কারক কাকে বলে? উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

কারক কাকে বলে, উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

বন্ধুরা, ইনফরমেশন বাংলাের আজকেই এই পোষ্টটিতে আমরা- কারক কাকে বলে ও উদাহরণসহ বিভিন্ন প্রকার সম্পর্কে জানব। চলুন শুরু করি।

(১) কারক কাকে বলে?

কারক কাকে বলে: কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। এর সন্ধিবিচ্ছেদ হলো কৃ + ণক = কারক। বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে।

(২) কারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ

কারক ছয় প্রকার। যথা-

  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. করণ কারক
  4. সম্প্রদান কারক
  5. অপাদান কারক
  6. অধিকরণ কারক

(৩) উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

ক) কর্তৃকারক

কর্তৃকারক কাকে বলে: বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাই কর্তৃকারক।

যেমন- ছেলেরা ফুটবল খেলে। (কারা খেলে? ছেলেরা = কর্তৃকারক)

কর্তৃকারকের প্রকারভেদ: বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক ৪ প্রকার। যথা-

  1. মূখ্য কর্তা
  2. প্রযোজক কর্তা
  3. প্রযোজ্য কর্তা
  4. ব্যতিহার কর্তা

মূখ্য কর্তাঃ যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে মূখ্য কর্তা বলে।

যেমন- মেয়েরা ফুল তোলে।

প্রযোজক কর্তাঃ মূল কর্তা যখন অন্যকে কোন কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তাকে প্রযোজক কর্তা বলে।

যেমন- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

প্রযোজ্য কর্তাঃ মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে করানো হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে।

যেমন- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

ব্যতিহার কর্তাঃ কোন বাক্যে যে দুটো কর্তা একসাথে একই জাতীয় কাজ করে, তাদের ব্যতিহার কর্তা বলে।

যেমন- বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।

খ) কর্মকারক

কর্মকারক কাকে বলে: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

কর্মের প্রকারভেদ: কর্ম ২ প্রকার। যথা-

  1. মুখ্য কর্ম
  2. গৌণ কর্ম

যেমন- ইফাদ আমাকে (গৌণ কর্ম) একটি ফুল (মুখ্য কর্ম) কিনে দিয়েছিলেন।

কর্মকারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ: কর্ম ৪ প্রকার। যথা-

  1. সকর্মক ক্রিয়ার কর্মঃ ইসরাত ফুল তুলছে।
  2. প্রযোজক ক্রিয়ার কর্মঃ মেয়েটিকে বিছানায় শোয়াও।
  3. সমধাতুজ কর্মঃ খুব এক ঘুম ঘুমিয়েছি।
  4. উদ্দেশ্য ও বিধেয়ঃ দ্বিকর্মক ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বিধেয় কর্ম বলা হয়। যেমন- দুধকে (উদ্দেশ্য কর্ম) মোরা দুগ্ধ (বিধেয় কর্ম) বলি।

গ) করণ কারক

করণ কারক কাকে বলে: করণ অর্থ- যন্ত্র, সহায়ক, উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপায়কেই করণ কারক বলে। অর্থাৎ, ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাকেই করণ কারক বলে।

যেমন-

ইফাদ কলম দিয়ে লিখে। (উপকরণ = কলম)

ছেলেরা বল খেলে। (উপকরণ = বল)

ঘ) সম্প্রদান কারক

সম্প্রদান কারক কাকে বলে: যাকে স্বত্ব ত্যাগ করে দান,অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে।

যেমন-

ভিক্ষুককে ভিক্ষা দাও।

সৎপাত্রে কন্যা দান কর।

জ্ঞাতব্যঃ স্বত্ব ত্যাগ করে না দিলে কর্মকারক হবে।

যেমন- 

ধোপাকে কাপড় দাও।

ঙ) অপাদান কারক

অপাদান কারক কাকে বলে: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ব, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে

যেমন-

মেঘ থেকে বৃষ্টি পড়ে। (বিচ্যুত)

দুধ থেকে দই হয়। (গৃহীত)

খেজুর রসে গুড় হয়। (জাত)

ইত্যাদি।

চ) অধিকরণ কারক

অধিকরণ কারক কাকে বলে: ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।

যেমন- আমরা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাই। (স্থান)

অধিকরণ কারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ: অধিকরণ কারক ৩ প্রকার। যথা-

  1. ঐকদেশিক
  2. অভিব্যাপক
  3. বৈষয়িক

ঐকদেশিকঃ বিশাল স্থানের যেকোন অংশে ক্রিয়া সংগঠিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে।

যেমন- বনে সিংহ আছে।

অভিব্যাপকঃ উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে।

যেমন- তিলে তৈল আছে।

বৈষয়িকঃ বিষয় বিশেষে বা কোন বিশেষ গুণে কারও কোন দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়।

যেমন- ইফাদ বাংলায় কাঁচা, কিন্তু কম্পিউটারে ভালো।

(৪) একটি বাক্যে ৬টি কারকের উদাহরণ

ইফাদ প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।

এখানে-

ক্রমউদাহরনকারক
০১ইফাদকর্তৃ
০২চালকর্ম
০৩হাতেকরণ
০৪গরিবদেরসম্প্রদান
০৫ভাঁড়ার থেকেঅপাদান
০৬প্রতিদিনঅধিকরণ

(৫) কারক মনে রাখার কৌশল

ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায়কারক
কে/কারা?কর্তৃ
কি/কাকে?কর্ম
কীভাবে/কেন/কিসের দ্বারা?করণ
কি/কাকে? (স্বত্ব ত্যাগ)সম্প্রদান
কোথা হতে? (উৎস, বিচ্যুতি,স্থানন্তর,আরম্ভ)অপাদান
কখন/কোথায়/কোন বিষয়ে?অধিকরণ

তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। কারক কাকে বলে ও উদাহরণসহ বিভিন্ন প্রকার কারক সম্পর্কিত আমার এ পোস্টটি ভালো লাগলে বন্ধু-বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এ নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমি উওর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Paragraph A Winter Morning in Bangladesh (class 5- 12)

Paragraph: A Winter Morning in Bangladesh

Topic: Paragraph: A Winter Morning in Bangladesh for Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, SSC, HSC Exams.  Different numbers of word paragraphs about Winter Morning are presented below. Like 50-word, 100-word, 150-word, 200-word, 250-word, 300-word, 350-word etc. From there, you can read whichever is convenient and suitable for you. Let’s begin- Read
informationbangla.com default featured image compressed

সমবাহু ত্রিভুজ ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র

আলোচ্য বিষয়: (১) সমবাহু ত্রিভুজ কাকে বলে? (২) সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র (৩) সমবাহু ত্রিভুজের উদাহরণ (৪) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল (৫) সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য Read
বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণী বিভাগ করো

বাক্য কাকে বলে? বাক্যের শ্রেণীবিভাগ করো

আলোচ্য বিষয়: (১) বাক্য কাকে বলে? (২) গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৩) অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৪) বাক্যের গঠন (৫) বাক্যের গুরুত্ব Read
informationbangla.com default featured image compressed

সাধু ভাষা/রীতি কি বা কাকে বলে? সাধু ভাষা/রীতির বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: আজকে এই আর্টিকেলটি থেকে আমার জানব- সাধু ভাষা/রীতি কি বা কাকে বলে? সাধু ভাষা/রীতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। Read
পেশি কাজঃ টেনডন (Tendon) ও লিগামেন্ট বা অস্থিবন্ধনী (Ligament) এবং মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা।

পেশি কাজঃ টেনডন ও লিগামেন্ট কি এদের কাজ এবং মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা

আলোচ্য বিষয়: (১) পেশি কাজ কি? (২) মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা (৩) টেনডন (Tendon) কি ও এর কাজ (৪) লিগামেন্ট বা অস্থিবন্ধনী ( Ligament) কি ও এর কাজ Read
ধ্বনি কাকে বলে, ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

ধ্বনি কাকে বলে? ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) ধ্বনি কাকে বলে? (২) ধ্বনির প্রকারভেদ/শ্রেণীবিভাগ ক) স্বর ধ্বনি কাকে বলে? স্বরধ্বনির প্রকারভেদ খ) ব্যাঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ Read
জীববৈচিত্র্য (Biodiversity) ও জীববৈচিত্র্যের প্রকারভেদঃ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায়

জীববৈচিত্র্য (Biodiversity) ও জীববৈচিত্র্যের প্রকারভেদঃ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব

আলোচ্য বিষয়: (১) জীববৈচিত্র্য (Biodiversity) কী? (২) জীববৈচিত্র্যের প্রকারভেদ (৩) বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব Read
informationbangla.com default featured image compressed

কিভাবে চাকরির জন্য ভাল একটি সিভি (CV) লেখা যায়?

আলোচ্য বিষয়: স্কুল, কলেজ থেকে শুরু করে চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সবারই CV লিখতে হয়। মূলত CV হলো Job Letter এর একটি অংশ। তাহলে Job Letter কি? চাকরিপ্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত উল্লেখ করে যে আবেদন করা হয়, তাকে Job Letter বলে। এখানে আমরা জানবে কিভাবে চাকরির জন্য ভাল একটি সিভি (CV) লেখা যায়? Read
কারক কাকে বলে, উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

কারক কাকে বলে? উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

আলোচ্য বিষয়: (১) কারক কাকে বলে? (২) কারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ (৩) উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার (৪) একটি বাক্যে ৬টি কারকের উদাহরণ (৫) কারক মনে রাখার কৌশল Read
সালোকসংশ্লেষণ প্রক্রিয়াঃ প্রয়োজনীয় উপকরণ, সালোকসংশ্লেষণের প্রভাবক ও গুরুত্ব।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, প্রয়োজনীয় উপকরণ, ক্লোরোফিলের ভূমিকা, প্রভাবক ও গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) সালোকসংশ্লেষণ কি/কাকে বলে? (Photosynthesis) (২) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ (২) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া (৩) সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা (৪) সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা (৫) সালোকসংশ্লেষণের প্রভাবক (৬) জীবজগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব Read