দ্রুত মনের ইচ্ছে পূরণের জন্য কিছু আমল

দ্রুত মনের ইচ্ছা পূরনের জন্যে কিছু গুরুত্বপূর্ণ আমল নিচে উল্লেখ করা হলো। যথা-
- মহিলারা আউয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। আর পুরুষরা মসজিদে জামায়াতে নামাজ আদায় করুন।
- সকল হারাম কাজ পরিহার করুন।
- বেশি বেশি তওবা করুন। বেশি বেশি ইস্তেগফার করুন। (আসতাগফিরুল্ল-হ)।
- নফল নামায পড়ুন (ইচ্ছা পূরনের নিয়তে)।
- কুরআন তিলাওয়াত করে, দুআ করুন।
- বেশি বেশি দরুদ পাঠ করুন।
- সামর্থ্য অনুযায়ী দান করুন।
- অনুপস্থিত ব্যক্তির জন্য দু’আ, কোন মুসলিমের অগোচরে অন্য মুসলিমের দু’আ কবুল হয়।
- জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দু’আ কবুল হয়।
- বাবা তার সন্তানের জন্য দু’আ করলে, কবুল হয়৷
- নেককার সন্তানের দু’আ বাবা-মায়ের জন্য তাদের মৃত্যুর পর কবুল হয়।
- আরাফাতের ময়দানে দু’আ কবুল হয়।
- বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দু’আ কবুল হয়।
- সেজদায় দু’আ কবুল হয়।
- হজ্জের স্থানসমূহে দু’আ কবুল হয়। যেমন: আরাফাহ, মুজদালিফা, মিনা…।
- হজ্জ করা অবস্থায় হাজীর দু’আ কবুল হয়।
- উমরাহ করার সময় উমরাহকারীর দু’আ কবুল হয়।
- আযানের পর দু’আ কবুল হয়।
- বৃষ্টি বর্ষণকালে দু’আ কবুল হয়।
- শেষ রাতের দু’আ, তাহাজ্জুদের সময়কার দু’আ কবুল হয়।
- তাহাজ্জুদ নামাজে সেজদায় গিয়ে, আল্লাহ তাআলার কাছে আপনার মনের সব ইচ্ছা প্রকাশ করুন।আরবিতে না পারলে বাংলায় বলুন, কোনো সমস্যা নাই।
- জুম্মার দিনে আসরের শেষ দিকে দু’আ কবুল হয়।
- লাইলাতুল ক্বদরের রাত্রির দু’আ কবুল হয়।
- আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু’আ কবুল হয়।
- ফরয নামাজের শেষ অংশে দু’আ কবুল হয় (সালাম ফিরানোর আগে)।
- মুসাফিরের দু’আ কবুল হয় (সফর অবস্থায়)।
- রোজাদার ব্যক্তির দু’আ কবুল হয় (রোজা অবস্থায়)।
- সম্ভব হলে, সোমবার ও বৃহস্পতিবার রোজা রেখে, সেহরির সময় এবং ইফতার সামনে রেখে দুআ করুন।
- ন্যায়পরায়ণ শাসকের দু’আ কবুল হয়।
- দুআ ইউনুস পাঠ করে দু’আ করলে কবুল হয়।
- ইসমে আযম পড়ে দু’আ করলে কবুল হয়।
- বিপদে পতিত হলে যে দু’আ পড়া হয় (ইন্না লিল্লা-হি… রজিউন) এবং (আল্ল-হুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া ওয়াখলুফলী খইরম মিনহা…) তখন দু’আ কবুল হয়।
- জমজমের পানি পান করার পর দু’আ কবুল হয়।
- নির্যাতিতের দু’আ কবুল হয়।
- দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।
বিশেষ ভাবে মনে রাখতে হবে যে, দুআ করার আগে আল্লাহ তাআলার প্রশংসা করুন।দুআ করার আগে ও পরে অবশ্যই দরুদ পাঠ করতে ভুলবেন না। আল্লাহর তাআলার উপর পূর্ণ ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরন করবেন। ইনশা-আল্লাহ। (যদি তিনি আপনার জন্য তা ভালো মনে করেন)। আর না হলে, আপনি যা চেয়েছেন, তার চাইতে ও উত্তম প্রতিদান আপনি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ হতে পাবেন, ইনশা-আল্লাহ।
জাযাকুমুল্লাহু খইরন।

