৎ করে PH বা ইসি পরিবর্তন করা যাবে না। গাছকে খাড়া রাখার জন্য নাইলনের রশি দ্বারা গাছ বেঁধে নিতে হবে।

ঙ) ফলন

হাইড্রোপনিক পদ্ধতিতে টমেটো চাষে জাত ভেদে ৫০-৯০ টন/হেক্টর টমেটো উৎপাদিত হয়ে থাকে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডাল ফসল কি বা কাকে বলে, ডাল ফসল কোন মাটিতে ভালো হয়, মসুর ও মুগ ডাল চাষ পদ্ধতি

ডাল ফসল কি/কাকে বলে? ডাল ফসল কোন মাটিতে ভালো হয়? মসুর ও মুগ ডাল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ডাল ফসল কি/কাকে বলে? ডাল ফসল কোন মাটিতে ভালো হয়? (২) মসুর ডাল চাষ পদ্ধতি (৩) মুগ ডাল চাষ পদ্ধতি Read
বাংলাদেশের বীজ, কীটনাশক ও সার কোম্পানির নামের তালিকা

বাংলাদেশের বীজ, কীটনাশক ও সার কোম্পানির নামের তালিকা

আলোচ্য বিষয়: নিচে উল্লেখযোগ্য কিছু বাংলাদেশের বীজ, কীটনাশক ও সার কোম্পানির নামের তালিকা উল্লেখ করা হলো- Read
ডালিয়া ফুলের চাষ পদ্ধতি

ডালিয়া ফুলের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ডালিয়া ফুলের জাত পরিচিতি (২) ডালিয়া ফুলের চাষ পদ্ধতি (৩) ডালিয়া চাষে রোগ ও পোকা দমন ব্যবস্থা Read
ব্রোকলি চাষ পদ্ধতি

ব্রোকলি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ব্রোকলির জাত পরিচিতি ও বৈশিষ্ট্য (২) ব্রোকলি চাষ পদ্ধতি ধারাবাহিক বর্ণনা (৩) হরমোন প্রয়োগে বারি ব্রোকালি-১ এর বীজ উৎপাদন পক্রিয়া Read
ফল ও শাকসবজি পঁচনের কারণ, লক্ষণ এবং ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা

ফল ও শাকসবজি পঁচনের কারণ, লক্ষণ এবং ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা

আলোচ্য বিষয়: (১) শাকসবজি ও ফল পঁচনের কারণ (২) ফল ও শাকসবজি পঁচনের লক্ষণ (৩) ফল ও শাকসবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা Read
আধুনিক শ্রী পদ্ধতিতে ধান চাষ

আধুনিক শ্রী পদ্ধতিতে ধান চাষ

আলোচ্য বিষয়: শ্রী পদ্ধতিতে (System of Rice Intensification বা SRI) ধান চাষ হলো ধান উৎপাদনের একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত নিবিড় প্রথা। এই পদ্ধতিতে চাষ করলে কম খরচে এবং কম জল ব্যবহার করে চিরাচরিত পদ্ধতির তুলনায় অনেক বেশি ফলন পাওয়া সম্ভব। নিচে এই পদ্ধতির বিস্তারিত বিবরণ আলোচনা করা হলো- Read
ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি

ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি?

প্রিয় খামারি বন্ধুরা, আপনারা অনেকই জানতে চান ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি? তারই প্রেক্ষিতে আমরা অনুষন্ধান করে আপনাদের জন্য ভুট্টার উচ্চ ফলনশীল জাত এর তলিকা প্রস্তুত করেছি। ভুট্টার উচ্চ ফলনশীল জাতের নাম ও ফলনের পরিমাণ, তুলনামূলকভাবে সবচেয়ে সেরা ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি? কোন প্রতিষ্ঠান বা কম্পানির ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি? ইত্যাদি বিষয়গুলো সাজিয়েগুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করিআলোচনাটি আপনার উপকারে আসবে। আশা করি শেষ অবধি সাথেই থাকবেন। চলুন শুরা করা যাক। Read
চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি ও গাছের পরিচর্যা

চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি ও গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) চন্দ্রমল্লিকা ফুলের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি (২) চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি (৩) চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা (৪) চন্দ্রমল্লিকা চাষে রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা (৫) চন্দ্রমল্লিকা ফুলের হাইড্রোপনিক চাষ Read
উচ্চফলনশীল গমের জাত ও গম চাষ পদ্ধতি, উপযোগী মাটি, উপযুক্ত সময় ও সার প্রয়োগ এবং অন্যন্য

উচ্চফলনশীল গমের জাত ও গম চাষ পদ্ধতি: উপযোগী মাটি, উপযুক্ত সময় ও সার প্রয়োগ এবং অন্যন্য পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) গমের জাত সমূহ ও গম গাছের বৈশিষ্ট্য (২) গম চাষ পদ্ধতি, উপযোগী মাটি উপযুক্ত সময় ও সার প্রয়োগ ও অন্যন্য পরিচর্যা (৩) গম চাষে রোগবালাই দমনে উপযুক্ত ব্যবস্থাপনা Read
আলু চাষ পদ্ধতি

আলু চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: প্রিয় পাঠক বন্ধু চলুন আমরা আলু চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিই- (১) জাত নির্বাচন: (২) জমি নির্বাচন: (৩) জমি তৈরি: (৪) রোপণ সময়: (৫) বীজের পরিমাণ: (৬) বীজ তৈরি: (৭) রোপণ পদ্ধতি: (৮) সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি: (৯) সার প্রয়োগ পদ্ধতি: (১০) সেচ প্রয়োগ: (১১) অন্তবর্তীকালীন পরিচর্যা: (১২) রোগবালাই ও পোকামাকড় দমন: (১৩) ফসল সংগ্ৰহ: (১৪) ফলন: (১৫) আলু সংরক্ষণ: Read