সূরা আল ক্বাদর: অর্থসহ বাংলা উচ্চারণ

ইসলামের আলোকে অন্যতম গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা আল কাফিরুন। এতে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ঈমান ও কুফর কখনো একসাথে মিশতে পারে না। এই সূরাটি পাঠের মাধ্যমে মুমিনরা তাদের ঈমানকে দৃঢ় করার শিক্ষা লাভ করে এবং একমাত্র আল্লাহর ইবাদতে অটল থাকার শক্তি পায়। এখানে আমরা সূরা আল কাফিরুনের বাংলা উচ্চারণ, অর্থ, গুরুত্ব ও ফজিলত বিস্তারিতভাবে তুলে ধরবো।
সুরা নং: ৯৭, সুরা নাম: আল ক্বাদর (মহিমান্বিত), অবতরণের স্থান: মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৫, অবতীর্ণের অনুক্রম: ২৫।
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[1] إِنّا أَنزَلنٰهُ فى لَيلَةِ القَدرِ
[1] ইন্না আনযালনা-হু ফী লাই’লাতিল ক্বদ্র
[1] আমি একে নাযিল করেছি শবে-কদরে।
[2] وَما أَدرىٰكَ ما لَيلَةُ القَدرِ
[2] ওয়া মা আদ্রাকা মা লাই’লাতুল ক্বদ্র
[2] শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
[3] لَيلَةُ القَدرِ خَيرٌ مِن أَلفِ شَهرٍ
[3] লাই’লাতুল ক্বদ্রি খাইরুম মিন আলফি শাহ্র
[3] শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
[4] تَنَزَّلُ المَلائِكَةُ وَالرّوحُ فيها بِإِذنِ رَبِّهِم مِن كُلِّ أَمرٍ
[4] তানায্যালুল মালা-ইকাতু ওয়ার্রূহু ফীহা বি-ইযনি রাব্বিহিম মিন কুল্লি আম্রিন
[4] এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
[5] سَلٰمٌ هِىَ حَتّىٰ مَطلَعِ الفَجرِ
[5] সালামুন হিয়া হাত্তা মাতলা’ইল ফাজর
[5] এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।









