হালাল উপার্জনের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

হালাল উপার্জনের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে হালাল উপার্জনের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসূলুল্লাহ (স) বলেছেনঃ (অন্যান্য) ফরযের পর হালাল উপার্জনও একটি ফরয।”

(বায়হাকী)

ব্যাখ্যা

সালাত, রোযা, যাকাত, হজ্জ, জ্ঞান অর্জন করা, জিহাদে অংশগ্রহণ করা, সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ হতে নিজেকে দূরে রাখা ইত্যাদি মুসলিমদের ওপর ফরয,। আর এর মাঝে অন্যতম ফরয হলো সম্পদ উপার্জনে হালাল পথ অবলম্বন করা। হাদিস দ্বারা ইসলামে জীবিকা নির্বাহের অবৈধ পথকে হারাম করা হয়েছে।

শিক্ষা

এ হাদিসের বক্তব্য থেকে বাস্তব জীবনে যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো-

১. মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পূর্বশর্ত হলো হালাল উপার্জন।

২. উপার্জনে সৎপথ অবলম্বন করাকে ইসলাম ফরয করে দিয়েছে।

৩. হারাম পথে সম্পদ উপার্জন হালাল সম্পদকে কলুষিত করে।

৪. মহান আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সবার উচিত হালাল পথে সম্পদ উপার্জন করা।

৫. রাসূলুল্লাহ (স) নিজ হাতে খাদ্য উপার্জন করার জন্য তাকিদ প্রদান করেছেন।

রাসূলুল্লাহ (স) বলেন,

“নিজ হাতে উপার্জন করার চেয়ে উত্তম খাবার কেউই খায়নি। আল্লাহর নবী দাউদ (আ) নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন।”

(বুখারি)

৬. হারাম উপার্জনকারীর ইবাদাত আল্লাহর দরবারে কবুল হয় না।

৭. হারাম উপার্জনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা হালাল উপার্জনের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে হারাম উপার্জন ত্যাগ করার জন্য নির্দেশ জারি করেছেন।

আল্লাহ বলেন,

“হে মানব জাতি! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু আছে তোমরা তা থেকে আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না”।

(সূরা বাকারা, আয়াত নং ১৬৮)

একজন মুসলিম হিসেবে আমাদের জীবিকা নির্বাহের সকল উপকরণ বৈধ ও সঠিকভাবে হওয়া উচিত। হারাম পথে সম্পদ উপার্জন করে আল্লাহর ধ্যানে পীর-সন্ন্যাসী হলেও পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়। সে কারণেই আমাদেরকে উপার্জনে হালাল পথ অবলম্বন করতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হিংসা কী, কাকে বলে হিংসার কুফল ও এ ব্যাপারে ইসলামের বিধান

হিংসা কী, কাকে বলে? হিংসার কুফল ও এ ব্যাপারে ইসলামের বিধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হিংসা কী? (২) হিংসা কাকে বলে? (৩) হিংসার কুফল (৪) হিংসার ব্যাপারে ইসলামের বিধান Read
আত্মসংযমের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

আত্মসংযমের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে আত্মসংযমের গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
নিফাকের (কপটতা) পরিচয় ও এর কুফল

নিফাকের (কপটতা) পরিচয় ও এর কুফল

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নিফাকের পরিচয় (২) মুনাফিকদের চরিত্র (৩) নিফাকের কুফল ও পরিণতি (৪) নিফাক পরিহারের উপায় Read
রিসালাত কি, কাকে বলে, বলতে কি বুঝায়, নবি ও রাসুলের মাঝে পার্থক্য কি, রিসালাতে বিশ্বাসের

রিসালাত কি, কাকে বলে, বলতে কি বুঝায়? নবি ও রাসুলের মাঝে পার্থক্য কি? রিসালাতে বিশ্বাসের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) রিসালাত কি, কাকে বলে? (২) রিসালাত বলতে কি বুঝায়? (৩) নবি-রাসুলগণের পরিচয় (৪) নবি ও রাসুলের মাঝে পার্থক্য কি? (৫) নবি-রাসুল প্রেরণের প্রয়োজনীয়তা (৬) রিসালাতে বিশ্বাসের গুরুত্ব (৭) মহানবি হযরত মুহাম্মাদ (সা.)-এর রিসালাত Read
informationbangla.com default featured image compressed

হিজরত শব্দের অর্থ কি? হিজরত কত প্রকার ও কি কি?

আজ আমাদের আলোচ্য বিষয় হলঃ হিজরত কি? হিজরত শব্দের অর্থ কি? হিজরত কত প্রকার ও কি কি? (১) হিজরত শব্দের অর্থ কি? হিজরত আরবী শব্দ। হিজরুন শব্দ হতে মাসদার এটি। এর মূল বর্ণ হা, জীম, রা। এর অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, ছিন্ন করা, পরিত্যাগ করা, সম্পর্ক শেষ করা, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া, দেশত্যাগ করা ইত্যাদি। (২) হিজরত কি? কামুসুল ফিকহ্ এর গ্রন্থাগারের মতে, “হিজরত বলতে কাফির শাসিত দেশের গন্ডি পেরিয়ে ইসলামী রাষ্ট্রে গমন করা।” আলামা খাত্তাবী বলেন, “রাসূল (সাঃ) এর সাথে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ধৈর্য্যের সাথে বের হওয়ার নামই হিজরত।” আল্লামা ইবনে হাজার আসকালীন বলেন, “আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করার নামই হিজরত।” এক কথায়, ইসলাম প্রচারের স্বার্থে নিজ দেশ ছেড়ে অন্য দেশে Read
informationbangla.com default featured image compressed

ফজরের নামাজ কয় রাকাত ও কি কি? ফজরের নামাজের নিয়ম

আলোচ্য বিষয়: দৈনিক নামাজগুলোর মাঝে ফজরের নামাজ হলো প্রথম। এটি মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় পালনীয় বিষয়। চলুন তাহলে ফজরের নামাজ (ফজরের নামাজ কয় রাকাত ও কি কি? ফজরের নামাজের নিয়ম, ফযীলত ইত্যাদি) সম্পর্কে বিস্তারিত জেনে নেই। Read
হারাম খাদ্যের পরিণাম সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

হারাম খাদ্যের পরিণাম সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে হারাম খাদ্যের পরিণাম সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
informationbangla.com default featured image compressed

ছাগল কোরবানির নিয়ম

আলোচ্য বিষয়: নিম্নে ছাগল কোরবানির নিয়মসমূহ তুলে ধরা হলো- (১) যেভাবে ছাগল কুরবানি করতে হবে (২) ছাগলের যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না (৩) ছাগলের যেসব ত্রুটি থাকলেও সেই ছাগলকে কোরবানি দেওয়া যাবে Read
surah humazah bangla, সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ এবং অর্থ

surah humazah bangla: সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ ও অর্থ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) surah humazah bangla (২) সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ (৩) সূরা হুমাযাহ বাংলা অর্থ (৪) সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ ও অর্থ ছবি (৫) surah humazah uccharon mp3 (৬) surah humazah bangla uccharonshoho ortho mp4 (৭) সূরা আল হুমাযাহ এর পরিচয় (৮) সূরা হুমাযাহ এর শানে নুযুল (৯) সূরা হুমাযাহ বাংলা তাফসীর/ব্যাখ্যা (১০) surah humazah er sikkha Read
আখিরাত শব্দের অর্থ, কি, কাকে বলে এবং আখিরাতে বিশ্বাসের গুরুত্ব

আখিরাত শব্দের অর্থ, কী, কাকে বলে? আখিরাতে বিশ্বাসের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাত শব্দের অর্থ কী? (২) আখিরাত কাকে বলে? (৩) আখিরাত কী? (৪) আখিরাতে বিশ্বাসের গুরুত্ব Read