গ্রিসের ওয়ার্ক পারমিট চেকঃ Greece-এর সিজনাল Work Permit দেখতে কেমন?

অনেকেই গ্রিসের জন্য বিভিন্ন এজেন্সির কাছে পাসপোর্ট ও টাকা জমা দিয়ে থাকেন। পরে এজন্সি আপনাকে যেকোন একট কাগজ ধরিয়ে দিয়ে বলে এটাই গ্রিসের সিজনাল ওয়ার্ক পারমিট, এখন আরও টাকা দাও।
দেখা গেল আপনি একটা ভুয়া পারমিটের ভিত্তিতে মোটা টাকা দিয়ে পরবর্তীতে ধরা খেয়ে যাবেন।
আপনি হয়তো বলতে পারেন যে, আমি যার কাছে টাকা দিয়েছি সে অনেক সৎ, পরিচিত ও বিশ্বস্ত মানুষ। সে কখনও ভুয়া ডকুমেন্ট দিবে নি।
কিন্তু এখানে একটা বিষয় রয়েছে। সেটা হলো আপনার এজন্টে অনেক বিশ্বস্থ সৎ বুঝলাম কিন্তু সকলএজন্টে নিজে কাজ করে না, ভিসা প্রসেসিং এর কাজ অনেক জটিল, একাই একজন সকল কাজ করতে পারেনা। দেখা যায় আপনার এজন্টে নিজেও অন্য কারোর মাধ্যমে কাজ করায়।
তো আপনার নিজের এজন্ট যার মাধ্যমে আপনার ফাইল প্রসেস করাচ্ছে সে হয়তো সৎ না, সেই ব্যাক্তি আপনার এজন্টেকে একটা বানোয়াট কাগজ দিয়ে বলল এটাই অরিজিনাল পারমিট। পরে সেটা বিশ্বাস করে আপনি ও আপনার এজন্ট দুজনেই ধরা খেয়ে গেলেন।
অথবা আপনার এজেন্টও সৎ, আপনার এজেন্ট যার মাধ্যমে কাজ করাচ্ছে তিনিও সৎ, কিন্তু সেই পারমিটটা যেই লয়ার এর মাধ্যমে বা যেই বিদেশি কন্সালটেন্সি ফার্মের মাধ্যমে করানো হয়েছে তারা বয়োয়াট ডুকুমেন্ট দিয়েছে।
অর্থ্যাৎ, প্রতারণা বিভিন্ন ধাপে হতে পারে।
এখন বিষয় হলো, আপনি যদি চিনের ও জানেন যে আপনার কাঙ্খিত দেশের অফিশিয়াল ও জেনুইন সিজনাল ওয়ার্ক পারমিটটি দেখেতে কেমন, তাহলে কিন্তু আপনি বড় ধরণের ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারবেন।
তো আজকের এই আর্টিখেলটিতে আমারা কয়েকটি গ্রিসের ওয়ার্ক পারমিট এর ছবি দেখব, যাতে করে গ্রিসের আসল ওয়ার্ক পারমিট দেখতে কেমন হয় তা আমার চিনতে পারি।
(১) Greece-এর Work Permit দেখতে কেমন?
Greece Work Permit PDF:



(২) গ্রিসের ওয়ার্ক পারমিট চেক
১. পারমিট ডকুমেন্টের ফরম্যাট ও ভাষা লক্ষ্য করুন
- গ্রিসের অফিসিয়াল ডকুমেন্ট সাধারণত গ্রিক ভাষায় হয়, সাথে ইংরেজিতে অনুবাদ থাকতে পারে।
- ডকুমেন্টে থাকতে হবে-
- Work permit number (Άδεια εργασίας)
- AMKA number (গ্রিসের সোশ্যাল সিকিউরিটি নম্বর)
- AFM number (Tax ID)
- Employer’s company name, address, tax ID (AFM)
- Issue and expiry date
যদি এগুলো না থাকে, বা শুধু বাংলা-ইংরেজিতে বানানো কোনও পিডিএফ বা ইমেজ হয়, সেটা ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি।
২. গ্রিসে কোম্পানির নাম ও AFM যাচাই করুন
- আপনাকে যে কোম্পানির নাম ও অফার লেটার দেওয়া হয়েছে, তার AFM (Tax ID) এবং GEMI Number (Company Registration Number) থাকে।
- এগুলো আপনি চেক করতে পারেন এই সাইটে: Greek Business Registry (https://www.businessregistry.gr/)
৩. গ্রিসের দূতাবাস বা কনস্যুলেট থেকে যাচাই
আপনি চাইলে ঢাকার গ্রিস দূতাবাস বা VFS (যেখানে আপনি বায়োমেট্রিক (ফিঙ্গার) দিবেন বা দিয়েছেন) যোগাযোগ করে জানতে পারেন পারমিটটি আসল কি না।
(৩) গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসার সম্পূর্ণ পক্রিয়া
১. চাকরির অফার (Job Offer)
গ্রিসে কাজ করার জন্য প্রথমেই একজন নিয়োগদাতার (employer) কাছ থেকে চাকরির অফার পেতে হবে। এটি একটি লিখিত ডকুমেন্ট যেখানে কাজের বিবরণ, বেতন, এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ থাকে।
২. ওয়ার্ক পারমিট অনুমোদনের জন্য নিয়োগকর্তার আবেদন
গ্রিসের নিয়োগকর্তা (employer) সংশ্লিষ্ট মাইগ্রেশন অফিসে বা মিনিস্ট্রি অব লেবারে একটি আবেদন করে থাকে-
- কাজের প্রকার অনুযায়ী কোটা (quota) খালি আছে কিনা যাচাই হয়।
- যদি অনুমোদন পায়, তবে সেটি পরবর্তী ধাপের জন্য বাংলাদেশি নাগরিকের কাছে পাঠানো হয়।
৩. কাগজপত্র প্রস্তুতি ও জমাদান (বাংলাদেশে)
ওয়ার্ক পারমিট ডকুমেন্ট হাতে পাওয়ার পর বাংলাদেশে অবস্থিত গ্রিস দূতাবাস বা আবেদন কেন্দ্রে আবেদন করতে হয়।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- পাসপোর্ট (কমপক্ষে ১ বছরের মেয়াদ)
- চাকরির অফার লেটার
- ওয়ার্ক পারমিট কপি
- মেডিকেল সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স
- শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্ট সাইজ ছবি
- ভিসা আবেদন ফি
৪. ভিসা আবেদন (National D-type Visa)
ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর, আপনি গ্রিসের জন্য D Type Work Visa এর জন্য আবেদন করবেন। এটা সাধারণত ১ বছর মেয়াদী হয় এবং সেখানে গিয়ে এটি রেসিডেন্স পারমিটে রূপান্তর করতে হয়।
৫. ভিসা ইন্টারভিউ ও সিদ্ধান্ত
- কিছু ক্ষেত্রে ভিসা ইন্টারভিউ হতে পারে।
- যদি সব কাগজ ঠিক থাকে, তাহলে ২–৬ সপ্তাহের মধ্যে ভিসা ইস্যু হয়ে থাকে।
৬. গ্রিসে প্রবেশ ও রেসিডেন্স পারমিট আবেদন
গ্রিসে গিয়ে আপনাকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে গিয়ে রেসিডেন্স পারমিট (Residence Permit Card) এর জন্য আবেদন করতে হবে। যেটার TRC কার্ড বলা হয়।
প্রয়োজনীয়ঃ
- ঠিকানা রেজিস্ট্রেশন
- স্বাস্থ্য বীমা
- ট্যাক্স নম্বর (AFM)
৭. কাজ শুরু
রেসিডেন্স পারমিট (TRC) পাওয়ার পর আপনি আইনগতভাবে গ্রিসে কাজ শুরু করতে পারবেন।
তো আজের মত এখানেই শেষ করছি। আপনার বর্ম জীবন সফল হোক। সকলের জন্য দোয়া ও ভঅলোবাসা রইল। আপনার মতমত কমেন্ট জানান। ধন্যবাদ।








ধন্যবাদ 👌 এটা আমার অনেক উপকারে লাগছে ভাই ❤