নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াসের গঠন ও কাজ

informationbangla.com default featured image compressed

(১) নিউক্লিয়াস কাকে বলে?

জীব কোষের প্রোটোপ্লাজম এ নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। অর্থাৎ কোষের প্রোটোপ্লাজমের মধ্যে পর্দা দিয়ে ঘেরা কেন্দ্রীয় গঠনটিকে নিউক্লিয়াস বলা হয়। এর আকৃতি গোলাকার ,ডিম্বাকার, বা নলাকার। একে কোষের প্রাণকেন্দ্র বলা হয়।

কোন কোষের নিউক্লিয়াস বাদ দিলে কোষ বিভাজিত হতে পারে না। যেমন- মানুষের পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস না থাকার কারণে ওই কোষ বিভাজিত হয় না। সাইটোপ্লাজমীয় বস্তু থেকে পর্দা দিয়ে আলাদা থাকার কারণেই নিউক্লিয়াসের একটি নিজস্ব জগৎ থাকে। যে সমস্ত জীব দেহের কোষে পর্দাঘেরা নিউক্লিয়াস থাকে তাদেরকে ইউক্যারিওটা বলা হয়।আর যে সকল জীব দেহের কোষে পর্দাঘেরা নিউক্লিয়াস থাকে না তাদেরকে প্রোক্যারিওটিক বলা হয়।কোষ বিভাজনের বিভিন্ন অবস্থায় নিউক্লিয়াসের পরিবর্তন হয়।

আবার বলা যায়, প্রকৃত কোষের সাইটোপ্লাজমে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত যে গোলাকার অঙ্গাণু ক্রোমাটিন জালিকা ধারণ করে এবং সুস্পষ্টভাবে দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। এটি কোষের অপরিহার্য অংশ এবং কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এ কারণে কে কোষের মস্তিষ্ক বলা হয়। রবার্ট ব্রাউন সর্বপ্রথম ১৮৩১ সালে অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন ও নামকরণ করেন।

(২) নিউক্লিয়াসের গঠন

একটি সুগঠিত নিউক্লিয়াস সর্বমোট চারটি অংশ নিয়ে গঠিত । এগুলো হলো-

  • নিউক্লিয়ার ঝিল্লি/পর্দা/এনভেলপ
  • নিউক্লিওপ্লাজম
  • নিউক্লিওলাস
  • নিউক্লিয়ার রেটিকুলাম/ক্রোমাটিন জালিকা/ক্রোমোজোম

নিউক্লিয়ার ঝিল্লি/পর্দা/এনভেলপ

নিউক্লিয়াসকে ঘিরে যে দ্বিস্তরী আবরণ থাকে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এটি দুটি স্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিন এর সমন্বয়ে তৈরি হয়। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়।

নিউক্লিয়ার ঝিল্লির কাজ

  • সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় বস্তুসমূহকে আলাদা করে সংরক্ষণ করা।
  • নিউক্লিয়ার বন্ধ্রের মাধ্যমে নিউক্লিওপ্লাজম ও সাইটোপ্লাজম এর সাথে যোগাযোগ রক্ষা করা।
  • এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা।

নিউক্লিওপ্লাজম

নিউক্লিয়ার ঝিল্লির ভেতরে জেলির মত বস্তু বা রস থাকে। একে কেন্দ্রিকারস বা নিউক্লিওপ্লাজম বলে। নিউক্লিওপ্লাজমকে ক্যারিওলিম্ফও বলে। এতে নিউক্লিক অ্যাসিড ,প্রোটিন ,উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে।

নিউক্লিওপ্লাজমের কাজ

  • নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে।
  • নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে।
  • নিউক্লিয়াস বিভাজন এর সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চয় করে।

নিউক্লিওলাস

নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাকে নিউক্লিওলাস বলে। অর্থাৎ, নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা বলে। এদেরকে ৩ টি অংশে ভাগ করা যায়। যথা-

  • তন্তুময়
  • দানাদার
  • ম্যাট্রিক্স

নিউক্লিওলাসের কাজ

  • বিভিন্ন প্রকার RNA সংশ্লেষণ করে।
  • প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে।
  • রাইবোজোম সংশ্লেষণ করে।
  • নিউক্লিক এসিড ভান্ডার হিসেবে কাজ করে।

নিউক্লিয়ার রেটিকুলাম/ক্রোমাটিন জালিকা/ক্রোমোজোম

কোষের বিশ্রামকালে অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না , তখন নিউক্লিয়াসে কুন্ডলী পাকানো সূক্ষ্ম সূতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম।কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয় তাই তখন তাদের আলাদা আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়।

নিউক্লিয়ার রেটিকুলামের কাজ

  • বংশগতি ও বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে।
  • মিউটেশন, প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজেও মুখ্য ভূমিকা পালন করে।
  • RNA সংশ্লেষণ এর মাধ্যমে প্রোটিনে বার্তা প্রেরণ করে।

(৩) নিউক্লিয়াসের কাজ

নিউক্লিয়াসের কাজগুলো হলো-

  • নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের সব ধরনের কাজ নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়।
  • নিউক্লিক এসিডের ভান্ডার হিসেবে কাজ করে।
  • রাইবোজোম সৃষ্টি করে।
  • RNA সংশ্লেষণ করে।
  • আমাদের দেহের প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে।
  • ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন ধারণ করে।
  • কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
  • বংশগতি ও বৈশিষ্ট্যসমূহ ধারণ ও বহন করে।
  • নিউক্লিয়াসের বিভাজনের সময় সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চয় করে।
  • নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সমূহ ধারণ করে ইত্যাদি।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উদ্ভিদ ও পানির সম্পর্কঃ উদ্ভিদদেহে পানির প্রয়োজনীয় দিক, ইমবাইবিশন, ব্যাপন ও অভিস্রবণ।

উদ্ভিদ ও পানির সম্পর্কঃ উদ্ভিদদেহে পানির প্রয়োজনীয় দিক, ইমবাইবিশন, ব্যাপন ও অভিস্রবণ

আলোচ্য বিষয়: (১) উদ্ভিদ ও পানির সম্পর্ক (২) ইমবাইবিশন (Imbibition) কী? (৩) ব্যাপন (Diffusion) কী? (৪) অভিস্রবণ কী বা কাকে বলে? Read
চতুর্ভুজ কাকে বলে

ত্রিভুজ কাকে বলে? কত প্রকার ও কি কি? চিত্রসহ

আলোচ্য বিষয়: (১) চতুর্ভুজ কাকে বলে? (২) চতুর্ভুজের প্রকারভেদ ক) বর্গক্ষেত্র (Square) খ) আয়তক্ষেত্র (Rectangle) গ) সমান্তরালিক (Parallelogram) ঘ) রম্বস (Rhombus) ঙ) ট্রাপিজয়েড বা ট্রাপিজিয়াম (Trapezoid) চ) অসমবাহু চতুর্ভুজ (Irregular Quadrilateral) (৩) চতুর্ভুজের বৈশিষ্ট্য (৪) চতুর্ভুজের গাণিতিক বিশ্লেষণ (৫) চতুর্ভুজের ব্যবহার (৬) চতুর্ভুজের ইতিহাস ও গুরুত্ব Read
সালোকসংশ্লেষণ কাকে বলে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া

সালোকসংশ্লেষণ কাকে বলে? সালোকসংশ্লেষণ প্রক্রিয়া

আলোচ্য বিষয়: নিম্নে সালোকসংশ্লেষণ কাকে বলে ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- (১) সালোকসংশ্লেষণ কাকে বলে? (২) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ (৩) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া (৪) সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা (৫) সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা (৬) সালোকসংশ্লেষণের প্রভাবক (৭) জীবজগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব Read
সালোকসংশ্লেষণ প্রক্রিয়াঃ প্রয়োজনীয় উপকরণ, সালোকসংশ্লেষণের প্রভাবক ও গুরুত্ব।

সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, প্রয়োজনীয় উপকরণ, ক্লোরোফিলের ভূমিকা, প্রভাবক ও গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) সালোকসংশ্লেষণ কি/কাকে বলে? (Photosynthesis) (২) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ (২) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া (৩) সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা (৪) সালোকসংশ্লেষণে আলোর ভূমিকা (৫) সালোকসংশ্লেষণের প্রভাবক (৬) জীবজগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব Read
informationbangla.com default featured image compressed

১৫+ বিজ্ঞানের কিছু বেসিক প্রশ্ন ও তার উত্তর

বিজ্ঞান আমাদের চারপাশের বিশ্বকে বোঝার এবং জীবনকে আরও সহজ ও উন্নত করার চাবিকাঠি। দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্ন, যেমন প্রকৃতির নিয়ম, পদার্থের গঠন, বা শক্তির রূপান্তর, বিজ্ঞানের মাধ্যমেই ব্যাখ্যা করা সম্ভব। এই ব্লগে আমরা বিজ্ঞানের ১৫টিরও বেশি মৌলিক প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা শিক্ষার্থী থেকে শুরু করে বিজ্ঞানে আগ্রহী সকলের জন্য সহজবোধ্য এবং তথ্যবহুল হবে। 🧬 জীব বিজ্ঞান ১. প্রশ্ন: জীবজগৎ কত রাজ্যে বিভক্ত? উত্তর: সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসের (১৭০৭-১৭৭৮) সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। এগুলো হলো- উদ্ভিদজগৎ প্রাণী জগৎ বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে বর্তমান সময়ে কোষের ডিএনএ (DNA) এবং আরএনএ (RNA) এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ১৯৬৯ সালে আর. এইচ. Read
জীবপ্রযুক্তি কিকাকে বলে বা বায়োটেকনোলজি (Biotechnology) কি

জীবপ্রযুক্তি কি/কাকে বলে? বা বায়োটেকনোলজি (Biotechnology) কি?

আলোচ্য বিষয়: (১) জীবপ্রযুক্তি কি/কাকে বলে? বা বায়োটেকনোলজি (Biotechnology) কি? (২) বাংলাদেশে জীবপ্রযুক্তি Read
অর্থনীতি কাকে বলে

অর্থনীতি কাকে বলে?

আলোচ্য বিষয়: নিম্নে অর্থনীতি কাকে বলে, এর সংঙ্গাসমূহ তুলে ধরা হলো- Read
জীবের বংশগতিঃ ক্রোমোজোম, ডিএনএ (DNA), আরএনএ (RNA), জিন  (Gene), DNA অনুলিপন (DNA replication) এবং ডিএনএ টেস্ট।

জীবের বংশগতি, ক্রোমোজোম, ডিএনএ (DNA), আরএনএ (RNA), জিন (Gene), DNA অনুলিপন (DNA replication) এবং ডিএনএ টেস্ট ইত্যাদি কী, কাকে বলে, বলতে কি বুঝায়?

আলোচ্য বিষয়: নিম্নে জীবের বংশগতি, ক্রোমোজোম, ডিএনএ (DNA), আরএনএ (RNA), জিন (Gene), DNA অনুলিপন (DNA replication) এবং ডিএনএ টেস্ট ইত্যাদি কী, কাকে বলে, বলতে কি বুঝায় তা ব্যাখ্যা করা হলো- Read
১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যা (Roman Numbers)

১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যা (Roman Numbers)

আলোচ্য বিষয়: (১) রোমান সংখ্যা লিখার ৭ টি মূল চিহ্ন (২) রোমান সংখ্যা লেখার নিয়ম (৩) ১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যার ছবি ডাউনলোড (৪) ১ থেকে ১০০ পর্যন্ত রোমান সংখ্যার তালিকা Read
উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, pdf, কী, কি, কাকে বলে, পরাগায়ন, উদ্ভিদের বংশবৃদ্ধি, প্রজনন বিভাগ।

উদ্ভিদের প্রজননঃ ফুল ও ফুলের বিভিন্ন অংশ, পুষ্পমঞ্জরি, পরাগায়ন ও পরাগায়নের মাধ্যম, পুং ও স্ত্রী গ্যামেটোকাইটের উৎপত্তি, নিষেক, নতুন স্পোরোফাইট গঠন এবং ফলের উৎপত্তি ছবি সহ বিস্তারিত

আলোচ্য বিষয়: ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন? উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, উদ্ভিদের প্রজনন class 7/8/9/10, উদ্ভিদের প্রজনন mcq, উদ্ভিদের প্রজনন pdf, উদ্ভিদের প্রজনন কী, উদ্ভিদের প্রজনন পরাগায়ন, কোন উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে, উদ্ভিদের বংশবৃদ্ধি, উদ্ভিদ প্রজনন কাকে বলে, উদ্ভিদ প্রজনন কি, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদ প্রজনন সৃজনশীল প্রশ্ন, উদ্ভিদ প্রজনন বিভাগ। Read