সূরা আল বাইয়্যিনাহ: অর্থসহ বাংলা উচ্চারণ

informationbangla.com default featured image compressed

সূরা আল বাইয়্যিনাহ কুরআনুল কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা, যা ইসলামের মূল শিক্ষাগুলো স্পষ্টভাবে তুলে ধরে। এতে হিদায়াত, ঈমান ও সৎকর্মের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। এই পোস্টে আমরা সূরা আল বাইয়্যিনাহ-এর বাংলা অর্থসহ উচ্চারণ তুলে ধরেছি, যাতে পাঠক সহজে পড়তে ও বুঝতে পারেন। মুসলমানদের দৈনন্দিন জীবনে এই সূরার শিক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সুরা নং: ৯৮, সুরা নাম: আল বাইয়্যিনাহ (সুস্পষ্ট প্রমাণ), অবতরণের স্থান: মদীনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৮, অবতীর্ণের অনুক্রম: ১০০।

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়, অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি

[1] لَم يَكُنِ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ مُنفَكّينَ حَتّىٰ تَأتِيَهُمُ البَيِّنَةُ
[1] লাম্ ইয়াকুনিল্লাযীনা কাফারূ মিন্ আহ্লিল্ কিতা-বি অল্ মুশ্রিকীনা মুন্ফাক্কীনা হাত্তা-তা”তিয়াহুমুল্ বাইয়্যিনাতু
[1] আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের ছিল, তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত।

[2] رَسولٌ مِنَ اللَّهِ يَتلوا صُحُفًا مُطَهَّرَةً
[2] রসূলুম্ মিনাল্লা-হি ইয়াত্লূ ছুহুফাম্ মুত্বোয়াহ্হারতান্
[2] অর্থাৎ আল্লাহর একজন রসূল, যিনি আবৃত্তি করতেন পবিত্র সহীফা,

[3] فيها كُتُبٌ قَيِّمَةٌ
[3] ফীহা-কুতুবুন্ ক্বাইয়িমাহ্
[3] যাতে আছে, সঠিক বিষয়বস্তু।

[4] وَما تَفَرَّقَ الَّذينَ أوتُوا الكِتٰبَ إِلّا مِن بَعدِ ما جاءَتهُمُ البَيِّنَةُ
[4] ওয়ামা- তাফাররাকাল্লাযীনা ঊতুলকিতা-বা ইল্লা- মিম বা‘দি মা- জাআতহুমুল বাইয়িনাহ
[4] অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে, তা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই।

[5] وَما أُمِروا إِلّا لِيَعبُدُوا اللَّهَ مُخلِصينَ لَهُ الدّينَ حُنَفاءَ وَيُقيمُوا الصَّلوٰةَ وَيُؤتُوا الزَّكوٰةَ ۚ وَذٰلِكَ دينُ القَيِّمَةِ
[5] ওয়ামাউমিরূ ইল্লা-লিয়া‘বুদুল্লা-হা মুখলিসীনা লাহুদ্দীনা হুনাফাআ ওয়া ইউকীমুসসালা-তা ওয়া ইউ’তুঝঝাকা-তা ওয়া যা-লিকা দীনুল কাইয়িমাহ
[5] তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম।

[6] إِنَّ الَّذينَ كَفَروا مِن أَهلِ الكِتٰبِ وَالمُشرِكينَ فى نارِ جَهَنَّمَ خٰلِدينَ فيها ۚ أُولٰئِكَ هُم شَرُّ البَرِيَّةِ
[6] ইন্নাল্লাযীনা কাফারূমিন আহলিল কিতা-বি ওয়াল মুশরিকীনা ফী না-রি জাহান্নামা খা-লিদীনা ফীহা- উলাইকা হুম শাররুল বারিইইয়াহ
[6] আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।

[7] إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ أُولٰئِكَ هُم خَيرُ البَرِيَّةِ
[7] ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি উলাইকা হুম খাইরুল বারিইইয়াহ
[7] যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই সৃষ্টির সেরা।

[8] جَزاؤُهُم عِندَ رَبِّهِم جَنّٰتُ عَدنٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا ۖ رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ ۚ ذٰلِكَ لِمَن خَشِىَ رَبَّهُ
[8] জাঝাউহুম ‘ইনদা রাব্বিহিম জান্না-তু‘আদনিন তাজরী মিন তাহতিহাল আনহা-রু খা-লিদীনা ফীহাআবাদার রাদিয়াল্লা-হু ‘আনহুম ওয়া রাদূ ‘আনহু যা-লিকা লিমান খাশিয়া রাব্বাহ
[8] তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরিণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে, যে তার পালনকর্তাকে ভয় কর।

বি.দ্র: অন্য ভাষায় কুরআন সঠিক উচ্চারণ লেখা কখনই সম্ভব নয়। অনুগ্রহপূর্বক কষ্ঠ করে আরবি শিখবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ইসলামের স্তম্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
আখিরাত মানে কি, কাকে বলে, আখিরাতের জীবনের স্তরসমূহ, আখিরাতে বিশ্বাসের তাৎপর্য গুরুত্ব 

আখিরাত মানে কি, কাকে বলে? আখিরাতের জীবনের স্তরসমূহ? আখিরাতে বিশ্বাসের তাৎপর্য গুরুত্ব  প্রভাব ভূমিকা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাত মানে কি? (২) আখিরাত কাকে বলে? (৩) আখিরাতের তাৎপর্য (৪) আখিরাতে বিশ্বাসের গুরুত্ব  (৫) আখিরাতের জীবনের স্তরসমূহ (৬) আখিরাতে বিশ্বাসের প্রভাব (৬) নৈতিক চরিত্র গঠনে তাওহিদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের ভূমিকা Read
আশুরার রোজা কী, কেন, কীভাবে

আশুরার রোজা কী, কেন, কীভাবে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আশুরার রোজা কী? (২) কেন আশুরার রোজা পালন করবেন? (৩) আশুরার রোজা কবে রাখতে হয়? (৪) আশুরার রোজার প্রধান আমল (৫) আশুরার শিক্ষা ও চেতনা (৬) সাহাবীদের প্রতি শ্রদ্ধা ও ভুল ধারণা (৭) আশুরার দিনে কী করবেন? (৮) শেষ কথা Read
বিদআত কাকে বলে, ২১১টি সমাজে প্রচলিত বিদআত এর তালিকা

বিদআত কাকে বলে? ২১১টি সমাজে প্রচলিত বিদআত এর তালিকা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ২১১টি বিদআত এর তালিকা প্রদান করা হলো, দেখে মিলিয়ে নেন আপনি কোনটা করছেন না তো? Read
সূরা বাকারার ২১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
যাকাত শব্দের অর্থ, কী, কাকে বলে, যাকাত কেন দিতে হয় যাকাতের গুরুত্ব

যাকাত শব্দের অর্থ, কী, কাকে বলে, যাকাত কেন দিতে হয়? যাকাতের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) যাকাত শব্দের অর্থ কী? (২) যাকাত কাকে বলে? (৩) যাকাত কি? (৪) যাকাত কেন দিতে হয়? (৫) যাকাতের গুরুত্ব Read
হিজরত শব্দের অর্থ কি, হিজরত কত প্রকার ও কি কি

হিজরত শব্দের অর্থ কি? হিজরত কত প্রকার ও কি কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হিজরত শব্দের অর্থ কি? (২) হিজরত কি? (৩) হিজরতের প্রকারভেদ (৪) মুহাম্মাদ (সাঃ) এর হিজরত Read
আল-কুরআন শিক্ষার গুরুত্ব

আল-কুরআন শিক্ষার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: আল-কুরআন শিক্ষার গুরুত্ব। Read
informationbangla.com default featured image compressed

ঘুমানোর আগের ও পরের দোয়া আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঘুমানোর আগের দোয়া, আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ (২) ঘুমানোর পরের দোয়া, আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ (৩) ঘুমানোর সময়ের যিকির/দোআ (৪) ঘুম থেকে জেগে উঠার সময়ের জিকির (৫) ঘুমানোর সময় পার্শ্ব পরিবর্তন করার দোআ (৬) ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দো‘আ (৭) ঘুমানোর সময় খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে যা করবে Read
মানবসেবা কী মানবসেবার গুরুত্ব

মানবসেবা কী? মানবসেবার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মানবসেবা কী? (২) মানবসেবার গুরুত্ব Read