পেঁপে চাষ পদ্ধতি

পেঁপে চাষ পদ্ধতি

পেঁপে অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন ফল। কাঁচা অবস্থায় তরকারি এবং পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া হয়। সারা বছর পেঁপে পাওয়া যায়।

নিম্নে পেঁপে চাষ পদ্ধতি বর্ণনা করা হলো-

ক) পেঁপের জাত:

  • আমাদের বাংলাদেশে শাহী, রাঁচি, ওয়াশিংটন, হানিডিউ, পুষা ইত্যাদি জাতের পেঁপে চাষের প্রচলন রয়েছে।
  • এছাড়াও বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন ধরনের হাইব্রিড জাতের পেঁপে চাষ করা হয়।

খ) জমি নির্বাচন ও তৈরি:

  • উঁচু ও মাঝারি উঁচু দোআঁশ বা বেলে দোআঁশ মাটি পেঁপে চাষের জন্য উত্তম। তবে উপযুক্ত পরিচর্যার দ্বারা প্রায় সব ধরনের মাটিতেই পেঁপের চাষ করা যায়।
  • জমি ৩/৪ বার উত্তমরূপে চাষ দিতে হয়।
  • পেঁপে জলাবদ্ধতা সহ্য করতে পারে না।

গ) চারা তৈরি:

  • ভালো মিষ্টি পেঁপে থেকে বীজ সপ্তাহ করে বীজের উপরের সাদা আবরণ সরিয়ে টাটকা অবস্থায় বীজতলায় বা পলিথিন ব্যাগের মাটিতে বীজ বপন করতে হয়।
  • বীজ বপনের পর প্রয়োজনীয় পানি সেচ দিতে হয়। ১৫-২০ দিনের মধ্যে চারা গজায়।

ঘ) চারা রোপণ পদ্ধতি:

  • পেঁপে সারা বছর চাষ করা যায়। তবে বাণিজ্যিকভাবে চাষের জন্য আশ্বিন-কার্তিক বা ফাল্গুন-চৈত্র মাস উত্তম সময়।
  • নির্বাচিত সময়ের দুই মাস আগে চারা তৈরির জন্য বীজ বপন করতে হয়।
  • দেড় থেকে দুইমাস বয়সের চারা রোপণ করা হয়। ২ মিটার দূরে দূরে ৬০ সেমি x ৬০ সেমি x ৬০ সেমি আকারের মাদা তৈরি করে চারা রোপণ করা হয়।
  • রোপণের ১৫ দিন পূর্বে মাদার মাটিতে সার মেশাতে হয়।

ঙ) সার প্রয়োগ পদ্ধতি:

  • প্রতিটি মাদায় ৫০০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম জিপসাম, ২৫ গ্রাম বোরাক্স, ২০ গ্রাম জিংক সালফেট এবং ১৫ কেজি জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
  • চারা লাগানোর পর গাছে নতুন পাতা এলে ইউরিয়া ও এমওপি সার ৫০ গ্রাম করে প্রতি এক মাস অন্তর প্রয়োগ করতে হবে। গাছে ফুল এলে এ মাত্রা দ্বিগুণ করা হয়।
  • শেষ ফল সংগ্রহের এক মাস পূর্বেও এমওপি ও ইউরিয়া সার প্রয়োগ করতে হয়।

চ) অন্তর্বর্তীকালীন পরিচর্যা:

  • একলিঙ্গ জাতের ক্ষেত্রে প্রতি মাদায় ৩টি চারা রোপণ করা হয়। ফুল এলে ১টি মন্ত্রী গাছ রেখে বাকি গাছ তুলে ফেলতে হবে।
  • পরাগায়নের সুবিধার জন্য বাগানে ১০% পুরুষ গাছ রাখা হয়। ফুল হতে ফল ধরা নিশ্চিত মনে হলে একটি বোঁটায় একটি ফল রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হয়।
  • গাছ যাতে ঝড়ে না ভাঙে তার জন্য বাঁশের খুটি দিয়ে গাছ বেঁধে দিতে হবে।

ছ) রোগ-পোকা ও প্রতিকার:

  • বীজতলা বা পলিব্যাগের মাটি সেঁতসেঁতে থাকলে চারার ঢলে পড়া এবং সুষ্ঠু নিকাশ ব্যবস্থার অভাবে বর্ষার সময় মাঠে বয়ষ্ক গাছে কান্ড পচা রোগ দেখা দিতে পারে।
  • ছত্রাকজনিত এ রোগ দমনের জন্য গাছের গোড়ার পানি নিকাশের ভালো ব্যবস্থা রাখতে হয়, রোগাক্রান্ত চারা গাছ মাটি থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে হয়।
  • পেঁপে গাছে মোজাইক ভাইরাস ও পাতা কোঁকড়ানো ভাইরাস রোগ দেখা দিতে পারে। মোজাইক রোগে পাতা হলদেভাব ও মোজাইকের মতো মনে হয়। এসব রোগে পাতার ফলক পুরু ও ভঙ্গুর হয়ে যায়। বাগানে কোনো গাছে ভাইরাস দেখা দিলে তা সাথে সাথে উপড়িয়ে পুঁতে ফেলতে হবে।

জ) ফল সংগ্রহ:

  • ফলের কষ জলীয়ভাব ধারণ করলে সবজি হিসেবে সগ্রহ করা যায়। ফলের ত্বক হালকা হলদে বর্ণ ধারণ করলে পাকা ফল হিসেবে সগ্রহ করা হয়।
  • জাত ভেদে ফলনে পার্থক্য দেখা যায়। তবে শাহী পেঁপের ফলন প্রতি হেক্টরে ৪০-৫০ টন হয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভুট্টা চাষের পদ্ধতি

ভুট্টা চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ভুট্টা চাষের পদ্ধতি (২) ভুট্টা চাষে পরিচর্যা (৩) ভুট্টা ফসল সংগ্রহ ও ফলন Read
জমি প্রস্তুতি বা ভূমি কর্ষণ বা জমি চাষ করা

জমি প্রস্তুতি বা ভূমি কর্ষণ বা জমি চাষ

আলোচ্য বিষয়: (১) ধান চাষের জন্য জমির প্রস্তুতি (২) গম চাষের জন্য জমি প্রস্তুতকরণ (৩) ডালজাতীয় শস্যের জন্য জমি প্রস্তুতি (৪) আলু চাষের জন্য জমি প্রস্তুতি (৫) জমি প্রস্তুতির গুরুত্ব (৬) ভূমি কর্ষণ তথা জমি চাষ বা প্রস্তুতকরণের উদ্দেশ্য Read
সরিষা কোন মাটিতে ভালো হয়, সরিষা চাষ পদ্ধতি, বিঘা প্রতি সরিষার ফলন

সরিষা কোন মাটিতে ভালো হয়? সরিষা চাষ পদ্ধতি ও বিঘা প্রতি সরিষার ফলন

আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তাকারে সরিষা কোন মাটিতে ভালো হয়? সরিষা চাষ পদ্ধতি ও বিঘা প্রতি সরিষার ফলন সম্পর্কিত তথ্য তুলে ধরা হলো- Read
পেয়ারা চারা রোপন পদ্ধতি বা পেয়ারা চাষ করার পদ্ধতি

পেয়ারা চারা রোপন পদ্ধতি বা পেয়ারা চাষ করার পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে পেয়ারা চারা রোপন পদ্ধতি/পেয়ারা চাষ করার পদ্ধতি বর্ণনা করা হলো- Read
মাটি ও অঞ্চল অনুযায়ী ফসল নির্বাচন কোন ধরণের অঞ্চলে কি ফসল চাষ করবেন

বাংলাদেশের কোন ধরণের অঞ্চলে কি ফসল চাষ হয়?

আলোচ্য বিষয়: মৃত্তিকাভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন দেখানো হলো- (১) দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল (২) বরেন্দ্র ও মধুপুর অঞ্চল (৩) কাদা মাটি অঞ্চল (৪) পাহাড়ি ও পাদভূমি অঞ্চল (৫) উপকূলীয় অঞ্চল Read
মরিচের জাত কি কি নাম পরিচিতি ও গাছের বৈশিষ্ট্য (বারোমাসী + শীতকালীন + উন্নতউচ্চ ফলনশীল জাত)

মরিচের জাত কি কি? মরিচের জাতের নাম পরিচিতি ও মরিচ গাছের বৈশিষ্ট্য (বারোমাসী + শীতকালীন + উন্নত/উচ্চ ফলনশীল জাত)

আলোচ্য বিষয়: (১) মরিচের জাত কি কি? (২) মরিচের জাতের নাম পরিচিতি ও উক্ত মরিচ গাছের বৈশিষ্ট্য Read
কোন মাসে কী সবজি লাগাতে হয়

কোন মাসে কী সবজি লাগাতে হয়?

আলোচ্য বিষয়: (১) সবজি কী? (২) কোন মাসে কী সবজি লাগাতে হয়? (৩) বেশি বেশি সবজি চাষের প্রয়োজনীয়তা কী? Read
বালাইনাশক বা পেস্টিসাইড কি, বালাইনাশক কাকে বলে, জৈব, অরাসায়নিক বালাইনাশকের পরিচিতি ও

বালাইনাশক বা পেস্টিসাইড কি? বালাইনাশক কাকে বলে? জৈব, অরাসায়নিক বালাইনাশকের পরিচিতি ও রাসায়নিক বালাইনাশক ব্যবহারের কুফল

আলোচ্য বিষয়: (১) বালাইনাশক বা পেস্টিসাইড কি? বালাইনাশক কাকে বলে? (২) জৈব ও অরাসায়নিক বালাইনাশকের পরিচিতি (৩) রাসায়নিক বালাইনাশক ব্যবহারের কুফল Read
আনারস চাষের পদ্ধতি (জাতের নামসহ)

আনারস চাষের পদ্ধতি (জাতের নামসহ)

আলোচ্য বিষয়: (১) আনারসের উন্নত জাতের নাম ও বৈশিষ্ট্য (২) আনারস চাষ পদ্ধতির বর্ণনা (৩) হরমোন প্রয়োগে সারা বছর আনারস চাষের পদ্ধতি Read
মিষ্টি মরিচের চাষ পদ্ধতি

মিষ্টি মরিচের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মিষ্টি মরিচের জাত পরিচিতি (২) মিষ্টি মরিচের চাষ পদ্ধতি বর্ণনা Read