কোষ কি? কোষের প্রকারভেদ

informationbangla.com default featured image compressed

(১) কোষ কি?

কোষের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল (Cell)। এটি লাতিন শব্দ সেলুনা থেকে এসেছে। যার অর্থ একটি ছোট কক্ষ। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম এ নামটি ব্যবহার করেন।

বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোষ বলে।

(২) নিউক্লিয়াসের গঠন এর ভিত্তিতে: কোষের প্রকারভেদ

সব ধরনের জীব কোষ একরকম নয়। এদের মধ্যে যেমন গঠনগত পার্থক্য রয়েছে , তেমনি রয়েছে আকৃতি ও কাজের পার্থক্য।

নিউক্লিয়াসের গঠন এর ভিত্তিতে কোষ দুই প্রকার। যথা-

  1. আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ
  2. প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ

ক) আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ

যে কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাকে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে। এদেরকে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ ও বলা হয়। যেমন- ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়ার কোষ।

এসব কোষের নিউক্লিয়াস কোন পর্দা দ্বারা আবৃত থাকে না। এ কারণে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এছাড়াও এসব কোষে মাইট্রোকন্ডিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক ,রেটিকুলাম ইত্যাদি অঙ্গানু থাকে না কিন্তু রাইবোজোম থাকে। ক্রোমোজোমের শুধুমাত্র ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়।

খ) প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ

যে কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার দিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুগঠিত তাকে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বলে। যেমন – সকল উদ্ভিদ ও প্রাণীর কোষ।

কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের। যথা-

  1. দেহ কোষ
  2. জনন কোষ

I) দেহ কোষ

যেসব কোষ কোন জীবের দেহ গঠন করে তাদেরকে দেহ কোষ বলে। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে।

মাইটোসিস পদ্ধতিতে বিভাজন এর মাধ্যমে দেহ কোষ বিভাজিত হয় এবং এভাবে দেহের বৃদ্ধি ঘটে।বিভিন্ন তন্ত্র ও অঙ্গ পতঙ্গ গঠনে দেহ কোষ অংশ নেয়।

II) জনন কোষ

যেসব কোষ জীবের প্রজননে অংশগ্রহণ করে তাদেরকে ,জনন কোষ বলে। যৌন প্রজনন ও জনঃক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ এর বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়।

জনন কোষ আবার দুই প্রকার যথা-

  1. পুং জনন কোষ বা পুং গ্যামেট বা শুক্রাণু
  2. স্ত্রী জনন কোষ বা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু

(৩) ক্রোমোসোমের ভিত্তিতে: কোষের প্রকারভেদ

ক্রোমোসোমের ভিত্তিতে কোষ দুই প্রকার। যথা-

  1. হ্যাপ্লয়েড কোষ
  2. ডিপ্লয়েড কোষ

ক) হ্যাপ্লয়েড কোষ

যে কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোসোম থাকে তাকে হ্যাপ্লয়েড কোষ বলে। যেমন- পুং জনন কোষ বা শুক্রাণু।

পুরুষের শুক্রানুতে এক সেট অর্থাৎ ২৩টি ক্রোমোসোম থাকে।

খ) ডিপ্লয়েড কোষ

যে কোষের নিউক্লিয়াসে ২ সেট ক্রোমোসোম থাকে তাকে ডিপ্লয়েড কোষ বলে। যেমন- জাইগোট‌, আমাদের সকল দেহ কোষ। আমাদের জায়গাটার এবং প্রতিটি দেহকোষে ২ সেট অর্থাৎ ৪৬ টি ক্রোমোসোম থাকে।

তাহলে আজ এখানেই শেষ করছি। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হুন্ডের নীতি কি, হুন্ডের নীতির ব্যাখ্যা

হুন্ডের নীতি কি? হুন্ডের নীতির ব্যাখ্যা

হুন্ডের নিয়মঃ সম শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে।”- হুন্ডের নীতির ব্যাখ্যাঃ হুন্ডের নিয়মটি N(7) পরমাণুর ইলেকট্রন বিন্যাসে দেখানো হল৷ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস-N (7) = 1s² 2s² 2p³ আবার 2p অরবিটালে সমশক্তিসম্পন্ন তিনটি অরবিটাল আছে, যেটি কোয়ান্টাম উপশক্তিস্তর আকার আকৃতি থেকে জানা যায় যে p অরবিটালের আকৃতি আসলে ত্রিমাত্রিক ডাম্বেল আকৃতির, 2p অরবিটালের তিনটি অরবিটাল আছে; এদেরকে px, py, pz অরবিটাল হিসেবে চিহ্নিত করা হয়৷ সুতরাং নাইট্রোজেনের বেলায় 2p³ এর তিনটি ইলেকট্রন তিনটি সমশক্তির অরবিটালে আলাদা আলাদাভাবে থাকবে এবং এদের স্পিনসমূহের দিক একইমুখী হবে। যেমন-N (7) = 1s² 2s² 2px1 2py1 2pz1অথবা, ইলেকট্রন বক্স দিয়ে করলে-1s …. 2s …. 2p↓↑ …..↓↑ …..↑↑↑যেখানে, m = +1, Read
Metro rail paragraph

Metro rail paragraph

Topic: Currently Metrorail Paragraph is important for Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, SSC, HSC Exams.  70, 120, 130, 150, 200, 250, 300, 350 word metro rail paragraphs are presented below. Let’s begin- Read
সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ ও প্রকারভেদ

সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতির ভিত্তি/বেজ ও প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) সংখ্যা পদ্ধতি কি? (২) সংখ্যা পদ্ধতির ভিত্তি/বেজ (৩) সংখ্যা পদ্ধতির প্রকারভেদ Read
ধ্বনি কাকে বলে, ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

ধ্বনি কাকে বলে? ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) ধ্বনি কাকে বলে? (২) ধ্বনির প্রকারভেদ/শ্রেণীবিভাগ ক) স্বর ধ্বনি কাকে বলে? স্বরধ্বনির প্রকারভেদ খ) ব্যাঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ Read
উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, pdf, কী, কি, কাকে বলে, পরাগায়ন, উদ্ভিদের বংশবৃদ্ধি, প্রজনন বিভাগ।

উদ্ভিদের প্রজননঃ ফুল ও ফুলের বিভিন্ন অংশ, পুষ্পমঞ্জরি, পরাগায়ন ও পরাগায়নের মাধ্যম, পুং ও স্ত্রী গ্যামেটোকাইটের উৎপত্তি, নিষেক, নতুন স্পোরোফাইট গঠন এবং ফলের উৎপত্তি ছবি সহ বিস্তারিত

আলোচ্য বিষয়: ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন? উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, উদ্ভিদের প্রজনন class 7/8/9/10, উদ্ভিদের প্রজনন mcq, উদ্ভিদের প্রজনন pdf, উদ্ভিদের প্রজনন কী, উদ্ভিদের প্রজনন পরাগায়ন, কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে, উদ্ভিদের বংশবৃদ্ধি, উদ্ভিদ প্রজনন কাকে বলে, উদ্ভিদ প্রজনন কি, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদ প্রজনন সৃজনশীল প্রশ্ন, উদ্ভিদ প্রজনন বিভাগ। Read
বাস্তুতন্ত্র কীকাকে বলে বাস্তুতন্ত্রের উপাদানসমূহ (ছক আকারে)।

বাস্তুতন্ত্র কী/কাকে বলে? বাস্তুতন্ত্রের উপাদানসমূহ

আলোচ্য বিষয়: (১) বাস্তুতন্ত্র (Ecosystem) কী/কাকে বলে? (২) বাস্তুতন্ত্রের উপাদানসমূহ (৩) জীবের পরিবেশ Read
উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, মৌলিক উৎপাদক কাকে বলে

উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? মৌলিক উৎপাদক কাকে বলে?

আলোচ্য বিষয়: (১) উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? (২) মৌলিক উৎপাদক কাকে বলে? Read
উদ্ভিদ কাকে বলে, উদ্ভিদের শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ ও বৈশিষ্ট্যসমূহ

উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদের শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) উদ্ভিদ কাকে বলে? (২) উদ্ভিদের বৈশিষ্ট্য (৩) উদ্ভিদের শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ ক) অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? খ) সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? ক) একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? খ) দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? i) গুল্মজাতীয় উদ্ভিদ কাকে বলে? ও এদের বৈশিষ্ট্য ii) বিরুৎজাতীয় উদ্ভিদ কাকে বলে? ও এদের বৈশিষ্ট্য iii) বৃক্ষজাতীয় উদ্ভিদ কাকে বলে? ও এদের বৈশিষ্ট্য (১১) পুষ্টি অনুসারে উদ্ভিদ জগতের শ্রেণিবিন্যাস (১২) উদ্ভিদের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা Read
সালোকসংশ্লেষণ প্রক্রিয়াঃ প্রয়োজনীয় উপকরণ, সালোকসংশ্লেষণের প্রভাবক ও গুরুত্ব।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, প্রয়োজনীয় উপকরণ, ক্লোরোফিলের ভূমিকা, প্রভাবক ও গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) সালোকসংশ্লেষণ কি/কাকে বলে? (Photosynthesis) (২) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ (২) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া (৩) সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা (৪) সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা (৫) সালোকসংশ্লেষণের প্রভাবক (৬) জীবজগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব Read