নগদ একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি

নগদের কথা বর্তমানে সবারই জানা। এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা। এর মাধ্যমে খুব সহজেই টাকা লেনদেন করা যায়। এটি অনেকটা বিকাশের মতোই।
২০১৮ সালের নভেম্বর মাসে এর যাত্রা শুরু হয়। ঘরে বসেই কীভাবে নগদ একাউন্ট খুলবেন চলুন সে বিষয়ে জেনে নেই।
(১) নগদ মোবাইল ব্যাংকিং কি?
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক একটি ডিজিটাল আর্থিক সেবা মূলক প্রতিষ্ঠান হলো নগদ। এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। এ একাউন্টের মাধ্যমে দেশের যেকোনো স্থানে যেকোন সময় লেনদেন করা যাবে।
(২) নগদ একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি
অন্যান্য মোবাইল ব্যাংকিং (বিকাশ,রকেট) এর তুলনায় নগদ একাউন্ট খুলা একদম সিম্পল। বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এর একটি বড় অংশ জুড়ে রয়েছে নগদ।
একমাত্র নগদই দিচ্ছে ৩ ভাবে একাউন্ট খুলার সুযোগ। এগুলো হলো–
- ইউএসএসডি (USSD) কোড (*167#) ডায়াল করে।
- নগদ অ্যাপের মাধ্যমে।
- এজেন্টের মাধ্যমে।
তবে এ ৩ টি উপায়ের মধ্যে সবচেয়ে সহজ হলো ইউএসএসডি (USSD) কোড (*167#) ডায়াল করে একাউন্ট খুলা। আজ আমরা এসব পদ্ধতি সম্পর্কে জানব।
ক) *167# ডায়াল করে নগদ একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি
কাগজপত্রের ঝামেলা ছাড়া USSD কোড *167# ডায়াল করে নগদ একাউন্ট খুলতে নিম্নের ধাপগুলো অনুসরণ করুন –
- আপনার ফোনে USSD কোড *167# ডায়াল করুন।
- এরপর মনে রাখার মত ৪ ডিজিটের পিন সেটআপ করুন।
- কনফার্ম করতে পুনরায় পিন টাইপ করুন।
খ) নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি?
নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলতে কি কি লাগে?
নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম/ পদ্ধতি খুবই সহজ। অ্যপের সাহায্যে নগদ একাউন্ট খুলতে নিম্নের জিনিসগুলো প্রয়োজন।
- একটি স্মার্টফোন।
- একটি সচল ফোন নাম্বার।
- জাতীয় পরিচয় পত্র (NID)।
- একাউন্ট হোল্ডারের সেলফি।
নগদ অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম/ পদ্ধতি সম্পর্কে জানতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন–
ধাপ – ০১
প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে “Nagad” লিখে সার্চ দিন ও অ্যাপটি ইনস্টল করুন। অথবা ডাউনলোড করতে নিম্নের লিঙ্কে ক্লিক করুন।
👇👇👇
ধাপ – ০২
Nagad অ্যাপ ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। এবার আপনি হোম স্ক্রিনে “রেজিস্ট্রেশন করুন” অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
নোটঃ- অ্যাপের মাঝে বাংলা ও ইংরেজি দুটো ভাষারই সাপোর্ট পাবেন। তাই আপনার পছন্দ অনুযায়ী ভাষা বেছে নিন।
ধাপ – ০৩
এবার আপনার এক্টিভ ফোন নাম্বারটি টাইপ করে “পরবর্তী ধাপ” এ ক্লিক করুন।
ধাপ – ০৪
এ ধাপে আপনি যে মোবাইল অপারেটরের (রবি,গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল,টেলিটক) সিম ব্যবহার করেছেন তা সিলেক্ট করে “পরবর্তী ধাপ” এ ক্লিক করুন।
ধাপ – ০৫
এ ধাপে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের (NID) প্রথমে সামনের ও পরে পিছনের অংশের ছবি স্ক্যান করতে হবে। ছবি স্ক্যান করে “পরবর্তী” তে ক্লিক করুন।
ধাপ – ০৬
এবার আপনি আপনার NID কার্ডের পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পাবেন। এগুলো ঠিক আছে কিনা দেখে পরবর্তী ধাপে যান।
ধাপ – ০৭
এ ধাপে আপনার অন্যান্য তথ্যগুলো (লিঙ্গ, লেনদেনের উদ্দেশ্য, পেশা,মুনাফা গ্রহীতা একাউন্ট) সিলেক্ট করে “পরবর্তী” তে চাপুন।
ধাপ – ০৮
এ ধাপে ছবি তুলার জন্য কিছু শর্ত দেওয়া আছে। আপনি সেগুলো পড়ে “পরবর্তী ধাপ” এ ক্লিক করুন। এবার আপনাকে নিজের একটি সেলফি তুুলতে হবে। সেলফি তুুুলে পরবর্তী ধাপে যান।
ধাপ – ০৯
এবার আপনাকে অন্যান্য ডকুমেন্ট দিতে হবে। আপনি চায়লে স্কিপ করতে পারেন।
ধাপ – ১০
এবার আপনাকে নগদের শর্তাবলি একসেপ্ট করতে হবে এবং স্বাক্ষর দিতে হবে। শর্তগুলো ভালোভাবে পড়ে “আমি এর শর্তাবলীর সাথে একমত” লেখার বাম পাশে টিক দিন।
এরপর নিচের বক্সে টাচ দিয়ে আপনার Digital Signature করে “পরবর্তী” এ ক্লিক করুন।
ধাপ – ১১
এখানে আপনি আপনার NID কার্ডের স্ক্যান ছবি, সেলফি ও স্বাক্ষর আপলোড করা Success হয়েছে সেটা দেখতে পাবেন। এবার “পরবর্তী” অপশনে ক্লিক করুন।
ধাপ – ১২
এ ধাপে আপনি আপনার নগদ একাউন্টের পুরো প্রফাইল দেখতে পাবেন। পরে “পরবর্তী” তে ক্লিক করুন।
ধাপ – ১৩
এবার আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে একটি OTP যাবে। সেটি টাইপ করে “যাচাই করুন” এ চাপুন।
ধাপ – ১৪
এখন আপনাকে নগদ একাউন্টের পিন সেট করতে হবে। ৪ ডিজিটের পিন সেট করে সাবমিট করুন। পিন সাবমিট করার পর আপনার একাউন্ট Successfully হয়ে যাবে।
এবার আপনি নগদের হোমপেইজে যেয়ে লেনদেন করতে পারবেন।
গ) এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম/পদ্ধতি
এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে আপনার নিম্নের জিনিসগুলো প্রয়োজন।
- ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- একটি সচল ফোন নাম্বার।
এগুলো নিয়ে আপনার নিকতস্থ নগদ এজেন্ট ব্যাংকিং সেবা অফিস বা দোকানে যান। নগদের এজেন্ট আপনার ছবি ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নগদ একাউন্ট খুলে দিবে।
তো আজ এ পর্যন্তই। আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা খুব সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন। তবে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
