ট্রান্সফরমার কি? ট্রান্সফরমারের গঠন এবং প্রকারভেদ

ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের গঠন এবং প্রকারভেদ

(১) ট্রান্সফরমার কি?

ট্রান্সফরমার

ট্রান্সফরমার: ট্রান্সফরমার হলো এমন একটি স্থির ইলেকট্রোমেগনেটিক ডিভাইস যার সাহায্যে পাওয়ার এবং ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত রেখে ভোল্টেজ এবং কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে কোন রকম বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রোমেগনেটিক ইন্ডাকশনের (আবেশ) মাধ্যমে এক কয়েল থেকে অন্য কয়েলে স্থানান্তর করা যায়।

ট্রান্সফরমারে সাধারণত দুইটি উইন্ডিং থাকে। যথা-

  1. প্রাইমারি উইন্ডিং
  2. সেকেন্ডারি উইন্ডিং

ট্রান্সফরমারের ক্ষেত্রে-

  1. পাওয়ার সবসময় একই থাকে
  2. ফ্রিকুয়েন্সি সবসময় একই থাকে
  3. ভোল্টেজ এবং কারেন্ট পরিবর্তিত হয়

তাহলে এখানে মজার বিষয় হচ্ছে Transformer দিয়ে আপনি যত দুরেই কারেন্ট সাপ্লাই করুন না কেন আপনার পাওয়ার একই থাকবে এবং একই মানের ফ্রিকুয়েন্সি পাবেন

ট্রান্সফরমারের উভয় কয়েল বা সার্কিট এর জন্য একটি সাধারণ মেগনেটিক সার্কিট থাকে। ট্রান্সফরমারের যে সার্কিট সাপ্লাইয়ের সাথে সংযুক্ত থাকে তাকে প্রাইমারি এবং যেটি থেকে লোডে পাওয়ার সাপ্লাই হয় তাকে সেকেন্ডারি বলা হয়।

প্রাইমারি এবং সেকেন্ডারি সার্কিট হল সুপার এনামেল ইনসুলেশনযুক্ত তামার তারের কয়েল বিশেষ। এই দুইটি সার্কিটের কয়েলের মাঝখানে একটি কমন ম্যাগনেটিক সার্কিট সার্কিট তৈরির জন্য এদেরকে একটি স্টিলের (ইস্পাত) ফ্রেমে জড়ানো থাকে।

(২) ট্রান্সফরমার এর গঠন

ট্রান্সফরমারে প্রধানত দুইটি অংশ থাকে। যথা-

  1. ট্রান্সফরমার কোর (Core)
  2. ট্রান্সফরমার কয়েল (Coil)

ট্রান্সফরমার কোর (Core): সিলিকন স্টিলের পাতলা শিট বা পাত কেটে কোর তৈরি করা হয়। প্রত্যেকটি কোর ভালভাবে বার্নিশ করা হয় যাতে তারা পরস্পর থেকে ইলেকট্রিক্যালি আইসোলেট (বিচ্ছিন্ন) থাকে। অনেকগুলো কোর একসাথে স্থাপন করে একটি ফ্রেম তৈরি করা হয়। এই ফ্রেমটিই প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে ম্যাগনেটিক সার্কিট হিসেবে কাজ করে।

ট্রান্সফরমার কয়েল (Coil): সুপার এনামেল তার দ্বারা কয়েল তৈরি করে কোরের উপর বসিয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং করা হয়।প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মাঝখানে ইলেকট্রিক্যাল কোন সংযোগ নেই। তবে কোরের মাধ্যমে মেকানিক্যালি সংযোগ করা থাকে।

বড় বড় ট্রান্সফরমারগুলাতে কোর ,কয়েল ছাড়াও বিভিন্ন অংশ থাকে। যেমন-

  1. ট্রান্সফরমার ট্যাংক
  2. কনজারভেটর
  3. বুশিং
  4. ব্রিদার
  5. টেপ চেঞ্জিং গিয়ার
  6. বিস্ফোরণ বা এক্সপ্লোশন ব্যান্ড

(৩) ট্রান্সফরমারের প্রকারভেদ

Transformar এর বিভিন্ন ধরনের শ্রেণিবিভাগ রয়েছে। নিম্নে তিন ধরনের সম্পর্কে আলোচনা করা হলো।

ক) কার্যপ্রণালি অনুসারে ট্রান্সফরমার ২ প্রকার। যথা-

  1. স্টেপ-আপ Transformer
  2. স্টেপ ডাউন Transformer

খ) ফেজ সংখ্যার উপর ভিত্তি করে ট্রান্সফরমার ২ প্রকার। যথা-

  1. সিঙ্গেল ফেজ Transformer
  2. থ্রি ফেজ Transformer

গ) ব্যবহার বা প্রয়োগের দিক থেকে ট্রান্সফরমারকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। যথা-

  1. পাওয়ার Transformer
  2. ডিস্ট্রিবিউশন Transformer
  3. ইন্সট্রুমেন্ট Transformer
  4. অটো Transformer

স্টেপ-আপ ট্রান্সফরমার (Step-Up Transformer): যে ট্রান্সফরমারের প্রাইমারিতে কম ভোল্টেজ সাপ্লাই দিয়ে সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ-আপ ট্রান্সফরমার বলে। এ ধরনের Transformar এ প্রাইমারির চেয়ে সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি থাকে। ট্রান্সমিশন লাইনের শুরুর দিকে এই ধরনের Transformer বসানো হয়।

স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step-Down Transformer): যে ট্রান্সফরমারের প্রাইমারিতে বেশি ভোল্টেজ সাপ্লাই দিয়ে সেকেন্ডারিতে কম ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ-ডাউন ট্রান্সফরমার বলে। এ ধরনের Transformar এ সেকেন্ডারির চেয়ে প্রাইমারিতে পাক সংখ্যা বেশি থাকে। ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে এই ধরনের Transformar বসানো হয়।


তো আজ এ পর্যন্তই। সামনে আবারো নতুন কোন টপিক নিয়ে লিখবো ইনশাআল্লাহ। কোন কিছু জানার থাকলে কমেন্টে লিখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পোস্টটি ভাল লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর প্রকারভেদ এবং সুবিধা-অসুবিধা

ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এর প্রকারভেদ এবং সুবিধা-অসুবিধা

আলোচ্য বিষয়: (১) ইন্টিগ্রেটেড সার্কিট (IC) কী? (২) ইন্টিগ্রেটেড সার্কিটের (IC) ইতিহাস (৩) ইন্টিগ্রেটেড সার্কিটের প্রকারভেদ (৪) ইন্টিগ্রেটেড সার্কিটের সুবিধা ও অসুবিধা Read
ইন্ডাকশন মোটর কি, প্রকারভেদ,সুবিধা ও অসুবিধা এবং ইন্ডাকশন মোটর টেস্ট

ইন্ডাকশন মোটর কি, প্রকারভেদ,সুবিধা ও অসুবিধা এবং ইন্ডাকশন মোটর টেস্ট

আলোচ্য বিষয়: (১) ইন্ডাকশন মোটর কি? (২) ইন্ডাকশন মোটরের প্রকারভেদ (৩) ইন্ডাকশন মোটর টেস্ট (৪) ইন্ডাকশন মোটরের সুবিধা ও অসুবিধা Read
সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত জানুন

D

আলোচ্য বিষয়: (১) সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কি? (২) সেমিকন্ডাক্টর ডিভাইসসমূহ (৩) সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত উপাদানসমূহ (৪) সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য (৫) ডোপিং কি ও কেন করা হয়? (৬) সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর প্রকারভেদ (৭) ইনট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য (৮) p-type এবং n-type সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য Read
৪৫+ সাধারন ইলেকট্রিক্যাল প্রশ্নের উত্তর

৪৫+ সাধারন ইলেকট্রিক্যাল প্রশ্নের উত্তর

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এর মৌলিক ধারণাগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। বিদ্যুৎ, সার্কিট, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে শিক্ষার্থী, টেকনিশিয়ান এবং সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগে। এই ব্লগে আমরা ইলেকট্রিক্যাল বিষয়ের উপর ৪৫টিরও বেশি সাধারণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যা শিক্ষানবিস থেকে পেশাদার সকলের জন্য সহজবোধ্য এবং ব্যবহারিক জ্ঞান প্রদান করবে। এই প্রশ্নোত্তরগুলো আপনার ইলেকট্রিক্যাল জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। ১. প্রশ্ন: একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরছে, কিন্তু কোন ভোল্টেজ উৎপন্ন হচ্ছে না – কারণ কি? উত্তর: একটি ডিসি জেনারেটর পূর্ণ গতিতে ঘোরার পরেও ভোল্টেজ উৎপন্ন না হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। এর প্রধান কারণগুলো হলো: ফিল্ডে রেসিডুয়াল ম্যাগনেটিজমের অভাব, ফিল্ড বা আর্মেচার কয়েলে ওপেন সার্কিট, কার্বন ব্রাশের কম্যুটেটরের সাথে সংযোগ না থাকা, অথবা Read
বিভব পার্থক্য কী, বিস্তারিত আলোচনা

বিভব পার্থক্য কী? বিস্তারিত আলোচনা

আলোচ্য বিষয়: (১) বিভব পার্থক্য কী? (২) বিভব পার্থক্যে বা ভোল্টেজ বরে গুরুত্ব (৩) বিভব পার্থক্যের ধরন (৪) বিভব পার্থক্য পরিমাপ (৫) বিভব পার্থক্যের ব্যবহার (৬) বিভব পার্থক্য এবং বিদ্যুৎ প্রবাহের সম্পর্ক (৭) বিভব পার্থক্য এবং শক্তি (৮) বিভব পার্থক্যের সাথে সাধারণ ভুল ধারণা (৯) বিভব পার্থক্যের নিরাপত্তা (১০) উপসংহার Read
১০+ বেসিক কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্নোত্তর

১০+ বেসিক কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্নোত্তর

নিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি বিস্তৃত এবং গতিশীল ক্ষেত্র যা যন্ত্র, শক্তি এবং উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। নতুন শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার ইঞ্জিনিয়ারদের জন্য মৌলিক ধারণাগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেমন হাইড্রোস্ট্যাটিক লক, সেন্ট্রিফিউগাল পাম্প, বিয়ারিং, সুপার চার্জার এবং ইঞ্জিনের পাওয়ারের মতো বিষয়। এই প্রশ্নোত্তরগুলো শিক্ষানবিস এবং আগ্রহী পাঠকদের জন্য সহজে বোধগম্য এবং তথ্যবহুল হবে। ১. প্রশ্ন: হাইড্রোস্ট্যাটিক লক কি? উত্তর: একটি ফোর স্ট্রোক ইঞ্জিনে চারটি স্ট্রোক থাকে যথা সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সহস্ট। সাকশন স্ট্রোকে কম্প্রেশন চেম্বারে বাতাস নির্গত হওয়ার সাথে অথবা শুধু লিকুইড প্রবেশ করলে হাইড্রোস্ট্যাটিক লক হয়। কারণ লিকুইড কমপ্রেসড হয় না। হাইড্রোস্ট্যাটিক লক হওয়ার কারণে যে সকল যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে তা হলো- পিস্টন, কানেকটিং রড, Read
ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের গঠন এবং প্রকারভেদ

ট্রান্সফরমার কি? ট্রান্সফরমারের গঠন এবং প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) ট্রান্সফরমার কি? (২) ট্রান্সফরমার এর গঠন (৩) ট্রান্সফরমারের প্রকারভেদ Read
কোন কারেন্ট বেশি বিপজ্জনক, এসি না ডিসি

কোন কারেন্ট বেশি বিপজ্জনক, এসি না ডিসি?

আলোচ্য বিষয়: (১) কারেন্ট সম্পর্কে কিছু বেসিক নলেজ (২) মানুষ কেন কারেন্ট শক খায়? (৩) এসি এবং ডিসির মধ্যে কোনটি বেশি বিপজ্জনক? Read
ইলেকট্রিক সার্কিট কি, সার্কিট সম্পর্কে বিস্তারিত জানুন

ইলেকট্রিক সার্কিট কি? সার্কিট সম্পর্কে বিস্তারিত জানুন

আলোচ্য বিষয়: (১) ইলেকট্রিক সার্কিট কি? (২) ইলেকট্রিক সার্কিটের উপাদান সমূহ (৩) ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ Read
ডায়োড কি এবং ডায়োড কিভাবে কাজ করে

ডায়োড কি এবং ডায়োড কিভাবে কাজ করে?

আলোচ্য বিষয়: (১) ডায়োড কি? (২) ডায়োডের প্রতীক (৩) ডায়োড যেভাবে কাজ করে (৪) ডায়োডের প্রকারভেদ (৫) ডায়োডের বৈশিষ্ট্য (৬) ডায়োডের ব্যবহার Read