১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ছয় দফাগুলো কি কি?

১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ছয় দফাগুলো কি কি

লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। এ প্রস্তাবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হলেও তা প্রতিষ্ঠিত হয় নি। বরং পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের উপর পশ্চিম পাকিস্তানিদের শোষণ -বঞ্চনা ও নির্যাতন বাড়তেই থাকে। তাছাড়া বৈষম্যও দিন দিন বাড়তে থাকে। সামরিক দিক থেকে পূর্ব পাকিস্তানের এ অসহায় অবস্থা ও অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। যা ইতিহাসে ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।

২১ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “আমাদের বাঁচার দাবি – ৬ দফা কর্মসূচি” শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়। পরে ১৯৬৬ সালের ২৩ মার্চ লাহোরের এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন।

এ কর্মসূচিকে তিনি “পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি” বলে অভিহিত করেন। লাহোর প্রস্তাবের ভিত্তিতে এটি রচিত হয়। এ ছয় দফা কর্মসূচি দ্রুত বাঙালি জনগণ কর্তৃক সমাদৃত হয়।

১৯৬৬ সালের ছয় দফাগুলো কি কি?

বঙ্গবন্ধুর ৬ দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো–

  1. পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। প্রদেশগুলোর পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে।
  2. যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয়। অন্যান্য বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে থাকবে।
  3. দু অঞ্চলের জন্য দুটি পৃথক মুদ্রা চালু থাকবে অথবা দু অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। এক্ষেত্রে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে করে এক অঞ্চলের মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে।
  4. সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে অঙ্গরাজ্যগুলোর হাতে। তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটি অংশ কেন্দ্রীয় সরকার পাবে।
  5. বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বৈদেশিক বাণিজ্য ও সাহায্য সম্পর্কে প্রদেশ বা অঙ্গরাজ্যের সরকারগুলো আলাপ – আলোচনা ও চুক্তি করতে পারবে।
  6. প্রদেশগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া।

আজ এখানেই শেষ করছি। আমার এ আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ছয় দফাগুলো কি কি

১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ছয় দফাগুলো কি কি?

লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। এ প্রস্তাবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হলেও তা প্রতিষ্ঠিত হয় নি। বরং পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের উপর পশ্চিম পাকিস্তানিদের শোষণ -বঞ্চনা ও নির্যাতন বাড়তেই থাকে। তাছাড়া বৈষম্যও দিন দিন বাড়তে থাকে। সামরিক দিক থেকে পূর্ব পাকিস্তানের এ অসহায় অবস্থা ও অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। যা ইতিহাসে ৬ দফা কর্মসূচি নামে পরিচিত। ২১ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “আমাদের বাঁচার দাবি – ৬ দফা কর্মসূচি” শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়। পরে ১৯৬৬ সালের ২৩ মার্চ লাহোরের এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ৬ দফা Read
ইমাম বুখারী (র) সংক্ষিপ্ত জীবনী

ইমাম বুখারী (র) সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে ইমাম বুখারী (র) সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো- Read
চেঙ্গিস খান কে ছিলেন, চেঙ্গিস খানের ইতিহাস ও চেঙ্গিস খানের মৃত্যু

চেঙ্গিস খান কে ছিলেন? চেঙ্গিস খানের ইতিহাস ও চেঙ্গিস খানের মৃত্যু

আলোচ্য বিষয়: (১) চেঙ্গিস খান কে ছিলেন? (২) সহজ ও সংক্ষেপে চেঙ্গিস খানের ইতিহাস (৩) চেঙ্গিস খানের মৃত্যু Read
informationbangla.com default featured image compressed

ইতিহাস সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর

ইতিহাস আমাদের অতীতের গৌরবময় ও বেদনাদায়ক ঘটনাবলির একটি জীবন্ত দলিল, যা আমাদের বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎ গঠনে সহায়তা করে। এই ব্লগে আমরা ইতিহাস সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যা পাঠকদের ইতিহাসের প্রতি আগ্রহ বাড়াতে এবং তথ্যভিত্তিক জ্ঞান অর্জনে সহায়ক হবে। ১. ছিয়াত্তরের মন্বন্তর/মহাদুর্ভিক্ষ বলতে কি বুঝ? উত্তর: বাংলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের নাম হলো ছিয়াত্তরের মন্বন্তর। বাংলা ১১৭৬ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে ছিয়াত্তরের মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ বলা হয়। অর্থাৎ, রবার্ট ক্লাইভের দ্বৈতশাসন নীতি ও ইংরেজদের অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন ও শোষণের ফলে বাংলার মানুষের অবস্থা ধীরে ধীরে শোচনীয় হয়ে পড়ে। এছাড়াও ১৭৭০ সালে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হয়ে যায়। ফলে বাংলায় প্রচুর খাদ্যের অভাব পড়ে। সারা দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। প্রায় ১ কোটি Read
হযরত রাবেয়া বসরি (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত রাবেয়া বসরি (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত রাবেয়া বসরি (রঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) জন্ম ও পরিচয় (২) ক্রীতদাসী (৩) আল্লাহর উপর আস্থা ও ইবাদত (৪) আধ্যাত্মিকতা (৫) অনাড়ম্বর জীবনযাপন (৬) ইন্তিকাল Read
হযরত সুলায়মান (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত সুলায়মান (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: (১) পরিচয় (২) অলৌকিক ক্ষমতা লাভ (৩) বিচার শক্তি (৪) বাইতুল মুকাদ্দাস পুনঃনির্মাণ (৫) রাজত্বকাল ও ইন্তিকাল Read
হযরত মুসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত মুসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত মুসা (আঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) আগমন বার্তা (২) জন্ম (৩) মাদইয়ানে হিজরত (৪) নবুয়ত লাভ (৫) দীনের দাওয়াত (৬) সত্যের জয় মিথ্যার ক্ষয় (৭) তাওরাত লাভ Read
খুলাফায়ে রাশেদিন বলতে কী বুঝায় চার খলিফার নাম ও জীবনী

খুলাফায়ে রাশেদিন বলতে কী বুঝায়? চার খলিফার নাম ও জীবনী

আলোচ্য বিষয়: (১) খুলাফায়ে রাশেদিন বলতে কী বুঝায়? (২) চার খলিফার নাম ও জীবনী Read
৪ জন মুসলিম মনীষীদের নাম ও পরিচয়

৪ জন মুসলিম মনীষীদের নাম ও পরিচয়

আলোচ্য বিষয়: (১) ইমাম বুখারি (রাঃ) (২) ইমাম আবু হানিফা (রাঃ) (৩) ইমাম গাযালি (রাঃ) (৪) ইবনে জারির আত-তাবারি (রাঃ) Read
হযরত ঈসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত ঈসা (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত ঈসা (আঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) পরিচয় (২) মু'জিযা (৩) হত্যার ষড়যন্ত্র (৪) পুনরায় দুনিয়ায় আগমন (৫) ভ্রান্ত বিশ্বাস Read