কারক কাকে বলে? কারক কত প্রকার ও কি কি?

কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি

আজ আমরা জানব কারক কাকে বলে? কত প্রকার ও কি কি নিয়ে।

(১) কারক কাকে বলে?

কারক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। এর সন্ধিবিচ্ছেদ হলো কৃ + ণক = কারক। বাক্যস্থিত ক্রিয়া পদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে।

(২) কারক কত প্রকার ও কি কি?

কারক ছয় প্রকার। যথাঃ

  1. কর্তৃকারক
  2. কর্মকারক
  3. করণ কারক
  4. সম্প্রদান কারক
  5. অপাদান কারক
  6. অধিকরণ কারক

(৩) একটি বাক্যে ৬টি কারকের উদাহরণ

** ইফাদ প্রতিদিন ভাঁড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।

এখানে,

ক্রমউদাহরনকারক
০১ইফাদকর্তৃ
০২চালকর্ম
০৩হাতেকরণ
০৪গরিবদেরসম্প্রদান
০৫ভাঁড়ার থেকেঅপাদান
০৬প্রতিদিনঅধিকরণ

(৪) কারক মনে রাখার কৌশল

ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায়কারক
কে/কারা?কর্তৃ
কি/কাকে?কর্ম
কীভাবে/কেন/কিসের দ্বারা?করণ
কি/কাকে? ( স্বত্ব ত্যাগ)সম্প্রদান
কোথা হতে? ( উৎস, বিচ্যুতি,স্থানন্তর,আরম্ভ)অপাদান
কখন/কোথায়/কোন বিষয়ে?অধিকরণ

(৫) ছয় প্রকার কারকের সংঙ্গা ও উক্ত কারকগুলোর প্রকারভেদ/শ্রেণীবিভাগ

ক) কর্তৃকারক

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ, ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাই কর্তৃকারক।

যেমন– ছেলেরা ফুটবল খেলে। (কারা খেলে? ছেলেরা; কর্তৃকারক)

কর্তৃকারকের প্রকারভেদ:

বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক ৪ প্রকার। যথাঃ

  1. মূখ্য কর্তা
  2. প্রযোজক কর্তা
  3. প্রযোজ্য কর্তা
  4. ব্যতিহার কর্তা

মূখ্য কর্তাঃ যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে মূখ্য কর্তা বলে। যেমন– মেয়েরা ফুল তোলে।

প্রযোজক কর্তাঃ মূল কর্তা যখন অন্যকে কোন কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তাকে প্রযোজক কর্তা বলে। যেমন– মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

প্রযোজ্য কর্তাঃ মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে করানো হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন– মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।

ব্যতিহার কর্তাঃ কোন বাক্যে যে দুটো কর্তা একসাথে একই জাতীয় কাজ করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন– বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।

খ) কর্মকারক

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

কর্ম ২ প্রকার। যথাঃ

  1. মুখ্য কর্ম
  2. গৌণ কর্ম

যেমন–

ইফাদ আমাকে (গৌণ কর্ম) একটি ফুল (মুখ্য কর্ম) কিনে দিয়েছিলেন।

কর্মকারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ:

১. সকর্মক ক্রিয়ার কর্মঃ ইসরাত ফুল তুলছে।

২. প্রযোজক ক্রিয়ার কর্মঃ মেয়েটিকে বিছানায় শোয়াও।

৩. সমধাতুজ কর্মঃ খুব এক ঘুম ঘুমিয়েছি।

৪. উদ্দেশ্য ও বিধেয়ঃ দ্বিকর্মক ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বিধেয় কর্ম বলা হয়। যেমন – দুধকে (উদ্দেশ্য কর্ম) মোরা দুগ্ধ (বিধেয় কর্ম) বলি।

গ) করণ কারক

করণ অর্থ– যন্ত্র, সহায়ক, উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, সহায়ক বা উপায়কেই করণ কারক বলে। অর্থাৎ, ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উওর পাওয়া যায় তাকেই করণ কারক বলে।

যেমন–

ইফাদ কলম দিয়ে লিখে। (উপকরণ কি? কলম)

ছেলেরা বল খেলে।

ঘ) সম্প্রদান কারক

যাকে স্বত্ব ত্যাগ করে দান,অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে।

যেমন–

ভিক্ষুককে ভিক্ষা দাও।

সৎপাত্রে কন্যা দান কর।

জ্ঞাতব্যঃ স্বত্ব ত্যাগ করে না দিলে কর্মকারক হবে।

যেমন– 

ধোপাকে কাপড় দাও।

ঙ) অপাদান কারক

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত,জাত,বিরত,আরম্ব,দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে।

যেমন–

মেঘ থেকে বৃষ্টি পড়ে। (বিচ্যুত)

দুধ থেকে দই হয়। (গৃহীত)

খেজুর রসে গুড় হয়। (জাত) ইত্যাদি।

চ) অধিকরণ কারক

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।

যেমন–

আমরা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাই। (স্থান)

অধিকরণ কারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ:

অধিকরণ কারক ৩ প্রকার। যথাঃ

  1. ঐকদেশিক
  2. অভিব্যাপক
  3. বৈষয়িক

ঐকদেশিকঃ বিশাল স্থানের যেকোন অংশে ক্রিয়া সংগঠিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন– বনে সিংহ আছে।

অভিব্যাপকঃ উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন– তিলে তৈল আছে।

বৈষয়িকঃ বিষয় বিশেষে বা কোন বিশেষ গুণে কারও কোন দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন– ইফাদ বাংলায় কাঁচা, কিন্তু কম্পিউটারে ভালো।


তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। কারক কাকে বলে? কত প্রকার ও কি কি নিয়ে লেখা আমার এ পোস্টটি ভালো লাগলে বন্ধু -বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এ নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমি উওর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

কিভাবে চাকরির জন্য ভাল একটি সিভি (CV) লেখা যায়?

আলোচ্য বিষয়: স্কুল, কলেজ থেকে শুরু করে চাকরি পাওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সবারই CV লিখতে হয়। মূলত CV হলো Job Letter এর একটি অংশ। তাহলে Job Letter কি? চাকরিপ্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত উল্লেখ করে যে আবেদন করা হয়, তাকে Job Letter বলে। এখানে আমরা জানবে কিভাবে চাকরির জন্য ভাল একটি সিভি (CV) লেখা যায়? Read
উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, pdf, কী, কি, কাকে বলে, পরাগায়ন, উদ্ভিদের বংশবৃদ্ধি, প্রজনন বিভাগ।

উদ্ভিদের প্রজননঃ ফুল ও ফুলের বিভিন্ন অংশ, পুষ্পমঞ্জরি, পরাগায়ন ও পরাগায়নের মাধ্যম, পুং ও স্ত্রী গ্যামেটোকাইটের উৎপত্তি, নিষেক, নতুন স্পোরোফাইট গঠন এবং ফলের উৎপত্তি ছবি সহ বিস্তারিত

আলোচ্য বিষয়: ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন? উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, উদ্ভিদের প্রজনন class 7/8/9/10, উদ্ভিদের প্রজনন mcq, উদ্ভিদের প্রজনন pdf, উদ্ভিদের প্রজনন কী, উদ্ভিদের প্রজনন পরাগায়ন, কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে, উদ্ভিদের বংশবৃদ্ধি, উদ্ভিদ প্রজনন কাকে বলে, উদ্ভিদ প্রজনন কি, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদ প্রজনন সৃজনশীল প্রশ্ন, উদ্ভিদ প্রজনন বিভাগ। Read
জীববৈচিত্র্য (Biodiversity) ও জীববৈচিত্র্যের প্রকারভেদঃ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায়

জীববৈচিত্র্য (Biodiversity) ও জীববৈচিত্র্যের প্রকারভেদঃ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব

আলোচ্য বিষয়: (১) জীববৈচিত্র্য (Biodiversity) কী? (২) জীববৈচিত্র্যের প্রকারভেদ (৩) বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব Read
informationbangla.com default featured image compressed

সাইন্স/বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞানের শাখা

আলোচ্য বিষয়: (১) সাইন্স/বিজ্ঞান কাকে বলে? (২) বিজ্ঞানের শাখা Read
Metro rail paragraph

Metro rail paragraph

Topic: Currently Metrorail Paragraph is important for Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, SSC, HSC Exams.  70, 120, 130, 150, 200, 250, 300, 350 word metro rail paragraphs are presented below. Let’s begin- Read
রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে

রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?

আলোচ্য বিষয়: নিম্নে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, তার সংঙ্গাসমূহ তলে ধরা হলো- Read
উপসর্গ কি বা কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি

উপসর্গ কি বা কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) উপসর্গ কি বা কাকে বলে? (২) উপসর্গের প্রকারভেদ/শ্রেণীবিভাগ Read
সমন্বয় (co-ordination) কার্যক্রমে তামাক ও মাদকদ্রব্যের প্রভাব ও তামাক ও মাদকদ্রব্যের থেকে পরিত্রাণের উপায়।

তামাক ও মাদকদ্রব্যের প্রভাব এবং এগুলো থেকে পরিত্রাণের উপায়

আলোচ্য বিষয়: (১) তামাক ও মাদকদ্রব্যের প্রভাব (২) তামাক ও মাদকদ্রব্যের থেকে পরিত্রাণের উপায় Read
জীবনীশক্তি কি কাকে বলে, ATP এর পূর্ণরূপ কি, ATP কি কাকে বলে, ATP এর কাজ বা ভূমিকা কি

জীবনীশক্তি কি, কাকে বলে? ATP এর পূর্ণরূপ কি? ATP কি কাকে বলে? ATP এর কাজ বা ভূমিকা কি?

আলোচ্য বিষয়: নিম্নে জীবনীশক্তি কি কাকে বলে, ATP এর পূর্ণরূপ কি, ATP কি কাকে বলে, ATP এর কাজ বা ভূমিকা কি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হলো- (১) জীবনীশক্তি কি কাকে বলে? (২) ATP এর পূর্ণরূপ কি? ATP কি কাকে বলে? (৩) জীবনীশক্তি ও ATP এর কাজ বা ভূমিকা Read