উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম

বাংলা ভাষায় “এ” কার লিখিতরূপে একটি হলেও এর উচ্চারণরূপ দুইটি। “এ” এবং “অ্যা”। নিম্নে উদাহরণসহ “এ” ধ্বনি উচ্চারণের ৫ টি নিয়ম আলোচনা করা হলো–
নিয়ম:০১
শব্দের আদিতে/প্রথমে/শুরুতে যদি “এ” কার থাকে এবং তারপরে “ই” “ঈ” “উ” “ঊ” “এ” “ও” “য়” “র” “ল” “শ” এবং “হ” থাকলে “এ” এর উচ্চারণ অবিকৃতভাবে উচ্চারিত হয়। যেমন–
| প্রদত্ত শব্দ | উচ্চারণ |
| একি | একি |
| দেখি | দেখি |
| শেষ | শেষ |
| মেয়ে | মেয়ে |
নিয়ম:০২
আদ্য “এ” এর পরে “অ” বা “আ” কার থাকলে সেই “এ” এর সাধারণত “অ্যা” রূপে উচ্চারিত হয়। যেমন–
| প্রদত্ত শব্দ | উচ্চারণ |
| এক | অ্যাক্ |
| একা | অ্যাকা |
| তেমন | ত্যামোন্ |
| হেন | হ্যানো |
নিয়ম:০৩
আদ্য “এ” এর পরে “অ” “আ” “ঙ” ইত্যাদি থাকে এবং তারপর যদি “ই” বা “উ” কার থাকে তাহলে “এ” এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন–
| প্রদত্ত শব্দ | উচ্চারণ |
| একটি | এক্ টি |
| তেমনি | তেম্ নি |
| ভেঙচি | ভেঙ্ চি |
| বেঙ্গমি | বেঙ্ গোমি |
নিয়ম:০৪
আদ্য “এ” কার এর পর যদি “ংং” “ঙ” বা “ঙ্গ” থাকে এবং এরপর যদি “ই”, “উ” অনুপস্থিত থাকে তবে সেক্ষেত্রে “এ” এর উচ্চারণ “অ্যা” কারে রূপান্তরিত হয়। যেমন–
| প্রদত্ত শব্দ | উচ্চারণ |
| বেঙ্গমা | ব্যাঙ্ গোমা |
| টেংরা | ট্যাঙ্ রা |
নিয়ম–০৫
“এ” কার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে “আ” প্রত্যয় যুক্ত হলে, সেই “এ” কার এর উচ্চারণ “অ্যা” এর মতো হয়।
| প্রদত্ত শব্দ | উচ্চারণ |
| দেখা | দ্যাখা |
| খেলা | খ্যালা |
| বেচা | ব্যাচা |
| ঠেলা | ঠ্যালা |
তাহলে আজ এখানেই থাকলো। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।









