হাইব্রিড ভুট্টার গুণগত মানের বীজ উৎপাদনের জন্য সেচ পদ্ধতি

হাইব্রিড ভুট্টার গুণগত মানের বীজ উৎপাদনের জন্য সেচ পদ্ধতি

ভুট্টা একটি উচ্চ ফলনশীল দানাদার শস্য। বাংলাশের চাল গমের পরই তৃতীয় গুরুত্বপূর্ণ ফসল হলো ভুট্টা। বিশ্বব্যাপী মানব ও পশু সম্পদের পুষ্টি উপাদান হিসেবে ভুট্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরিবেশের প্রতিকূল অবস্থায় পানির সীমাবদ্ধতার কারণে টেকসই ও সবল ভুট্টা বীজ উৎপাদনের প্রভাব ফেলছে। যথাযথ সেচের অভাবে বীজের পূর্ণতা, আকার আকৃতি ও গুণগত মান নষ্ট হচ্ছে। ফলে বীজের গুণগতমানের কারণে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাও হ্রাস পাচ্ছে।

হাইব্রিড ভুট্টার বীজের প্রাণশক্তির কার্যকারিতা, গুণগতমান ও আশানুরূপ ফসল বজায় রাখার জন্য পরিমিত সেচ প্রয়োগ অত্যাবশ্যক।

নিম্নে হাইব্রিড ভুট্টার গুণগত মানের বীজ উৎপাদনের জন্য সেচ পদ্ধতি তুলে ধরা হলো-

ভুট্টা চাষে সেচ প্রযুক্তি
ভুট্টা চাষে সেচ প্রযুক্তি

বপনের সময় ও পদ্ধতি:

বাংলাদেশে সারা বছরই ভুট্টা চাষ করা যায়। তবে রবি মৌসুমে চাষ করলে শতকরা প্রায় ২০-৩০ ভাগ বেশি ফলন পাওয়া যায়।

রবি মৌসুমে অর্থাৎ মধ্য কার্তিক হতে অগ্রহায়ণের শেষ (নভেম্বরের শুরু হতে ডিসেম্বরের মাঝামাঝি) পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়।

যদি অঙ্কুরোদগমের হার শতকরা ৯০ বা তার উপরে হয় তাহলে একর প্রতি ৭-৮ কেজি ভুট্টা বীজ লাগবে।

বীজ সারিতে বপন করতে হবে। সারি থেকে সারির দূরত্ব ৬০ সেমি এবং গাছ থেকে গাছের দূরত্ব ২০ সেমি।

সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি:

ভুট্টা চাষে বিভিন্ন প্রকার সারের পরিমাণ নিম্নে দেওয়া হল।

সারের নামসারের পরিমাণ/হেক্টর
ইউরিয়া১৭২-৩১২ কেজি
টিএসপি১৬৮-২১৬ কেজি
এমওপি৯৬-১৪৪ কেজি
জিপসাম১৪৪-১৬৮ কেজি
জিংক সালফেট১০-১৫ কেজি
বরিক এসিড৫-৭ কেজি
গোবর৪-৬ টন

জমি তৈরির শেষ চাষ ও মই দেওয়ার আগে অনুমোদিত ইউরিয়ার এক তৃতীয়াংশ এবং অন্যান্য সারের সবটুকু ছিটিয়ে চাষ দিতে হবে। বাকি ইউরিয়া সমান ২ কিস্তিতে প্রয়োগ করতে হবে।

প্রথম কিস্তি বীজ গজানোর ২৫-৩০ দিন পর এবং দ্বিতীয় কিস্তি বীজ গজানোর ৪০-৫০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।

চারা গজানোর ৩০ দিনের মধ্যে অতিরিক্ত চারা তুলতে হবে এবং জমি আগাছামুক্ত রাখতে হবে।

ভুট্টা চাষের অন্যান্য পরিচর্যা প্রচলিত উন্নত পদ্ধতির মতোই অনুসরণ করতে হবে।

সেচ প্রয়োগ/পদ্ধতি:

  1. ভুট্টায় আশানুরূপ ফলন পেতে হলে বাংলাদেশের আবহাওয়ায় এলাকাভেদে ৩ থেকে ৪টি সেচ প্রয়োগ অত্যাবশ্যক।
  2. মাটির প্রকারভেদে নিয়ন্ত্রিত প্লাবন প্রচলিত ফারো বা অল্টারনেট ফারো বা স্প্রিংলার পদ্ধতিতে সেচ দেয়া যেতে পারে।
  3. বীজ বপনের ২০-২৫ দিনের মধ্যে (৪-৬ পাতা পর্যায়) প্রথম সেচ দিতে হবে।
  4. বীজ বপনের ৩৫-৪০ দিনের মধ্যে (৮-১২ পাতা পর্যায়) দ্বিতীয় সেচ দিতে হবে।
  5. বীজ বপনের ৭০-৭৫ দিনের মধ্যে (মোচা বের হওয়া পর্যায়) তৃতীয় সেচ দিতে হবে।
  6. বীজ বপনের ৯০-১০০ দিনের মধ্যে (দানা বাঁধার আগের পর্যায়) চতুর্থ সেচ দিতে হবে।
  7. সেচের পানি বাষ্পায়ন জনিত অপচয় রোধকল্পে ফসলের জমিতে সেচ সাধারণত সকালে অথবা বিকালে প্রয়োগ করতে হবে।
  8. তাছাড়া প্রচন্ড তাপমাত্রার রৌদ্রের সময় যাতে ফসলের জমিতে সেচ না দেওয়া হয় সেদিকে সতর্কতা অবলম্বন করা উচিত।
  9. ভুট্টার ফুল ফোটা ও দানা বাঁধার সময় কোনোক্রমেই জমিতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সেচ প্রয়োগে ফলনের প্রভাব:

  • গবেষণায় দেখা গেছে যে, বারি হাইব্রিড ভুট্টা-৯ এর গুণগতমানের বীজ উৎপাদনের জন্য চারটি সেচ অত্যাবশ্যক।
  • ভাল মানের বীজ উৎপাদনের ক্ষেত্রে ভুট্টার ক্রমবর্ধমান বৃদ্ধি পর্যায়ে সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • সঠিকভাবে সার ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে বারি হাইব্রিড ভুট্টা-৯ এর হেক্টর প্রতি ৮-৯ টন ভাল গুণগতমানের বীজ উৎপাদন করা সম্ভব।
  • পরিমিত সেচ প্রয়োগের ফলে ভুট্টা বীজের পুষ্ঠমান ও প্রাণশক্তি বৃদ্ধির ফলে বীজের অঙ্কুরোদগম ক্ষমতা প্রচলিত সেচ পদ্ধতির চেয়ে বেশি হয়।
  • ভুট্টা চাষে উন্নত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মানসম্মত বীজ উৎপাদনের ক্ষেত্রে অর্থনৈতিক নীট মুনাফা প্রচলিত সেচ পদ্ধতির চেয়ে বেশি পাওয়া সম্ভব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য ও রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা

রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য ও রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য (২) রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা Read
ট্রিটিক্যালি চাষ পদ্ধতি

ট্রিটিক্যালি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ট্রিটিক্যালির জাত ও বৈশিষ্ট্য (২) ট্রিটিক্যালি চাষ পদ্ধতি ও পরিচর্যা Read
সজিনা চাষ পদ্ধতি

সজিনা চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) সজিনার জাত পরিচিতি (২) সজিনা চাষ পদ্ধতি বর্ণনা Read
ফল ও শাকসবজি বাজারজাত করণ এবং প্রক্রিয়াজাতকরণ

ফল ও শাকসবজি বাজারজাত করণ এবং প্রক্রিয়াজাতকরণ

আলোচ্য বিষয়: (১) ফল ও শাকসবজি বাজারজাতকরণ (২) ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ Read
কোন মাটিতে কি ফসল চাষ ভালো হয় ধান, গম, পাট, ডাল, আলু ও টমেটো

কোন মাটিতে কী ফসল চাষ ভালো হয়? ধান, গম, পাট, ডাল, আলু ও টমেটো

আলোচ্য বিষয়: (১) মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন (২) কোন মাটিতে ধান ভালো হয়? (৩) কোন মাটিতে গম ভালো হয়? (৪) কোন মাটিতে পাট ভালো হয়? (৫) কোন মাটিতে ডাল ভালো হয়? (৬) কোন মাটিতে আলু ভালো হয়? (৭) কোন মাটিতে টমেটো ভালো হয়? Read
গোলমরিচের জাত ও গোলমরিচ চাষ পদ্ধতি

গোলমরিচের জাত ও গোলমরিচ চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গোলমরিচের জাত পরিচিতি (২) গোলমরিচ চাষ পদ্ধতি/কৌশল Read
ধানের চাষ পদ্ধতি (১২টি ধাপ)

ধানের চাষ পদ্ধতি (১২টি ধাপ)

আলোচ্য বিষয়: (ধাপ-১) ধানের চাষের সময়কাল বা মৌসুম ও জলবায়ু (ধাপ-২) ধানের চাষের জন্য জাত নির্বাচন ও ধানের জাত সমূহের তালিকা (ধাপ-৩) ধানের চাষের জন্য উপযোগী মাটি নির্বাচন (ধাপ-৪) ধানের চাষে বীজের পরিমাণ ও বীজ শোধন (ধাপ-৫) ধানের চারা তৈরি (ধাপ-৬) ধানের চারা উঠানো ও সংরক্ষণ (ধাপ-৭) জমি তৈরি ও ধান চাষে সার প্রয়োগ (ধাপ-৮) ধানের চারা রোপণ পদ্ধতি (ধাপ-৯) ধান চাষের পরিচর্যা (ধাপ-১০) ধান চাষের ফসল কর্তন, মাড়াই ও সংরক্ষণ Read
শাকসবজি থেকে কীটনাশকের দূর করার পদ্ধতি

শাকসবজি থেকে কীটনাশক দূর করার পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) সবজি থেকে কীটনাশকের অবশিষ্টাংশ সংক্রমণমুক্তকরণ (২) কাকরোল, টমেটো ও শসা থেকে কীটনাশকের অবশিষ্টাংশ অপসারণ তথা দূরীকরণ Read
সহজে লাল শাক চাষের পদ্ধতি

সহজে লাল শাক চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে সহজভাবে লাল শাক চাষের পদ্ধতি বর্ণনা করা হলো- Read
আমের জাতের নাম ও গাছের বৈশিষ্ট্য

আমের জাতের নাম ও গাছের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: নিম্নে বিভিন্ন প্রকার আমের জাতের নাম ও গাছের বৈশিষ্ট বর্ণনা করা হলো- Read