১০+ বেসিক কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্নোত্তর

নিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি বিস্তৃত এবং গতিশীল ক্ষেত্র যা যন্ত্র, শক্তি এবং উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। নতুন শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার ইঞ্জিনিয়ারদের জন্য মৌলিক ধারণাগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেমন হাইড্রোস্ট্যাটিক লক, সেন্ট্রিফিউগাল পাম্প, বিয়ারিং, সুপার চার্জার এবং ইঞ্জিনের পাওয়ারের মতো বিষয়। এই প্রশ্নোত্তরগুলো শিক্ষানবিস এবং আগ্রহী পাঠকদের জন্য সহজে বোধগম্য এবং তথ্যবহুল হবে।
১. প্রশ্ন: হাইড্রোস্ট্যাটিক লক কি?
উত্তর:
একটি ফোর স্ট্রোক ইঞ্জিনে চারটি স্ট্রোক থাকে যথা সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সহস্ট। সাকশন স্ট্রোকে কম্প্রেশন চেম্বারে বাতাস নির্গত হওয়ার সাথে অথবা শুধু লিকুইড প্রবেশ করলে হাইড্রোস্ট্যাটিক লক হয়। কারণ লিকুইড কমপ্রেসড হয় না।
হাইড্রোস্ট্যাটিক লক হওয়ার কারণে যে সকল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে তা হলো- পিস্টন, কানেকটিং রড, পুশ রড, ক্র্যাঙ্কশ্যাফট, ভালভ ইত্যাদি।
২. প্রশ্ন: সেন্ট্রিফিউগাল পাম্প কাকে বলে?
উত্তর:
সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে যে পাম্প তরল পদার্থ নির্গমন পথ দিয়ে বের করে দেয়, তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে।
৩. প্রশ্ন: সিলিন্ডারে সাইকেল বলতে কী বোঝায়?
উত্তর:
ক্র্যাঙ্কশ্যাফট ঘুরে ঘুরে সিলিন্ডারের ভিতরে পর পর যে কার্য সম্পাদন করে তাকে সাইকেল (Cycle) বলে।
৪. প্রশ্ন: বিয়ারিং ক্লিয়ারেন্স কাকে বলে?
উত্তর:
বিয়ারিং ক্লিয়ারেন্স: ক্র্যাঙ্কশ্যাফটের মেইন জার্নালের আউটার ডায়ামিটার এবং বিয়ারিং শেল এর ইনার ডায়ামিটারের পার্থক্যের অর্ধেককে বিয়ারিং ক্লিয়ারেন্স বলে।
৫. প্রশ্ন: বিয়ারিং কাকে বলে? কত প্রকার কি কি?
উত্তর:
বিয়ারিং হলো এমন একটি ডিভাইস যাহা নিজে ঘোরে এবং ঘূর্ণয়মান অবস্থায় লোড স্থানান্তর করে। বিয়ারিং দুই প্রকার। যথা-
- বল বিয়ারিং
- রোলার বিয়ারিং
৬. প্রশ্ন: বাম্পিং ক্লিয়ারেন্স কী?
উত্তর:
পিস্টন TDC (Top Dead Center) তে অবস্থান কালে উহার Top Level হতে সিলিন্ডার হেডের তলা পর্যন্ত মধ্যবর্তী স্থানের দূরত্বকে Bumping Clearance বলে।
৭. প্রশ্ন: ফ্রিকশনাল হর্স পাওয়ার (F.H.P) কি?
উত্তর:
ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে উৎপাদিত শক্তি বিভিন্ন অংশের মাধ্যমে ফ্লাই হুইলে পৌঁছানোর পথে ঘর্ষণজনিত কারণে যে ক্ষমতার অপচয় হয় তাকে ফ্রিকশনাল হর্স পাওয়ার (F.H.P) বলে।
৮. প্রশ্ন: ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে কি হবে?
উত্তর:
ট্যাপেট ক্লিয়ারেন্স কম বেশি হলে যা যা হতে পারে-
- ক্লিয়ারেন্স কম হলে ভালভ আগেই খুলে যাবে।
- ক্লিয়ারেন্স বেশি হলে ভালভ দেরিতে খুলবে।
- ভালভ লিড (ঢাকনা) ভেঙে যেতে পারে।
- ভালভ এবং ভালভ স্টেম বেঁকে যেতে পারে।
- স্প্রিং এর উপর স্প্রিং উঠে জ্যাম হতে পারে।
- জ্বালানী ভালোভাবে প্রজ্জ্বলিত হবে না।
- হেডে কার্বন জমা হবে।
- লোড নেবার ক্ষমতা কমে যাবে।
- ভালভ পুরোপুরি বন্ধ না হলে কম্প্রেশন কম হবে কিংবা হবে না, ফলে মিসফায়ার হবে।
ইত্যাদি।
৯. প্রশ্ন: এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমুহ কি?
উত্তর:
এয়ার ইনটেক সিস্টেমের উদ্দেশ্য সমূহ হলো-
- সিলিন্ডারে পরিষ্কার ও ঠান্ডা বাতাস সরবরাহ করা;
- চাপ প্রয়োগে বাতাস সরবরাহ করা;
- সংশ্লিষ্ট যন্ত্রাংশ ঠান্ডা করা;
- শব্দ কমানো; এবং
- অবশিষ্ট পোড়া গ্যাস বের করে দেওয়া।
১০. প্রশ্ন: ইঞ্জিনে সুপার চার্জার কেন ব্যবহার করা হয়? সুপার চার্জার এর কাজ কী?
উত্তর:
ইঞ্জিনে সুপার চার্জার এর কাজ হলো- ইঞ্জিনের Volumetric Efficiency বৃদ্ধির জন্য, বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অধিক চাপে সিলিন্ডারে বাতাস প্রবেশ করানো।
১১. প্রশ্ন: ইঞ্জিনে কেন সাদা ধোঁয়া উৎপন্ন হয়?
উত্তর:
ইঞ্জিনে সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার কারণ সমূহ হলো-
- কম্বাসন চেম্বারে (Combustion Chamber) পানি প্রবেশ করলে।
- ফুয়েল কনটামিনেশন (Fuel Contamination) হলে।
- ইঞ্জিন টেম্পারেচার মাত্রাতিরিক্ত হলে।
- ফুয়েল ইনজেকশন টাইমিং অ্যাডভান্সড (Fuel Injection Timing Advanced) হলে।
১২. প্রশ্ন: ইঞ্জিনের সি সি বলতে কি বোঝায়?
উত্তর:
ইঞ্জিনের সিসিকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বলা হয়, অথবা ভলিউম ডিসপ্লেসড অফ পিস্টন। সহজভাবে, একটা পিস্টন যে জায়গাটাতে ওঠানামা করে তার পুরো জায়গাটাকে সিসি বলে।
ইঞ্জিনের সিসি বের করার নিয়ম/সূত্র:
Bore (mm) × Bore (mm) × Stroke (mm) × 3.1416″/4 = Engine cc (এটা হলো একটা সিলিন্ডারের ক্ষেত্রে)।
১৩. প্রশ্ন: ইঞ্জিনের পাওয়ার কি?
উত্তর:
ইঞ্জিনের পাওয়ার: একক সময়ে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে উৎপাদিত কাজকে ক্ষমতা (POWER) বলে। আবার কাজ করার হারকে ক্ষমতা (POWER) বলে। ক্ষমতার একক ওয়াট (WATT)। ইঞ্জিনের ক্ষমতা নির্ভর করে টর্কের উপর।
পরিশেষে বলা যায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক বিষয়গুলো জানা যেকোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানের জন্য অপরিহার্য। এই ব্লগে আলোচিত প্রশ্নোত্তরগুলো আপনাকে ইঞ্জিন, পাম্প, বিয়ারিং এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যান্ত্রিক ধারণা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে বলে আশা করি। এই জ্ঞান কেবল তাত্ত্বিক নয়, ব্যবহারিক ক্ষেত্রেও আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই মৌলিক বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে জানতে এবং নিজেকে সমৃদ্ধ করতে পড়াশোনা চালিয়ে যান।
