বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব

বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব

নিম্নে সংক্ষিপ্তাকারে বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব তুলে ধরা হলো-

সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ পাক। তিনিই সবকিছুর স্রষ্টা। তাঁর কোন শরীক নেই।

এক বিশেষ উদ্দেশ্যে তিনি মানুষকে সৃষ্টি করে সকলের উপর তাদেরকে শ্রেষ্টত্ব দান করেছেন।

আর উদ্দেশ্য ও অভিষ্ট লক্ষ্য অর্জন করে শ্রেষ্টত্ব বজায় রাখার যথাযথ ব্যবস্থা স্বরূপ পবিত্র কুরআন নাযিল করেছেন।

প্রিয় রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন। তাঁর একান্ত মেহনত এবং অবিরাম চেষ্টার ফলে চরম বর্বরতার অবসান ঘটে সভ্যতার স্বর্ণযুগ সৃষ্টি হয়।

এ কথা অকাট্যভাবে প্রমাণিত হয় যে, বিশ্ব মানবতার উৎকর্ষ সাধন, ইহকাল পরকালের প্রকৃত শাস্তি, নিরাপত্তা এবং সফলতা অর্জন-এর একমাত্র পথ হচ্ছে ইসলাম, আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি সঠিক ঈমান স্থাপন করা এবং পরিপূর্ণ আনুগত্য করা। এর কোন বিকল্প নেই।

এ কথাও আজ সুস্পষ্ট যে, মানুষ ইসলামী জীবন ব্যবস্থা থেকে যে পরিমাণ দূরে সরে রয়েছে সে পরিমাণই ধ্বংসের ছোবলে আক্রান্ত হয়েছে, হচ্ছে এবং হয়ে চলেছে।

কেবল মুসলমানরাই নয় বরং সমস্ত বিধর্মীরাও এ ধ্রুব সত্য অনুধাবনে সক্ষম হয়েছে।

তাই দেখা যায় যে, এক শ্রেণীর কুচক্রীরা ইসলাম এবং মুসলমানদেরকে নির্মূল করে দেয়ার যতই প্রচেষ্টা চালাচ্ছে, ততই বিধর্মীদের মধ্যে ইসলামী জীবন বিধান গতিশীল এবং সম্প্রসারিত হচ্ছে, অসংখ্য অমুসলিম ইসলামের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে চলেছে।

এই মুহূর্তে ইসলামী জীবন বিধান এবং ইসলামী হুকুম আহকামের ব্যাপক এবং নিখুঁত প্রচার প্রসারের বিশেষ প্রয়োজন, প্রয়োজন সম-সাময়িক আধুনিক যুগ জিজ্ঞাসার গবেষনামূলক সঠিক উত্তর এবং জ্ঞান চর্চার।

একথা সর্বজন স্বীকৃত যে, ব্যাপক প্রচার প্রসারের ক্ষেত্রে জ্ঞানগর্ভ রচনা এবং বই পুস্তকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে মুসলিম মনীষীদের অবদান তুলনাহীন।

সর্বযুগে সর্ববিষয়ে বিভিন্ন ভাষায় ইসলামী বিষয়াদির উপর ছোট বড় এত অধিক পরিমাণ কিতাব এবং বই পুস্তক রচিত হয়েছে যার নজির অন্য কোন ধর্মে বিরল।

তবে একজন সাধারণ মানুষের পক্ষে ইসলাম মোতাবেক স্বীয় জীবন গড়ে তোলার জন্য এতসব ঘাটাঘাটি করা অতি সহজ ব্যাপার নয়।

জ্ঞানের এবং সময়ের স্বল্পতার সাথে সাথে ভাষাগত জটিলতাও অনেক ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়।

আমাদের দেশে বাংলা ভাষায় অনেক কিতাব ও বই-পুস্তক এ ব্যাপারে যথেষ্ট অবদান রাখছে এতে কোন সন্দেহ নেই।

কিন্তু এদেশের প্রেক্ষাপট, তাহযীব তামাদ্দুন, সংস্কৃতি ও সভ্যতার চাহিদা আর বিশেষতঃ আধুনিক বিষয়াদির নিরিখে আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত এবং আখলাকিয়াতের ইত্যাদি উপর একটি যথেষ্ট পরিমাণ কিতাব রচনার যথেষ্ট প্রয়োজন ছিল ও আছে।

ইসলায় মানব জীবনের একটি মুকাম্মাল হেদায়াত ও পূৰ্ণ দিক নির্দেশনা। মানব জীবনের সর্ববৃহৎ বিষয় থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা ও নীতিমালা রয়েছে।

জীবনের এমন কোন বিষয় নেই যেখানে ইসলাম নিরব; এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলামের নীতি ও দিক নির্দেশনা অনুপস্থিত।

উম্মতের ফুকাহা উলামা বুযুর্গানে দ্বীন ও মনীষীগণ কুরআন ও হাদীস থেকে চয়ন করে এসব নীতিমালা ও দিক নির্দেশাবলী বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, যেন মানুষ সেগুলো জেনে সে অনুযায়ী তার পূর্ণ জীবন ঢেলে সাজাতে পারে এবং যেন মানুষ এভাবে পূর্ণ মুসলমান হতে পারে। যার মধ্যে পূর্ণ মান্যতা থাকে সেই তো পূর্ণ মুসলমান।

তাই, মুসলিম হিসেবে আমাদের প্রচুর পরিমাণে ইসলামি বিষয় নিয়ে চর্চা ও লেখালেখি করার প্রয়োজনীয়তা অপরিসীম।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা কি ঠিক

রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা কি ঠিক?

○ ইসলাম
আলোচ্য বিষয়: রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে, রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এ জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? Read
আল কুরআন সংরক্ষণ ও সংকলন

আল-কুরআন সংরক্ষণ ও সংকলন

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আল-কুরআন সংরক্ষণ (২) আল-কুরআন সংকলন Read
শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে

শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে শহীদ মিনার বা কোন স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো সম্পর্কে ইসলামের বিধান সমপর্কে আলোচনা করা হলো- Read
সূরা হাশরের শেষ তিন আয়াত ও এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত by informationbangla.com (Information Bangla Dot Com)

সূরা হাশরের শেষ তিন আয়াত ও এর আরবি, বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা হাশরের সংক্ষিপ্ত পরিচিতি (২) সূরা হাশরের শেষ তিন আয়াতের আরবি (৩) সূরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ (৪) সূরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা অনুবাদ/অর্থ (৫) সূরা হাশরের শেষ তিন আয়াতের ইংরেজি অর্থ (৬) সূরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত (৭) সূরা হাশরের শেষ তিন আয়াতের শিক্ষা Read
হজ্জের গুরুত্ব ও তাৎপর্য

হজ্জের গুরুত্ব ও তাৎপর্য

আলোচ্য বিষয়: নিম্নে ও সহজ সংক্ষিপ্তভাবে হজ্জের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) হজ্জের পরিচয় ও পটভূমি (২) হজ্জের ধর্মীয় গুরুত্ব (৩) হজ্জের সামাজিক শিক্ষা (৪) হজ্জের অর্থনৈতিক শিক্ষা Read
10 টি সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য তথা সন্তানের হক

১০টি সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য তথা সন্তানের হক

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ১০টি সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য তথা সন্তানের হক তুলে ধরা হলো- Read
সূরা বাকারার আলোচ্য বিষয়

সূরা বাকারার আলোচ্য বিষয়

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা বাকারার আলোচ্য বিষয়সমূহ তুলে ধরা হলো- Read
সূরা বাকারার ৩০ ও ৩১ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৩০ ও ৩১ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৩০ ও ৩১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
মসজিদের ইমাম নিযুক্ত, নিয়োগ, নির্বাচন করার নীতি ও মাসায়েল, যাদেরকে ইমাম বানানো অনুচিত

মসজিদের ইমাম নিযুক্ত/নিয়োগ/নির্বাচন করার নীতি ও মাসায়েল, যাদেরকে ইমাম বানানো মাকরূহ বা অনুচিত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মসজিদের ইমাম নিযুক্ত/নিয়োগ/নির্বাচন করার নীতি ও মাসায়েল (২) যাদেরকে ইমাম বানানো মাকরূহ বা অনুচিত Read
বদনজর কি, বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

বদনজর কি? বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) বদনজর কী? (২) কোরআন ও বদনজরের হাদিস (৩) বদনজরের প্রভাব বৈজ্ঞানিকভাবে বোঝা সম্ভব? (৪) বদনজরের উদাহরণ আমাদের চারপাশে (৫) কোন ধরনের দৃষ্টি বদনজর সৃষ্টি করে? (৬) বদনজর থেকে বাঁচার উপায় (৭) সামাজিক যোগাযোগ মাধ্যম ও বদনজর (৮) বদনজরের দার্শনিক তাৎপর্য (৯) বদনজর থেকে সুরক্ষার ব্যবহারিক পদক্ষেপ (১০) উপসংহার Read