সুন্নাত কি বা কাকে বলে? সুন্নাত কত প্রকার ও কী কী?

সুন্নাত কি বা কাকে বলে, সুন্নাত কত প্রকার ও কী কী

শরীয়তের প্রধান উৎস হচ্ছে দুইটি। একটি হলো আল্লাহর কিতাব তথা মহাগ্রন্থ আল-কুরআন অপরটি হল রাসুলের সুন্নাত বা আল হাদিস। মূলত সুন্নাত হলো আল-কুরআনের সম্পূর্ণ ব্যাখ্যা। চলুন তাহলে সুন্নাত সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

(১) সুন্নাত কি বা কাকে বলে? সুন্নাত কত প্রকার ও কী কী?

সুন্নত: সুন্নাত শব্দের অর্থ রীতি, নিয়ম, আদর্শ ইত্যাদি।

শরীয়তের পরিভাষায়, রাসুলুল্লাহ (সাঃ) এর দৈনন্দিন জীবনের প্রতিটি বাণী,কাজ, অনুমোদন ও মৌন সম্মতিকে সুন্নাত বলে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে–

لَقَد كانَ لَكُم فى رَسولِ اللَّهِ أُسوَةٌ حَسَنَةٌ
অর্থঃ তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম জীবনাদর্শ।

(সূরা আহযাব: ২১)

(২) সুন্নাত কত প্রকার ও কী কী?

সুন্নাতের প্রকারভেদ: সুন্নাত দুই প্রকার। যথা–

  • সুন্নাতে মুয়াক্কাদা
  • সুন্নাতে যায়েদা

ক) সুন্নাতে মুয়াক্কাদা

যেসব কাজ রাসুল (সা:) নিজে করেছেন এবং উম্মতদেরকে তা করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলোকে সুন্নাতে মুয়াক্কাদা বলে। যেমন- ফজর নামাযের ফরজের পূর্বে দু’রাকাত, জোহরের নামাজের ফরজ এর পর দু রাকাত সুন্নাত সালাত ইত্যাদি।

হুকুম: কেউ ইচ্ছা করে এ সুন্নাত ছেড়ে দিলে গুনাহগার ও ফাসিক হয়ে যাবে।

খ) সুন্নাতে যায়েদা

যেসব কাজ রাসুল (সা:) কখনো করতেন আবার কখনো ছেড়ে দিতেন এবং উম্মতদেরকে তা করার ব্যাপারে কোনো নির্দেশও প্রদান করেননি, সেগুলোকে সুন্নাতে যায়েদা বলা হয়। যেমন- এশা ও আসরের ফরয নামাযের পূর্বের চার রাকাত সালাত।

হুকুম: সুন্নাতে যায়েদা পালনের মধ্যে অনেক সওয়াব ও কল্যাণ রয়েছে। তবে তা পরিত্যাগ করলে কোন গুনাহ হয়না।


সুন্নাত হল পবিত্র কুরআনের ব্যাখ্যাস্বরূপ। অতএব ইসলামের পরিপূর্ণ অনুসারী হতে হলে সুন্নাতের প্রতি গুরুত্বারোপ করা আবশ্যক।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সিজদায়ে সাহুর মাসায়েল (২) সিজদায়ে সাহু করার নিয়ম (৩) সিজদায়ে সাহু ওয়াজিব ওয়াজিব হবার কারণ কয়টি কি কি? (৪) নামাযের মধ্যে রাকআত নিয়ে সন্দেহ হলোে তার মাসায়েল Read
ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
কুরআন অর্থ, কি, কাকে বলে পবিত্র কুরআনের সংক্ষিপ্ত পরিচয়

কুরআন অর্থ, কি, কাকে বলে? পবিত্র কুরআনের সংক্ষিপ্ত পরিচয়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) কুরআন অর্থ কি? (২) কুরআন কি/কাকে বলে? (৩) আল কুরআন কোথায় সংরক্ষিত ছিল? (৪) সর্বপ্রথম আল কুরআন কোথায় কখন অবতীর্ণ হয়? (৫) কুরআনের সূরা কাকে বলে, কত প্রকার ও কি কি? (৬) কুরআনের আয়াত সংখ্যা কত? (৭) আল-কুরআনের নাম কি কি? (৮) আল-কুরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা (৯) আল-কুরআনের শিক্ষা (১০) কুরআন পাঠে তাজবিদের গুরুত্ব (১১) কুরআন তিলাওয়াতের আদব (১২) আল-কুরআন ও নৈতিক শিক্ষা Read
শিরক শব্দের অর্থ কি, কাকে বলে কত প্রকার শিরকের কুফল ও প্রতিকার

শিরক শব্দের অর্থ, কী, কাকে বলে? শিরক কত প্রকার? শিরকের কুফল ও প্রতিকার

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) শিরক শব্দের অর্থ কী? (২) শিরক কাকে বলে? (৩) শিরক কত প্রকার? (৪) শিরকের কুফল ও প্রতিকার Read
সূরা আল-যিলযাল অর্থসহ বাংলা উচ্চারণ

সূরা আল-যিলযাল অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা আল-যিলযাল অর্থসহ বাংলা উচ্চারণ তুলে ধরা হলো- Read
আখিরাত, জান্নাত ও জাহান্নাম

আখিরাত, জান্নাত ও জাহান্নাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাত (২) জান্নাত (৩) জাহান্নাম Read
মুসাফিরের নামাজ, কসর নামাজের নিয়ম

মুসাফিরের নামাজ: কসর নামাজের নিয়ম

○ ইসলাম
এখানে আমি সহজ ও সুন্দরভাবে ‘মুসাফিরের নামাজ’ বা ‘কসর নামাজের নিয়ম’ সমূহ উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এর থেকে আমার প্রিয় দ্বীনি ভাই-বোনেরা উপকৃত হবেন, ইংশাআল্লাহ। আলোচ্য বিষয়: (১) মুসাফিরের নামাজ (২) কসর নামাজের নিয়ম Read
সাহু সিজদাহ নিয়ম, সাহু সিজদাহ কখন দিতে হয়

সাহু সিজদাহ নিয়ম, সাহু সিজদাহ কখন দিতে হয়?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সাহু সিজদাহ নিয়ম (২) সাহু সিজদাহ কখন দিতে হয়? Read
হিংসা কী, কাকে বলে হিংসার কুফল ও এ ব্যাপারে ইসলামের বিধান

হিংসা কী, কাকে বলে? হিংসার কুফল ও এ ব্যাপারে ইসলামের বিধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হিংসা কী? (২) হিংসা কাকে বলে? (৩) হিংসার কুফল (৪) হিংসার ব্যাপারে ইসলামের বিধান Read
অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি, শুয়ে বা বসে নামাজ পড়ার নিয়ম

অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি: শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি বা শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম সমূহের বর্ণনা- Read