মনের শক্তি বাড়াতে অটো সাজেশান পদ্ধতি

মনের শক্তি বাড়াতে অটো সাজেশান পদ্ধতি

নিম্নে মনের শক্তি বাড়াতে অটো সাজেশান পদ্ধতিটি তুলে ধরা হলো-

মনের শক্তি বাড়াতে অটো সাজেশান

মনের শক্তি বাড়াতে অটো সাজেশান পদ্ধতি ধারণা দেন ডাঃ ম্যাক্সওয়েল মাল্টজ, যিনি আমেরিকার একজন বিখ্যাত চিকিৎসক। তিনি ‘সাইকো সারবেনেটিক্স’ তথা আত্ম-উন্নয়নের মনস্তত্ত্বের ওর একজন বিশেষজ্ঞ।

ডাঃ মাল্টজ তাঁর বিখ্যাত ‘Psycho cybernetic’ বইতে তিনি বলেছেন,

‘আত্মবিশ্বাস বাড়াতে গেলে প্রত্যেক লোককে তার নিজের সম্পর্কে কল্পিত ভাবমূর্তি তৈরি করতে হবে। তুমি নিজের যা সেটা তো আছো। সেই ‘আমিটাকে নিয়ে যদি সন্তুষ্ট থাকো তাহলে মিটেই গেল।

কিন্তু তুমি কী হতে চাও, কোথায় পৌছতে চাও, নিজের কেমন ভাবমূর্তি তৈরি করতে চাও সেটা একজন দক্ষ শিল্পীর মত কল্পনা করে নিতে হবে। তারপর নিজেকে সেই কল্পিত আদর্শ ভাবমূর্তির স্তরে নিয়ে যেতে হবে।’

ডাঃ মাল্টজ আরও বলছেন,

‘No matter what the situation is, you can prepare for it before and by means of inagining yourself and your prospect face to face while he is raising objections and creating problems and you are handling them properly.’

এই অটো সাজেশন পদ্ধতি সম্পর্কে একটি গল্প চালু আছে।

একবার একজন স্কুল ছাত্রী ডাঃ মাল্টজের কাছে চিঠি লিখেছিল। সেই চিঠিটা নিম্নরূপ,

‘আমি ১৭ বছরের একটি মেয়ে। আমি হাই স্কুলের ছাত্রী। কিন্তু বয়সের তুলনায় আমার বয়স কম দেখায়। আমি বেঁটে এবং কালো। মোটেই ভাল দেখতে নই। আমার স্বাস্থ্যও ভাল নয়। এ নিয়ে আমি খুব অবসাদে ভুগি। আমার লোকের কাছে মুখ দেখাতে লজ্জা হয়। আমার বড় আপার চেহারা ও ব্যক্তিত্বের সঙ্গে যখন নিজেকে তুলনা করি তখন আমার সমস্যা আরও বেড়ে যায়। আমার বাবা ও মা দুজনেই আমাকে ভালবাসেন কিন্তু নিজের ওপর নিজেরই করুণা হয়। আমাকে দয়া করে সাহায্য করুন।’

ডাঃ মাল্টজ উক্ত চিঠিটিকে গুরুত্বের সাথে নিয়েছিলেন। তারপর মেয়েটার ঠিকানায় উত্তর পাঠিয়েছিলেন। উত্তরটি নিম্নরূপ,

‘কেউ ইচ্ছা করলে তার হাইট, ফিগার এবং গায়ের রঙ পালটাতে পারে না। এ নিয়ে তার করার কিছু নেই। তবে চেষ্টা করলে যে কেউ তার স্বাস্থ্য অনেকটাই ভাল করতে পারে। মনোভাবও বদলাতে পারে। এটা নির্ভর করে তার কী ধরনের ব্যক্তিত্ব তার ওপর। তুমি কোন একজন হোমিওপ্যাথ অথবা কবিরাজের সঙ্গে পরামর্শ করো। তিনি তোমার ব্যক্তিত্ব বিচার করে সেইমত ওষুধ দেবেন।

স্বাস্থ্যের যত্ন নাও। স্বাস্থ্য যত ভাল হবে ততই মন ভাল হবে। নিয়মিত ব্যায়াম ও যোগাসন করো; তাতে শরীরের যথেষ্ট উন্নতি হবে। পুষ্টিকর খাবার খাও। দেহের ভেতর যেন টক্সিন কম ঢোকে। মনে রেখো, দেহ ও মন পরস্পরকে ভীষণ প্রভাবিত করে যা আমাদের ধারণার বাইরে। তাছাড়া তোমার ব্যক্তিত্বের উন্নতি করো। এনিয়ে অনেক গবেষণা হয়েছে যে মানুষ যেমন ভাবে তেমনই হয়। এই (মনের) ব্যায়াম নিয়মিত করে দেখো।’

এরপর তিনি একটি মনোদৈহিক এক্সারসাইজের কথা উল্লেখ করেছেন। তুমি নিজেও এই এক্সারসাইজটি করে দেখতে পারো তোমার পড়াশোনার ক্ষেত্রে অটো সাজেশন দিয়ে। এটা করতে হলে তোমাকে যা করতে হবে সেটা হলো-

  1. একটা চেয়ারে বা সোফায় খুব রিলাক্সড হয়ে বোস।
  2. কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নাও।
  3. ২৫ থেকে এক পর্যন্ত কাউন্ট ডাউন করতে থাকো।
  4. খুব ধীরে ধীরে এবং হালকাভাবে।
  5. এবার নিজের মনে বার বার বলঃ আমার স্বাস্থ্য খুব ভাল। আমার আকর্ষণীয় ব্যক্তিত্ব। প্রত্যেকটি কাজে আমি সফল হচ্ছি। আমাকে সবাই ভালবাসে। পড়াশোনায় আমি যথেষ্ঠ ভাল। আমি আরও পড়বো। আমার ছাত্রজীবনের সময়গুলোকে আমি বৃথা নষ্ট করবো না।’ শপথ বাক্যের মতো এই কথাগুলো ছাড়াও তুমি আরও যা যা মনে করো বলতে পারো। যখন তোমার মনে এই বিশ্বাসগুলি গেঁথে যাবে তখন তোমার মন তাতে সাড়া দেবে। তখন দেখবে তোমার নিজেকে সম্পূর্ণ অন্য মানুষ বলে মনে হচ্ছে।

এটাই হচ্ছে অটো সাজেশান পদ্ধতি।

‘মুই অতিছার’ এটা ভাবলেই শেষ। অথচ অনেক তরুণ-তরুণী এমন ভাবেন। তাঁদের এমন ভাববার অনেক কারণ থাকতে পারে।

কেউ পরীক্ষায় খুব ভাল রেজাল্ট করতে পারছেন না। কেউ চুপচাপ; বেশী কথা বলতে পারেন না। অথচ সদালাপী না হলে চাকরি বাকরি, প্রেমিক-প্রেমিকা, বন্ধু যোগাড় করা মুশকিল। এগুলি সব ব্যক্তিত্বের গোলমাল (Personality disorder)। যে কোন ব্যক্তিত্ব-বৈকল্য নির্মূল করে নতুন ব্যক্তিত্ব তৈরি করা যায়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্যঃ মনের প্রসন্নতা, আত্মশ্রদ্ধা ও দায়িত্ববোধ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্যঃ মনের প্রসন্নতা, আত্মশ্রদ্ধা ও দায়িত্ববোধ এবং শরীরকে সুস্থ রাখা

আলোচ্য বিষয়: নিম্নে মনের প্রসন্নতা, আত্মশ্রদ্ধা ও দায়িত্ববোধ এবং শরীরের যত্ন সম্পর্কে একটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্য তুলে ধরা হলো- (১) মনের প্রসন্নতা বাড়াতে হবে (২) আত্মশ্রদ্ধা ও দায়িত্ববোধ দৃঢ় করতে হবে (৩) শরীরকে সুস্থ্য রাখতে হবে Read
দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনার কৌশল

দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনার কৌশল

আলোচ্য বিষয়: নিম্নে দৈনন্দিন জীবনে সময় ব্যবস্থাপনার কৌশল তুলে ধরা হলো- (১) দিনের পরিকল্পনা করা (২) অগ্রাধিকার নির্ধারণ (৩) সময় ভাগ করে কাজ করা (৪) প্রযুক্তির সঠিক ব্যবহার (৫) “না” বলতে শেখা (৬) বিরতি নেওয়া (৭) একসঙ্গে একটি কাজ করা (৮) নিয়মিত ঘুমের রুটিন (৯) অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলা (১০) নিজের জন্য সময় রাখা Read
হতাশা থেকে মুক্তির উপায়ঃ আল্লাহর আনুগত্য (Information Bangla Dot Com)

হতাশা থেকে মুক্তির উপায়ঃ আল্লাহর আনুগত্য

আলোচ্য বিষয়: এই দুনিয়ায় আমরা অনেক মানুষকে আপন মনে করি। কিন্তু এদের মধ্যে কেউই সত্যিকার অর্থে আমাদের সবচেয়ে বড় আপন নয়। সবচেয়ে বড় আপন হলেন আল্লাহ রাব্বুল আলামীন। তাঁর চেয়ে বড় আপন এই দুনিয়ায় আর কেউ নেই। আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা, তাঁর কাছে মনের কথা খুলে বলা—এটাই আমাদের মানসিক শান্তির মূল চাবিকাঠি। Read
ছাত্র জীবনে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা জরুরি কেন

ছাত্র জীবনে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা জরুরি কেন?

আলোচ্য বিষয়: নিম্নে ছাত্র জীবনে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা জরুরি কেন? বিষয়টি ব্যাখ্যা করা হলো- Read
(১৩টি) ছাত্র ছাত্রীদের জন্য উপদেশঃ ছাত্র জীবনে সফল হওয়ার উপায়, কিভাবে একজন ভালো ছাত্র

১৩টি ছাত্র ছাত্রীদের জন্য উপদেশঃ ছাত্র জীবনে সফল হওয়ার উপায়, কিভাবে একজন ভালো ছাত্র হওয়া যায়?

আলোচ্য বিষয়: নিম্নে ১৩টি ছাত্র ছাত্রীদের জন্য উপদেশ উপস্থাপন ধরা হলো। আশা করি উক্ত উপদেশসমূহ ছাত্র জীবনে সফল হওয়ার উপায় বা কিভাবে একজন ভালো ছাত্র হওয়া যায়? অর্থ্যাৎ একজন আদর্শ ছাত্র বা ভালো ছাত্র হওয়ার কৌশল হিসেবে ভূমিকা রাখবে- Read
আত্নবিশ্বাসী হওয়া প্রয়োজন কেন, আত্মবিশ্বাস অর্জনের উপায়, আত্মবিশ্বাস কিভাবে অর্জন

আত্নবিশ্বাসী হওয়া প্রয়োজন কেন? আত্মবিশ্বাস অর্জনের উপায়, আত্মবিশ্বাস কিভাবে অর্জন করা যায়?

আলোচ্য বিষয়: নিম্নে আত্নবিশ্বাসী হওয়া প্রয়োজন কেন? আত্মবিশ্বাস অর্জনের উপায়, আত্মবিশ্বাস কিভাবে অর্জন করা যায়? এই বিষয়ে একটি সুন্দর আলোচনা উপস্থাপন করা হলো- হ্যাশট্যাগ: #আত্নবিশ্বাসী হওয়া প্রয়োজন কেন #আত্মবিশ্বাস অর্জনের উপায় #আত্মবিশ্বাস কিভাবে অর্জন করা যায় #আত্মবিশ্বাস এর গুরুত্ব #কিভাবে আত্মবিশ্বাসী হওয়া যায় #আত্মবিশ্বাস তৈরি #আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপায় #নিজেকে আত্মবিশ্বাসী করার উপায় # আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপায়। Read
ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্যঃ ছাত্র জীবনে সফল হওয়ার উপায়

ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্যঃ ছাত্র জীবনে সফল হওয়ার উপায় বা ভালো ছাত্র হবার উপায়

আলোচ্য বিষয়: নিম্নে ছাত্র জীবনে সফল হওয়ার উপায়, ভালো ছাত্র হবার উপায় সম্পর্কিত বিষয়ে ছাত্রদের বিদায় অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য/ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা/ছাত্রদের উপদেশ/ছাত্রদের উদ্দেশ্যে নসিহত/ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষকের বক্তব্য/ছাত্রদের জন্য মোটিভেশনাল একটি বক্তব্য উপস্থাপন করা হলো- Read
বক্তব্যে শ্রোতাদের মন জয়, সফল বক্তা হওয়ার উপায়, বক্তব্য ভাষণ দেওয়ার নিয়ম, কথা বলার কৌশল (3)

কথার দ্বারা যোগাযোগ স্থাপনের কলাকৌশলঃ কথা বলার দক্ষতা অর্জন করুন

আলোচ্য বিষয়: ইনফরমেশন বাংলা-এর আজকের এই পোষ্টটিতে তুলে ধরা হবে- কথার দ্বারা যোগাযোগ স্থাপনের কলাকৌশল, কথা বলার দক্ষতা অর্জন করুনঃ বক্তব্যে শ্রোতাদের মন জয় করা সহজ উপায়, একজন সফল বক্তা হওয়ার উপায়, বক্তব্য ওয়ার নিয়ম ও ভাষণ দেওয়ার নিয়ম, কথা বলার কৌশল, কথা বলার জড়তা দূর করার উপায় সম্পর্কে। আশা করি শেষ অবধি সাথেই থাকবেন, চলুন শুরু করা যাক। Read
(১৪টি) মনের রোগ সারানোর উপায় বা মনের রোগের চিকিৎসা

১৪টি মনের রোগ সারানোর উপায় বা মনের রোগের চিকিৎসা

আলোচ্য বিষয়: নিম্নে ইসলামের আলোকে ১৪টি মনের রোগ সারানোর উপায় বা মনের রোগের চিকিৎসা তুলে ধরা হলো- Read
কীভাবে মিষ্টি কথা ও কথোপকথনের দক্ষতা দিয়ে মানুষের মন জয় করবেন

কীভাবে মিষ্টি কথা ও কথোপকথনের দক্ষতা দিয়ে মানুষের মন জয় করবেন

আলোচ্য বিষয়: এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করব কীভাবে কথা বলার দক্ষতা উন্নত করে মানুষের মন জয় করা যায়, সম্পর্ক উন্নত করা যায়, এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়। (১) কথা বলার স্টাইল কেন গুরুত্বপূর্ণ? (২) মানুষের মন জয় করতে মিষ্টি কথার জাদু (৩) কথা বলার সময় যে দুটি জিনিস মনে রাখবেন (৪) কথোপকথনে মনোযোগ দেওয়ার গুরুত্ব (৫) কথোপকথনে প্রশংসা ও সম্মান (৬) কথোপকথনে রাগ ও উগ্রতা এড়ানো (৭) কথার মাধ্যমে সম্পর্ক উন্নত করার উপায় (৮) কথা বলার দক্ষতা উন্নত করার ব্যবহারিক টিপস (৯) কথোপকথনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন (১০) উপসংহার Read