প্রতারণা কাকে বলে? প্রতারণা বর্জনের গুরুত্ব

প্রতারণা কাকে বলে প্রতারণা বর্জনের গুরুত্বসমূহ

(১) প্রতারণা কাকে বলে?

প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ।

ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়।

প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসায়-বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া, পণ্যদ্রব্যের মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি।

এ ছাড়াও মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রতারণা হতে পারে। যেমন, পরীক্ষায় নকল করা, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যের হক নষ্ট করা, বিশ্বাস ভঙ্গ করা, ভুল ও মিথ্যা তথ্য দেওয়া, পথচারীকে ভুল রাস্তা বলে দেওয়া, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ, এমনকি নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন না করাও প্রতারণার শামিল।

(২) প্রতারণা বর্জনের গুরুত্ব

প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক।

যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কেননা ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। প্রকৃত মুমিন কখনোই প্রতারণার আশ্রয় নেন না। নিজ স্বার্থের বিরোধী হলেও মুমিন ব্যক্তি সততা ও সত্যবাদিতার উপর অটল থাকেন।

আমাদের প্রিয়নবি (সাঃ) বলেছেন,

“যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার উম্মত নয়। আর যে কারও সাথে প্রতারণা করে সে মুসলিম দলভুক্ত নয়।”

(মুসলিম)

রাসুলুল্লাহ (সাঃ) অন্য হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন,

“যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।”

(তিরমিযি)

ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসায়-বাণিজ্য, লেনদেন, আচার-ব্যবহার ও আর্থ-সামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা জায়েজ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না, সত্য-মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না।

আল্লাহ তায়ালা বলেন,

“তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না।”

(সূরা আল বাকারা, আয়াত ৪২)

ব্যবসায়-বাণিজ্যে পণ্যদ্রব্য সঠিকভাবে লেনদেন করতে হবে। পণ্যের দোষ ত্রুটি ক্রেতার নিকট পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে। পণ্যের সঠিক অবস্থা না জানিয়ে লেনদেন করা প্রতারণা, এটা হারাম বা অবৈধ।

একটি হাদিসে বর্ণিত আছে,

“একদা রাসুলুল্লাহ (সাঃ) একটি খাদ্যদ্রব্যের স্তূপের নিকট দিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি স্তূপের ভিতর হাত ঢুকিয়ে দিলেন। তিনি দেখতে পেলেন যে, স্তূপের ভিতরের দ্রব্য ভিজা ও বাইরেরগুলো শুকনো। তিনি বললেন, হে খাদ্যের মালিক! এটা কী? লোকটি বলল, হে আল্লাহর রাসুল! বৃষ্টির দরুন এগুলো ভিজে গেছে। অতঃপর রাসুল (সাঃ) বললেন, তবে তুমি ভিজা খাদ্যশস্য কেন উপরে রাখলে না? তাহলে ক্রেতারা এর প্রকৃত অবস্থা জানতে পারত (ফলে প্রতারিত হতো না।)। বস্তুত যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না।”

(মুসলিম)

প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। এরদ্বারা পরস্পরের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে যেমন মানবসমাজে ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত।

মহানবি (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন।”

(ইবনে মাজাহ)

প্রকৃতপক্ষে, প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস।

আল্লাহ তায়ালা বলেন,

“ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। যারা লোকের নিকট থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তারা মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়।”

(সূরা আল-মুতাফিফিন, আয়াত ১-৩)

প্রতারণা আখলাকে যামিমাহ-র অন্যতম। এটি মারাত্মক অপরাধ। আর্থ-সামাজিক ক্ষেত্রে এর কুফল অত্যন্ত ভয়াবহ। অতএব, আমাদেরকে সকল কথা ও কাজে প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Eid Mubarak Wishes, ঈদের শুভেচ্ছা বার্তা, ঈদ মোবারক

Eid Mubarak Wishes: ঈদের শুভেচ্ছা বার্তা

○ ইসলাম
আলোচ্য বিষয়: এই ব্লগ পোস্টে আমরা বিভিন্ন মানুষের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা (Eid Mubarak Wishes) নিয়ে আলোচনা করব—বউ থেকে বাবা, বন্ধু থেকে বস, এমনকি প্রাক্তন পর্যন্ত। চলুন শুরু করা যাক! (১) বউকে ঈদের শুভেচ্ছা (২) সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা (৩) বন্ধুকে ঈদের শুভেচ্ছা (৪) স্যারকে ঈদের শুভেচ্ছা (৫) প্রাক্তনকে ঈদের শুভেচ্ছা (৬) স্ত্রীকে ঈদের শুভেচ্ছা (৭) সবাইকে ঈদ মুবারক শুভেচ্ছা (৮) বউকে ঈদ মোবারক (৯) বসকে ঈদের শুভেচ্ছা (১০) বাবাকে ঈদের শুভেচ্ছা Read
আকাইদ কি, আকাইদ বলতে কি বুঝায়

আকাইদ কি? আকাইদ বলতে কি বুঝায়?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আকিদা শব্দের বহুবচন কি? (২) আকাইদ অর্থ কি? (৩) আকাইদ কি? (৪) আকাইদ বলতে কি বুঝায়? (৫) আল্লাহ তা'আলার প্রতি ইমান (৬) মালাইকা বা ফেরশতাগণের প্রতি ইমান (৭) আল্লাহর কিতাবসমূহের প্রতি ইমান Read
স্বদেশপ্রেম কী স্বদেশপ্রেমের গুরুত্ব ও উপায়

স্বদেশপ্রেম কী? স্বদেশপ্রেমের গুরুত্ব ও উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) স্বদেশপ্রেম কী? (২) স্বদেশপ্রেমের গুরুত্ব (৩) স্বদেশপ্রেমের উপায় Read
বিতর নামাজ পড়ার নিয়ম বা বেতের নামাজের নিয়ম

বিতর নামাজ পড়ার নিয়ম বা বেতের নামাজের নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) বিতর নামাজের নিয়ত ক) বিতর নামাজের বাংলা নিয়ত খ) তিন রাকাত বিতর নামাজের আরবি নিয়ত গ) নিয়ত মুখে উচ্চারণ করা কি? (২) বিতর নামাজ পড়ার নিয়ম ক) এক রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম খ) তিন রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম গ) পাঁচ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম (৩) বিতরের নামাজে কি কি সূরা পড়তে হয়? (৪) বিতরের নামাজ পড়ার জন্য হাদিসে বর্ণিত ২টি দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ ক) দোয়া কুনুত-১ ক) দোয়া কুনুত-২ (৫) বিতরের নামাজ পড়া কি? (৬) বিতরের নামাজ পড়ার সময় কতক্ষণ থাকে? (৭) বিতরের নামাজ কত রাকাত পড়তে হয়? ক) পাঁচ রাকাত বিতর নামাজ পড়ার দলিল খ) তিন রাকাত বিতর নামাজ পড়ার দলিল গ) এক রাকাত বিতর নামাজ পড়ার দলিল Read
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ

আলোচ্য বিষয়: নিম্নে আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ তুলে ধরা হলো- Read
সুফি কারা, সুফিদের জীবনাদর্শ

সুফি কারা? সুফিদের জীবনাদর্শ

আলোচ্য বিষয়: (১) সুফি কারা? (২) সুফিদের জীবনাদর্শ Read
সন্তান প্রতিপালনে ইসলামের দিকনির্দেশনা, মা বাবার কর্তব্য, সঠিক গাইডলাইন, নববী আদর্শ পদ্ধতি

সন্তান প্রতিপালনে ইসলামের দিকনির্দেশনা, নববী আদর্শ, মা বাবার কর্তব্য, সঠিক গাইডলাইন, মা বাবার আদর্শ পদ্ধতি, ইসলামে সন্তান প্রতিপালন

○ ইসলাম
আলোচ্য বিষয়: সন্তান প্রতিপালনে ইসলামের দিকনির্দেশনা, সন্তান প্রতিপালনে নববী আদর্শ, সন্তান প্রতিপালনে মা বাবার কর্তব্য, সন্তান প্রতিপালনের সঠিক গাইডলাইন, সন্তান প্রতিপালনে মা বাবার আদর্শ পদ্ধতি, ইসলামে সন্তান প্রতিপালন। Read
শিয়া ও সুন্নিদের পার্থক্য কি

শিয়া ও সুন্নিদের পার্থক্য কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) শিয়া ও সুন্নিদের পার্থক্য কি? (২) শিয়া ও সুন্নিদের মিল কি? (৩) তাহলে মোটা দাগে, শিয়া ও সুন্নিদের মাঝে মূল পার্থক্য কি থাকল? (৪) গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর প্রশ্ন: এই শিয়া সুন্নি বিভাজন কি ইসলাম ধর্ম নিজেই তৈরি করেছে? আরও স্পষ্ট করে বললে, আল্লাহ তায়ালা বা নবি মুহাম্মদ (সাঃ) কি নিজেই শিয়া সুন্নি বিভাজন তৈরি করে দিয়েছেন? প্রশ্ন: যদি শিয়া সুন্নি বিভাজন ইসলাম নিজে সৃষ্টি না করে থাকে, তাহলে কবে, কারা, কেন এটি সৃষ্টি করল? প্রশ্ন: ইসলামকে শিয়া ও সুন্নি এই সম্প্রদায়ে ভাগ করা, এটাকে কি ইসলাম সমর্থন করে? প্রশ্ন: ইসলামের সংজ্ঞা অনুযায়ী শিয়ারা কি মুসলিম? (৫) শেষ কথা Read
হজ্জের গুরুত্ব ও তাৎপর্য

হজ্জের গুরুত্ব ও তাৎপর্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ও সহজ সংক্ষিপ্তভাবে হজ্জের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) হজ্জের পরিচয় ও পটভূমি (২) হজ্জের ধর্মীয় গুরুত্ব (৩) হজ্জের সামাজিক শিক্ষা (৪) হজ্জের অর্থনৈতিক শিক্ষা Read
মোনাজাতের দোয়াসমূহ

মোনাজাতের দোয়াসমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: এই ব্লগ আর্টিকেলটিতে আলোচনা করা হবে- কুরআনে বর্ণিত বিশেষ ২০টি মোনাজাতের দোয়াসমূহ। হাদীসে বর্ণিত বিশেষ ১০টি মোনাজাতের দোয়াসমূহ। দোয়া কবুল হওয়ার জন্য সর্বক্ষণ যা যা করণীয়। দোয়ার সময় বসার আদব। দোয়ার সময় হাত উঠানোর নিয়মাবলী। দোয়া শুরু এবং শেষ করার বাক্যসমূহ। দোয়ার সময় মনের অবস্থা যে রকম রাখতে হয়। চাওয়ার আদবসমূহ। দোয়া বিষয়বস্তু বিষয়ক আদবসমূহ। দোয়ার ভাষা বিষয়ক আদবসমূহ। দোয়া সম্পর্কে আরও বিশেষ কয়েকটি কথা। দোয়া কবুল হওয়ার সময় বা বিশেষ কয়েকটি মুহূর্ত। প্রভৃতি বিষয়গুলো সম্পর্কে। Read