ছাগলের জলাতঙ্ক

ছাগলের জলাতঙ্ক (Goat rabies) By informationBangla.com (ইনফরমেশন বাংলা ডট কম)

(১) ছাগলের রোগ জলাতঙ্ক কী?

⇾ ভাইরাসজনিত র‌্যাবিস জীবাণু দ্বারা ছাগল আক্রান্ত হলে যে রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে বলা হয় জলাতঙ্ক রোগ। এটি একটি মারাত্মক রোগ। যা একবার হলে পশুকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে। বা বাঁচানো সম্ভব হয় না।

⇾ কুকুর, শেয়াল, বিড়াল, বানর, গরু, ছাগল, ইঁদুর, বেজি (নেউল), র‌্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত হলে এবং উক্ত প্রাণী ছাগলকে কামড়ালে এ রোগ হয়। এসব জীব জানোয়ারের মুখের লালায় র‌্যাবিস ভাইরাস জীবাণু থাকে। এ লালা পুরানো ক্ষতের বা দাঁত বসিয়ে দেয়া ক্ষতের বা সামান্য আঁচড়ের মাধ্যমে রক্তের সংস্পর্শে আসলে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়। তবে মনে রাখবেন কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয় না। যদি কুকুরটির বা কামড়ানো জীবটির লালায় র‌্যাবিস জীবাণু না থাকে। আমাদের দেশে শতকরা ৯৫ ভাগ জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে।

⇾ মানুষসহ সকল গবাদিপশুর ভাইরাসজনিত এটি একটি মারত্মক রোগ। আক্রান্ত পশুর লালাতে এ রোগজীবাণু থাকে এবং আক্রান্ত পশুর কামড়ে সুস্থ পশু বা মানুষ এ রোগ জীবাণু দ্বারা সংক্রমিত হয়। লক্ষণ দেখা দিলে বুঝতে হবে মৃত্যুই এ রোগের নিশ্চিত পরিনতি। শিয়াল ও বাঁদুর এ রোগজীবাণুর বাহক এবং প্রধানতঃ কুকুর আক্রান্ত প্রাণী।

জলাতঙ্ক রোগে আক্রান্ত ছাগল

(২) ছাগলের জলাতঙ্ক রোগের লক্ষণ

⇾ পশু কান সজাগ ও চোখ বড় করে রাখে।

⇾ মুখ দিয়ে প্রচুর লালা ঝরে। পানি পিপাসা হয়, তবে পান করতে পারে না।

⇾ ভীষণভাবে অশান্ত হয়ে উঠে।

⇾ শক্ত রশি ছাড়া আটকে রাখা যায় না।

⇾ সামনে যা পায় তা’ই কামড়ানোর চেষ্টা করে।

⇾ আক্রান্ত পশু পরিশেষে নিস্তেজ ও অবশ হয়ে মারা যায়।

(৩) ছাগলের জলাতঙ্ক দেখা দিলে করণীয়

⇾ আক্রান্ত পশুকে মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে।

⇾ বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে।

⇾ গৃহপালিত কুকুরকে নিয়মিত প্রতিষেধক টিকা প্রদান করতে হবে।

⇾ চিকিৎসা অর্থহীন এবং কোন অবস্থায়ই ঔষধ খাওয়ানোর জন্য পশুর মুখে হাত দেয়া যাবে না।

(৪) ছাগলের জলাতঙ্ক রোগের প্রতিষেধক

⇾  ছাগলের জলাতঙ্কের টিকা দেওয়া যেতে পারে।

⇾  ছাগলের বসন্ত ও জলাতঙ্কের টিকা শূন্য ডিগ্রী তাপমাত্রার নীচে সংরক্ষণ করতে হয়।

⇾ পোষা কুকুর / বিড়ালকে নিয়মিত প্রতিশেধক টিকা দিতে হবে। টিকা দেয়া হয়নি এমন পশুর কামড়ে মানুষ বা পশু আক্রান্ত হলে অনতিবিলম্বে নির্ধারিত মাত্রায় প্রতিশেধক টিকা দিতে হবে।

⇾  জলাতঙ্ক রোগটি ছোঁয়াছে। এ রোগের জীবাণু র‌্যাবিস ভাইরাস প্রাণীর লালায় বাস করে। তাই কুকুরে কামড়ালে ক্ষতের রক্তের মাধ্যমে এ ভাইরাসটি শরীরে প্রবেশ করে এবং রোগটি দেখা দেয়। শরীরের যেকোন অংশে রক্তের সংস্পর্শে আসলেই এটি সংক্রমিত হয়। জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা খুবই কম। তাই সতর্কতা অবলম্বন করা এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাই একমাত্র পথ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগল পালনের উপকারিতা, ছাগল পালনের সুবিধা, বাংলাদেশে ছাগল পালনের সমস্যাসমূহ

ছাগল পালনের উপকারিতা? ছাগল পালনের সুবিধা? বাংলাদেশে ছাগল পালনের সমস্যাসমূহ?

আলোচ্য বিষয়: (১) বাংলাদেশে ছাগল পালনের সমস্যাসমূহ (২) বাংলাদেশে ছাগল পালনের সুবিধাসমূহ (৩) ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সুবিধা Read
ছাগলের রোগ কয় ধরনের, রোগের লক্ষণ কি, রোগের চিকিৎসা কি

ছাগলের রোগ কয় ধরনের? রোগের লক্ষণ কি? রোগের চিকিৎসা কি?

আলোচ্য বিষয়: (১) ছাগলের রোগ কয় ধরনের? রোগের লক্ষণ কি? (২) ছাগলের রোগের চিকিৎসা কি? Read
অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগ এবং ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও

অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগ এবং ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) অপুষ্টিজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার (২) ভিটামিনের অভাবজনিত গরু-ছাগলের রোগের লক্ষণ ও প্রতিকার Read
বাংলাদেশে গরুর খামার তৈরি ১২টি সমস্যা

বাংলাদেশে গরুর খামার তৈরি ১২টি সমস্যা

আলোচ্য বিষয়: (১) বাংলাদেশে গরুর খামার তৈরি করলে ১২টি সমস্যা (২) গরুর খামারে খামারীদের সমস্যা দূরীকরণে কিছু করণীয় Read
গরু ছাগলের খাদ্য, আঁশ জাতীয়, দানাজাতীয়, সাইলেজ ও হে তৈরির পদ্ধতি সুবিধা ও বৈশিষ্ট্য

গরু-ছাগলের খাদ্য, আঁশ জাতীয়, দানাজাতীয়, সাইলেজ ও হে তৈরির পদ্ধতি, সুবিধা এবং বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) গরু-ছাগলের খাদ্যের প্রকার (২) আঁশ জাতীয় খাদ্য (৩) দানাজাতীয় খাদ্য (৪) সাইলেজ কী, এটি কী ধরণের খাদ্য? (৫) সাইলেজ ব্যবহারের সুবিধা (৬) সাইলেজ তৈরির পদ্ধতি (৭) গরু-ছাগলের খাদ্য হে কী? (৮) গুণগত মানের হে-এর বৈশিষ্ট্য (৯) হে তৈরির পদ্ধতি Read
দেশি ছাগলের খামার এর জন্য ভালো ছাগী ও পাঁঠা কিভাবে চিনবেন

দেশি ছাগলের খামার এর জন্য ভালো ছাগী ও পাঁঠা কিভাবে চিনবেন?

আলোচ্য বিষয়: (১) দেশি ছাগলের খামারের জন্য বংশ বিবরণের ভিত্তিতে ছাগল বাছাই (৩) ছাগীর উৎপাদন/পূনরুৎপাদন বৈশিষ্ট্যাবলী (৪) দেশি ছাগলের খামারের জন্য ছাগী নির্বাচন (৫) দেশি ছাগলের খামারের জন্য পাঁঠা নির্বাচন (৬) সুস্থ ছাগলের বৈশিষ্ট্য (৭) ক্রয়কৃত ছাগলের পরিবহন ও নিরাপত্তা পদ্ধতি Read
informationbangla.com default featured image compressed

বাছুরের সাদা বা হলুদাভ রঙের পাতলা পায়খানাঃ কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

আলোচ্য বিষয়: (১) বাছুরের সাদা বা হলুদাভ রঙের পাতলা পায়খানা বা উদরাময় কী? (২) বাছুরের পাতলাপায়খাতা রোগের কারণ (৩) বাছুরের পাতলা পায়খানা রোগের লক্ষণ (৪) বাছুরের পাতলা পায়খানা রোগের চিকিৎসার পদ্ধতি (৫) বাছুরের সাদা বা হলুদাভ রঙের পাতলা পায়খানা প্রতিরোধের উপায় Read
বাংলাদেশে গরুর জাত কত প্রকার, গরুর জাতের নাম ও গরুর জাত পরিচিতি

বাংলাদেশে গরুর জাত কত প্রকার? গরুর জাতের নাম ও গরুর জাত পরিচিতি

আলোচ্য বিষয়: (১) দেশী গরুর জাত (২) পাবনা জেলার জাতের গরু (৩) ফরিদপুর জেলার গরুর জাত (৪) ঢাকা মুন্সিগঞ্জ এলাকার গরু জাত (৫) চট্টগ্রামের লাল গরুর জাত (৬) শাহিওয়াল গরুর জাত (৭) সিদ্ধি গরুর জাত (৮) জার্সি গরুর জাত (৯) হলস্টিন ফ্রিজিয়ান গরুর জাত (১০) হারিয়ানা জাতের গরু (১১) সংকর বা ক্রস গরুর জাত Read
স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি

স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে ১২+ প্রশ্নোত্তর আকার স্টল ফিডিং পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি বর্ণনা করা হলো- Read
গবাদিপশু হাঁস-মুরগি পালন (কৃষি শিক্ষা) গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন, হাঁস পালন, মুরগি পালন।

গবাদিপশু ও হাঁস-মুরগি পালন পরিচিতি

আলোচ্য বিষয়: গবাদিপশু ও হাঁস-মুরগি পালন। নিম্নে গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন, হাঁস পালন, মুরগি পালন ও পোল্ট্রি শিল্প পরিচিতি তুলে ধরা হলো- Read