অনুরোধ অনুযায়ী ৭টি গানের লিরিক্সগুলো দেওয়া হলো

গান আমাদের আবেগ, স্মৃতি ও জীবনের গল্পের একটি অপূর্ব প্রকাশ। বাংলা গানের কথা হৃদয়ের গভীরে পৌঁছে, আমাদের প্রেম, বিরহ, প্রকৃতি ও জীবনের নানা রঙের সাথে পরিচিত করে। এই ব্লগে আমরা পাঠকের অনুরোধ অনুযায়ী ৭টি জনপ্রিয় বাংলা গানের লিরিক্স তুলে করব।
১. প্রশ্ন: “পদ্মা মেঘনা যমুনা তীরে আমরা শিবির গড়েছি”, শিবির সংগীত এর লিরিক্স কেউ দিতে পারবেন?
উত্তর:
“পদ্মা মেঘনা যমুনা তীরে আমরা শিবির গড়েছি”, শিবির সংগীত এর লিরিক্স নিচে দেওয়া হলো-
পদ্মা মেঘনা যমুনার তীরে
আমরা শিবির গড়েছি
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে
নবীজির রাস্তা ধরেছি
আমরা শিবির গড়েছি।
এই শিবিরের শান্তিছায়ায়
মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই
মানুষ গড়ার এই আঙ্গিনায়
আল কোরানের বাণী পড়েছি
আমরা শিবির গড়েছি।।
আমাদের কেহ তিতুমীর হয়ে
জালিমের কন্ঠ রুখবে
শরীয়তুল্লাহর ইসলামী বিপ্লব
ছাত্র জনতা গড়বে।
এই জিহাদের দীপ্ত শপথে
পথচলা শুরু হোক তবে আজি হতে
শান্তি আনবো বিশ্ব জগতে
সত্য শপথ করেছি
আমরা শিবির গড়েছি।।
শাহজালালের পুণ্য জিহাদে
একদিন জনগণ জাগবে
শাহ মাখদুমের সংগ্রামী ছোঁয়া
প্রানে প্রানে সকলের লাগবে।
হে মহাদিশারী আলোর কাফেলা
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা
মুক্তির সূর্য উদয়ের লগ্নে
তারি আয়োজন আজ করেছি।
আমরা শিবির গড়েছি।।
২. প্রশ্ন: নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, উক্ত গানটির লিরিক্স পেতে পারি?
উত্তর:
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে, গানটির লিরিক্স নিচে দেওয়া হলো-
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
সে বাঁশির সুরে কি বিষ, না না কেউ জানে না।
অবিরাম ডেকে যায়, না না মন মানে না।
লোক লাজ ভাসে আজ কোন উজানে জানে কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
আকাশে হাজার তারা দিশেহারা ইমনে
ইমন কি করে জানি, না এ মনের সব জানে
সাত সুরের তেপান্তরে, ডাকে যে আমায় কে।।
স্বপ্নে রাব ছায়া তেপান্তর সবুজে সাজায়ে কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায়ে কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে, দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?।।
৩. প্রশ্ন: চোখেরি জলে লেখা কতো যে কবিতা। গানটির লিরিক্স কী?
উত্তর:
চোখেরি জলে লেখা কতো যে কবিতা, গানটির লিরিক্স নিচে দেওয়া হলো-
চোখেরি জলে লেখা কতো যে কবিতা।
ঝরে পড়ে প্রতিদিন তোমারি নামে।
যেদিন চোখের জল শুকিয়ে যাবে।
মনে রেখো সেদিন আমার মরণ হবে।
ভুলে যদি যাও তুমি এই আমাকে।
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে।
সব কিছু এখানেই জানি পড়ে রবে।
ধুঁকে ধুঁকে জীবনটাকে পাড়ি দিতে হবে।
চোখেরি জলে…..
কষ্টরা জমা হয়ে কাঁদে দিন-রাত্রি।
নীরব রাতের সাথে আমি একা যাত্রী।
আঁধার এখন আমার বড় ভাল লাগে।
মনে হয় কে যেনো পিছু থেকে ডাকে।
চোখেরি জলে…..
৪. প্রশ্ন: এনেছি আমার শত জনমের প্রেম, ছায়াছবির এই গানটির লিরিক্স কী?
উত্তর:
এনেছি আমার শত জনমের প্রেম, ছায়াছবির এই গানটির লিরিক্স নিচে দেওয়া হলো-
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা।
স্বপনে আমার সাথীহারা রাতে,
স্বপনে আমার সাথীহারা রাতে,
পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়
বিফলে সে দীপ জ্বালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি,
এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ,
স্মরণ সুধায় ভরেছ বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে,
চাঁদের জোছনা ঢালা।।
তোমারে চাওয়ার ও পালা।
এনেছি আমার শত জনমের প্রেম
আঁখি জলে গাঁথা মালা ;ওগো সুদূরিকা,
আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
৫. প্রশ্ন: এতো কষ্ট মেনে নেয়া যায় না। গানটির লিরিক্স কী?
উত্তর:
এতো কষ্ট মেনে নেয়া যায় না, গানটির লিরিক্স নিচে দেওয়া হলো-
এতো কষ্ট মেনে নেয়া যায় না।
মেনে নেয়া যায় না।
আমি যতোটা না ভুল করেছি।
তারো অনেক বেশি কেঁদেছি।
তবু করোনি ক্ষমা, তুমি করোনি ক্ষমা। নিষ্ঠুর প্রিয়তমা।
সুখ নেই জীবনে আমার, আছে শুধু দীর্ঘশ্বাস।
তুমি নেই তাই হৃদয়ে দুঃখ করে বসবাস।
আমি এতোটা কি দোষ করেছি।
তোমার যতোটা আঘাত সয়েছি।
তবু করোনি ক্ষমা…..।
প্রেমহীন বুকটা আমার করে শুধু হাহাকার।
একাকী এই পৃথিবী যন্ত্রণারই কারাগার।
তোমার কি এমন ক্ষতি করেছি।
নিজে যে ক্ষতি মেনে নিয়েছি।
তবু করোনি ক্ষমা…..।
৬. প্রশ্ন: আষাঢ় শ্রাবন মানে না তো মন, গানের লিরিক্স কী বলেন?
উত্তর:
আষাঢ় শ্রাবণ মানে না তো মন, গানের লিরিক্সটি নিচে দেওয়া হলো-
আষাঢ় শ্রাবণ মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়।
আমার এ মন কেন শুধু আকুল হয়,
বর্ষণ যেন কোথা হয়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
দিও না কখনো কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
দিও না কখনো কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই,
আজ মন মোহনাতে মিশেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবণ মানে না তো মন।
৭. প্রশ্ন: আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। জনপ্রিয় এই গানটির লিরিক্স বলবেন কী?
উত্তর:
আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। জনপ্রিয় এই গানটির লিরিক্স হলো-
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
আমার এ দুহাত শুধু রিক্ত,
আমার এ দুচোখ জলে সিক্ত।
আমার এ দুহাত শুধু রিক্ত,
আমার এ দুচোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ,
আমার এ দুয়ার হল বন্ধ।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে না গো দ্বার।
ভেবে তো পাইনি আমি কি হোল আমার,
লজ্জায় প্রহরী কেন খোলে না গো দ্বার।
বুঝি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বুঝি না কেমন করে বলবো,
খেয়ালী কতোই ভেসে চলবো।
বলি বলি করে তবু বলা হল না।
বলি বলি করে তবু বলা হল না।
জানিনা কিসে এতো দ্বন্দ্ব।
আকাশের হাতে আছে একরাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গাঁয়ে জ্বলে জোনাকি,
তটিনীর বুকে মৃদু ছন্দ।
তো এতটুকুই ছিল আজকের মত। গানের লিরিক্স আমাদের জীবনের অজানা আবেগ ও গল্পগুলোকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে। এই ব্লগে উপস্থাপিত ৭টি গানের লিরিক্স আপনার ভালো লেগেছে বলে আশা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

