কৃত্রিমভাবে ফল পাকানোর ওষুধ

কৃত্রিমভাবে ফল পাকানোর ওষুধ

ফলের গুণাগুণ বজায় রেখে, গ্রহণযোগ্য নির্ধারণ মাত্রায়, কৃত্রিমভাবে ফল পাকানোর ওষুধ ইথোফন ব্যবহারের নিয়ম/পদ্ধতি তুলে ধরা হলো-

আম, কলা এবং পেঁপে বাংলাদেশের অন্যতম প্রধান ফল। অপরপক্ষে, টমেটো প্রধান সব্জিগুলোর মধ্যে অন্যতম।

এই সব ফল ও সবজি সাধারণত পরিপক্ক অবস্থায় গাছ থেকে উত্তোলন করা হয়। কিন্তু কখনও কখনও নির্দিষ্ট সময়ের পূর্বেই অপরিপক্ক ফসল গাছ থেকে উত্তোলন করা হয় এবং কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এদের দ্রুত পাকানো হয়।

সাধারণত অপরিপক্ক ফসল উত্তোলনের পেছনে কৃষক/ব্যবসায়ীদের মূল লক্ষ্য থাকে নির্দিষ্ট সময়ের পূর্বে (ভরা মৌসুম) তাদের ফসল বাজারজাত করা এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এই অপরিপক্ক ফসল পাকিয়ে (মূলত রং ধরিয়ে) অধিক মুনাফা অর্জন করা। উপযুক্ত শিক্ষা এবং জ্ঞানের অভাবে তারা এ সব রাসায়নিক দ্রব্য ব্যবহারের সঠিক মাত্রা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।

ফসলের কোন পর্যায়ে কি পরিমাণ বা কতবার এসব রাসায়নিক দ্রব্য ব্যবহার করা উচিত, নিয়ম বহির্ভূত ব্যবহারের কারণে খাদ্যোপযোগী ফসলে কি পরিমাণ রাসায়নিক অবশিষ্টাংশ থেকে যাচ্ছে এবং তা থেকে মানব দেহের কি ক্ষতি হতে পারে সে বিষয়ে তারা পুরোপুরি অসচেতন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ফসলের সংগ্রহোত্তর বৈশিষ্ট্যের উপর ফল পাকানোর প্রক্রিয়া ত্বরান্বিতকারী রাসায়নিক দ্রব্য (ইথোফন) এর বিভিন্ন ঘনমাত্রার কার্যকারিতা মূল্যায়ন করেছে এবং খাদ্যোপযোগী ফল ও সবজিতে অবশিষ্ট রাসায়নিক দ্রব্যের মাত্রা নির্ণয় করেছে।

ইথোফন (২-কোরোইথাইল ফসফনিক এসিড) হল একটি রাসায়নিক দ্রব্য যা সাধারণত বাণিজ্যিকভাবে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়।

ফল পাকানোর ওষুধ ইথোফন এর কাজ:

  • এটি ফলের ভিতর প্রবেশ করে এবং ইথিলিনে রূপান্তরিত হয়।
  • ইথোফনের জলীয় দ্রবণ pH ৩.৫ এর নিচে সুস্থিত (Stable)।
  • pH ৩.৫ এর উপর ইথোফনের জলীয় বিশ্লেষণ মুক্ত ইথিলিন নির্গমন করে। এর সাথে কিছু ক্লোরাইড ও ফসফেট আয়নও নির্গত হয়।
  • যখন পরিপক্ক ফলকে ইথোফনের জলীয় দ্রবণে ডুবানো হয়, তখন এটি কোষের ভিতর প্রবেশ করে ইথিলিন নির্গমন করে এবং ফল পাকানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

ফল পাকানোর ওষুধ ইথোফন এর ব্যবহার পদ্ধতি:

  1. পরিপক্ক টমেটো ও কলা পরিষ্কার পানিতে ধুয়ে বাতাসে শুকিয়ে নিতে হয়।
  2. অতঃপর ইথোফন (১-ক্লোরোইথাইল ফসফনিক এসিড) এর ৭৫০-১,০০০ পিপিএম দ্রবণে পাঁচ মিনিট ভিজিয়ে রাখা হয়।
  3. এরপর স্বাভাবিক তাপমাত্রায় বাতাসে ১০ মিনিট শুকানো হয় যেন কলা ও টমেটোগুলো রাসায়নিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
  4. অতঃপর কলা ও টমেটোগুলোকে খড় অথবা পলিপ্রোপাইলিন দিয়ে ঢেকে রাখতে হয়।

ফল পাকানোর ওষুধ ইথোফন ব্যবহারের ফলাফল:

  • পরীক্ষার ফলাফল থেকে প্রতীয়মান হয়েছে যে, স্বাভাবিকভাবে পাকানো এবং ইথোফনের দ্রবণ ব্যবহার করে পাকানো ফলে পুষ্টিমানের পার্থক্য সামান্য। কিন্তু ইথোফন ব্যবহৃত ফলের বাহ্যিক বৈশিষ্ট্য স্বাভাবিকভাবে পাকানো ফলের তুলানায় আকর্ষণীয় হয়।
  • সম্পূর্ণ পরিপক্ক অবস্থায় যেসব ফলে ইথোফেন ব্যবহার করা হয় তার পুষ্টিমান অপরিপক্ক ফলের তুলনায় ভাল থাকে।
  • আরও দেখা যায় যে, ৭৫০-১,০০০ পিপিএম ইথোফন পরিপক্ক কলা ও টমেটোর ঈষৎ রঙ ধরা পর্যায়ে (Breaker stage) ব্যবহার করলে ৬ দিনের মধ্যে সুষমভাবে পাকানো যায়।
  • এসব খাদ্যোপযোগী কলা ও টমেটোতে। অবশিষ্ট ইথোফনের পরিমাণ পাওয়া যায় ০.১৬-০.৮৮ পিপিএম, যা সর্বোচ্চ গ্রহণযোগ্য ইথোফনের মাত্রা (২ পিপিএম) এর চেয়ে কম।
  • একইভাবে দেখা যে, ৫০০- ৭৫০ পিপিএম ইথোফন পরিপক্ক আম ও পেঁপেতে ব্যবহার করলে ৩-৫ দিনের মধ্যে সুষমভাবে পাকানো যায়।
  • এসব খাদ্যোপযোগী ফলো মধ্যে অবশিষ্ট ইথোফনের পরিমাণ পাওয়া যায় ০.১১-০.৫৮ পিপিএম (আমের ক্ষেত্রে) এবং ০.২১-০.৪৫ (পেঁপের ক্ষেত্রে) যা সর্বোচ্চ গ্রহণযোগ্য ইথোফনের মাত্রা (২ পিপিএম) এর চেয়ে কম।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উক্ত প্রেক্ষাপটে অভিযোজন কলাকৌশল

ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উক্ত প্রেক্ষাপটে অভিযোজন কলাকৌশল

আলোচ্য বিষয়: (১) বাংলাদেশে ফসল উৎপাদনে জলবায়ু পরিবর্তনের প্রভাব (২) জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ফসলের অভিযোজন কলাকৌশল Read
২০টি হাইব্রিড ভুট্টার জাত

২০টি হাইব্রিড ভুট্টার জাত

প্রিয় খামারি বন্ধুগণ! আপনার অনেকেই হাইব্রিড ভুট্টার জাত সমূহের তালিকা, পরিচয়, গুণ-বৈশিষ্ট্য ও ফলনসহ বিভিন্ন তথ্য জানতে চেয়ে থাকেন। তারই প্রেক্ষিতে আপনাদের জন্যই আজকের এই পোষ্ট। আলহামদুলিল্লাহ, আমরা আলাদা আলাদা ভাবে প্রতিটি হাইব্রিড ভুট্টার জাত এর ছবিসহ বিভিন্ন তথ্য আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। Read
৩২টি উন্নত জাতের ভুট্টার নাম

৩২টি উন্নত জাতের ভুট্টার নাম

নিম্নে ৩২টি উন্নত জাতের ভুট্টার নাম, তার অবমূক্তকারী প্রতিষ্ঠানের নাম ও রবি মৌসুমে ফলন এর পরিমাণ (টন/হেক্টর) এর তালিকা আকারে উপস্থাপন করা হলো- Read
হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি

হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি সহজ ও সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরা হলো- হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (১) সঠিক মৌসুম ও সমযয়ে বীজ বপন করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (২) উচ্চ ফলনশীল জাত নির্বাচন করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (৩) বীজের হার নির্ণয় করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (৪) জমি নির্বাচন এবং তৈরি করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (৫) সঠিক মাত্রায় সার প্রয়োগ করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (৬) সারি এবং বীজ রোপনের দূরত্ব নির্ধারণ করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (৭) সময়মত আগাছা পরিষ্কার করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (৮) সিময়মত সেচ প্রদান করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ (৯) প্রয়োজনমত পোকা দমন ব্যবস্থা গ্রহণ করা; হাইব্রিড ভুট্টা চাষ পদ্ধতি ধাপ Read
আদা চাষ পদ্ধতি

আদা চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) আদার জাতের নাম ও তাদের বৈশিষ্ট্য (২) আদা চাষ পদ্ধতি ও কলাকৌশল (৩) আদা চাষে রোগবালাই দমন ব্যবস্থা Read
আমের মুকুল আসার পর করনীয়

আমের মুকুল আসার পর করনীয়

আলোচ্য বিষয়: (১) আমের মুকুল ঝরে পড়ার কারণ (২) আমের মুকুল ঝড়ে পরা রোধে করণীয় (৩) আমের মুকুল ঝরা কিভাবে প্রতিহত করা যায়? Read
উচ্চফলনশীল গমের জাত ও গম চাষ পদ্ধতি, উপযোগী মাটি, উপযুক্ত সময় ও সার প্রয়োগ এবং অন্যন্য

উচ্চফলনশীল গমের জাত ও গম চাষ পদ্ধতি: উপযোগী মাটি, উপযুক্ত সময় ও সার প্রয়োগ এবং অন্যন্য পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) গমের জাত সমূহ ও গম গাছের বৈশিষ্ট্য (২) গম চাষ পদ্ধতি, উপযোগী মাটি উপযুক্ত সময় ও সার প্রয়োগ ও অন্যন্য পরিচর্যা (৩) গম চাষে রোগবালাই দমনে উপযুক্ত ব্যবস্থাপনা Read
লেটুস চাষ পদ্ধতি

লেটুস চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) লেটুসের জাত পরিচিতি (২) লেটুস চাষ পদ্ধতি বর্ণনা (৩) টবে লেটুস পাতা চাষ পদ্ধতি Read
সফেদা ফলের চাষ পদ্ধতি বা সফেদা গাছ চাষ

সফেদা ফলের চাষ পদ্ধতি বা সফেদা গাছ চাষ

আলোচ্য বিষয়: (১) সফেদার জাত পরিচিতি ও বৈশিষ্ট্য (২) সফেদা ফলের চাষ পদ্ধতি বা সফেদা গাছ চাষ Read
ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি

ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি?

প্রিয় খামারি বন্ধুরা, আপনারা অনেকই জানতে চান ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি? তারই প্রেক্ষিতে আমরা অনুষন্ধান করে আপনাদের জন্য ভুট্টার উচ্চ ফলনশীল জাত এর তলিকা প্রস্তুত করেছি। ভুট্টার উচ্চ ফলনশীল জাতের নাম ও ফলনের পরিমাণ, তুলনামূলকভাবে সবচেয়ে সেরা ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি? কোন প্রতিষ্ঠান বা কম্পানির ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি? ইত্যাদি বিষয়গুলো সাজিয়েগুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করিআলোচনাটি আপনার উপকারে আসবে। আশা করি শেষ অবধি সাথেই থাকবেন। চলুন শুরা করা যাক। Read