মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসুলুল্লাহ (স) বলেছেনঃ মুনাফিকের (কপট বিশ্বাসীর) নিদর্শন তিনটি। যখন সে কথা বলে মিথ্যা বলে; যখন সে ওয়াদা করে, তখন সে তার বিপরীত করে এবং যখন তার নিকট কোন জিনিস আমানত বা গচ্ছিত রাখা হয়, সে বিশ্বাসঘাতকতা করে।”

(বুখারি ও মুসলিম)

ব্যাখ্যা

আলোচ্য হাদিসে মুনাফিকদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে।

মুনাফিকরা কপট এবং বন্ধুর বেশে মারাত্মক শত্রু। তারা মুখে ইমানের কথা বললেও অন্তরে ঘোর অবিশ্বাস পোষণ করে। তারা মুখে যা বলে; কাজ করে তার বিপরীত। মহাগ্রন্থ আল-কুরআনের সূরা বাকারার ২য় রুকুতে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমনকি তাদের সম্পর্কে ‘মুনাফিকুন’ নামে একটি স্বতন্ত্র সূরাই নাযিল হয়েছে। উক্ত সূরায় তাদের বহুবিধ দোষের কথা উল্লেখ করা হয়েছে।

মুনাফিকরা কাফিরদের চেয়েও মারাত্মক ও জঘন্য। কারণ কাফেররা মুসলিমদের প্রকাশ্য শত্রু হওয়ার কারণে তাদের শত্রুতা থেকে আত্মরক্ষা করা সহজ কিন্তু মুনাফিকরা বন্ধুর বেশ ধারণ করে বলে তাদের কবল থেকে আত্মরক্ষা করা খুবই কঠিন। এমনকি রাসূলে করীম (স) ও তাদের দ্বারা বহু কষ্ট পেয়েছেন। এরা মুসলিমদের চরম শত্রু। বিশ্বাসঘাকতা এদের স্বভাব। আল্লাহ তা‘আলা মুনাফিকদের জন্য অত্যন্ত নিকৃষ্ট ও কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন।

আল্লাহ তা‘আলা বলেন,

“নিশ্চয় মুনাফিকরা দোযখের সর্বনিম্নস্তরে থাকবে।”

(সূরা নিসা, আয়াত নং ১৪৫)

ছদ্মবেশী গোপন শত্রুদের হাত থেকে আত্মরক্ষার জন্য রাসূলে করীম (স) বিভিন্ন হাদিসে তাদের কতিপয় নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এ হাদিসেও তাদের বড় বড় তিনটি আলামত তুলে ধরা হয়েছে। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা ও আমানতের খেয়ানত করা তাদের স্বভাব। অপর একটি হাদিসে তাদের আরেকটি স্বভাবের কথা বলা হয়েছে। তা হলকারও সাথে বিতর্ক বা ঝগড়া লাগলে তারা অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।

শিক্ষা

এ হাদিস থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি, তা হলো- 

১. মুনাফিকি মারাত্মক গুণাহের কাজ।

২. মুনাফিকরা ইসলামের ঘোর দুশমন। কখনও মুনাফিকি আচরণ করা উচিত নয়।

৩. মুনাফিকরা সুযোগ সন্ধানী। এরা মুসলিম দলের মধ্যে আসে সুযোগের সন্ধানে। সুযোগ ফুরালে এরা কেটে পড়ে। তাই মুনাফিকদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।

৪. মুনাফিকদের চেনার উপায় হচ্ছে ৩টি। যথা- সত্য না বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খিয়ানত করা। যাদের মধ্যে এরূপ দোষ দেখা যাবে, মনে করা হবে এরাই মুনাফিক। কাজেই এদের ধোঁকা থেকে বাঁচতে হবে।

৫. নিজেরা কখনও মুনাফিকি কর্মকা-ে জড়িত হওয়া উচিত নয়।

৬. মুনাফিকরা বিশ্বাসঘাতক ও মুসলিম উম্মাহর ঘোর শত্রু। তাই এদেরকে চিহ্নিত করা দরকার।

৭. মুনাফিকরা কাফিরদের থেকেও নিকৃষ্ট ও জঘন্য চরিত্রের লোক।

অতএব মুনাফিকির মত জঘন্য ও ঘৃণিত কাজ হতে আমাদের বেঁচে থকতে হবে। 

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

মুসলিমদের মুনাফিকদের সংস্পর্শ থেকে দূরে থাকা উচিত। উপরোক্ত হাদিসে যে তিনটি লক্ষণের কথা বলা হয়েছে মূলত এ তিনটি লক্ষণই মানুষের গোটা জীবনকে নিয়ন্ত্রিত করে। সুতরাং এগুলো যাতে মানবজীবনে কোন বিপর্যয় সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। অন্যথায় সরলমনা বিশ্বাসীরা প্রতি ক্ষেত্রে ধোঁকা খেয়ে তাদের ঈমান হারিয়ে ফেলবে। হাদিসে মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন করে মুসলিমদের সতর্ক করা হয়েছে, যাতে কেউ এ দ্বিমুখী নীতি অবলম্বন না করে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইসলাম ও পারিবারিক জীবন

ইসলাম ও পারিবারিক জীবন

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি পরিবারের পরিচয় ও এর বৈশিষ্ট্য (২) ইসলামি পরিবারের প্রয়োজনীয়তা (৩) পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য (৪) সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য (৫) স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য (৬) স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য (৭) ভাই-বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য (৮) শিক্ষকের মর্যাদা ও অধিকার (৯) নৈতিক মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা Read
surah takasur bangla, সূরা তাকাসুর বাংলা উচ্চারণ, তাকাসুর সুরা অনুবাদ ও অর্থসহ

surah takasur bangla: সূরা তাকাসুর বাংলা উচ্চারণ, তাকাসুর সুরা অনুবাদ ও অর্থসহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা তাকাসুর/তাকাসুর সুরা পরিচিতি (২) surah takasur bangla/surah takasur in bangla (৩) সূরা তাকাসুর বাংলা উচ্চারণ (৪) সূরা আত তাকাসুর বাংলা অনুবাদ/অর্থ (৫) সূরা তাকাসুর বাংলা উচ্চারণ ও অর্থসহ ছবি (৬) takasur surah bangla uchhron MP3 audio (৭) surah at takasur bangla MP4 video (৮) সূরা আত তাকাসুর এর ফজিলত (৯) সূরা তাকাসুর এর শানে নুযুল (১০) সুরা তাকাসুর এর তাফসীর/ব্যাখ্যা (১১) সূরা তাকাসুর এর শিক্ষা Read
সূরা আল ফাজরঃ অর্থসহ বাংলা উচ্চারণ (informationabangla.com)

সূরা আল ফাজর: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সূরা আল-ফাজর কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা, যা মানুষকে আল্লাহর ক্ষমা, সতর্কতা ও আখিরাতের শিক্ষা দেয়। এই ব্লগ পোস্টে আপনি পাবেন সূরা আল-ফাজরের বাংলা উচ্চারণ এবং অর্থসহ বিস্তারিত ব্যাখ্যা, যা পাঠকের জন্য সহজে বোধ্য ও হৃদয়স্পর্শী হবে। Read
আল্লাহর উপর ভরসা বৃদ্ধি ও দোয়া কবুলের ৫টি কার্যকর উপায় বা পদক্ষেপ

আল্লাহর উপর ভরসা বৃদ্ধি ও দোয়া কবুলের ৫টি কার্যকর উপায় বা পদক্ষেপ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) কেন আল্লাহর উপর ভরসা গুরুত্বপূর্ণ? (২) দোয়া কবুলের ৫টি উপায়/পদক্ষেপ (৩) আল্লাহর উপর ভরসা দৃঢ় করার ৫টি উপায়/পদক্ষেপ (৪) কীভাবে এই পদক্ষেপগুলো বাস্তব জীবনে প্রয়োগ করবেন? (৫) দোয়া কবুল না হলে কী করবেন? (৬) উপসংহার Read
জিহাদ শব্দের অর্থ কী, কাকে বলে কত প্রকার এর গুরুত্ব এবং জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য

জিহাদ শব্দের অর্থ কী, কাকে বলে কত প্রকার? এর গুরুত্ব এবং জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) জিহাদ শব্দের অর্থ কী? (২) জিহাদ কাকে বলে? (৩) জিহাদের কত প্রকার (৪) জিহাদের গুরুত্ব (৫) জিহাদ ও সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য Read
নামাজের ফরজ কয়টি, নামাজের আহকাম, আরকান, ওয়াজিব কি কি, নামাজের মাকরুহ ও নামাজ ভঙ্গের কারণ

নামাজের ফরজ কয়টি? নামাজের আহকাম, আরকান, ওয়াজিব কি কি? নামাজের মাকরুহ ও নামাজ ভঙ্গের কারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নামাজের ফরজ কয়টি? (২) নামাজের ওয়াজিবসমূহ কয়টি? (৩) নামাজ ভঙ্গের কারণসমূহ কি কি? (৪) নামাজের মাকরূহসমূহ কি কি? (৫) কোন কোন অবস্থায় নামাজ ছেড়ে দেয়া যায়? Read
ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব কর্তব্য

৬টি ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং ৭টি মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব-কর্তব্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব ও কর্তব্য সমূহ তুলে ধরা হলো- Read
তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে তাহাজ্জুদ নামাজের নিয়ম, বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত তুলে ধরা হলো- (১) তাহাজ্জুদ নামাজ‌ কি? (২) তাহাজ্জুদ নামাজের নিয়ত (৩) তাহাজ্জুদ নামাজ সুন্নাত নাকি নফল? (৪) তাহাজ্জুদ নামাজের সময় (৫) তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত এবং রাকাআত (৬) তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম Read
সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সিজদায়ে সাহুর মাসায়েল (২) সিজদায়ে সাহু করার নিয়ম (৩) সিজদায়ে সাহু ওয়াজিব ওয়াজিব হবার কারণ কয়টি কি কি? (৪) নামাযের মধ্যে রাকআত নিয়ে সন্দেহ হলোে তার মাসায়েল Read
সাহাবী বা সাহাবা কারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর নাম

সাহাবী বা সাহাবা কারা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর নাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সাহাবী বা সাহাবা কারা? (২) সাহাবীদের সম্পর্কে মুসলিরা বিশ্বাস করে? (৩) জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবী Read