ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসূলুল্লাহ (স) বলেছেনঃ ইসলাম পাঁচটি ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত। এ কথার সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ্ (মাবুদ-মনিব) নেই এবং অবশ্যই হযরত মুহাম্মদ (স) তাঁর বান্দা ও রাসূল, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, হজ্জ পালন করা এবং রমযান মাসের রোযা রাখা।”

(বুখারি ও মুসলিম)

ব্যাখ্যা ও শিক্ষা

ইসলাম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পাঁচটি স্তম্ভ বা ভিত্তির ওপর এই জীবন বিধান প্রতিষ্ঠিত। আলোচ্য হাদিসটিতে উক্ত পাঁচটি স্তম্ভের গুরুত্বের কথা বলা হয়েছে।

কোন একটি তাঁবু কিংবা প্রাসাদ যেমন কতগুলো স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি ইসলামি জীবন বিধানও মূল পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। প্রাসাদ বা তাঁবুর কোন একটি স্তম্ভ যদি দুর্বল হয়, তবে পুরো প্রাসাদ এবং তাঁবু উভয়ই দুর্বল ও ত্রুটিযুক্ত হয়ে যায়। আর যদি ঐগুলো মজবুত ও ত্রুটিহীন হয় তাহলে প্রাসাদ এবং তাঁবুটিই মজবুত ও সুদৃঢ় হবে। অনুরূপভাবে ইসলামি জীবন বিধানের ভিত্তিগুলো যত মজবুত হবে ইসলামের ভিত্তি তত মজবুত ও সুদৃঢ় হবে। 

ইসলামের ভিত্তির বিস্তারিত বিবরণ দেওয়া হলো-

১. ঈমান গ্রহণ

ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে প্রথম ও প্রধান ভিত্তি হল ঈমান। ইমানের অর্থ হল তাওহীদ বা আল্লাহর একত্ববাদ এবং রাসূলুল্লাহ (স)-এর রিসালাতের স্বীকৃতি। প্রত্যেক মুমিন-মুসলিমের এ কথার স্বীকৃতি দিতে হবে যে, নেই এবং হযরত মুহাম্মদ (স) তাঁর বান্দা এবং রাসূল।

আল্লাহর নিরেট একত্ববাদের পরিবর্তে ইহুদিরা নিজেদের পন্ডিত-পুরোহিতদের আল্লাহর আসনে আসীন করে আল্লাহর আনুগত্যের পরিবর্তে তাদের আনুগত্য করছে। তাদের নবী হযরত উযাইর (আ)-কে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে প্রকাশ্য শিরকে লিপ্ত হয়েছে।

খ্রিস্টানরাও তাদের নবী হযরত ঈসা (আ)-কে আল্লাহর পুত্র বলে ত্রিত্ববাদে বিশ্বাস করেছে।

মুশরিকগণ অসংখ্য দেব-দেবীকে এমনকি সাপ, বিচ্ছু, পাথর এবং তুলসী গাছের মধ্যেও দেবত্ব আবিষ্কার করে এক আল্লাহর পরিবর্তে তাদের উপাসনা করছে।

ইসলাম উপরিউক্ত সব ধরনের শিরক ও শিরকের উপলক্ষ দূর করে তাওহীদ ও রিসালাতের স্বীকৃতিকেই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি হিসেবে ঘোষণা করেছে।

২. সালাত কায়েম

একজন মানুষ যখন আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব ও হযরত মুহাম্মদ (স)-এর নবুওয়াতকে স্বীকার করে নেয় তখন সর্বপ্রথম দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে তার ওপর পাঁচটি নির্দিষ্ট সময়ে পাঁচবার সালাত আদায় করার কর্তব্য আরোপিত হয়।

৩. যাকাত আদায়

হাদিসে সালাতের পরই যাকাতের উল্লেখ করা হয়েছে। এ থেকে সুস্পষ্টরূপে বুঝতে পারা যায় যে, ইসলামে সালাতের পরই যাকাতের স্থান। আল-কুরআনে যে যে স্থানে সালাতের উল্লেখ করা হয়েছে, প্রায় সেসব স্থানেই সালাতের সাথে যাকাতের উল্লেখ করা হয়েছে। ইসলামি রাষ্ট্রে যাকাত আদায় করতে হবে বাইতুলমাল বা ইসলামি রাষ্ট্রের মাধ্যমে। ইসলামি সমাজে কোন মুসলিম যাকাত দিতে অস্বীকার করলে ইসলামি রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে।

৪. রোযা পালন

প্রতিটি মুমিনের ওপর রমযানের পুরো একমাস রোযা পালন করতে হয়। রোযা পালনের মাধ্যমে সংযম, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জীবনের উৎকর্ষ সাধিত হয়।

৫. হজ্জ পালন

দৈহিক, আর্থিক ও পথের নিরাপত্তা আছে এমন সামর্থ্যবান মুমিনের জীবনে একবার বাইতুল্লাহ শরীফে হজ্জ পালন করতে হবে। এ হজ্জ পালনের দ্বারা তার মধ্যে আল্লাহ প্রেম ও বিশ্বমানবতার সাথে একত্মতার বহিঃপ্রকাশ ঘটে।

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা ইসলামের স্তম্ভ সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

মানুষ আল্লাহর আনুগত্য প্রধান পাঁচটি উপায়ে পেশ করতে পারে, তাই আরকানে ইসলামকে এ পাঁচটি ভিত্তির ওপর সীমিত করা হয়েছে। এর অর্থ এটা নয় যে, ইসলাম শাব্দিক অর্থে এ পাঁচটি স্তম্ভের মধ্যেই সীমিত। বরং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্যের নামই ইসলাম। কেউ এ পাঁচটি কাজ সম্পন্ন করলেই ইসলামের সমগ্র দায়িত্ব পালন হয়ে যায় না। সুতরাং আমাদের জন্য অপরিহার্য হল আল্লাহর একত্ববাদ ও সার্বভৌমত্ব এবং মুহাম্মদ (স)-এর রিসালাতকে মেনে নিয়ে সালাত, যাকাত, হজ্জ, সাওম ইত্যাদি ইসলামের ইবাদাতকে যথাযথভাবে সম্পাদন করার মাধ্যমে ইসলামের ভিত্তিকে সুদৃঢ় করা।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ওযু করার নিয়ম

ওযু করার নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ওযু শব্দের অর্থ কি ও ওযু কাকে বলে? (২) ওযু করার নিয়ম (৩) ওযু ভঙ্গের কারণসমূহ (৪) ওযুর ফরজ ৪টি (৫) ওযুর সুন্নত কয়টি ও কি কি? (৬) ওযুর গুরুত্ব Read
পায়খানায় প্রবেশের দোয়া ও টয়লেট থেকে বের হওয়ার দো’আ

পায়খানায় প্রবেশের দোয়া ও টয়লেট থেকে বের হওয়ার দো’আ

○ ইসলাম
আলোচ্য বিষয়: ইসলাম এমন একটি ধর্ম, যেখানে মানব জীবনের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবকিছুর মতোই প্রাকৃতিক প্রয়োজন (প্রস্রাব-পায়খানা) নিয়েও নানারকম নির্দেশনা রয়েছে। তাই আজকের আর্টিকেলে আমি পায়খানায় প্রবেশের দোয়া ও টয়লেট থেকে বাহির হওয়ার দো’আ সম্পর্কে আলোচনা করব। Read
সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
আল্লাহ-কেন-শয়তান-সৃষ্টি-করলেন

আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন?

○ ইসলাম
আলোচ্য বিষয়: আমাদের অনেকের মনেই মাঝেমধ্যে একটা প্রশ্ন জাগে—আল্লাহ তো সবকিছুই ভালোর জন্য সৃষ্টি করেছেন, তাহলে তিনি ‘শয়তান’ কেন সৃষ্টি করলেন? শয়তান যদি না থাকতো, তাহলে তো কেউ পাপ করতো না, সবাই জান্নাতে যেত! আল্লাহ কেন এমন কাউকে বানালেন যে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়? আসুন, খুব সহজ করে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করি। Read
আদর্শ সমাজ গঠন ও অনাচার প্রতিরোধে ইসলাম

আদর্শ সমাজ গঠন ও অনাচার প্রতিরোধে ইসলাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সমাজে ন্যায়বিচার (আদল) প্রতিষ্ঠা (২) সন্ত্রাস প্রতিরোধে ইসলামের ভূমিকা (৩) সামাজিক অনাচার প্রতিরোধে ইসলামের নীতি (৪) সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় সমাজ গঠনে ইসলামের ভূমিকা (৫) মিথ্যাচার (৬) প্রতারণা (৭) গিবত (৮) অসৎসঙ্গ (৯) সুদ ও ঘুষ (১০) জুয়া ও লটারি (১১) মাদকাসক্তি ও ধূমপান (১২) অধিকারহরণ, চুরি, ডাকাতি, অপহরণ, ছিনতাই (১৩) হত্যা, আত্মহত্যা (১৪) যৌতুক ও নারী নির্যাতন, ইভটিজিং (১৫) খাদ্যদ্রব্যে ভেজাল (১৬) দুর্নীতি Read
রোজার গুরুত্ব ও তাৎপর্য

রোজার গুরুত্ব ও তাৎপর্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) রোজার পরিচয় (২) রোজার ধর্মীয় গুরুত্ব (৩) রোজার সামাজিক শিক্ষা Read
ইবাদত কাকে বলে, ইবাদত অর্থ কি, ইবাদত বলতে কি বুঝায়

ইবাদত কাকে বলে? ইবাদত অর্থ কি? ইবাদত বলতে কি বুঝায়? ইবাদাতের পরিচয় ও গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইবাদত কাকে বলে? (২) ইবাদত অর্থ কি? (৩) ইবাদত বলতে কি বুঝায়? (৪) ইবাদতের পরিচয় (৫) ইবাদাতের গুরুত্ব Read
মাজার সম্পর্কে ইসলাম কি বলে, মাজার সম্বন্ধে ভুল ধারণা ও কাজ সমূহ

মাজার সম্পর্কে ইসলাম কি বলে? মাজার সম্বন্ধে ভুল ধারণা ও কাজ সমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: মাযার সম্বন্ধে ভ্রান্ত/ভুল/মিথ্যা ধারণা সমূহ- প্রশ্নঃ মাজার অর্থ কি? মাজার এর অর্থ? মাজার বাংলা অর্থ? মাজার নামের অর্থ? মাজার শব্দের অর্থ কি? মাজার এর মানে কি? মাজার এর অর্থ কি? প্রশ্নঃ মাজারে মানত করা কি জায়েজ? প্রশ্নঃ মাজারে সেজদা করা যাবে কি? প্রশ্নঃ মাজারের গিলাফ লাগানো কি? মাজার ইসলামের অংশ কি? ইসলামে মাজার এর কোন গুরুত্ব আছে কি? ইসলামিক মাজার বানোর অনুমতি আছে কি? Read
হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কী কী

হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কী কী?

○ ইসলাম
আলোচ্য বিষয়: হাদিস শব্দের অর্থ কথা, কাজ, বাণী, বার্তা, সংবাদ ইত্যাদি। রাসুল (স:) এর নবুয়াতী জীবনের সকল বাণী, কাজ, মৌনসম্মতি এবং অনুমোদনকে হাদীস বলে। চলুন জেনে নিই হাদিসসমূহ হাদিস কত প্রকার ও কী কী? বিস্তারিত। Read
ওযু ও গোসলের ফরজ সমূহ

ওযু ও গোসলের ফরজ সমূহ

○ ইসলাম
(১) ওযুর ফরযসমূহ কি কি? আমরা জনি ওযুর ফরয ৪টি। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তােলার জন্য মহান আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে হৃদয়ের পবিত্রতা অর্জনের পাশা-পাশি বাহ্যিক পবিত্রতার প্রথম ধাপ হিসেবে ওযূর বিধানাবলী বর্ণনা করেন । মহান আল্লাহ পবিত্র কুরঅঅনে বলেন, “হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দন্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসেহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও।…” [আল-মায়িদাহ ৫:৬] নামায যেহেতু শ্রেষ্ঠ ইবাদাত, সেহেতু আল্লাহ তায়ালা বান্দাহকে উত্তম । রূপে পবিত্রতা লাভ করার নিয়মাবলী বর্ণনা করে দিয়েছেন । আলােচ্য আয়াতের আলােকে ওযুর ৪ টি ফরয নিম্নে দেয়া হলাে- সম্পূর্ণ মুখ-মণ্ডল ভালভাবে ধৌত করা। অর্থাৎ ললাটের উপরিভাগের চুল গজানাের স্থান হতে থুতনীর Read