কম দামে সেরা ৭টি প্রিন্টার!!! ২০২৩-২৪

দিন দিন প্রিন্টারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অফিস-আদালতের পাশাপাশি বাড়িতেও অনেকে প্রিন্টার ব্যবহার করছে। মানুষের চাহিদা বৃদ্ধির পাশাপাশি প্রিন্টারের ব্র্যান্ড এবং মডেলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অনেকেই কম দামে ভালো প্রিন্টার কিনতে চায়। কিন্তু বাজারে এতসব মডেলের ভিতর থেকে কম দামের মধ্যে সেরা প্রিন্টার খুঁজে পাওয়া কষ্টকর।
বর্তমানে কম বাজেটের প্রিন্টারের সাথে স্ক্যানার এবং ফটোকপির সুবিধা পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডেড উপর ভিত্তি করে প্রিন্টারের মান নির্ধারণ করা হয়ে থাকে। তাই আজ আমি আপনাদের সুবিধার্থে কম দামে সেরা এমন ৭ টি প্রিন্টার নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা ২,০০০-১০,০০০ টাকার ভেতর কিনতে পারবেন। এছাড়াও সকল প্রকার প্রিন্টারের বর্তমান দাম জেনে নিতে পারবেন অনলাইন ওয়েবসাইট বিডিস্টল ডটকম থেকে।
আপনাদের অনেকের মনে দ্বিধা-দ্বন্দ্ব কাজ করে যে কম দামে কোন প্রিন্টারটি ভালো হবে বা বাজারে প্রিন্টারের দাম কেমন হবে ইত্যাদি। আপনাদের এ সমস্যা দূর করার জন্যই আমার এ লিখা।
সাল ২০২৩-২৪ এ কম দামে সেরা ৭ টি প্রিন্টার হলো-
- HP D1112 Deskjet Ink Printer
- Canon Pixma iP2870 Hi- Speed USB 8 IPM Color Inkjet Printer
- HP Inkjet D2132 All in One Printer
- Canon iP-2770 Ink Printer
- HP DeskJet 2623 All in One Printer (Y5H69A)
- Samsung SL-M2020W Laser Printer
- HP DeskJet Ink Advantage 4675 All in One Printer
(১) HP D1112 Deskjet Ink Printer
কম দামের মধ্যে ঘরোয়া কাজের জন্য আপনি যদি প্রিন্টার কিনতে চান তবে HP D1112 Deskjet Ink Printer টি দেখতে পারেন। এর সাইজ ও ওজন দুটোয় কম তাই যেকোনো জায়গায় এটি রাখতে পারবেন।
বৈশিষ্ট্যঃ
| ব্র্যান্ড | HP |
| প্রিন্টার টাইপ | Color InkJet |
| প্রিন্টার স্পিড | 16ppm (সাদা-কালো) |
| রেজুলেশন | 1200 × 1200dpi |
| পেপার সাইজ | A4 Max |
| মেমোরি | Integrated |
| কানেক্টিভিটি | USB 2.0 |
| ওয়ারেন্টি | ১ বছর |
| মূল্য | ২৭০০ টাকা |
(২) Canon Pixma iP2870 Hi- Speed USB 8 IPM Color Inkjet Printer
ঘরোয়া কাজের জন্য একটি সেরা প্রিন্টার হচ্ছে এটি। সাধারন কোন কাজের জন্য এই প্রিন্টারকে যথেষ্ট কেননা এর স্পিড কিছুটা কম।
বৈশিষ্ট্যঃ
| ব্র্যান্ড | Canon |
| প্রিন্টার টাইপ | Color Ink Jet |
| প্রিন্টার স্পিড | 8 IPM |
| রেজুলেশন | 4800 × 600dpi |
| পেপার সাইজ | A4, A5,B5,LTR,LGL,4×6″, 5×7″,Envelopes,Custom Size |
| কানেক্টিভিটি | USB 2.0 |
| ওয়ারেন্টি | ১ বছর |
| মূল্য | ২৩০০ টাকা |
(৩) HP Inkjet D2132 All in One Printer
এই প্রিন্টারে ফটোকপি ও স্ক্যান করার সুবিধা পাওয়া যায়। এর অন্যান্য বৈশিষ্ট্য হলো –
বৈশিষ্ট্যঃ
| ব্র্যান্ড | HP |
| প্রিন্টার টাইপ | Color InkJet |
| স্পিড | 20ppm (সাদা-কালো) |
| রেজুলেশন | 1200 × 1200dpi |
| পেপার সাইজ | A4, B5, A6, DL Envelop |
| ওজন | 3.42 kg |
| কানেক্টিভিটি | USB 2.0 |
| ওয়ারেন্টি | ১ বছর |
| মূল্য | ৩৪০০ টাকা |
(৪) Canon iP-2770 Ink Printer
এ প্রিন্টারে প্রিন্ট করার সুবিধার পাশাপাশি এর কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো। এর একটি অসুবিধা হচ্ছে এতে ওয়াইফাই কানেকশন নেই তাই এর সাহায্যে এয়ার প্রিন্ট সুবিধা পাবেন না। এর ইনপুট ট্রেতে ১০০ টি পেইজ রাখতে পারবেন।
বৈশিষ্ট্যঃ
| ব্র্যান্ড | Canon |
| প্রিন্টার টাইপ | Color Ink Jet |
| স্পিড | 7.0ipm (সাদা-কালো) |
| রেজুলেশন | 4800 × 1200dpi |
| পেপার সাইজ | A4, Lette, A5, Legal,B5,Envelopes |
| মেমোরি | No |
| কানেক্টিভিটি | USB 2.0 |
| ওয়ারেন্টি | ১ বছর |
| মূল্য | ৪৩০০ টাকা |
(৫) HP DeskJet 2623 All in One Printer (Y5H69A)
HP DeskJet 2623 All in One Printer (Y5H69A) প্রিন্টারে আপনি প্রিন্ট করার পাশাপাশি স্ক্যান ও ফটোকপি করার সুবিধা পাবেন। এটাতে এয়ার প্রিন্টিং সুবিধাও রয়েছে।এর ইনপুট ট্রেতে ৬০ টি পেইজ রাখা যায়। সাধারণ কাজের জন্য এ প্রিন্টারটি সেরা।
বৈশিষ্ট্যঃ
| ব্র্যান্ড | HP |
| প্রিন্টার টাইপ | Color DeskJet |
| স্পিড | 6cpm (সাদা-কালো) |
| রেজুলেশন | 1200 × 1200dpi |
| পেপার সাইজ | A4, A6,B5,DL Envelope |
| কানেক্টিভিটি | USB 2.0, Wi-Fi |
| ওয়ারেন্টি | ১ বছর |
| মূল্য | ৪৪০০ টাকা |
(৬) Samsung SL-M2020W Laser Printer
প্রিন্টারের একটি সেরা ব্র্যান্ড হচ্ছে স্যামসাং। এ ব্যান্ডের প্রিন্টার দাম কিছুটা বেশি। তবে সার্ভিসের দিক থেকে অনেক ভালো। এ প্রিন্টারের ইনপুট ট্রেতে আপনি 150 টি পেইজ রাখতে পারবেন।
বৈশিষ্ট্যঃ
| ব্র্যান্ড | Samsung |
| মডেল | Xpress M2020 |
| স্পিড | 20ppm (সাদা-কালো) |
| রেজুলেশন | 1200 × 1200dpi |
| পেপার সাইজ | A4, A5,Letter,Legal, Executive,Folio,Oficio,ISO B5,JIS B5,Envelope |
| মেমোরি | 64 GB |
| কানেক্টিভিটি | USB 2.0, Wi-Fi |
| ওজন | 3.97 Kg |
| ওয়ারেন্টি | ১ বছর |
| মূল্য | ৯,২০০ টাকা |
(৭) HP DeskJet Ink Advantage 4675 All in One Printer
এ প্রিন্টারের একটি সুবিধা হচ্ছে এতে এত কালি খরচ করতে হয় না। এর আরেকটি সুবিধা হচ্ছে এর মাধ্যমে আপনি ইউএসবি এবং ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কাজ করতে পারবেন। এর অন্যান্য বৈশিষ্ট্য গুলো হলো –
বৈশিষ্ট্যঃ
| ব্র্যান্ড | HP |
| মডেল | HP 4675 |
| স্পিড | 20ppm (সাদা-কালো) |
| রেজুলেশন | 600 × 600dpi |
| পেপার সাইজ | A4,A5,B5,DL,C6,A6 |
| মেমোরি | 64 GB |
| কানেক্টিভিটি | USB, Wi-Fi |
| ওয়ারেন্টি | ১ বছর |
| মূল্য | ১০,০০০ টাকা |
এগুলো ছাড়াও বাজারে আরো অনেক অনেক প্রিন্টার রয়েছে। তবে এখানে আমি বাছাই করা সেরা সাতটি প্রিন্টার নিয়ে আলোচনা করেছে। আপনারা চাইলে কম দামের মধ্যে এখান থেকে যেকোন প্রিন্টার কিনতে পারবেন।
তাহলে এখানেই শেষ করছি। পোস্টটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।



