ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ কী?

ইসলাম যে সত্য ধর্ম—তার সহজ একটা প্রমাণ
আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। অনেকেই জানতে চান—”ইসলাম যে সত্য ধর্ম, তার প্রমাণ কী?” আসুন, খুব সহজ ভাষায় বিষয়টি বোঝার চেষ্টা করি।
ভুলহীন কিতাব বা ধর্মগ্রন্থ
প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে তো আরও অনেক ধর্ম আছে, আমি বুঝব কী করে ইসলামই সেরা?
খুবই সহজ হিসাব। যে ধর্মে কোনো ভুল নেই, সেটাই সত্য। এটা বোঝার জন্য ধর্মগ্রন্থগুলো মেলাতে হবে। এখন পর্যন্ত কেউ পবিত্র কুরআনের কোনো ভুল প্রমাণ করতে পারেনি। আল্লাহ তায়ালা নিজেই কুরআনে চ্যালেঞ্জ দিয়েছেন।
পবিত্র কুরআনে (সূরা নিসা, আয়াত ৮২) আল্লাহ বলেছেনঃ
“ওরা কি লক্ষ করে না কুরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারও পক্ষ থেকে হতো, তবে এতে অবশ্যই অনেক ভুল বা অসংগতি থাকত।”
যেহেতু চৌদ্দশ বছর ধরে হাজার হাজার বিজ্ঞানী আর গবেষক চেষ্টা করেও কুরআনে একটাও ভুল বের করতে পারেননি, তাই এটাই প্রমাণ করে যে—ইসলাম মানুষের বানানো ধর্ম নয়, এটা মহান আল্লাহর পাঠানো সত্য ধর্ম।
ইসলাম যে সত্য ধর্ম অকাট্য প্রমাণ হলো পবিত্র কুরআন।
ভাই ও বোনেরা, ইসলাম হলো যুক্তি আর বিশ্বাসের ধর্ম। আপনার যদি মনে হয় কুরআনের কোনো কথায় ভুল আছে, তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু সত্য হলো—কুরআনের চ্যালেঞ্জ কেউ ভাঙতে পারেনি, আর পারবেও না।






![চন্দ্রকে নূরের তৈরি এবং সূর্যকে প্রদীপ বা আগুণ বলা হয়েছে, চন্দ্র নূরের তৈরি নয় এবং সূর্যের পুরো অংশ আগুন নয়, তাহলে কোরানের একথা কিভাবে সত্য হল? [৭১:১৫-১৬; ২৫:৬১] চন্দ্রকে নূরের তৈরি এবং সূর্যকে প্রদীপ বা আগুণ বলা হয়েছে। চন্দ্র নূরের তৈরি নয় এবং সূর্যের](https://informationbangla.com/wp-content/uploads/2023/03/চন্দ্রকে-নূরের-তৈরি-এবং-সূর্যকে-প্রদীপ-বা-আগুণ-বলা-হয়েছে।-চন্দ্র-নূরের-তৈরি-নয়-এবং-সূর্যের.jpg)


