৫৫+ গরুর রোগ ও চিকিৎসাঃ গরু বা গাভীর রোগ-ব্যাধি ও তার প্রতিকার (গরুর রোগের নাম, ঔষধ, ইঞ্জেকশনের নাম সহ)

এখানে গরুর রোগ ও চিকিৎসা এবং গরু বা গাভীর রোগ-ব্যাধি ও তার প্রতিকার সংক্রান্ত প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা হলো। এই গরুর রোগের নাম, ঔষধ, ইঞ্জেকশনের নামগুলো গরু পালনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হবে আশা করি।
এই ব্লগ পোস্টে গরু বা গাভীর বিভিন্ন রোগ-ব্যাধি, চিকিৎসা পদ্ধতি, ঔষধের নাম ও ইনজেকশনের বিবরণ শুধুমাত্র শিক্ষামূলক ও প্রাথমিক দিকনির্দেশনার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। এই তথ্যগুলো গবাদিপশু পালনকারীদের জন্য সহায়ক হলেও, যেকোনো ধরনের চিকিৎসা শুরু করার আগে অভিজ্ঞ পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ভুল চিকিৎসা বা মাত্রার অতিরিক্ত ওষুধ প্রয়োগ গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। লেখক বা ব্লগ কর্তৃপক্ষ এই পোস্টে দেওয়া তথ্যের ব্যবহারের ফলে কোনো ধরনের ক্ষতির দায়ভার বহন করবে না।
আমাদের উদ্দেশ্য গরুর রোগ ও চিকিৎসা, গাভীর রোগ-ব্যাধি ও তার প্রতিকার, গরুর রোগের নাম, ঔষধ, ইঞ্জেকশনের নামগুলো সম্পর্কে শুধু প্রাথমিক ধারণা প্রদান করা। কোন চিকিৎসা প্রদান করা নয়।
১. প্রশ্ন: গরুর তাপমাত্রা ১০৩.৫°F এবং খাদ্যে অরুচি। এখন কী করণীয় বা কী ঔষধ খাওয়াবো?
উত্তর:
গরুর স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ থেকে ১০২.৮ ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা এর চেয়ে ১-১.৫ ডিগ্রি বেশি হলে জ্বর ধরা যায়। জ্বরের কারণে খাদ্যে অরুচি সাধারণ। জ্বর সারা পর্যন্ত গরু খাবার গ্রহণ বা জাবর কাটা বন্ধ করতে পারে।

চিকিৎসা/ঔষধপত্রঃ
Rx-
- Ace-Vet Bolus Tablet (2000 mg): স্কয়ার কম্পানির, প্রতি ট্যাবলেট ২.৫ টাকা। ডোজ: ২ বেলা, ২টি করে, ১-২ দিন। জ্বর কমে গেলে খাবার গ্রহণ শুরু হবে।
- Zymovet পাউডার: দিনে ২ বার, ১ প্যাকেট করে পানিতে মিশিয়ে ২-৩ দিন খাওয়ান।
- মুখের রুচি বাড়াতে: বায়োগাট, সেলাকজিল ডিএস, বায়োলাক্স পাউডার, বায়োলাক্ট বোলাস (প্রোবায়োটিক গ্রুপ)।
- জিংক, ভিটামিন মিনারেল প্রিমিক্স, অ্যামাইনো এসিড সাপ্লিমেন্ট যেমন: জিস ভেট সিরাপ, রেনাক্যাল পি, ডিবি ভিটামিন।
- প্রাকৃতিক রেসিপি: আদা বাঁটা ১০০ গ্রাম, জিরার গুঁড়া ২০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ১০ গ্রাম, গোল মরিচের গুঁড়া ৫ গ্রাম, সাদা তিল বাঁটা ১০ গ্রাম, বিট লবণ ৩০ গ্রাম, পানি ৩০০ মিলি মিশিয়ে শরবৎ তৈরি করে দিনে ২ বার, ৩ দিন খাওয়ান।
২. প্রশ্ন: গরুর তাপমাত্রা ১০৩.৫°F এবং খাদ্যে অরুচি। এখন কী করণীয় বা কী ঔষধ খাওয়াবো?
উত্তর:
গরুর রোগ: জ্বর ও খাদ্যে অরুচি (Fever with Anorexia) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cattle (গবাদি প্রাণির জন্য)
Rx-
- ফাস্টভেট: ২টি করে, দিনে ২ বার, ২ দিন।
- ভেসকোজাইম: ৫০ মিলি করে, দিনে ২ বার, ২ দিন।
- হার্রবাটপ: ১ পাতা করে, দিনে ২ বার, ৩ দিন।
- মিভিট: ২টি করে, দিনে ২ বার, ৫ দিন।
৪. প্রশ্ন: তীব্র ওলান ফোলা রোগ (Acute Mastitis) চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: তীব্র ওলান ফোলা রোগ (Acute Mastitis) চিকিৎসা/ঔষধপত্রঃ
Rx-
- Inj. Pif-Rvet/ Inj. Fevasole vet/ Inj. Tolfavet 10 ml × 5 vials: ১০ মিলি মাংসপেশীতে, পরপর ৫ দিন।
- Powder Boric acid/ Mag. Sulphate 200 gm: কুসুম গরম পানিতে মিশিয়ে কাপড় ভিজিয়ে আক্রান্ত ওলানে ২ ঘণ্টা পরপর শেক দিন। দুধ টেনে বের করুন।
- Inj. Acicef-3 (ACI)/ Inj. Trizon Vet (ACME)/ Inj. Triject vet (Sk+F) 2 gm × 5 vials: ১ ভায়াল ৮ মিলি পানিতে মিশিয়ে মাংসপেশীতে, পরপর ৫ দিন।
- Inj. Alerin-Vet/ Inj. Niravet/ Inj. Renacin vet 10 ml × 5 vials: ১০ মিলি মাংসপেশীতে, পরপর ৫ দিন।
৫. প্রশ্ন: গরুর রক্ত আমাশয়ের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: রক্ত আমাশয় (Coccidiosis) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Calf (একটি বাছুর গরুর জন্য)
Rx-
- Pow. Glucolyte/ Renalyte/ Oralyte 20 gm × 2 Pk: ১ গ্রাম ঔষধ/১ লিটার পানিতে বারবার খাওয়ান।
- Bol. Sulfon-S/ Bol. Trios/ Bol. Cos vet/ Tab. × (6): ১ম দিন ১+০+১, ২য় দিন থেকে অর্ধেক ডোজ, ৩ দিন।
- Inj. Salmid vet 30 ml/ Inj. Chemodin 30 ml/ Inj. Salidon 25 ml/ Inj. Fadimin 25 ml × 3 vials: ২০-২৫ মিলি শিরায়/মাংসে, পরপর ৩-৪ দিন।
৬. প্রশ্ন: গরুর পায়খানা বন্ধ (Impaction) রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: পায়খানা বন্ধ (Impaction) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cattle (গবাদি প্রাণির জন্য)
Rx-
- Pow. Digimax 20 gm/ Pow. Stomavet 20 gm/ Pow. Zymogen 20 gm × 6 Pk: ১+০+১ প্যাকেট পানিতে মিশিয়ে, ৩ দিন।
- Linseed Oil 750 ml/ Soybean Oil 750 ml: তিসির তেল ৭৫০ মিলি বাঁশের চোঙ্গা বা পেপসির বোতলের মাধ্যমে একবারে খাওয়ান।
- অথবা, Syp. Milk of Magnesia 100 ml/ Syp. Magvet Plus 100 ml/ Syp. Maglex vet 100 ml × 2: একবারে খাওয়ান।
৭. প্রশ্ন: বাছুর গরুর কৃমি রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: বাছুর গরুর কৃমি রোগ (Vorm Infestation of Calves) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Calf (একটি বাছুর গরুর জন্য)
Rx-
- Pow. Digitop/ Pow. Nzyme/ Pow. Zymovet/ Pow. Stomavet/ Pow. Divet 20 gm/ Pow. Zymogen vet 20 gm × 3 Pk: ১/২ প্যাকেট ২৫০ মিলি পানিতে মিশিয়ে, দিনে ২ বার, ৩ দিন।
- Pow. PC-Vet/ Pipervet/ Avipar/ Ascarex/ Piragine 100mg: ২২০ মি.গ্রা./কেজি ওজন, ১-২ চা চামচ চিটাগুড়ের সাথে জিহ্বায়, ১০ দিন থেকে ৬ মাস বয়স পর্যন্ত।
- অথবা, Tab. Almex 600 mg/ Fenvet 400 mg/ Ralnex 600 mg/ Helmex 600 mg/ Levavet 600 mg/ Wormkill 600 mg/ Peraclear 250/ Endokill 600 mg: ৪০-৭৫ কেজির জন্য ১টি, খালি পেটে।
- Tab. Anorexon/ Rumix Bolus/ Roxyvet/ Anora (60): ১টি করে, সকাল-বিকাল, ১ মাস।
৮. প্রশ্ন: গরুর ত্বকের প্রদাহ (Dermatitis) রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: ত্বকের প্রদাহ (Dermatitis) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Bull Calf (একটি এঁড়ে বাছুর গরুর জন্য)
Rx-
- Inj. CM vet/ Inj. Niravet/ Inj. Histavet/ Astavet 10 ml × 1 vial: ৫ মিলি, দিনে ১ বার, ২ দিন।
- Neguvon Ointment 20 gm/ Oint. Dermasol-N/ Oint. Dermasim/ Oint. Dermex/ Oint. Protosal বা Whitfield Ointment 20 gm: আক্রান্ত স্থানে দিনে ২ বার, ৫-৭ দিন।
- Bol. Coss vet/ Bol. Sulphon-S/ Bol. Sulpha – Plus gm/ 3-S bolus 5 mg × (6): ১ম দিন ১+০+১, পরের দিন থেকে ½+০+½, ৪ দিন।
৯. প্রশ্ন: এঁড়ে/বলদ গরুর ধাতুরোগ (Balanoposthitis) চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: এঁড়ে/বলদ গরুর ধাতুরোগ (Balanoposthitis of Bull/Bullock) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Bull (একটি এঁড়ে গরুর জন্য)
Rx-
- Inj. Ampicillin 1gm/ Inj. Amcox 2.5 gm × 4 vials: ১ ভায়াল ১০ মিলি পানিতে মিশিয়ে মাংসপেশীতে, ৪ দিন।
- অথবা, Inj. Combipen Vet 40 lac/ Inj. Penbacllin 40 lac/ Pronapen 40 lac/ Bipen Vet 40 lac × 3 vials: ১০ মিলি মাংসপেশীতে, ৩ দিন।
- Potassium Permanganate (ppm) 0.01 solution 2000 ml: লিঙ্গ গহ্বর ডুসক্যানের মাধ্যমে ধুয়ে, ৪ দিন।
১০. প্রশ্ন: গরু দানাদার খাবার খায় না — কী কারণ এবং কী ঔষধ বা চিকিৎসা প্রয়োজন?

উত্তর:
গরু যদি হঠাৎ করে দানাদার (concentrate) খাবার খাওয়া বন্ধ করে দেয়, তাহলে এটার সম্ভাব্য কারণসমূহ-
- খাদ্য পরিবর্তনের ধরণ: হঠাৎ করে খাবারের ধরনে পরিবর্তন আনলে খেতে চায় না।
- অমাশয় বা পাকস্থলীর গ্যাস/অম্বল: দানাদার খাবার হজমে সমস্যা করলে গরু খাওয়া বন্ধ করে দেয়।
- মুখে ঘা বা দাঁতের সমস্যা: খাওয়ার সময় ব্যথা পেলে গরু দানাদার খাবার এড়িয়ে চলে।
- পেটের কৃমি বা পরজীবী: গরুর হজমশক্তি কমিয়ে দেয়, ফলে খাওয়ায় অনীহা আসে।
- জ্বর, সংক্রমণ বা কোনো রোগ: গরু অসুস্থ হলে স্বাভাবিকভাবেই খাওয়া বন্ধ করে দেয়।
ছবিতে গরুটিকে কিছুটা ক্লান্ত ও নিস্তেজ দেখা যাচ্ছে, এবং নাক থেকে সামান্য পানি ঝরছে বলেও বোঝা যাচ্ছে — যা জ্বর বা শ্বাসতন্ত্রজনিত সমস্যার লক্ষণ হতে পারে। এই অবস্থায় গরুটি যদি দানাদার খাবারও না খায়, তাহলে সম্ভবত এটি জ্বর বা হজম সংক্রান্ত কোনো রোগে আক্রান্ত।
স্বাভাবিক তাপমাত্রা: ১০১°F–১০২.৫°F। যদি ১০৩°F বা তার বেশি হয়, তাহলে গরুর জ্বর আছে।

করণীয় ও চিকিৎসা পরামর্শ:
নিচে প্রতিটি ওষুধ সম্পর্কে ব্যাখ্যা ও পরামর্শ দেওয়া হলো-
১। Vetomycin Bolus (Oxytetracycline বা অন্য অ্যান্টিবায়োটিক)
- এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক, সাধারণত জ্বর, ইনফেকশন, নিউমোনিয়া বা হজম জনিত সমস্যা দূর করতে ব্যবহৃত হয়।
- ব্যবহার: ওজন অনুযায়ী প্রতিদিন ১টি করে ৩–৫ দিন।
- পরামর্শ: খাওয়ার আধা ঘণ্টা আগে খালি পেটে দেওয়া ভালো। তবে পশুচিকিৎসকের পরামর্শ মতো চলুন।
২। Vascozyme (হজম শক্তি ও লিভার টনিক)
- এটি একটি হজম শক্তি ও লিভার টনিক, যা গরুর খাদ্যে আগ্রহ বাড়ায়, পাচন শক্তি উন্নত করে।
- ব্যবহার: দিনে ৫০–১০০ মি.লি. ১–২ বার (ওজন অনুযায়ী)।
- পরামর্শ: পানির সাথে মিশিয়ে দিতে পারেন বা সরাসরি মুখে প্রয়োগ করতে পারেন।
- এটি একটি হজমীয় এনজাইম সমৃদ্ধ ফিড অ্যাডিটিভ। গ্যাস, খাদ্য হজমের সমস্যা, খাবারে অনীহা – এসব ক্ষেত্রে খুব কার্যকর।
- ব্যবহার: প্রতি ১০০ কেজি গরুর ওজনে প্রতিদিন ১০–২০ গ্রাম করে খাবারের সাথে মিশিয়ে দিন।
এই ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করলে-
- গরুর খাবারে আগ্রহ বাড়বে
- হজম ও পাচনতন্ত্র ভালো থাকবে
- জ্বর থাকলে সেরে যাবে
- দানাদার খাবার খাওয়া আবার শুরু করবে
চিকিৎসার পুরো কোর্স শেষ করুন। গরুর তাপমাত্রা ১ দিন পরপর মাপুন। খাবারে ধীরে ধীরে পরিবর্তন আনুন, প্রথমে নরম ভুসি, তারপর ধীরে ধীরে দানাদার।
অনেক দীর্ঘ দিন দানাদার খাবার না খাওয়ার সমস্যা হলে পশুচিকিৎসকের পরামর্শে রক্ত ও গোবর পরীক্ষার মাধ্যমে রোগ নিশ্চিত করতে হবে।
১১. প্রশ্ন: বকনা গরুর ডায়রিয়া (Diarrhoea) রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: বকনা গরুর ডায়রিয়া (Diarrhoea) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Heifer Cow (একটি বকনা গরুর জন্য)
Rx-
- Pow. Renalyte 20 gm (Renata)/ Pow. Electromin 20 gm (Square)/ Pow. Oralyte 25 gm (Opsonin)/ Pow. Glucolyte (ACME) 20 gm/ Pow. Interlyte 25 gm (Intercept) – 5 packet: ১ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে পাতলা পায়খানা না কমা পর্যন্ত খাওয়ান।
- অথবা, Inj. 5% Dextrose Saline 1000 ml × 2 bags (e.g. Inj. Dexoride 500, 1000 ml (Beximco)/ Inj. ACME’s Dextrose 500, 1000ml (ACME)/ Inj. Normal Saline 500, 1000ml (Opsonin)): ১০০০ মিলি জগুলার শিরায়, দিনে ২ বার।
- Bol. Triplex Vet/ Bol. Sulfon/ Bol. Trios/ Bol. Coss vet/ Bol. Sulphadin-3: ১ম দিন ২+০+২, পরের দিন থেকে অর্ধেক ডোজ।
১২. প্রশ্ন: মহিষের পেট ফাঁটা (Bloat) রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: মহিষের পেট ফাঁটা (Bloat of Buffalo) চিকিৎসা/ঔষধপত্রঃ
Rx-
- টিনচার জেনশন ৯০ মিলি, টিংচার জিনঞ্জার ১২০ মিলি, সোডিয়াম বাই কার্বনেট ১২০ গ্রাম, টিংচার নাক্স ভোমিকা ৯০ মিলি: ২৫০ মিলি পানিতে মিশিয়ে, দিনে ২ বার, ৩ দিন।
১৩. প্রশ্ন: বকনা গরুর পাতলা পায়খানার চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: বকনা গরুর পাতলা পায়খানা (Diarrhoea of Heifer) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Heifer (একটি বকনা গরুর জন্য)
Rx-
- Pow. Electromin 20 gm (Square)/ Pow. Chemolyte 25 gm (Chemist)/ Glucolyte (ACME) or Oralyte (Opsonin): ১ গ্রাম/১ লিটার পানিতে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে খাওয়ান।
- Bol. Dirovet/ Bol. Amodis vet/ Bol. Metrovet 2 gm × 2: ১/৪+০+১/৪, ২ দিন।
- Inj. 5% Dextrose Saline 1000 ml (e.g. Inj. Dexoride 500, 1000 ml (Beximco)/ Inj. ACME’s Dextrose 500, 1000 ml (ACME)/ Inj. Normal Saline 500, 1000 ml (Opsonin)) × 2 bags: ১০০০ মিলি জগুলার শিরায়, দিনে ২ বার।
- Bol. Triplex-Vet/ Bol. Sulfon/ Bol. Trios/ Bol. Coss Vet × 6: ১+০+১, ৩ দিন।
১৪. প্রশ্ন: সদ্যজাত বাছুর গরুর পাতলা পায়খানার চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: সদ্যজাত বাছুর গরুর পাতলা পায়খানা (Diarrhoea for New Born Calf) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Calf (একটি বাছুরের জন্য)
Rx-
- Pow. Ast vet 120 gm/ Pow. Diavet 120 gm/ Pow. DD-4 120 mg/ Pow. Dyrosol vet 120 gm: ৩.৫ মিলি মাংসে, পরপর ৩ দিন।
- Pow. Eskalyte/ Pow. Electromin/ Pow. E-lyte/ Pow. Oralyte/ Pow. Glucolyte/ Pow. Renalyte 20 gm × 1 Pk: ১ গ্রাম/১ লিটার পানিতে পর্যাপ্ত পরিমাণে খাওয়ান।
- Bol. Trimycin-Vet/ Bol. 3 Sulfa-S/ Tab. Strepto Plus/ Sulphe-plus 5 gm × 5: ১ম দিন ১+০+১, পরের দিন থেকে ½+০+½, ৩ দিন।
১৫. প্রশ্ন: গরুর তিন দিনের জ্বর (থ্রি-ডেজ স্কিনেস) রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: থ্রি-ডেজ স্কিনেস/তিন দিনের জ্বর (Three Days Sickness) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cross-Bred Bull (একটি সংকর জাতের এঁড়ে গরুর জন্য)
Rx-
- Inj. Ketovet 10 ml/ Inj. Kop-vet 10 ml/ Inj. Renafen 10 ml × 1 vial: ১০-১৫ মিলি মাংসপেশীতে।
- Pow. Zymovet/ Pow. Appevet/ Pow. Zymogen 20 gm × 3 Pk: ½+০+½, ৩ দিন।
- Inj. Trizon vet/ Inj. Traxo vet/ Inj. Triject vet/ Inj. Ceftron vet/ Inj. Tifur vet × 1 gm vial × 3: ১ ভায়াল মাংসে, পরপর ৩ দিন।
- Inj. Histanol vet/ Inj. CM vet/ Inj. Histavet/ Alervet 10 ml × 1 vial: ১০ মিলি মাংসপেশীতে।
১৬. প্রশ্ন: গরুর বয়স বোঝার উপায় কী?
উত্তর:
গরুর বয়স নির্ণয়ের দুটি উপায়-
- দাঁত দেখে:
- বাছুর জন্মের ১ সপ্তাহে সামনের অস্থায়ী দাঁত গজায়, ৫-৬ মাসে সব অস্থায়ী দাঁত ওঠে।
- ১৯-২৪ মাসে (২ বছর) দুটি স্থায়ী দাঁত ওঠে। এরপর প্রতি ৬ মাসে এক জোড়া স্থায়ী দাঁত ওঠে।
- অস্থায়ী vs স্থায়ী দাঁত: অস্থায়ী দাঁত সরু, ফাঁকা থাকে; স্থায়ী দাঁত মোটা, গোড়ায় ফাঁকা থাকে না।
- শিং দেখে:
- শিংয়ের গোলাকার রিং গুনে, প্রতি রিংয়ের সাথে ১ বছর যোগ করুন।
১৭. প্রশ্ন: একটি গরু কত বছর বাঁচে?
উত্তর:
গরুর গড় আয়ু সাধারণত ১২ বছর।
১৮. প্রশ্ন: কোন জাতের গরু ভালো?
উত্তর:
বাংলাদেশে প্রচলিত সেরা ৫টি গরুর জাত-
- হলস্টেইন ফ্রিজিয়ান
- জার্সি
- শাহীওয়াল
- সিন্ধি
- ব্রাহমা
১৯. প্রশ্ন: ৮ শতক পরিমাণ অল্প জায়গায় গরুর খামার করা যাবে কি?
উত্তর:
হ্যাঁ, ৮ শতক জায়গায় মাঝারি গরুর খামার করা সম্ভব। তবে, আলাদা ঘাসের জমি থাকতে হবে।
২০. প্রশ্ন: বাংলাদেশের কোথায় গরুর দাম কম?
উত্তর:
- রংপুর বিভাগে গরুর দাম তুলনামূলক কম।
- সদর উপজেলার তুলনায় বাইরের এলাকায় দাম সামান্য কম হতে পারে।
- তবে, পরিবহন খরচের কারণে দামের পার্থক্য লাভজনক নাও হতে পারে। ভালো গরু কেনার উপর জোর দিন।
২১. প্রশ্ন: গরুর স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তর:
গরুর স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ থেকে ১০২.৮ ডিগ্রি ফারেনহাইট। গবাদিপশু উষ্ণরক্তবাহী হওয়ায় তাদের তাপমাত্রা সাধারণত স্থিতিশীল থাকে। তবে, পরিবেশ, রোগ, বা স্ট্রেসের কারণে তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।
২২. প্রশ্ন: গরুর জন্য কোন খাবার ভালো?
উত্তর:
গরুর জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান খাবারের ধরন-
- সবুজ ঘাস: নেপিয়ার, প্যারা, ডেঞ্চি, জার্মান ঘাস।
- শুকনো খড়: ধানের খড়, গমের খড়।
- দানাদার খাদ্য: ভুট্টা, গম, খৈল, ভুসি।
- প্রোটিন সমৃদ্ধ খাদ্য: খৈল, সয়াবিন মিল, মাছের গুঁড়া।
- মিনারেল ও ভিটামিন: মিনারেল ব্লক, ভিটামিন প্রিমিক্স।
পরামর্শ: প্রতি ১০০ কেজি ওজনের জন্য দৈনিক ২-৩ কেজি শুকনো খাদ্য এবং ১০-১৫ কেজি সবুজ ঘাস প্রয়োজন। পরিষ্কার পানি সবসময় সরবরাহ করুন।
২৩. প্রশ্ন: গরুর খামারে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?
উত্তর:
গরুর খামারে সতর্কতা-
- পরিচ্ছন্নতা: গোয়ালঘর নিয়মিত পরিষ্কার করুন, মল-মূত্র অপসারণ করুন।
- খাদ্য ব্যবস্থাপনা: মানসম্পন্ন খাদ্য এবং পরিষ্কার পানি সরবরাহ।
- টিকা: নিয়মিত টিকা (যেমন, FMD, Anthrax) প্রদান করুন।
- রোগ পর্যবেক্ষণ: জ্বর, খাদ্যে অরুচি, বা অস্বাভাবিক আচরণ দেখলে পশু চিকিৎসকের পরামর্শ নিন।
- আবাসন: পর্যাপ্ত আলো, বাতাস এবং ছায়াযুক্ত গোয়ালঘর নিশ্চিত করুন।
- কৃমিনাশক: ৩-৬ মাস পরপর কৃমিনাশক ঔষধ খাওয়ান।
২৪. প্রশ্ন: গরুর গর্ভধারণের সময়কাল কত?
উত্তর:
গরুর গর্ভধারণের সময়কাল ২৮০ থেকে ২৯০ দিন (প্রায় ৯ মাস)। জাতভেদে এটি সামান্য ওঠানামা করতে পারে।
২৫. প্রশ্ন: গরু গর্ভবতী কিনা তা কীভাবে বুঝব?
উত্তর:
গরু গর্ভবতী কিনা বোঝার উপায়-
- ঋতুচক্র বন্ধ: গর্ভধারণের পর ঋতু (Heat) বন্ধ হয়ে যায়।
- শারীরিক পরিবর্তন: পেটের আকার বৃদ্ধি, ওলান ফুলে ওঠা।
- আচরণ: গর্ভবতী গরু শান্ত ও কম চঞ্চল হয়।
- পরীক্ষা: পশু চিকিৎসকের মাধ্যমে রেকটাল প্যালপেশন বা আলট্রাসাউন্ড পরীক্ষা।
২৬. প্রশ্ন: গরুর দুধ উৎপাদন বাড়ানোর উপায় কী?

উত্তর:
দুধ উৎপাদন বাড়ানোর উপায়-
- পুষ্টিকর খাদ্য: প্রোটিন, কার্বোহাইড্রেট, এবং মিনারেল সমৃদ্ধ খাদ্য (যেমন, খৈল, ভুট্টা, মিনারেল ব্লক)।
- পরিষ্কার পানি: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ।
- নিয়মিত দুধ দোয়ানো: দিনে ২-৩ বার নিয়মিত দুধ দোয়ান।
- টিকা ও স্বাস্থ্যবিধি: ম্যাসটাইটিস প্রতিরোধে নিয়মিত টিকা ও ওলান পরিষ্কার রাখুন।
- স্ট্রেস কমানো: শান্ত পরিবেশ ও আরামদায়ক গোয়ালঘর।
- সাপ্লিমেন্ট: ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এডিই সাপ্লিমেন্ট প্রদান।
২৭. প্রশ্ন: গরুর ম্যাসটাইটিস রোগ প্রতিরোধের উপায় কী?
উত্তর:
ম্যাসটাইটিস (ওলান ফোলা) প্রতিরোধের উপায়-
- গোয়ালঘর পরিষ্কার রাখুন এবং মেঝে শুকনো রাখুন।
- দুধ দোয়ানোর আগে ও পরে ওলান পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ধুয়ে নিন।
- দুধ দোয়ানোর সময় হাত পরিষ্কার করুন এবং গ্লাভস ব্যবহার করুন।
- নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিন এবং টিকা প্রদান করুন।
- আক্রান্ত গরুকে আলাদা রাখুন এবং দ্রুত চিকিৎসা শুরু করুন।
২৮. প্রশ্ন: গরুর কৃমি নিয়ন্ত্রণের জন্য কী ঔষধ ব্যবহার করব?
উত্তর:
গরুর কৃমি নিয়ন্ত্রণের চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cattle (গবাদি প্রাণির জন্য)
Rx-
- Tab. Almex 600 mg/ Fenvet 400 mg/ Ralnex 600 mg/ Levavet 600 mg: ৪০-৭৫ কেজি ওজনের জন্য ১টি, খালি পেটে, ৩-৬ মাস পরপর।
- Pow. PC-Vet/ Pipervet/ Ascarex 100 mg: ২২০ মি.গ্রা./কেজি ওজন, চিটাগুড়ের সাথে মিশিয়ে জিহ্বায়, ৩ মাস পরপর।
- Inj. Levamisole (Levavet/ Ripercol) 10 ml: ১ মিলি/১০ কেজি ওজন, মাংসপেশীতে, ৬ মাস পরপর।
২৯. প্রশ্ন: গরুর হাঁচি ও সর্দির চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: হাঁচি ও সর্দি (Respiratory Infection) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cattle (গবাদি প্রাণির জন্য)
Rx-
- Inj. Oxytet 10 ml/ Inj. Tetravet 10 ml/ Inj. Renamycin 10 ml: ১০-১৫ মিলি মাংসপেশীতে, দিনে ১ বার, ৩-৫ দিন।
- Inj. Alerin-Vet/ Inj. Histavet 10 ml: ৫-১০ মিলি মাংসপেশীতে, দিনে ১ বার, ৩ দিন।
- Pow. Zymovet/ Pow. Appevet 20 gm: ১/২ প্যাকেট পানিতে মিশিয়ে, দিনে ২ বার, ৩ দিন।
- প্রাকৃতিক চিকিৎসা: তুলসী পাতার রস ৫০ মিলি, মধু ২০ মিলি, আদা বাঁটা ২০ গ্রাম মিশিয়ে দিনে ২ বার খাওয়ান।
৩০. প্রশ্ন: গরুর পায়ের খুরা রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: পায়ের খুরা রোগ (Foot Rot) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cattle (গবাদি প্রাণির জন্য)
Rx-
- Inj. Oxytet 10 ml/ Inj. Renamycin 10 ml: ১০-১৫ মিলি মাংসপেশীতে, দিনে ১ বার, ৫ দিন।
- Pow. Copper Sulphate 50 gm: আক্রান্ত খুর পানিতে ধুয়ে কপার সালফেট পাউডার প্রয়োগ করুন, দিনে ২ বার, ৫ দিন।
- Oint. Dermex/ Oint. Protosal: আক্রান্ত স্থানে দিনে ২ বার, ৫-৭ দিন।
- পরিষ্কার পরিবেশ: গোয়ালঘর শুকনো রাখুন এবং পানি জমতে দেবেন না।
৩১. প্রশ্ন: গরুর জন্য কোন টিকা প্রয়োজন?
উত্তর:
গরুর জন্য প্রয়োজনীয় টিকা-
- FMD (Foot and Mouth Disease) টিকা: প্রতি ৬ মাস পরপর।
- Anthrax টিকা: বছরে ১ বার।
- Black Quarter (BQ) টিকা: বছরে ১ বার।
- Haemorrhagic Septicaemia (HS) টিকা: বছরে ১ বার।
- PPR (Peste des Petits Ruminants): প্রয়োজন অনুসারে (ছাগলের সাথে মিশ্র খামারে)।
পরামর্শ: টিকা দেওয়ার আগে পশু চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক সময়সূচী মেনে চলুন।
৩২. প্রশ্ন: গরুর গোয়ালঘর কেমন হওয়া উচিত?
উত্তর:
গরুর গোয়ালঘরের বৈশিষ্ট্য-
- আকার: প্রতি গরুর জন্য ৪০-৫০ বর্গফুট জায়গা (দৈর্ঘ্য ৬ ফুট, প্রস্থ ৪ ফুট)।
- বায়ু চলাচল: পর্যাপ্ত জানালা ও ফ্যান দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন।
- মেঝে: পাকা, ঢালু, এবং শুকনো মেঝে (পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে)।
- আলো: দিনের বেলা প্রাকৃতিক আলো এবং রাতে পর্যাপ্ত কৃত্রিম আলো।
- পরিষ্কার-পরিচ্ছন্নতা: নিয়মিত মল-মূত্র অপসারণ ও জীবাণুনাশক স্প্রে।
- খাদ্য ও পানির ব্যবস্থা: খাবারের ট্রফ এবং পানির পাত্র সবসময় পরিষ্কার রাখুন।
৩৩. প্রশ্ন: গরুর বাছুরের যত্ন কীভাবে নেব?
উত্তর:
সদ্যজাত বাছুরের যত্ন-
- প্রথম খাবার: জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের শালদুধ (Colostrum) খাওয়ান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- আবাসন: শুকনো, পরিষ্কার, এবং উষ্ণ পরিবেশে রাখুন।
- খাদ্য: প্রথম ৩ মাস মায়ের দুধ বা দুধের বিকল্প (Milk Replacer)। ২ সপ্তাহ পর থেকে সবুজ ঘাস ও স্টার্টার ফিড।
- টিকা ও কৃমিনাশক: জন্মের ৩ মাস পর কৃমিনাশক (যেমন, Levavet) এবং নির্দিষ্ট টিকা দিন।
- পর্যবেক্ষণ: পাতলা পায়খানা, জ্বর, বা অলসতা দেখলে পশু চিকিৎসকের পরামর্শ নিন।
৩৪. প্রশ্ন: গরুর দুধ দোয়ানোর সঠিক পদ্ধতি কী?
উত্তর:
দুধ দোয়ানোর পদ্ধতি-
- পরিষ্কার-পরিচ্ছন্নতা: হাত ও ওলান পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ধুয়ে নিন।
- সময়সূচী: দিনে ২-৩ বার নির্দিষ্ট সময়ে দুধ দোয়ান (সকাল-বিকাল)।
- টেকনিক: ওলান মৃদু চেপে দুধ বের করুন, জোরে টানবেন না।
- পরিমাণ: বাছুরের জন্য পর্যাপ্ত দুধ রেখে বাকি দুধ দোয়ান।
- পরবর্তী যত্ন: দুধ দোয়ানোর পর ওলান শুকনো কাপড় দিয়ে মুছে নিন এবং ম্যাসটাইটিস প্রতিরোধে জীবাণুনাশক ব্যবহার করুন।
৩৫. প্রশ্ন: গরুর পেট ফাঁপা (Bloat) রোগের লক্ষণ ও চিকিৎসা কী?
উত্তর:
গরুর পেট ফাঁপার লক্ষণ হলো-
- বাম পাশে পেট ফুলে যাওয়া।
- শ্বাসকষ্ট, অস্থিরতা।
- খাদ্যে অরুচি এবং জাবর কাটা বন্ধ।
গরুর রোগ: পেট ফাঁপা (Bloat) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cattle (গবাদি প্রাণির জন্য)
Rx-
- টিনচার জেনশন ৯০ মিলি, টিংচার জিনঞ্জার ১২০ মিলি, সোডিয়াম বাই কার্বনেট ১২০ গ্রাম, টিংচার নাক্স ভোমিকা ৯০ মিলি: ২৫০ মিলি পানিতে মিশিয়ে, দিনে ২ বার, ৩ দিন।
- Inj. Antihistamine (Histavet/ Alerin-Vet) 10 ml: ৫-১০ মিলি মাংসপেশীতে, ২ দিন।
প্রাকৃতিক চিকিৎসা: হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে পেটে শেক দিন।
পরামর্শ: তীব্র ক্ষেত্রে পশু চিকিৎসকের সাহায্যে পেটের গ্যাস বের করতে ট্রোকার বা ক্যানুলা ব্যবহার করুন।
৩৬. প্রশ্ন: গরুর জন্য কোন ধরনের ঘাস ভালো?
উত্তর:
গরুর জন্য উপযুক্ত ঘাস-
- নেপিয়ার: উচ্চ পুষ্টিমান, দ্রুত বৃদ্ধি।
- প্যারা ঘাস: প্রোটিন সমৃদ্ধ, সহজে চাষযোগ্য।
- জার্মান ঘাস: দুগ্ধবতী গরুর জন্য উপযোগী।
- মেইজ (ভুট্টা) ঘাস: সুস্বাদু ও পুষ্টিকর।
- ডেঞ্চি ঘাস: খরা সহনশীল, বছরজুড়ে চাষ।
পরামর্শ: ঘাস কাটার পর ১-২ ঘণ্টা শুকিয়ে নিন যাতে আর্দ্রতা কমে এবং পেট ফাঁপার ঝুঁকি কমে।
৩৭. প্রশ্ন: গরুর দুধে রক্ত আসার চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: দুধে রক্ত আসা (Hemolactia) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Dairy Cow (একটি দুগ্ধবতী গরুর জন্য)
Rx-
- Inj. Vitamin K (K-Vet/ Menadione) 10 ml: ৫-১০ মিলি মাংসপেশীতে, দিনে ১ বার, ৩ দিন।
- Inj. Oxytet 10 ml/ Inj. Tetravet 10 ml: ১০-১৫ মিলি মাংসপেশীতে, দিনে ১ বার, ৫ দিন।
- Bol. Sulfon-S/ Bol. Trios 5 gm: ১+০+১, ৩ দিন।
- পরামর্শ: ওলানে সংক্রমণ (ম্যাসটাইটিস) থাকলে দুধ দোয়ানোর আগে ও পরে পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ধুয়ে নিন। পশু চিকিৎসকের পরামর্শ নিন।
৩৮. প্রশ্ন: গরুর গর্ভপাতের কারণ ও প্রতিরোধের উপায় কী?

উত্তর:
গরুর গর্ভপাতের কারণ-
- সংক্রমণ: ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস।
- পুষ্টির ঘাটতি: ভিটামিন A, E, এবং মিনারেলের অভাব।
- স্ট্রেস: অতিরিক্ত গরম, পরিবহন, বা আঘাত।
- হরমোনাল সমস্যা: প্রোজেস্টেরনের ঘাটতি।
গর্ভপাত প্রতিরোধের উপায়-
- নিয়মিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষা।
- পুষ্টিকর খাদ্য এবং পর্যাপ্ত পানি সরবরাহ।
- গর্ভবতী গরুকে শান্ত পরিবেশে রাখুন।
- গর্ভধারণের প্রথম ৩ মাসে অতিরিক্ত চলাফেরা বা ভারী কাজ এড়িয়ে চলুন।
- পশু চিকিৎসকের পরামর্শে Inj. Progesterone বা অন্যান্য হরমোনাল ঔষধ ব্যবহার করুন।
৩৯. প্রশ্ন: গরুর বাছুরের বয়স কত দিন হলে খাবার/খাদ্য খাওয়ানো যায়?
উত্তর:
বাছুরের বয়স ২ সপ্তাহ হলে দুধের সাথে কঁচি ঘাস, চিকন খড় এবং দানাদার খাদ্য খাওয়ানোর অভ্যাস করতে হয়।
৪০. প্রশ্ন: প্রজননক্ষম ষাঁড়ের যত্ন নিব কিভাবে?
উত্তর:
প্রজননের জন্য ষাঁড়ের বাচ্চা অবস্থা থেকে সঠিকভাবে যত্ন নিতে হয়। ষাঁড়ের শারীরিক সুস্থতা বীজের বা সিমেনে গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের পর সাধারণত প্রজনন ষাঁড় নির্বাচন করা হয়। প্রজনন ষাঁড়ের যত্নের ব্যাপারে বিবেচ্য বিষয়গুলো হলো-
- উপযুক্ত পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করতে হবে।
- কোন রোগ দেখা দিলে সংগে সংগে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
- স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা অবশ্যই মেনে চলতে হবে।
- প্রতি ১০০ কেজি ওজনের জন্য দৈনিক ১.৫-২ কেজি সুষম দানাদার খাদ্য ও ৩-৪ কেজি কাঁচা ঘাস দিতে হবে।
- সপ্তাহে ২ বারের বেশি বীজ বা সিমেন সংগ্রহ করা যাবে না।
- প্রত্যেকটি ষাঁড়কে পরিষ্কার পরিচ্ছন্ন আলাদা ঘরে রাখতে হবে।
- পরিমাণ মত সুষম খাদ্য দিতে হবে।
- নিয়মিত প্রতিষেধক টীকা দিতে হবে।
৪১. প্রশ্ন: বকনা (মেয়ে গরু) কত বছর বয়সে প্রজনন উপযুক্ত হয়?
উত্তর:
একটি দেশী বকনা দুই থেকে আড়াই বছর বয়সে প্রথম প্রজননের উপযুক্ত হয়। সংকর (ক্রস) জাতের বকনা দেড় থেকে দুই বৎস বয়সে প্রজননের জন্য প্রথম উপযুক্ত হয়।
৪২. প্রশ্ন: ৮০ হতে ১০০ কেজির লাইভ ওয়েটের একটি গরুকে কয় টি কৃমি ট্যাবলেট দিবো?
উত্তর:
এলবেন্ডাজল গ্রুপের একটি।
৪৩. প্রশ্ন: আমার গাভির ওলান একপাশ খুব শক্ত হয়ে ফুলে ব্যথা আছে! এখন কি করলে ভাল হবে, কেউ পরামর্শ উপকৃত হব। প্রোমিল্ক ট্যাবলেট এবং ক্যালফা পিডি প্লাস এইটা গতকাল থেকে খাওয়াচ্ছি আজ সকালে এই সমস্যা এখন কি আমি এগুল খাওয়াব নাকি বন্ধ করে দিব।
উত্তর:
গাভীর রোগ: ওলান ফোলা ও ব্যথা (Udder Swelling and Pain) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cow (একটি গাভীর জন্য)
Rx-
- দুধ বারার ঔষধ (“প্রোমিল্ক ট্যাবলেট” এবং “ক্যালফা পিডি প্লাস”) খাওয়ানো বন্ধ করুন।
- মেস্টিহিলার পাউডার: ১০০ গ্রাম করে ২-৩ দিন খাওয়ান।
- এভেইলা ৪ পাউডার: ২০ গ্রাম করে ৪-৫ দিন খাওয়ান।
- কিটোই-ভেট ট্যাবলেট: ৩টি একসাথে খাওয়ান।
- কপূর ও সরিষার তেল মিশিয়ে ওলানে মালিশ করুন।
৪৪. প্রশ্ন: আমার একটা গাভীর কলিজা কৃমি হয়েছিল, লিভানিড ট্যাবলেট দেওয়াতে ২ মাসের বাচ্চা নষ্ট হয় এবং তার পর থেকে আর হিট রাখছেনা, এখন নাইট্রোনেকস ইনজেকশন দিবো, এটা কি বীজ দিয়ে দেবো নাকি বীজ দেবার আগে দিবো? জানালে উপকৃত হতাম।
উত্তর:
গাভীর রোগ: কলিজা কৃমি ও প্রজনন সমস্যা (Liver Fluke and Reproductive Issue) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cow (একটি গাভীর জন্য)
Rx-
- নাইট্রোনেকস ইনজেকশন: বীজ দেয়ার আগে দিন।
৪৫. প্রশ্ন: আমার একটা মাত্র শাহিয়াল বকনা আছে ১০ মাস বয়স সে খায় কিন্তু স্বাস্থ্য হয়না, পরামর্শ দিন কেও সঠিক!
উত্তর:
বকনার ওজন মেপে এবং এক মুঠা মল নিয়ে উপজেলা/জেলা পশু হাসপাতালে পরীক্ষা করে ভেটেরিনারি সার্জনের পরামর্শ গ্রহণ করুন। ইনশাআল্লাহ ভাল ফলাফল পাবেন।
৪৬. প্রশ্ন: গাভীকে বীজ দিয়েছি ৪ মাস ৪ দিন, এখন কি কৃমি মুক্ত করা যাবে এবং কোন কোম্পানির ঔষুধ দেব?
উত্তর:
গাভীর রোগ: গর্ভকালীন কৃমি চিকিৎসা (Deworming During Pregnancy) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Cow (একটি গাভীর জন্য)
Rx-
- প্রথম তিন মাস এবং শেষ তিন মাস বাদে কৃমি ডোজ দিতে পারেন।
- ইনডেক্স বা রেনাডেক্স বোলাস: ৮০-১০০ কেজি বডি ওজনের জন্য ১ পিস হিসেবে দিন।
৪৭. প্রশ্ন: গরুকে এনজাইম প্রিপারেশন খাওয়ালে কি উপকার পাওয়া যায়?
উত্তর:
এনজাইম প্রিপারেশনের কাজ হলো-
- ফিডের হজমশক্তি বাড়ানো।
- অ্যামিনো অ্যাসিডের ব্যবহার বাড়াতে।
- খাদ্য রূপান্তর অনুপাত উন্নত করা।
- ওজন বৃদ্ধি এবং উৎপাদন উন্নত করা।
- ভেজা ফোঁটা ও দুর্গন্ধ দূর করতে।
- ফিডের ব্যয় হ্রাস করা।
- রোগের প্রবণতা হ্রাস করা।
- যে কোনও ধরণের স্ট্রেস কমাতে সাহায্য করা।
৪৮. প্রশ্ন: গাভীর গর্ভকালীন সময় কতদিন?
উত্তর:
২৮০ দিন।
৪৯. প্রশ্ন: কলস্ট্রাম কি?
উত্তর:
বাচ্চা জন্মের পর ছাগী থেকে প্রথম যে দুধ পাওয়া যায় তা শালদুধ বা কলস্ট্রাম নামে পরিচিত। নবজাত বাচ্চার প্রথম খাবার হিসেবে শালদুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫০. প্রশ্ন: পশম ও লোমের মাঝে পার্থক্য কি?
উত্তর:
পশমের পৃষ্ঠতল খাঁজকাটা; এগুলো কোঁকড়ানো বা ঢেউ খেলানো ও অত্যন্ত স্থিতিস্থাপক। পশমের অভ্যন্তর ভাগে বহু ক্ষুদ্র ক্ষুদ্র কোষ রয়েছে।
পক্ষান্তরে লোমের পৃষ্ঠতল মসৃণ; এগুলো কোঁকড়ানো নয় এবং স্থিতিস্থাপকও নয়।
৫১. প্রশ্ন: লিভার টনিক এবং জিংক সিরাপ কোন কোম্পানির সবথেকে বেস্ট হবে প্লিজ?
উত্তর:
লিভার টনিক: একমি কম্পানির – হেপাফিট।
জিংক: এস কে এফ কম্পানির – জিংকের কেয়ার।
৫২. প্রশ্ন: সাইলেজ কালচার পাওয়া না গেলে করণীয় কি?
উত্তর:
সাইলেজ তৈরি করতে সাইলেজ কালচারের প্রয়োজন নেই। ভালো মানের চিটা গুড় ব্যবহার করুন।
বাংলাদেশে স্কয়ার, এসিআই বা রেনাটার মতো কোনো কোম্পানি এখনো সাইলেজ কালচার বাজারে আনেনি। বাংলাদেশে রেডিমেড সাইলেজের বাজারও তৈরি হয়নি। আপনাকে নিজেই সাইলেজ তৈরি করতে হবে। ঘরে বসে সাইলেজ তৈরি শিখতে পারেন। আশা করা যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশে রেডিমেড সাইলেজ ও উপকরণ বাজারজাত শুরু হবে।
৫৩. প্রশ্ন: বাংলাদেশে কি “Vimeral” ভিটামিন পাওয়া যায়?
উত্তর:
না, তবে Vimeral-এর মতো Vitamin A, Vitamin D3, Vitamin E, Vitamin B12 কম্পোজিশনের অনেক পশুর ভিটামিন বাংলাদেশে পাওয়া যায়, শুধু নাম ও কোম্পানি আলাদা হবে।
৫৪. প্রশ্ন: বাংলাদেশে গরুর সিনা ফোলা রোগের সাধারণ কারণ কি?


উত্তর:
গরুর সিনা বা বুক ফোলা সাধারন কারণ গুলো হলো-
- হৃদপিণ্ড দুর্বলতা (Congestive Heart Failure):
– পুরনো বয়সের গরুতে বেশি দেখা যায়।
– দীর্ঘমেয়াদী প্যারাসাইটিক সংক্রমণ (ফুসফুসে পোকা) এর কারণে হয়। - ফুসফুসে প্যারাসাইট (Lungworm infection):
– গরুর শ্বাসকষ্ট হয়, ফলে হার্টে চাপ পড়ে।
– ধীরে ধীরে বুকের নিচে পানি জমে। - রক্তে প্রোটিন কমে যাওয়া (Hypoproteinemia):
– পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবার না খাওয়ালে রক্তে অ্যালবুমিন কমে যায়।
– ফলে রক্তনালি থেকে তরল বাইরে এসে ফোলাভাব সৃষ্টি করে। - যকৃতের রোগ (Liver dysfunction):
– পরজীবী বা বিষাক্ত খাদ্যের কারণে লিভার নষ্ট হলে পানি জমে। - কিডনি সমস্যাও শরীরের তরল ভারসাম্য নষ্ট করে সিনা ফোলাতে পারে।
লক্ষণ অনুযায়ী রোগ চিহ্নিত করার উপায়-

- সিনার নিচে আঙুল দিয়ে চাপ দিলে দেবে যায়, ধীরে ধীরে উঠে আসে = ওডিমা।
- গরু হাঁপায়, কাশি দিতে পারে, খাবার অনীহা দেখা যায়।
- চোখে বা গলায়ও পানি জমার লক্ষণ দেখা দিতে পারে।
- যদি ফুসফুসের প্যারাসাইট হয় তাহলে কাশি ও শ্বাসকষ্ট একসাথে থাকবে।
বাংলাদেশে সাধারণত ব্যবহৃত চিকিৎসা (Vet-এর পরামর্শে)-

- Diuretic ইনজেকশন (যেমন Lasix/Furosemide):
– শরীরের অতিরিক্ত পানি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। - Protein supplement ইনজেকশন বা খাওয়ার স্যুপ্লিমেন্ট:
– Hypoproteinemia থাকলে। - Cardiotonic ওষুধ:
– যদি হার্ট দুর্বল থাকে। - Anti-parasitic ওষুধ (যেমন Ivermectin, Levamisole):
– Lungworm থাকলে প্রয়োগ করা হয়। - ভিটামিন-মিনারেল টনিক:
– রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য।
প্রতিরোধমূলক ব্যবস্থা-

- গরুকে সুষম খাদ্য ও প্রোটিনযুক্ত খাবার দিন।
- প্রতি ৩-৪ মাসে deworming (কৃমিনাশক) করান।
- শুকনো, পরিষ্কার জায়গায় রাখুন যাতে ইনফেকশন না হয়।
- যেকোনো শ্বাসকষ্ট, গলা ফোলাভাব, বা বুকের নিচে ফোলা দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন।
বাংলাদেশে অনেক সময় লিভার ফ্লুক বা Lungworm (ফুসফুসের কৃমি) সমস্যাকে Heart Problem মনে করে ভুল চিকিৎসা হয়। সঠিক রোগ নির্ণয়ের জন্য একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৫৫. গরুর শরীরে দুর্বল ইমিউন সিস্টেম (Weak Immune System) চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: শরীরে দুর্বল ইমিউন সিস্টেম (Weak Immune System) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Dairy Cow (একটি দুধের গাভীর জন্য)
Rx-
- Inj. Vita-AD3E / Inj. Renasol ADE 10 ml × 3 vials
প্রয়োগের নিয়ম: ১০ মি.লি. মাংসপেশীতে প্রতি ৭ দিন অন্তর ৩ বার দিতে হবে। - Inj. V-Plex / Inj. B-50 Vet 10 ml × 3 vials
প্রয়োগের নিয়ম: ১০ মি.লি. মাংসপেশীতে প্রতি ৭ দিন অন্তর ৩ বার দিতে হবে। - Pow. Immunoboost / Pow. Vitamax × 1 kg
প্রয়োগের নিয়ম: ৫০ গ্রাম পাউডার খাবারের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার ১০ দিন খাওয়াতে হবে।
৫৬. প্রশ্ন: গরু-মহিষের কাঁধে ব্যথা রোগের চিকিৎসা/ঔষধ কী?
উত্তর:
গরুর রোগ: গরু-মহিষের কাঁধে ব্যথা (Pain in Neck Region of Cattle) চিকিৎসা/ঔষধপত্রঃ
For a Buffalo (একটি মহিষের জন্য)
Rx-
- Inj. Renamycin 10 ml/ Inj. Oxytet 10 ml/ Inj. Otetra Vet 10 ml/ Inj. Tetravet 10 ml/ Inj. Antibac 10 ml/ Inj. Technomycin 10 ml: ২০ মিলি মাংসে, দিনে ১ বার, ৫ দিন।
- Bol. Slphon-S/ Bol. Chemosulpha/ Trisulfa 5 gm/ Sulpha-Plus 5 gm × (12): ১ম দিন ২+০+২, পরের দিন থেকে ১.৫+০+১.৫, ৩ দিন।
- Liq. Ammon Forte 100 ml: সরিষার তেলের সাথে মিশিয়ে আক্রান্ত স্থানে, দিনে ২ বার, ৫-৭ দিন।
- Inj. Komi Prednisolone 20 ml (Kumipharm)/ Inj. Prednivet 10 ml (Techno)/ Inj. Predexanol-S 10 ml (Renata)/ Inj. Longosona 50 ml (ACI): ১০-২০ মিলি মাংসে, ২ দিন পরপর, ৩টি।
- অথবা, Inj. Ketoflam 10 ml/ Inj. Renafen 10 ml/ Inj. Tufnil Vet 10 ml × 5 vials: ২০-৩০ মিলি মাংসে, দিনে ১ বার, ৩-৫ দিন।
এখানে ৫৫টিরও বেশি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। পূর্বে পোষ্টে আরও ৫০টির ও বেশি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। পূর্ববর্তী পোষ্টের লিংক নিচে প্রদান করা হলো-
(পড়তে নিচের লিংকে ক্লিক করুন।)
https://informationbangla.com/৫০-গাভী-গরুর-ঔষধ-সমূহঃ-গাভী-গরুর-কোন-রোগের-কি-ঔষধ-গবাদি-পশুর-চিকিৎসা/
[তথ্যসূত্র: আধুনিক পদ্ধতিতে পশু-পাখি পালন, রোগ-ব্যাধি ও চিকিৎসা by ডা. এ.বি হায়াত সরকার]









